Jinat Islam

Jinat Islam I wanna make people happy with my videos�
(1)

তাকাবালাল্লাহু মিন্না ওয়া মিনকুমঈদ মোবারক ❤️❤️❤️
21/03/2026

তাকাবালাল্লাহু মিন্না ওয়া মিনকুম

ঈদ মোবারক ❤️❤️❤️

ভালোবাসার প্রধান শর্তই হলো সময় আর সম্মান। আপনি যখন বারবার কাউকে ইগনোর করেন, তখন আপনি আসলে তাকে বুঝিয়ে দিচ্ছেন যে আপনার জ...
17/03/2026

ভালোবাসার প্রধান শর্তই হলো সময় আর সম্মান। আপনি যখন বারবার কাউকে ইগনোর করেন, তখন আপনি আসলে তাকে বুঝিয়ে দিচ্ছেন যে আপনার জীবনে তার কোনো গুরুত্ব নেই। অবহেলা এমন একটা বিষ, যা ধীরে ধীরে গভীরতম সম্পর্ককেও দুর্বল করে তোলে। আপনি যখন কাউকে তুচ্ছতাচ্ছিল্য করেন, তখন সেই মানুষটা একদিন নিঃশব্দে নিজেকে সরিয়ে নেয়। কেউ আপনার জীবনের 'অপশন' হয়ে থাকতে আসেনি। আপনার যখন মন চাইবে তখন কথা বলবেন, আর যখন ইচ্ছা হবে না তখন তাকে ছুড়ে ফেলে দেবেন-এমন বিষাক্ত মানসিকতা নিয়ে আর যাই হোক, ভালোবাসা হয় না।

অবহেলার স্তূপে দাঁড়িয়ে কেউ মায়ার ঘর বাঁধতে পারে না। আপনি কীভাবে আশা করেন যে এত অপমানের পর সেই মানুষটা আপনার পাশেই থেকে যাবে? মনে রাখবেন, যে মানুষটা আপনাকে নিঃস্বার্থভাবে আগলে রেখেছিল, তার চলে যাওয়াটা হবে অনেক শান্ত কিন্তু স্থায়ী। একবার যদি কারো মন থেকে গুরুত্ব আর সম্মান হারিয়ে যায়, তবে হাজারো কল বা মেসেজ দিয়েও সেই আগের মানুষটাকে আর ফিরে পাওয়া যায় না। মায়া ফুরিয়ে গেলে কেবল পড়ে থাকে একরাশ আফসোস।

17/03/2026

শুভ বিকেল ❤️❤️❤️

যে কোনো সম্পর্কে জড়ালে নিজেকে উজাড় করে দেওয়াটা দরকার। গোপন ভালোবাসা থাকতেই পারে, কিন্তু গোপন সম্পর্ক কখনোই নয়....গোপন সম...
13/03/2026

যে কোনো সম্পর্কে জড়ালে নিজেকে উজাড় করে দেওয়াটা দরকার। গোপন ভালোবাসা থাকতেই পারে, কিন্তু গোপন সম্পর্ক কখনোই নয়....
গোপন সম্পর্ক মানুষের সব আশ্রয় কেড়ে নেয়, নিঃস্ব করে দেয় একটা গোটা মানুষকে...

আমি ব্যক্তিগত ভাবে পরকীয়া একেবারেই পছন্দ করি না, আমি খুব দৃঢ়, মজবুত সম্পর্ক পছন্দ করি, যেখানে একটা দায়িত্ব আছে, দুজনেরই দুজনের প্রতি ডেডিকেশন আছে, একটা কর্তব্য বোধ আছে, একটা বিশ্বাস আছে, একটা আশ্রয় আছে....

যেখানে প্রতিদিন স্নান সেরে একে অপরের চুলের জলে, ভেজা গামছায়, সুতির চাদরে ও প্রার্থনায় লেগে থাকবে গোটা দিন, যেভাবে জামার গায়ে লেগে থাকে আতরের গন্ধ...

প্রতিদিন সকাল বেলায় উঠে ওই একটা মানুষের মুখ দেখেও যেখানে ন্যূনতম বিরক্তিবোধ কাজ করবে না...

যখন পনেরো ষোল ছিল বয়স, তখন এতটা পরোয়া করতাম না, কোনো সম্পর্ককে তেমন একটা গুরুত্ব দিতাম না। কিন্তু এখন বড্ড অসহায় লাগে, সারাদিন কথা বলার একটা লোক খুঁজি, যাকে ভালোবেসে কখনো ঠকে যাওয়ার ভয় থাকবে না কোনো....

