BK News

BK News এক ঝাঁক তরুণ মেধাবী দক্ষ সাংবাদিক দার?

কুষ্টিয়া জুগিয়াতে শোকের ছায়া না যেতেই আবারো হামলার শিকার এক যুবক নিজস্ব প্রতিবেদন:​কুষ্টিয়ার জুগিয়া মাদরসাহ দেশীয় অস্...
31/03/2026

কুষ্টিয়া জুগিয়াতে শোকের ছায়া না যেতেই আবারো হামলার শিকার এক যুবক

নিজস্ব প্রতিবেদন:​কুষ্টিয়ার জুগিয়া মাদরসাহ দেশীয় অস্ত্র দিয়ে যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত জাহিদ পলাতক। থানায় অভিযোগ ৩১ মার্চ, ২০২৬
​কুষ্টিয়া শহরের জুগিয়া এলাকায় পূর্ব শত্রুতার জেরে সাদ্দাম নামে এক যুবককে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার খবর পাওয়া গেছে। অভিযুক্ত হামলাকারীর নাম জাহিদ,পিতা:কুদ্দুস বলে শনাক্ত করা হয়েছে। বর্তমানে আহত সাদ্দাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

​স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় জুগিয়া মাদার সাহ এলাকায় সাদ্দামের ওপর অতর্কিত হামলা চালায় জাহিদ। প্রত্যক্ষদর্শীদের মতে, জাহিদ তার হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে সাদ্দামের মাথায় আঘাত করে। এতে সাদ্দাম রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, সাদ্দামের মাথায় ধারালো অস্ত্রের গভীর ক্ষত হয়েছে এবং সেখানে তিনটি সেলাই দিতে হয়েছে।

​হামলার পর থেকে অভিযুক্ত জাহিদ এলাকা ছেড়ে আত্মগোপন করেছে। এই ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আহত সাদ্দামের পরিবার এই নৃশংস হামলার সুষ্ঠু বিচার এবং দ্রুত অপরাধীকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।

কুষ্টিয়া পৌর ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী তরুণ সমাজসেবক মিঠুন আলী নিজস্ব প্রতিবেদন :- জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার প...
05/03/2026

কুষ্টিয়া পৌর ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী তরুণ সমাজসেবক মিঠুন আলী

নিজস্ব প্রতিবেদন :- জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পরে স্থানীয় সরকার নির্বাচন এর প্রস্তুতী নিচ্ছে নির্বাচন কমিশন। স্থানীয় সরকার নির্বাচনের ভিতর পৌরসভা নির্বাচনের জন্য ইতিমধ্যে প্রস্তুতী নিতে শুরু করেছে দেশের বিভিন্ন পৌরসভার মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচন করতে ইচ্ছুক জনপ্রতিনিধিরা,চলছে জল্পনা কল্পনা, বিভিন্ন চায়ের দোকান পাড়া মহল্লার মোড়ে মোড়ে জমে উঠেছে নির্বাচনের চুল চেরা বিশ্লেষণ, কুষ্টিয়া পৌরসভা নির্বাচনের গুঞ্জন চলছে জোরে শোরে, এর ভিতর কুষ্টিয়া পৌরসভার অন্তর্ভুক্ত পূর্ব মজমপুর, উদিবাড়ি ও পশ্চিম মজমপুর নিয়ে গঠিত ১৮ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসাবে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে তরুণ সমাজ সেবক দলমত নির্বিশেষে সকলের কাছে সমান জনপ্রিয় ব্যাক্তিত্ব মিঠুন আলী ।

তথ্য অনুসন্ধানে জানা যায়, মিঠুন আলী ইতিপূর্বে ২০১৫ সালের নির্বাচনে ১৮ নাম্বার ওয়ার্ড কাউন্সিলর পদে পানির বতল প্রতিকে নির্বাচন করে তৎকালীন সরকার দলীয় প্রার্থীর কাছে অল্প কিছু ভোটে পরাজিত হয়।

সেই সময় অভিযোগ উঠেছিলো সরকার দলীয় কাউন্সিলর কে বিজয়ী করতে পানির বতল প্রতিকের সীল মারা ব্যালট পেপার পুড়িয়ে দেওয়া হয়েছিলো।

নির্বাচনের বিষয়ে এলাকার বাসিন্দারা অনেকেই বলেছে, ২০১৫ সালের নির্বাচনেই আমাদের মিঠুন ১৮নং ওয়ার্ড কাউন্সিলর হয়েছিলো কিন্তু দুঃখের বিষয় ষড়যন্ত্রের মাধ্যমে সেই ভোটের ফলাফল বদলে অন্য কাউকে কাউন্সিলর ঘোষণা করে এলাকাবাসীর সাথে প্রতারনা করা হয়েছে কিন্তু এবার আর সেই সুযোগ কাউকে দেওয়া হবে না বলে হুশিয়ারি উচ্চারণ করেন এলাকাবাসী।

