Apon Barta

Apon Barta আপনার আশেপাশে ঘটে যাওয়া যে কোন অন্যায় অত্যাচার এর তথ্য জানান আমাদের কাছে।

দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এমপির আকস্মিক পরিদর্শননিরাপত্তা জোরদারে ১০ আনসার সদস্য মোতায়েন, সেবার মান উন্নয়নে কঠোর নি...
21/07/2026

দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এমপির আকস্মিক পরিদর্শন
নিরাপত্তা জোরদারে ১০ আনসার সদস্য মোতায়েন, সেবার মান উন্নয়নে কঠোর নির্দেশনা

ফরিদ আহমেদ, দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা।
সোমবার (২১জুলাই) সকালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, জরুরি বিভাগ ও অন্যান্য গুরুত্বপূর্ণ ইউনিট ঘুরে চিকিৎসাসেবার সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসা, ওষুধ সরবরাহ, হাসপাতালের পরিবেশ ও স্বাস্থ্যসেবার মান সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শন শেষে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করে সংসদ সদস্য বলেন, "দরিদ্র ও সাধারণ মানুষ যেন কোনোভাবেই চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন। সরকারিভাবে বরাদ্দকৃত ওষুধ যথাযথভাবে রোগীদের মধ্যে বিতরণ করতে হবে এবং হাসপাতালের সেবার মান বজায় রাখতে সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। চিকিৎসাসেবায় কোনো ধরনের অবহেলা, দুর্নীতি বা অনিয়ম কোনোভাবেই সহ্য করা হবে না।"
তিনি হাসপাতালের সার্বিক সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন। এমপির এ আকস্মিক পরিদর্শনকে ইতিবাচক হিসেবে দেখছেন হাসপাতালের রোগী, স্বজন ও স্থানীয় বাসিন্দারা।
এদিকে, হাসপাতালের রোগী, স্বজন ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ১০ জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, চিকিৎসা নিতে আসা রোগীদের নিরাপত্তা নিশ্চিত করা, হাসপাতালের শৃঙ্খলা বজায় রাখা, চুরি, দালালচক্রের দৌরাত্ম্য এবং অন্যান্য অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
মোতায়েনকৃত আনসার সদস্যরা হাসপাতালের প্রধান ফটক, জরুরি বিভাগ, বহির্বিভাগ, বিভিন্ন ওয়ার্ডসহ গুরুত্বপূর্ণ স্থানে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। নিয়মিত টহল ও নজরদারির মাধ্যমে হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করবেন তারা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ তৌহিদুল হাসান তুহিন বলেন,
"রোগীদের নিরাপদ ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। সেই লক্ষ্যেই হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে ১০ জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। তাদের উপস্থিতিতে হাসপাতালের সার্বিক শৃঙ্খলা বজায় থাকবে, চুরি ও অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে এবং রোগী ও তাদের স্বজনরা আরও নিরাপদ পরিবেশে চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন।"
তিনি আরও বলেন, "হাসপাতালকে দালালমুক্ত, নিরাপদ ও সেবাবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে আমরা কাজ করে যাচ্ছি। হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করতে রোগী, স্বজন ও সাধারণ মানুষের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।"
হাসপাতালে আগত রোগী ও তাদের স্বজনরা জানান, আনসার সদস্য মোতায়েনের ফলে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হবে এবং সাধারণ মানুষের মধ্যে চিকিৎসাসেবা গ্রহণে আস্থা বৃদ্ধি পাবে। একই সঙ্গে সংসদ সদস্যের আকস্মিক পরিদর্শন হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

27/04/2026

কুষ্টিয়ায় যেভাবে বিস্ফোরিত হলো বোমা সাদৃশ্য বস্তু

20/04/2026

চলছে প্রস্তুতি, দশটায় আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন

16/04/2026

কুষ্টিয়ায় ছেলে হত্যায় জড়িতদের গ্রেফতার ও বিচার দাবিতে পিতা/মাতার সংবাদ সম্মেলন

16/04/2026

কুষ্টিয়ায় তেল নিয়ে যেসব তথ্য পাওয় গেল!

14/04/2026

যথাযোগ্য মর্যাদা, আনন্দ ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে কুষ্টিয়ায় উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ-১৪৩৩।

11/04/2026

কুষ্টিয়ার দৌলতপুরে ধর্ম বিকৃতির অভিযোগে কথিত পীর শামীমের আস্তানায় ভাঙচুর, অগ্নিসংযোগ চালায় বিক্ষুব্ধ এলাকাবাসী। এ সময় পিটুনিতে কথিত পীর শামীম রেজা নিহত।

10/04/2026

কুষ্টিয়ায় স্কুলের রুম থেকে রাতে অজ্ঞান ও মুখে টেপ লাগানো অবস্থায় স্কুল ছাত্রী উদ্ধার!

কুষ্টিয়া, ১০ এপ্রিল ২০২৬।। কুষ্টিয়া মিরপুর বারুইপাড়া ইউনিয়ন ছত্রগাছা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী বারুইপাড়া ইউনিয়ন মির্জানগর গ্রামের মুস্তাকের মেয়ে জিম খাতুন গতকাল সকাল ৯ ঘটিকার সময় ছত্রগাছা মাধ্যমিক বিদ্যালয় দশম শ্রেণীর বিদায় অনুষ্ঠানে যায়। বিদায় অনুষ্ঠান শেষে জিম তার নিজ বাড়িতে ফিরে আসে না। বেশ কিছু সময় কেটে যায়, একপর্যায়ে জিমকে না পেয়ে তার বাড়ির লোকজন খুঁজতে শুরু করে। অনেক খোঁজাখুঁজির পরে না পেয়ে রাত ৮ ঘটিকার সময় বিদ্যালয়ের পিয়ন হামিদুল এর কাছে জানতে চাই বিদ্যালয়ে মেয়েটিকে দেখেছে কিনা বা বিদ্যালয় আটকা পড়েছে কিনা। কিন্তু বিদ্যালয়ের পিয়ন সরাসরি বলে বিদ্যালয় কেউ নেই, চাবি দেয়া যাবে না, চাবি দিলে সমস্যা কি তা প্রশ্ন করেন উপস্থিত অনেকেই ? তারপরও পিয়ন চাবি দিতে রাজি না হওয়ায় গ্রামবাসীর সন্দেহ হয় এবং বিদ্যালয়ের পিয়নের সাথে একপর্যায়ে হাতাহাতি করে চাবি নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করে গ্রামবাসী। তারা দেখতে পায়, স্কুলের মেয়েটির অজ্ঞান ও মুখে টেপ মারা অবস্থায় তিন তলায় রুমে পড়ে আছে। গ্রামবাসী মেয়েটিকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। এবং ট্রিপল নাইন এর সহযোগিতায় মিরপুর থানা পুলিশকে অবগত করলে, মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মেয়েটিকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার করে। মিরপুর থানা পুলিশের ওসি তদন্ত আব্দুল আজিজ মিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এসে মেয়েটির পরিবারকে আশ্বাস দেন মেডিকেল রিপোর্টের পরে এর সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা নেয়া হবে। মেয়েটির জ্ঞান ফিরলে আরো বিস্তারিত জানা যাবে। এর আগেই ওই পিয়ন কে আটকের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

09/04/2026

ভেবেছিলেন তার সন্তান বুঝি আর নেই.
এক বাবার আহাজারি।

01/04/2026

পাগল সেজে দয়ালের ভালোবাসা নিতেই আমাদের জন্ম : আসাদুল।

Address

Kushtia
Kushtia
7000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Apon Barta posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share