প্রচন্ড ভালোবাসার পরেও যাকে হারানোর কোনো ভয় কাজ করবে না, যে কিনা আমাদের শক্তির, আমাদের ভরসার, আমাদের প্রার্থনার আধার হবে....

অথচ এখন কারোর সাথেই তেমন কথা বলতেও মন চায় না, আসলে একটা বিষণ্নতা কাজ করে, একটা ভয় কাজ করে ...
কারণ ওই কথা বলতে বলতেই দুর্বলতা বাড়ে, আর তারপর যখন একটা মানুষ যখন সম্পর্ক শুরুর কথা ভাবে, তখন উল্টো দিকের মানুষটা সরে যাওয়ার কথা ভাবে....

তাই এখন নিজেকে গুটিয়ে রাখি, কেউ অতিরিক্ত যত্ন নিলে আমার সন্দেহ হয়, আমি জিজ্ঞেস করে ফেলি, "কেন এতটা যত্ন নিচ্ছ, কেন রোজ রাত দিন জিজ্ঞেস করছো কেমন আছি! কী করছি! খেলাম কিনা, শুলাম কিনা!"....

হ্যাঁ আমি জিজ্ঞেস করি, তার কারণ আমি প্রথম থেকেই স্বচ্ছতা পছন্দ করি যে কোনো সম্পর্কে, সে আমায় বন্ধুর চোখে দেখে নাকি অন্য কিছু ভাবে আমার পক্ষে জানাটা খুব দরকার....

দুদিনের মোহ ভালো লাগার সম্পর্ক যেখানে তৈরি হয়! সেগুলো কখনোই দীর্ঘস্থায়ী হয় না, বেশিদূর টেনে নিয়ে যাওয়া যায় না....

বয়স বাড়ার সাথে সাথে আমি জানি মানুষ ছাড়তে ভয় পায়, আঁকড়ে ধরতে চায়....
সেক্স ইজ নট এভরিথিং, যাঁরা মনে করেন, সেক্সের জন্যই মানুষ বিয়ে করে, একসঙ্গে থাকতে চায়, জড়িয়ে পড়তে চায়, খেতে চায়, শুতে চায়, তাঁদের বলি মিনিমাম মানবিকতা বোধটুকু থাকলে,
মানুষকে বোঝার ন্যূনতম ক্ষমতাটুকু থাকলে এসব ফালতু কথা বলার আগে দশবার ভাবতেন....

পঞ্চাশ বছরের পর ষাট পঁয়ষট্টি সত্তর বছরের পর কতবার শুতে ইচ্ছে করবে? কতবার সেক্স নিয়ে স্বপ্ন দেখতে ইচ্ছে করবে তখন?
আমি দেখেছি মানুষ কি অসম্ভব ভাবে একটা যন্ত্রণার মধ্যে ভুগছে, দিনদিন একাকীত্বে ভুগছে, কথা বলার লোক হাতড়ে বেড়াচ্ছে....

এঁরা কেউ সেক্স করার পার্টনার খোঁজে না, এঁরা কেউ শোয়ার লোক খোঁজে না, এঁরা খোঁজে একটা যত্ন নেবার লোক, একটা আবদার করার লোক, মাঝরাতে জ্বর এলে চাদর জড়িয়ে দেওয়ার লোক খোঁজে। মুখ থুবড়ে পড়ে যাওয়ার সময় হাত বাড়িয়ে ধরে নেওয়ার হাত খোঁজে, বর্ষা দিনে ভরসা দেওয়ার ছাতা খোঁজে....

মানুষ একটা সময়ের পর একটা শক্তপোক্ত সম্পর্ক খোঁজে, যেখানে দুটো মানুষ ছাড়া আর কোনো তৃতীয় মানুষের জায়গা থাকবে না....