কুষ্টিয়া এন এস রোডের জেলা পরিষদ মার্কেটের সামনে বিদ্যুৎ এর খাম্বার সাথে জরানো তারে আ'গু'ন ! নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ক...
05/03/2026

কুষ্টিয়া এন এস রোডের জেলা পরিষদ মার্কেটের সামনে বিদ্যুৎ এর খাম্বার সাথে জরানো তারে আ'গু'ন ! নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মিরা..

এলাকায় আধিপত্য বিস্তার ও জমি দখলের চেষ্টা: কর্মচারীদের ওপর হামলা, থানায় জিডি​[নিজস্ব প্রতিবেদক/জেলা প্রতিনিধি], কুষ্টিয়...
28/02/2026

এলাকায় আধিপত্য বিস্তার ও জমি দখলের চেষ্টা: কর্মচারীদের ওপর হামলা, থানায় জিডি

​[নিজস্ব প্রতিবেদক/জেলা প্রতিনিধি], কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন চারুলিয়া গ্রাম
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জমি দখল এবং জমিতে কর্মরত কর্মচারীদের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। আজ [শনি], [২৮/০২/২৬] সকালে [ত্রিমনিহী বাজার হতে চারুলিয়া গ্রাম ] এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী পক্ষ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
​ঘটনার বিবরণ
​স্থানীয় সূত্রে জানা গেছে, [চারুলিয়া] এলাকার একটি বিরোধপূর্ণ জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। আজ সকালে জমির মালিকপক্ষের নিয়োজিত কর্মচারীরা জমিতে কাজ করতে গেলে প্রতিপক্ষ রিপন (৪০) পিতা:মতিয়ার, গুরুচন্দ্র (৪৫) কালীচরণ (৪২) সীমা( ৩৫) বা ‘একদল দুর্বৃত্ত’] দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে।
​হামলায় ১ জন কর্মচারী আহত হয়েছেন বলে জানা গেছে। হামলাকারীরা জমিতে থাকা অস্থায়ী স্থাপনা ও সরঞ্জাম ভাঙচুর করে জমি দখলের চেষ্টা চালায়। আহতকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
​থানায় জিডি ও বর্তমান পরিস্থিতি
​এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগী পরিবার। হামলার পরপরই ভুক্তভোগী পক্ষ মিরপুর থানায় উপস্থিত হয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন।
​ভুক্তভোগী,,, জানান:
​"আমরা আমাদের বৈধ জমিতে কাজ করছিলাম, কিন্তু হঠাৎ করেই তারা সন্ত্রাসী কায়দায় হামলা চালায় এবং জমি ছাড়ার হুমকি দেয়। আমরা এখন জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি।"
​পুলিশ জানায়, জিডি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে, অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।

কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার ধর্মদহ গ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নাটোরের বনপাড়ায় ...
23/07/2025

কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার ধর্মদহ গ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৮

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
নাটোরের বনপাড়ায় তরমুজ পাম্পের পাশে এক্সিডেন্ট করে। এক্সিডেন্ট করে ৮ জন মারা গেছে, যার মধ্যেই ৫ জন ধর্মদহ ফরাজী পড়ার। ১ জন প্রাগপুরের ৬ জন স্পট ডেথ, ২ জন রাজশাহী মেডিকেল এ নেওয়ার পথে মারা যায়। আল্লাহ তা'য়ালা সবাইকে ক্ষমা করুক।

মর্মাতিক সড়ক দুর্ঘটনা,কুষ্টিয়া - মেহেরপুর সড়কে,আমতলা থেকে কাতলামারির মাঝামাঝি স্থানে এম্বুলেন্স এর সাথে অবৈধ ইস্ষ্টারি...
14/06/2025

মর্মাতিক সড়ক দুর্ঘটনা,কুষ্টিয়া - মেহেরপুর সড়কে,আমতলা থেকে কাতলামারির মাঝামাঝি স্থানে এম্বুলেন্স এর সাথে অবৈধ ইস্ষ্টারিং গাড়ির মুখোমুখি সংঘর্ষে এক জনের প্রাণহানি ও আহত বেশ কয়েকজন।

মানবিক সাহায্যের আবেদন 🤝সবার প্রতি আন্তরিক অনুরোধ 🙏দিগন্ত বিশ্বাস, পিতা: মৃত বিজয় বিশ্বাস - থানাপাড়া, কুষ্টিয়া — একটি গু...
08/06/2025

