21/08/2026
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বিয়ের আনন্দের মধ্যেই নেমে এসেছে শোকের ছায়া। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে হোগলবাড়ীয়া ইউনিয়নের গাছেরদিয়াড় গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান আনাস (২৫) নামে এক নববর। দুপুরে তার বিয়ে সম্পন্ন হয় এবং বিকেলে নববধূকে নিয়ে বাড়িতে ফেরেন তিনি। রাতে বিয়ে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সময় প্যান্ডেলের পাশে বসে থাকা অবস্থায় তার ওপর একটি স্ট্যান্ড ফ্যান পড়ে যায়। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাটি নিশ্চিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।
#বিয়ে #মাছরাঙা