T Media 24 News

যশোরের মডেল থানাধীন পালবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৯৭ বোতল Wincerex এবং ১০০ বোতল Eskuf সিরাপসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রে...
22/08/2026

যশোরের মডেল থানাধীন পালবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৯৭ বোতল Wincerex এবং ১০০ বোতল Eskuf সিরাপসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬, যশোর ক্যাম্প

যশোর প্রতিনিধিঃ
মাদকের বিরুদ্ধে *জিরো টলারেন্স নীতিতে* অটল থেকে র‍্যাব ফোর্সেস মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় ২১ আগস্ট ২০২৬ তারিখ র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার কোতোয়ালী মডেল থানাধীন পালবাড়ী মোড়স্থ বিসমিল্লাহ হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে অভিযান পরিচালনা করে
অবৈধ মাদক দ্রব্য ১০০ (একশত) বোতল Eskuf Syrup এবং ৯৭ (সাতানব্বই) বোতল Wincerex সহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিরা হলেন, ১। মোঃ ওসমান গনি (৪৯), পিতা- মৃত গুঞ্জ সরদার, সাং- শাজাহানপুর, ২। মোঃ আব্দুল মান্নান (৬২), পিতা- মোঃ জামাল উদ্দিন গাজী, সাং-পুলিয়া, উভয় থানা দেওয়াটা জেলা- সাতক্ষীরা, মোঃ শফিকুল ইসলাম (৪০), পিতা - মোঃ কোরবান আলী, সাং- ভূলবাকুটিয়া, থানা শাজাহানপুর জেলা সিরাজগঞ্জ।

উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যশোর জেলার কোতোয়ালী মডেল থানায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক উদ্ধারকৃত আলামত ও আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মেজর মোঃ ফজলে রাব্বি প্রিন্স, কোম্পানী কমান্ডার, সিপিসি-৩, যশোর জানান, নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো ঘটনায় জড়িত অপরাধীদের বিরুদ্ধে র‍্যাবের চলমান অভিযান অব্যাহত থাকবে।

এসএসসি পাসের মিষ্টি না খেয়ে সহপাঠীর মাকে সহায়তা, পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী‎উপজেলা প্রতিনিধি, সখিপুর (টাঙ্গাইল) টাঙ্গাই...
20/08/2026

এসএসসি পাসের মিষ্টি না খেয়ে সহপাঠীর মাকে সহায়তা, পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

‎উপজেলা প্রতিনিধি, সখিপুর (টাঙ্গাইল)

টাঙ্গাইলের সখিপুরে এসএসসি পাস করে শিক্ষার্থীরা মিষ্টি না খেয়ে সেই টাকা তুলে দেন ব্লাড ক্যান্সার আক্রান্ত এক বন্ধুর মায়ের চিকিৎসার জন্য। এমন মানবিক খবর সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদপত্রে প্রকাশের পর তা নজরে আসে প্রধানমন্ত্রী তারেক রহমানের। সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী ফোন করেন টাঙ্গাইল-৮ (সখিপুর-বাসাইল) আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাড. আহমেদ আযম খানকে। প্রধানমন্ত্রী ওই অসুস্থ মা ও তার পরিবারের খোঁজখবর নেন এবং ওই মায়ের পাশে দাঁড়ানোর নির্দেশনা দেন।

মুক্তিযুদ্ধ মন্ত্রী তাৎক্ষণিকভাবে ফোন করে সখিপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুল আলমকে ক্যান্সার আক্রান্ত মায়ের পাশে দাঁড়ানোর জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন। বিষয়টি নিশ্চিত করে সখিপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুল আলম বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান ১৮ আগস্ট মুক্তিযুদ্ধ মন্ত্রী অ্যাড. আহমেদ আযম খানকে ফোন করেছিলেন। তিনি সখিপুরের কলতান বিদ্যানিকেতনের শিক্ষার্থী নাঈম ইসলামের ক্যান্সার আক্রান্ত মায়ের খোঁজখবর নিয়েছেন এবং তার পাশে দাঁড়ানোর জন্য প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রাথমিকভাবে প্রধানমন্ত্রীর তহবিল থেকে কিছু অর্থ সহায়তা তুলে দেওয়া হবে। আগামী ২৬ আগস্ট স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ মন্ত্রী কালিদাস কলতান বিদ্যানিকেতনে গিয়ে নিজ হাতে ওই পরিবারের কাছে প্রধানমন্ত্রীর উপহারের অর্থ তুলে দেবেন।

