M.M.M নিরপেক্ষ দৃষ্টিতে রাজনীতি
খবর, বিশ্লেষণ ও জনমত

01/04/2026
কাস্তুল ভাতশালা গণসংযোগ
31/01/2026

কাস্তুল ভাতশালা গণসংযোগ

কাস্তুল ৪নং প্রচারনার অংশ
30/01/2026

কাস্তুল ৪নং প্রচারনার অংশ

29/01/2026

দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মাওলানা খায়রুল ইসলাম ঠাকুর সাময়িক বহিষ্কার।।

আজ ২৯ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রাথমিকভাবে মনোনীত কিশোরগঞ্জ–৪ (অষ্টগ্রাম–ইটনা–মিঠামইন) আসনের প্রার্থী মাওলানা খায়রুল ইসলাম ঠাকুরকে সংগঠনের গঠনতন্ত্রের ৩০ ধারা মোতাবেক বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ কর্তৃক সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ তাঁর ওপর অর্পিত যাবতীয় সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

একই সঙ্গে জানানো যাচ্ছে যে, মাওলানা খায়রুল ইসলাম ঠাকুরের সঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসের কোনো পর্যায়ের নেতা-কর্মীকে নির্বাচন সংক্রান্ত কিংবা সাংগঠনিক কোনো ধরনের সম্পর্ক না রাখার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হলো।

সংগঠনের শৃঙ্খলা, আদর্শ ও কেন্দ্রীয় সিদ্ধান্ত বাস্তবায়নের স্বার্থে এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

প্রসঙ্গত উল্লেখ্য যে, উক্ত কিশোরগঞ্জ–৪ (অষ্টগ্রাম–ইটনা–মিঠামইন) আসনে বর্তমানে বাংলাদেশ খেলাফত মজলিসের স্বীকৃত কোনো প্রার্থী নেই। “১০ দলীয় নির্বাচনি ঐক্য”-এর পারস্পরিক সমঝোতা অনুযায়ী এ আসনটি বাংলাদেশ জামায়াতে ইসলামী’র জন্য নির্ধারিত।

বার্তা প্রেরক
হাসান জুনাইদ
প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক
বাংলাদেশ খেলাফত মজলিস

Address

Kastul
Kishoreganj
2380

Website

Alerts

Be the first to know and let us send you an email when M.M.M posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share