মানবিক সাহায্যের আবেদন 🤝
সবার প্রতি আন্তরিক অনুরোধ 🙏

দিগন্ত বিশ্বাস, পিতা: মৃত বিজয় বিশ্বাস - থানাপাড়া, কুষ্টিয়া — একটি গুরুতর সড়ক দুর্ঘটনার শিকার হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন, এবং দ্রুত চিকিৎসা চালিয়ে যেতে হলে প্রয়োজন বিপুল পরিমাণ অর্থ।

বর্তমানে তার পরিবারের পক্ষে একা এই চিকিৎসার খরচ বহন করা অসম্ভব হয়ে পড়েছে। তাই আমরা আপনাদের সকলের কাছে সহযোগিতার আবেদন জানাচ্ছি। আপনার অল্প সাহায্যও দিগন্তের জীবনের জন্য হতে পারে অমূল্য আশীর্বাদ।

যেকোনো পরিমাণ অর্থ সহায়তা পাঠাতে পারেন নিচের নম্বরগুলোতে:

📱 বিকাশ (Personal): 01786390790 ( প্রত্যয় দাস), 01763870369 ( জয় বিশ্বাস), 01752005642 ( রুদ্র গুহ) 01766-981193 (মনা)- রোগীর সাথে আছে।
📱 নগদ (Personal): 01786390790 ( প্রত্যয় বিশ্বাস), 01752005642 ( রুদ্র গুহ)
(উপরে নাম্বারগুলোই যোগাযোগ করতে পারেন
অন্য যেকোনো সহজলভ্য মাধ্যমে পাঠাতে চাইলে)

বি.দ্র.: অর্থ পাঠানোর পর ইনবক্সে/মেসেজে জানিয়ে দিলে কৃতজ্ঞ থাকবো।।

আসুন, আমরা সবাই মিলে একটি জীবন বাঁচানোর জন্য হাত বাড়িয়ে দিই। আপনার ছোট্ট সহানুভূতি হতে পারে একটি পরিবারের নতুন আশার আলো। 🌼

শেয়ার করে ছড়িয়ে দিন, যাতে আরও বেশি মানুষ জানতে পারে এবং সাহায্য করতে পারে।

সরাসরি যোগাযোগ করতে চাইলে 01766-981193(মনা) এই নাম্বারে ফোন দিবেন।

#মানবিকসাহায্য #সাহায্যেরআবেদন

ছেঁউড়িয়া লালন এলাকায় বাড়ি যদি কেউ চিনতে পারেন দ্রুত যোগাযোগ করুন  আজ সকালে কুষ্টিয়া- ঢাকা মহাসড়কে খোকসার পাইকপাড়া মি...
31/05/2025

ছেঁউড়িয়া লালন এলাকায় বাড়ি যদি কেউ চিনতে পারেন দ্রুত যোগাযোগ করুন

আজ সকালে কুষ্টিয়া- ঢাকা মহাসড়কে খোকসার পাইকপাড়া মির্জাপুর নামকস্হানে ট্রাক ও বাসের মুখোমুখি সং/ঘ/র্ষে আহত অর্ধশতাধিক। এরমধ্যে ছেঁউড়িয়া লালন আখড়াবাড়ি এলাকার রহিদুল এর স্ত্রী চায়না বেগম নামের একজন মহিলা খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি হয়েছেন উনার অবস্থা খুবই আশঙ্কা জনক...

সবাই দ্রুত পোস্টটি শেয়ার করে পরিবারের কাছে খবরটা পৌঁছানোর ব্যবস্থা করবেন।

কুষ্টিয়ার খোকসার দুই বন্ধুর একসাথে পাংশায় ঝরে গেল সড়কে প্রাণ। Bk Newsবুধবার (২১ মে) বিকেল ৩টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্...
26/05/2025

কুষ্টিয়ার খোকসার দুই বন্ধুর একসাথে পাংশায় ঝরে গেল সড়কে প্রাণ।
Bk News
বুধবার (২১ মে) বিকেল ৩টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশার নওপাড়া এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনায় তাদের প্রাণ ঝরে যায়।

জানা গেছে, ধর্ম ছিলো আলাদা, কিন্তু সম্পর্ক ছিলো ভাইয়ের চেয়েও ঘনিষ্ঠ। একসাথে স্বর্ণের ব্যবসা, একসাথে চলা-ফেরা, হাসি-কান্না ভাগাভাগি করা—সবই করেছিলেন।কুষ্টিয়ার খোকসা পৌরসভার মোঃ কোরবান আলী শেখ (৫৫) এবং অশোক কুমার রায় (৬০)। দুজনেই ছিলেন মাতৃ জুয়েলার্সের ব্যবসায়ী এবং এলাকার পরিচিত মুখ।