জানা যায়, সখিপুর উপজেলার কালিদাস কলতান বিদ্যানিকেতনের এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা পরীক্ষা পাসের আনন্দে মিষ্টি বিতরণ না করে ২৫ জন শিক্ষার্থী তাদের মিষ্টি খাওয়ার ২০ হাজার টাকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম বাদলের হাতে তুলে দেন। পরে ওই প্রধান শিক্ষক ও বিদ্যালয়ের সব শিক্ষক-শিক্ষার্থী মিলে আরও ২০ হাজার টাকাসহ মোট ৪০ হাজার টাকা তাদের সহপাঠী নাঈম ইসলামের ব্লাড ক্যান্সার আক্রান্ত মা লাইলী বেগমের চিকিৎসার জন্য নাঈমের দাদা আব্দুস ছাত্তার সিকদারের হাতে তুলে দেন।

গত ১৬ আগস্ট কালিদাস কলতান বিদ্যানিকেতন স্কুলে এ অর্থ তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের এমন উদ্যোগ গণমাধ্যমে প্রচার হলে তা ব্যাপক প্রশংসা কুড়ায়।

কলতান বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম বাদল বলেন, ‘আমাদের মানবিক প্রধানমন্ত্রী নাঈমের মায়ের পাশে দাঁড়িয়েছেন; এজন্য নাঈমের পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই।’

সখিপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুল আলম বলেন, ‘সখিপুরে মিষ্টি বিতরণ না করে শিক্ষার্থী নাঈমের ক্যান্সার আক্রান্ত মায়ের পাশে দাঁড়ালেন সহপাঠীরা—এমন সংবাদ মাননীয় প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি মঙ্গলবার সকালে ফোন করে বিস্তারিত খোঁজখবর নেন এবং ক্যান্সার আক্রান্ত ওই মায়ের পাশে দাঁড়ানোর জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন।’

মুক্তিযুদ্ধ মন্ত্রী অ্যাড. আহমেদ আযম খান মুঠোফোনে জানান, ‘যখন প্রধানমন্ত্রী সংবাদমাধ্যমে জানতে পেরেছেন, কালিদাস কলতান বিদ্যানিকেতনের একজন শিক্ষার্থীর মা ক্যান্সার আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এবং ওই স্কুলের শিক্ষার্থীরা মিষ্টি না খেয়ে ব্যক্তিগত ও যৌথভাবে মোট ৪০ হাজার টাকা ওই মাকে সহায়তা দিয়েছে, তখন বিষয়টি জেনে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ফোন করেন। তিনি আমাকে ওই ক্যান্সার আক্রান্ত মায়ের বাড়িতে ও স্কুলে যাওয়ার এবং ক্যান্সারের চিকিৎসার জন্য কী কী সহায়তা প্রয়োজন তা জানার জন্য নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি তাৎক্ষণিক কিছু সহায়তা দেওয়ার এবং পরবর্তীতেও এই সহায়তা অব্যাহত রাখার জন্য নির্দেশ দিয়েছেন। সে অনুযায়ী আমি আগামী শনিবার ওই ক্যান্সার আক্রান্ত মায়ের বাড়িতে যাব এবং কলতান বিদ্যানিকেতনে গিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের ধন্যবাদ জানাব।’

পাইকগাছায় নিষিদ্ধ ঘোষিত  যুবলীগের সাংগঠনিক কার্য্যক্রম গতি শীল করার লক্ষ্যে গোপনে বৈঠকের  সময় গ্রেফতার- ২  পাইকগাছা প্রত...
20/08/2026

