08/04/2026
২০০৫ সাল আমি তখন ক্লাস ফাইভে পড়ি। আমি মেলা দেখবো বলে আমার বড় মামার শশুর বাড়িতে মেলার আগের দিন উপস্থিত হয়।
আমার বয়স ১১ কি ১২, সেই সময় আমি প্রথম ২৫শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে ৩ দিন মেলাতে যাই। কুষ্টিয়া শিলাইদহ কুঠিবাড়িতে। সে আত্মীয় বাড়ি আমি ৫ থেকে ৬ দিন থাকি। ভি*ডি*ওতে যে পাগল দেখা যাচ্ছে সে ছিলো একজন ম্যাজিশিয়ান।
অনেক রকম টেকনিক এই মানুষের ছিল এই মানুষের নাম হচ্ছে পলাশ।
আমি তার প্রথম ম্যাজিক দেখে অবাক হয়েছিলাম। গালের ভিতর থেকে কাগজ বের করতে দেখছিলাম। খালি পাত্র থেকে মিষ্টি। একটা করি থেকে চারটা করি করা। অনেকগুলো টাকা বের করা। একটি জায়গা থেকে এরকম বিভিন্ন অনেক রকম ম্যাজিক দেখছিলাম।
সেই ম্যাজিশিয়ান পলাশ এখন রাস্তার। মানসিক ভারসাম্যহীন হয়ে গেছে।
তাকে সব সময় দেখা যায় রবীন্দ্রনাথ ঠাকুর বাড়ির গলির ভিতরে। হয়তোবা তার উন্নত চিকিৎসা করলে সে ভালো হতে পারতো কিন্তু এমন মানুষ কই।
তাকে দেখে আমার সেই অতীতের দিনের কথা মনে পড়ে যায় সোনালী শৈশবের কথা। তখন দুই টাকায় এক প্লেট চটপটি পাওয়া যেতো, এক টাকায় পাওয়া যেত সকাল-সন্ধ্যা আইসক্রিম।
আহারে সেদিন কোথায় পাবো, তখন মানুষের মনে এরকম হিংসা ছিল না। আর আমাদের হারানোর কোন ভয় ছিল না কোন কিছুর। ফিরে পেতে চাই এমন জীবন আর একবার।
#ভাইরালভিডিওシভিডিও