পাংশার শিকদার জুয়েলার্স থেকে হালখাতা শেষ করে মোটরসাইকেলে করে ফেরার পথে মাছপাড়া এলাকায় ‘পাগলা বাবার মোড়’-এ একটি বেপরোয়া বালুবাহী ড্রাম ট্রাক পিছন থেকে সজোরে ধাক্কা দিলে, ঘটনাস্থলেই তাদের দুজনের মৃত্যু হয়। স্থানীয়রা জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। আহতদের পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কোরবানি ঈদকে সামনে রেখে একটি বড় ছাগল বিক্রি হবে।ছাগলটা অনেক যত্নে বাড়িতে বড় করে তোলা। কোন খামারের ছাগল নয়। ছাগলের মাল...
25/05/2025

কোরবানি ঈদকে সামনে রেখে একটি বড় ছাগল বিক্রি হবে।ছাগলটা অনেক যত্নে বাড়িতে বড় করে তোলা। কোন খামারের ছাগল নয়। ছাগলের মালিক মিঠু শখ করে এই বড় ছাগল লালন পালন করে কোরবানি ঈদে একজন শৎ ও হালাল উপার্জনকারীর কাছে ছাগলটি বিক্রি করতে চান।

ছাগলের ওজন :৯০কেজি +
বিক্রেতার নাম:মিঠু
লোকেশন:কুষ্টিয়া তিরমহনি
দাম :আলোচনা সাপেক্ষে ❤️
ফোন নম্বর :01721-585636

কুষ্টিয়ার ইবির পিয়ার পুরে রাত তিনটার দিকে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। একই বাড়িতে কয়েক বছরের মধ্যে একাধিক বার ডাকাতির ...
25/05/2025

কুষ্টিয়ার ইবির পিয়ার পুরে রাত তিনটার দিকে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। একই বাড়িতে কয়েক বছরের মধ্যে একাধিক বার ডাকাতির ঘটনা ঘটলো বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। ইতিপূর্বে ২টি মটর সাইকেল ডাকাতি হয়, প্রশাসনের কাছে অভিযোগ দিলেও তেমন কোনো ভূমিকা রাখেনি বলে ভুক্তভোগী পরিবার দাবি করে। ভুক্তভোগী পরিবার বলেন বাড়ির ছাদের চিলেকোঠা দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করেন ডাকাত দল, পরবর্তীতে ডাকাতদের কাছ থেকে একটি হাসুয়া ছিনিয়ে নেন বাড়ির মালিক আনোয়ার হোসেন,এবং হাসুয়া কেড়ে নেয়ার সময় আনোয়ার হোসেনের বুকে বিদেশি অস্ত্র ঠেকিয়ে ধরেন ডাকাত দল । আনোয়ার হোসেন (মুলকো) পিয়ারপুর গ্রামের মৃত মকছেদ মন্ডল এর ছেলে। তিনি ইসলামি বিশ্ববিদ্যালয়ের সাব,রেজিস্টার হিসেবে কর্মরত রয়েছেন। ক্ষয়ক্ষতির কথা জিজ্ঞেস করলে আনোয়ার হোসেন বলেন নগদ ১ লক্ষ টাকা, ৩ ভরি সোনার গহনা,ও ৭ ভরি রুপার গহনা ডাকাত দল নিয়ে যাই। এই ঘটনার পরে ভুক্তভোগী পরিবার বলেন চরমভাবে পরিবারের নিরাপত্তার অনিশ্চয়তায় ভুগছেন আনোয়ার হোসেন।

মব নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখায় পুরস্কৃত হলেন ধানমন্ডি থাকার ওসি।।ধানমন্ডি থানার অফিসার ইনচার্জকে বিশেষভাবে পুরস্কৃত ...
22/05/2025

মব নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখায় পুরস্কৃত হলেন ধানমন্ডি থাকার ওসি।।

ধানমন্ডি থানার অফিসার ইনচার্জকে বিশেষভাবে পুরস্কৃত করেছেন ডিএমপি কমিশনার।
পেশাদারিত্ব ও ধৈর্য্য সহকারে মব নিয়ন্ত্রণ এর অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপনের স্বীকৃতি স্বরূপ ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব ক্যশৈন্যু মারমাকে বিশেষভাবে পুরস্কৃত করেছেন ডিএমপি কমিশনার জনাব শেখ মোঃ সাজ্জাত আলী এনডিসি।

Address

East Mojumpur
Kushtia

Alerts

Be the first to know and let us send you an email when BK News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BK News:

Share