পাইকগাছায় নিষিদ্ধ ঘোষিত যুবলীগের সাংগঠনিক কার্য্যক্রম গতি শীল করার লক্ষ্যে গোপনে বৈঠকের সময় গ্রেফতার- ২

পাইকগাছা প্রতিনিধি, মোঃ শাহাদাত হোসাইনঃ

পাইকগাছায় নিষিদ্ধ ঘোষিত যুবলীেগের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে গোপনে বৈঠক করার সময় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার সোলাদানা ইউনিয়নের বয়ারঝাপা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন বয়ারঝাপা এলাকার মনি বিশ্বাসের ছেলে সাগর বিশ্বাস (৩৫) এবং শহিদুল খাঁর ছেলে হাদী খাঁ (৩৬)।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে বয়ারঝাপা এলাকায় কয়েকজন ব্যক্তি গোপনে বৈঠক করছিলেন। সেখানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ সাংগঠনিক কার্যক্রম পুনরায় গতিশীল করার বিষয়ে আলোচনা চলছিল বলে পুলিশের দাবি। গোপন সংবাদের ভিত্তিতে পাইকগাছা থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বৈঠকে থাকা কয়েকজন পালিয়ে গেলেও সাগর বিশ্বাস ও হাদী খাঁকে পুলিশ আটক করতে সক্ষম হয়।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আউয়াল কবির জানান, যুবলীগের সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে তারা গোপনে বৈঠক করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে বৈঠকে থাকা অন্যরা পালিয়ে যায়। তিনি আরও জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।

কেএমপি, খুলনার সোনাডাঙায় অভিযান চালিয়ে ৩৪০ বোতল ফেন্সিডিল সদৃশ Wincerex ও Eskuf এবং ১.৮ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ী...
16/08/2026

কেএমপি, খুলনার সোনাডাঙায় অভিযান চালিয়ে ৩৪০ বোতল ফেন্সিডিল সদৃশ Wincerex ও Eskuf এবং ১.৮ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬, স্পেশাল কোম্পানি

মাদকের বিরুদ্ধে "জিরো টলারেন্স" নীতিতে* অটল থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় র‍্যাব-৬, স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক অদ্য ১৬ই আগস্ট ২০২৬ তারিখ, সকাল ০৯:৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে কেএমপি, খুলনার সোনাডাঙা থানাধীন সোনাডাঙা আবাসিক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ১৮০ বোতল ফেন্সিডিল সদৃশ Wincerex এবং ১৬০ বোতল Eskuf এবং ১.৮ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিরা হলেন, *১। মোঃ সাজ্জাদ হোসেন (২৬), পিতা: বাবলু মোল্লা, থানা: খুলনা সদর, খুলনা এবং ২। মোঃ আতাউর রহমান (৩৫), পিতা: গোলাম সরোয়ার, সাং: শ্রীরামপুর, থানা ও জেলা: সাতক্ষীরা।*

গ্রেফতারকৃত আসামিদ্বয়ের হেফাজত হতে অবৈধ মাদকদ্রব্য ১৮০ বোতল ফেন্সিডিল সদৃশ Wincerex, ১৬০ বোতল Eskuf এবং ১.৮ কেজি গাঁজাসহ উদ্ধার পূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে কেএমপি, খুলনার সোনাডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আসামিদ্বয়কে সোনাডাঙা থানায় হস্তান্তর করা হয়েছে।

খুলনার রূপসায় ইট ভাটায় চাঞ্চল্যকর ফখরুল হত্যা মামলার প্রধান অভিযুক্ত ইব্রাহিম ওরফে কাটাপ্পাকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ র‍...
16/08/2026

খুলনার রূপসায় ইট ভাটায় চাঞ্চল্যকর ফখরুল হত্যা মামলার প্রধান অভিযুক্ত ইব্রাহিম ওরফে কাটাপ্পাকে গ্রেফতার করেছে র‍্যাব-৬

