25/05/2025
এটা কাজী নজরুলের গান,,, মূলত সবচাইতে বড় দুর্ভাগা ছিলেন কাজী নজরুল ইসলাম। কবির চার বছরের শিশু পুত্র বুলবুল যে রাতে মারা গিয়েছিল সে রাতে তার পকেটে একটা কানাকড়িও ছিল না। অথচ দাফন, কাফন, গাড়িতে করে দেহ নেওয়া আর গোরস্থানে জমি কেনার জন্য দরকার ১৫০ টাকা।সে সময়ের ১৫০ টাকা মানে অনেক টাকা। হতদরিদ্র কবি এত টাকা পাবেন কোথায়?
বিভিন্ন লাইব্রেরীতে লোক পাঠানো হলো, কিন্তু টাকার ব্যবস্থা করা গেল না। শুধুমাত্র ডি.এম লাইব্রেরী দিল ৩৫ টাকা। কিন্তু তখনও যে অনেক টাকা লাগবে! ঘরে শিশু পুত্রের লাশ রেখে কবি গেলেন এক প্রকাশকের কাছে। নিষ্ঠুর প্রকাশক শর্ত দিলেন, এই মুহূর্তে একটি কবিতা লিখে দিতে হবে, তারপর টাকা! নিরুপায় কবি তার মনের নিরব কান্না লিখে দিলেন কবিতায়......
ঘুমিয়ে গেছে শ্রান্ত হ'য়ে আমার গানের বুলবুলি- করুন চোখে চেয়ে আছে সাঁঝের ঝরা ফুলগুলি জান্নাত.....!😌