17/09/2026
‘আমি খেতে আসিনি, ২নং ওয়ার্ডবাসীকে দিতে এসেছি’—মারুফ
কুলাউড়া প্রতিনিধি:
একটি প্রশ্ন, একটি প্রত্যয়—কেন মেম্বার হতে চান?
জবাবে যেন নিজের অবস্থানই স্পষ্ট করে দিলেন ১২নং পৃথিমপাশা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী কামরুল হাসান চৌধুরী (মারুফ)।
তিনি বলেন,
“আমি খেতে আসিনি—আমি ২নং ওয়ার্ডবাসীকে দিতে এসেছি।”
তাঁর কথায় উঠে আসে মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়, গরিবের অধিকার প্রতিষ্ঠার কথা, মুরব্বিদের সম্মান এবং যুবসমাজকে মাদকমুক্ত রাখার অঙ্গীকার।
মারুফ বলেন,
“মাদকমুক্ত সমাজ গড়তে চাই। গরিবের হক আদায় করতে চাই। মুরব্বিদের সম্মান করতে চাই। আর আমাদের যুবকদের জন্য এমন একটি পরিবেশ তৈরি করতে চাই, যেখানে তারা মাদক নয়—খেলাধুলা, শিক্ষা ও ভালো কাজকে বেছে নেবে।”
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা করে আসছেন। তাঁর ভাষায়, মানুষের বিপদে পাশে দাঁড়ানো কোনো প্রচারণার বিষয় নয়; এটি মানুষের প্রতি দায়িত্ববোধের জায়গা।
সুলতানপুর থেকে দৌলতপুর, গনিপুর থেকে মোদিপুর, আসামপুর— ২নং ওয়ার্ডের প্রতিটি এলাকার মানুষের কথা শুনতে চান তিনি। এলাকার মানুষের সমস্যা নিজের সমস্যা হিসেবে বিবেচনা করে সমাধানের পথে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন।
মারুফের বক্তব্যে বারবার ফিরে আসে একটি কথাই—ক্ষমতা নয়, সেবা; পদ নয়, মানুষের আস্থা।
তিনি বলেন,
“আমি নিতে আসিনি, দিতে এসেছি। মানুষের ভালোবাসা নিয়ে মানুষের জন্য কাজ করতে চাই। আমার ওয়ার্ডের একজন মানুষও যেন নিজেকে অসহায় মনে না করেন—সেই লক্ষ্যেই এগিয়ে যেতে চাই।”
২নং ওয়ার্ডের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করে তিনি বলেন, মানুষের আস্থা অর্জনই হবে তাঁর পথচলার সবচেয়ে বড় শক্তি।