র‍্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ১৬ ই আগস্ট ২০২৬ ইং তারিখ, রাত ০৩:০০ ঘটিকার সময় র‍্যাব-৬, স্পেশাল কোম্পানি ও সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল যশোর জেলার সদর থানাধীন সীতারামপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে রূপসা থানার চাঞ্চল্যকর ফখরুল ইসলাম (৩২) হত্যা মামলার প্রধান অভিযুক্ত ও শুটার *১। ইব্রাহিম ওরফে কাটাপ্পা (৩৪)কে গ্রেফতার করে।*

মামলার এজাহার বিশ্লেষণে জানা যায়, গত ১২ই আগস্ট ২০২৬ ইং তারিখ রাতে ভিকটিম ফখরুল ইসলাম (৩২), রূপসা থানাধীন "মেসার্স রূপসা ব্রিকস" নামীয় নিজেদের প্রতিষ্ঠানের অফিসে অবস্থানকালে অজ্ঞাতনামা আসামিরা এলোপাতাড়ি গুলি করে গুরুতর আহত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজনের সহযোগিতায় ভিকটিমকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত বলে ঘোষণা করেন। উক্ত ঘটনায় ভিকটিমের ভাই ফরহাদ হোসেন রূপসা থানায় অজ্ঞাতনামা হত্যা মামলা দায়ের করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইব্রাহিম ওরফে কাটাপ্পা উক্ত হত্যার বিষয়ে তার সম্পৃক্ততা কথা স্বীকার করেন। ঘটনার দিন ইব্রাহিম কাটাপ্পা ভিকটিম ফখরুলকে পিস্তল দিয়ে গুলি করা বিষয়ে স্বীকারোক্তি প্রদান করেন। জিজ্ঞাসাবাদে উক্ত ঘটনার সাথে সম্পৃক্ত অন্যান্য আসামিদের নাম সংগ্রহ করা হয়েছে।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য আসামিকে খুলনা জেলার রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে। বাকি অভিযুক্তদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে র‌্যাবের অভিযান অব্যাহত আছে।

জামাতের এমপি আমির হামজা বলেন আগামী ৫ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমি!নিজস্ব প্রতিবেদকঃআগামী পাঁচ বছর কুষ্টিয়া সদর আ...
15/08/2026

জামাতের এমপি আমির হামজা বলেন আগামী ৫ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমি!

নিজস্ব প্রতিবেদকঃ
আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদর আসনের জন্য তিনি নিজেই প্রধানমন্ত্রী বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি মো. আমির হামজা।
শনিবার (১৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে নিজের সংসদীয় এলাকার জনসাধারণের উদ্দেশে দেওয়া এক বক্তব্যে এই মন্তব্য করতে দেখা যায়।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে আমির হামজা নিজের সংসদীয় আসনের উন্নয়ন কর্মকাণ্ডের প্রক্রিয়া নিয়ে কথা বলেন। তিনি বলেন, ‘আগামী পাঁচ বছরে কুষ্টিয়া সদর আসনের জন্য আমিই প্রধানমন্ত্রী। বাজেটগুলো সরকার দেবে, ওটা দেবে আমির হামজার হাতে। এটা কি কোনো ফেরেশতার হাতে দেবে?’
উন্নয়ন কাজের কৃতিত্ব নিয়ে জনসাধারণের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি আরও বলেন, ‘ফেরেশতারা কী বলে? আর মানুষ নাচে যে উন্নয়ন কাজ করে দিয়েছে। সে কি তার বাবার টাকা নিয়ে এসে করবে? এই পাগলামিগুলো আর বিশ্বাস করা যাবে না।’
জানা গেছে, কুষ্টিয়া-৩ আসনের উন্নয়ন কর্মকাণ্ডের অংশীদারত্ব ও কৃতিত্ব নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিনের সঙ্গে সংসদ সদস্য আমির হামজার মধ্যে কিছুদিন ধরে টানাপোড়েন চলছে। রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, মূলত সেই রাজনৈতিক রেষারেষির প্রেক্ষিতেই সংসদ সদস্য আমির হামজা এমন মন্তব্য করেছেন।

