05/05/2026
মনাফ হ*ত্যা মামলা(আপডেট)
মৌলভীবাজার CJM কোর্টে আজ বিচারাধীন মনাফ হত্যা মামলার দ্বিতীয় দিন। আজও মামলার গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বাদীপক্ষের সাক্ষী সজিব আহমদ তার জবানবন্দীতে প্রায় পাঁচ বছর আগের ঘটনার ধারাবাহিক বর্ণনা বিচারিক আদালতে উপস্থাপন করেছেন। বক্তব্যে খুনীদের সংশ্লিষ্টতা স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।
তার বক্তব্যে উল্লেখিত—
রাত আনুমানিক ১২/১টার দিকে মনাফকে খোঁজাখুঁজি করার সময় পুলিশের জিজ্ঞাসাবাদে আসামী ফজলু মিয়া আচরণগতভাবে অস্বাভাবিক হয়ে পড়েন এবং ভয়ে ঘামতে শুরু করেন। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেন- “পান খাওয়ার কারণে ঘাম হচ্ছে।”
তবে পান খেয়ে গভীর রাতে অতিরিক্ত ঘামার বিষয়টি অযৌক্তিক বিবেচনায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের মনে তাৎক্ষণিক সন্দেহের উদ্রেক করেছিল—যা তদন্তে একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচিত হয়।
অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের মতো আজও আসামীপক্ষের আইনজীবীরা সাক্ষীদের স্পষ্ট জবানবন্দিকে ঘিরে অপ্রাসঙ্গিক জেরা করার চেষ্টা করেন, যা বিচারিক প্রক্রিয়াকে ভিন্ন দিকে প্রভাবিত করার অপচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। বাদীপক্ষ এ বিষয়ে জোরালো আপত্তি উত্থাপন করেছে।
সর্বদা সত্য প্রতিষ্ঠিত হোক ন্যায় বিচারের স্বার্থে—সকলের প্রত্যাশা এটাই।
.