কেউ কারো জীবনের 'অপশন' বা সময় কাটানোর মাধ্যম হতে পারে না। যখন কেউ একাকীত্বে ভোগে কিংবা তার প্রিয় মানুষটি পাশে থাকে না, ত...
12/03/2026

কেউ কারো জীবনের 'অপশন' বা সময় কাটানোর মাধ্যম হতে পারে না। যখন কেউ একাকীত্বে ভোগে কিংবা তার প্রিয় মানুষটি পাশে থাকে না, তখন সেই শূন্যস্থান পূরণ করার জন্য অন্য কাউকে ব্যবহার করাটা এক ধরণের মানসিক অন্যায়।

মানুষ হিসেবে আমাদের প্রত্যেকের নিজস্ব মর্যাদা আছে। কারো একঘেয়েমি কাটানোর জন্য বা কারো অভাব পূরণ করার জন্য আমাদের অস্তিত্ব নয়। কারো বিকল্প হয়ে কিংবা কারো ফেলে রাখা শূন্যস্থানে নিজেকে মানিয়ে নেওয়ার চেয়ে, নিজের একাকীত্বকে সঙ্গী করে মাথা উঁচু করে বেঁচে থাকা অনেক বেশি মর্যাদাপূর্ণ।

জীবনটা কারো গল্পের 'বিকল্প চরিত্র' হওয়ার জন্য নয়, বরং নিজের গল্পের 'নায়ক' হওয়ার জন্য। যাকে আপনি মূল্যায়ন করবেন, সে যেন আপনার পূর্ণতাটুকু বুঝার ক্ষমতা রাখে। অর্ধেক মায়া কিংবা প্রয়োজনের খাতিরে পাশে থাকার চেয়ে সসম্মানে দূরে থাকাই শ্রেয়। নিজের মূল্য বুঝতে শেখাটা জরুরি; কারণ আপনি কারো শূন্যস্থান পূরণের উপকরণ নন, আপনি নিজেই এক সম্পূর্ণ এবং অনন্য সত্তা। শুভ দুপুর ❤️❤️❤️

আপনি যেমন, ঠিক তেমনটাই আপনি অন্যদের মধ্যেও খুঁজবেন। আপনার নিজের দৃষ্টিভঙ্গি যদি স্বচ্ছ হয়, তবে গোটা পৃথিবীটাকেই আপনার কা...
08/03/2026

আপনি যেমন, ঠিক তেমনটাই আপনি অন্যদের মধ্যেও খুঁজবেন। আপনার নিজের দৃষ্টিভঙ্গি যদি স্বচ্ছ হয়, তবে গোটা পৃথিবীটাকেই আপনার কাছে সুন্দর মনে হবে। কিন্তু আপনার নিজের ভেতর যদি অগোছালো ভাব থাকে, তবে অন্য কাউকেই আপনি কখনো নিখুঁত হিসেবে দেখতে পাবেন না। আসলে আমরা অন্যকে ঠিক ততটুকুই বুঝতে পারি, যতটুকু আমরা নিজেদের চিনি। আপনি যখন নিজে সৎ এবং বিশ্বস্ত হবেন, তখন পৃথিবীটাকেও আপনার তেমনই মনে হবে। তাই অন্যকে বিচার করার আগে নিজের আয়নায় নিজেকে দেখে নেওয়াটাই হলো বড় জীবনবোধ।শুভ সকাল বন্ধুরা ❤️❤️❤️❤️

যাদের সাথে ঘনিষ্ঠতা বেশি, সেখানেই আঘাতের ভয় সবচেয়ে প্রবল। প্রত্যাশা আর নির্ভরতা বাড়লে মানুষ বদলানোর ধাক্কাটা সয়ে নেওয়া ক...
04/03/2026

যাদের সাথে ঘনিষ্ঠতা বেশি, সেখানেই আঘাতের ভয় সবচেয়ে প্রবল। প্রত্যাশা আর নির্ভরতা বাড়লে মানুষ বদলানোর ধাক্কাটা সয়ে নেওয়া কঠিন হয়ে পড়ে। তাই মানুষের সাথে সম্পর্ক রাখুন সীমিত পরিসরে অল্প কথা আর পরিমিত যোগাযোগই যথেষ্ট। ঘণ্টার পর ঘণ্টা আলাপ বা সম্পর্ক জাহির করার কোনো বাধ্যবাধকতা নেই। কাউকে 'নিজের মানুষ' ভেবে ফেলাটাই অনেক সময় বড় ভুল, কারণ দিনশেষে বাস্তবতায় আপনি একাই। যত কম প্রত্যাশা, তত কম কষ্ট। এই সীমিত সম্পর্ক দূরত্ব নয়, বরং আপনার মানসিক শান্তি রক্ষার কবচ। সব অনুভূতি সবার হাতে তুলে দেওয়া বুদ্ধিমানের কাজ নয়; নিজেকে কিছুটা আড়ালে রাখাই হলো প্রকৃত স্বস্তি।শুভ দুপুর ❤️❤️❤️

Address

Purno Chandra Laheri Lane
Kushtia
7000

Telephone

+8801760144214

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jinat Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jinat Islam:

Share