বিশেষ ক্ষমতা আইনের মামলায় ০৫ বছরের সাজা ওয়ারেন্টভুক্ত আসামি বাদল হক (৫৯)’কে ঢাকার কেরানীগঞ্জ হতে গ্রেফতার করেছে র‌্যাব-১...
14/08/2026

বিশেষ ক্ষমতা আইনের মামলায় ০৫ বছরের সাজা ওয়ারেন্টভুক্ত আসামি বাদল হক (৫৯)’কে ঢাকার কেরানীগঞ্জ হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল বিশেষ ক্ষমতা আইনে সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ বাদল হক (৫৯)’কে ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন ইমাম বাড়ীর এলাকা থেকে গ্রেফতার করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় র‌্যাব-১০, সিপিএসসি, লালবাগ কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গতকাল ১২/০৮/২০২৬ তারিখ রাত অনুমান ২০.৫৫ ঘটিকার সময় ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন ইমাম বাড়ীর এলাকায় একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করে। বিশেষ ক্ষমতা আইনের ২৫ (বি) ধারায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড তৎসহ ৫,০০০/- (পাঁচ হাজার টাকা) জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো: বাদল হক (৫৯), পিতা- মৃত সিরজুল হক,সাং- পুর্ব ব্রজের হাটি, থানা- সিরাজদিখান, জেলা- মুন্সিগঞ্জ’কে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, সে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল। গ্রেফতারকৃত আসামি’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

কুষ্টিয়া'র ডিবি পুলিশের বর্তমান চাকরির রত ওসি সহ ৭ এএসপি ও ৪৯ পুলিশ পরিদর্শককে বাধ্যতামূলক অবসরনিজস্ব সংবাদদাতাঃ৭ সহকার...
14/08/2026

কুষ্টিয়া'র ডিবি পুলিশের বর্তমান চাকরির রত ওসি সহ
৭ এএসপি ও ৪৯ পুলিশ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর

নিজস্ব সংবাদদাতাঃ

৭ সহকারী পুলিশ কমিশনার ও ৪৯ পুলিশ পরিদর্শককে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুসরণ করে ‘জনস্বার্থে’ তাদের চাকরি থেকে অবসর প্রদান করা হয়েছে। তবে অবসরে পাঠানো এই ৫৬ জন কর্মকর্তা বিধি অনুযায়ী তাঁদের প্রাপ্য সব ধরনের অবসরজনিত সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন।

অবসরে পাঠানো ৭ জন এএসপি হলেন— র‍্যাব সদর দপ্তরের নূরে আলম সিদ্দিকী, ডিএমপির তেজগাঁও বিভাগের এসি (পেট্রল) মো. নুরুল মোস্তাকিন, খাগড়াছড়ির মাটিরাঙ্গা সার্কেলের কাজী ওয়াজেদ আলী, পটুয়াখালীর গলাচিপা সার্কেলের মো. সৈয়দুজ্জামান, র‍্যাব-২-এর মো. গোলাম কিবরীয়া, আরআরএফ ঢাকার মোহাম্মদ মিজানুর রহমান এবং সিরাজগঞ্জ জেলার মো. রবিউল ইসলাম।

এছাড়া বিভিন্ন জেলা, মহানগর পুলিশ, সিআইডি, পিবিআই, এসবি, র‍্যাব, এপিবিএন, ট্যুরিস্ট পুলিশ, নৌ পুলিশ ও ট্রেনিং সেন্টারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালনরত ৪৯ জন পুলিশ পরিদর্শককেও একই প্রজ্ঞাপনে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

