Kamal Chowdhury’s Official Media Cell

Kamal Chowdhury’s Official Media Cell Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kamal Chowdhury’s Official Media Cell, Media, bhatera, Kulaura.

বিসমিল্লাহির রাহমানির রাহিমএলাকাবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসাআসসালামু আলাইকুম/আদাব, আমি কামাল চৌধুরী, ৩নং ভাটে...
08/09/2026

বিসমিল্লাহির রাহমানির রাহিম

এলাকাবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা

আসসালামু আলাইকুম/আদাব,

আমি কামাল চৌধুরী, ৩নং ভাটেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী।

প্রিয় ভাটেরা ইউনিয়নবাসী, আপনাদের সুখে-দুঃখে পাশে থাকা, এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে আমি আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা প্রত্যাশা করছি।

আমি বিশ্বাস করি—একটি সুন্দর ইউনিয়ন গড়ে তুলতে প্রয়োজন সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ। দল-মত নির্বিশেষে সকলের মতামতকে সম্মান করে, এলাকার প্রয়োজনীয় উন্নয়ন ও নাগরিক সেবাকে আরও সহজ ও কার্যকর করার লক্ষ্যে কাজ করতে চাই।

আপনাদের একজন হিসেবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি—জনগণের পাশে থাকব, মানুষের কথা শুনব এবং এলাকার কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দেব।

আপনাদের দোয়া, ভালোবাসা ও মূল্যবান সমর্থনই আমার পথচলার শক্তি।

আসুন, সবাই মিলে গড়ে তুলি আমাদের প্রিয় ৩নং ভাটেরা ইউনিয়নকে আরও সুন্দর, সমৃদ্ধ ও জনবান্ধব।

ইতি,
কামাল চৌধুরী
চেয়ারম্যান পদপ্রার্থী
৩নং ভাটেরা ইউনিয়ন পরিষদ

05/09/2026

❤️ অভিনন্দন ও শুভকামনা, ডাক্তার জুমারা! ❤️

তোমার মেধা, পরিশ্রম ও অসাধারণ সাফল্যে আমরা গর্বিত। তোমার এই অর্জন শুধু তোমার নিজের নয়, বরং তোমার পরিবার ও আমাদের এলাকা ভাটেরার জন্যও অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়।
তোমার সাফল্যকে সম্মান জানাতে সামান্য উপহার ও সম্মাননা স্মারক প্রদান করতে পেরে আমি আনন্দিত।

জীবনের প্রতিটি ধাপে তোমার পথচলা আরও সুন্দর ও সফল হোক—এই কামনা করি।
ডাক্তার জুমারার জন্য রইল আন্তরিক অভিনন্দন, দোয়া ও অফুরন্ত শুভকামনা। ❤️
তোমার মেধা ও মানবিকতা দিয়ে ভবিষ্যতে আরও বড় পরিসরে মানুষের সেবা করবে—এই প্রত্যাশা।

— কামাল ইবনে শহিদ চৌধুরী

05/09/2026

ভাটেরা ইউনিয়নের কৃতি সন্তান ডাঃ জুমারা আক্তার, অর্জন করলেন এমবিবিএস ডিগ্রি || বিস্তারিত কমেন্ট

নাইবা হইলাম জনপ্রতিনিধি (চেয়ারম্যান), যে কয়টা দিন বেঁচে আছি এলাকার সাধারণ মানুষের জন্য সর্বোচ্চ দিয়ে কাজ করে যাবো ইনশা...
04/09/2026

নাইবা হইলাম জনপ্রতিনিধি (চেয়ারম্যান), যে কয়টা দিন বেঁচে আছি এলাকার সাধারণ মানুষের জন্য সর্বোচ্চ দিয়ে কাজ করে যাবো ইনশাল্লাহ। যেন মৃত্যুর পর আমার জানাযায় শামিল হওয়া মানুষগুলো বলে লোকটা ভালো ছিল।
দোয়া করবেন সকলে আমার জন্য দুনিয়াতে যা পেয়েছি আলহামদুলিল্লাহ,,দুনিয়ার জন্য নয় আখিরাতের জন্য কিছু করতে চাই।

Address

Bhatera
Kulaura
3118

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kamal Chowdhury’s Official Media Cell posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category