অবসরে পাঠানো পরিদর্শকদের তালিকায় রয়েছেন— মো. আবুল হোসেন (জামালপুর), মো. কামরুল ইসলাম মোল্যা (নোয়াখালী), মো. মুজিবুর রহমান (চাঁপাইনবাবগঞ্জ), মোহা. জাবেদুল ইসলাম (এসবি), মো. মজিবর রহমান (জামালপুর), এ কে এম মিজানুল হক (গাজীপুর), মো. মীর মোশারফ হোসেন (ট্যুরিস্ট পুলিশ), মো. সফিকুল ইসলাম (চাঁদপুর), মো. মনিরুজ্জামান (সিআইডি), মো. আজহারুল ইসলাম সরকার (টাঙ্গাইল), মো. কামরুল ইসলাম (বরিশাল রেঞ্জ), এ এফ এম নাসিম (এসবি), মো. মোফাজ্জেল হোসেন (পিবিআই), মো. জিয়াউল মোর্শেদ (সিআইডি), সুনীল কুমার কর্মকার (মাগুরা), এ কে এম আজমল হুদা (কুষ্টিয়া), স্বপন কুমার মজুমদার (শিল্পাঞ্চল পুলিশ), মো. বেলায়েত হোসেন (সিআইডি), মো. মেহেদী হাসান (ওসি, টঙ্গী পূর্ব থানা), মো. মনিরুজ্জামান (পিবিআই), মো. এনামুল হক (সিআইডি), বেলালে উদ্দিন জাহাঙ্গীর (সিআইডি), মো. বাবুল আকতার (পিবিআই) এবং ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভূঞা (এসবি)।

তালিকায় আরও রয়েছেন— এম এ জলিল (লক্ষ্মীপুর), কাজী সাহান হক (পিটিসি রংপুর), মো. মশিউর রহমান (সারদা), মো. সিদ্দিকুর রহমান (ট্যুরিস্ট পুলিশ), মো. মাহমুদুল হক (পিটিসি খুলনা), মো. নজরুল ইসলাম (সিআইডি), মোহাম্মদ সাহিদুর রহমান (এটিকেইউ), বি এম ফরমান আলী (খাগড়াছড়ি), মো. রফিকুল ইসলাম (পিটিসি নোয়াখালী), প্রলয় কুমার সাহা (পিটিসি খুলনা), মো. মিজানুর রহমান (১ এপিবিএন), কে এম আশরাফ উদ্দিন (ট্যুরিস্ট পুলিশ), মীর মো. নুরুল হুদা (রেলওয়ে পুলিশ) এবং নিবারণ চন্দ্র বর্মন, পিপিএম (নৌ থানা, জামালপুর)।

এ ছাড়াও অবসরে পাঠানো বাকি পরিদর্শকেরা হলেন— এস এ মাসুদ পারভেজ (ওসি, তানোর থানা), শেখ মো. গোলাম মোস্তফা (সারদা), মো. মোস্তফা কামাল হায়দার (ডিএসবি, ঝালকাঠি), শাহ মো. হারুন অর রশীদ (সিআইডি), খায়রুল ফজল (এটিকেইউ), মো. ইসমাইল হোসেন (জিএমপি), মো. এমদাদুল হক (এসবি), সমীর চন্দ্র সূত্র ধর (১৪ এপিবিএন), মো. আখতারুজ্জামান প্রধান (নৌ পুলিশ), মো. নান্নু মোল্লা (সিআইডি) এবং মো. জাকির রব্বানী (ওসি, কুমিরা হাইওয়ে থানা)।

ঢাকা মিরপুর মডেল থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে নড়াইল কালিয়া থানার ডাকাতি মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামিকে গ...
12/08/2026

ঢাকা মিরপুর মডেল থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে নড়াইল কালিয়া থানার ডাকাতি মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৬, যশোর ও র‌্যাব-৪, মিরপুর ক্যাম্পের যৌথ আভিযানিক দল

র‍্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৬, যশোর এবং র‍্যাব-৪, মিরপুর এর যৌথ আভিযানে ১১ আগস্ট ২০২৬ তারিখে ২১:২০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মিরপুর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে নড়াইল জেলার কালিয়া থানাধীন জয়পুর এলাকার খন্দকার সফিকুল ইসলামের বাড়ীতে ডাকাতি জেরে, ডাকাতি মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ পলাতক আসামি *১। মোঃ ফারুক শেখ*, পিতা: মোঃ সদর আলী শেখ, সাং: জয়পুর, থানা: কালিয়া, জেলা: নড়াইলকে গ্রেফতার করে। উল্লেখিত আসামীর বিরুদ্ধে পূর্বে একটি পর্নোগ্রাফি মামলা ও আরো তিনটি মামলায় ওয়ারেন্ট রয়েছে।

মামলার এজাহার পর্যালোচনা করে জানা যায়, গত ১৮/০৭/২০২৬ ইং তারিখ অনুমান রাত ১০:৩০ ঘটিকার সময় চার কক্ষ বিশিষ্ট একতলা পাকা বাড়ির দক্ষিণ-পূর্ব পাশের কক্ষে অন্যান্য রাতের ন্যায় মেয়ে সায়মা খানমকে (১৪) নিয়ে ঘুমিয়ে পড়ে। একই তারিখ অনুমান রাত ০২:৩০ ঘটিকার সময় অজ্ঞাতনামা ৬/৭ জন ডাকাত বাদীর ঘরের দক্ষিণ পাশের কেচি গেটের গ্রিলের তালা ভেঙ্গে ঘরের ভিতর ঢুকে শরীরের বিভিন্ন স্থানে চড়-থাপ্পর ও কিল ঘুষিসহ রামদা দিয়ে ভিকটিমের বাম হাতের কব্জির নিচে বাড়ি দিয়ে জখম করে। অতঃপর ডাকাত দল ভিকটিম ও তার মেয়ে সায়মার কান থেকে দুই জোড়া সোনার কানের দুল জোরপূর্বক টান দিয়ে কান ছিড়ে নিয়ে যায়। এছাড়া পাশের কক্ষের স্টীলের আলমারীর তালা ভেঙ্গে নগদ অনুমান - ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা, দুইটি সোনার চেইন, তিনটি সোনার আংটিসহ অনুমান ২ ভরি ৯ আনা সোনা এবং একটি VIVO স্মার্ট মোবাইল ফোন লুণ্ঠন করে নিয়ে যায়। উক্ত ঘটনায় ভিকটিম সোনিয়া সুলতানা নড়াইলের কালীয়া থানায় বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে ঢাকা মিরপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

অভয়নগরে নওয়াপাড়ায় ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ৪ প্রতিষ্ঠানে দেড় লাখ টাকা জরিমানাউৎপল ঘোষঃ যশোরের অভয়নগর উপজেলা...
11/08/2026

অভয়নগরে নওয়াপাড়ায় ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ৪ প্রতিষ্ঠানে দেড় লাখ টাকা জরিমানা

উৎপল ঘোষঃ
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় হাসপাতাল রোড সংলগ্ন বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে চার প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১০ আগস্ট) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দিন দীপু।
অভিযানে আরও উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) অশীষ কুমার বসু, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অভিযান সূত্রে জানা যায়, ফয়সাল ডায়াগনস্টিক সেন্টার ও এবি ডায়াগনস্টিক সেন্টারকে লাইসেন্সের নথি হালনাগাদ না থাকায় পৃথকভাবে ১৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের বিধান রাখা হয়।
এ ছাড়া পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে লাইসেন্সের নথিসহ বিভিন্ন অসামঞ্জস্যতার কারণে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, আব্দুল মুকিত বিশ্বাস (প্রা:) ক্লিনিকের অপারেশন থিয়েটারে অপরিচ্ছন্ন ও স্যাঁতসেঁতে পরিবেশ, অ্যানেস্থেশিয়া চিকিৎসক সম্পর্কে তথ্যের ঘাটতি এবং মানহীন ব্যবস্থাপনার অভিযোগে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে দেওয়া সব জরিমানাই ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সংশ্লিষ্টরা। তাদের মতে, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে নিয়মিত এমন তদারকি থাকলে চিকিৎসাসেবার মান ও রোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে।
অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দিন দীপু। এ সময় তিনি অভিযানের বিভিন্ন দিক ও প্রতিষ্ঠানগুলোর অনিয়মের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

Address

23 S KHAN Road, MILL PaRA
Kushtia
7001

Website

Alerts

Be the first to know and let us send you an email when T Media 24 News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share