Taba's World

Taba's World Alhamdulillah !!! Allah is the best planner

18/05/2026

সহজ কিছু গুরুত্বপূর্ণ আমল জেনে নিন; জিলহজের প্রথম দশ দিনকে কাজে লাগান (বিশেষত যে বোনেরা পিরিয়ডে আছেন, তাদের জন্য প্রতিটি আমল খুবই উত্তম হবে)
❖ চার ধরনের যিকর সবসময় পড়া:
রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘‘আল্লাহ তা‘আলার নিকট জিলহজের দশ দিনের আমলের চেয়ে মহান এবং প্রিয় অন্য কোনো দিনের আমল নেই। সুতরাং, তোমরা সেই দিনগুলোতে অধিক পরিমাণে তাসবিহ (সুবহানাল্লাহ), তাহমিদ (আলহামদুলিল্লাহ), তাহলিল (লা ইলাহা ইল্লাল্লাহ্) ও তাকবির (আল্লাহু আকবার) পড়ো।’’
[আহমাদ, আল-মুসনাদ: ৫৪৪৬; হাদিসটির সনদ সহিহ]
এই চার ধরনের যিকর এই দিনগুলোতে ১০০ বার করে আদায় করা যায়, কারণ ১০০ বার করে পড়ার সীমাহীন সওয়াব ও মর্যাদা রয়েছে।
রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানি (রা.)-কে বলেন—
◉ তুমি ১০০ বার ‘সুবহানাল্লাহ’ বলবে, এটি তোমার পক্ষে ইসমাইল (আ.)-এর বংশের ১০০ ক্রীতদাস মুক্ত করার সমতুল্য হবে;
◉ তুমি ১০০ বার ‘আলহামদুলিল্লাহ্’ বলবে, এটি তোমার পক্ষে আল্লাহর রাস্তায় যু[দ্ধে]র জন্য ১০০ টি সাজানো ঘোড়ায় মু[জা]হিদ প্রেরণের সমতুল্য হবে;
◉ তুমি ১০০ বার ‘আল্লাহু আকবার’ বলবে, এটি তোমার পক্ষ থেকে ১০০টি মাকবুল (কবুলকৃত) উট কুরবানির সমতুল্য হবে;
◉ তুমি ১০০ বার ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ বলবে, এত সওয়াব পাবে, যার ফলে আসমান ও যমিন পূর্ণ হয়ে যাবে। [আলবানি, সহিহুত তারগিব: ১৫৫৩; হাদিসটি হাসান]
❖ অধিক পরিমাণে দরুদ পাঠ করা:
নবি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘‘যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তার প্রতি ১০ বার রহমত বর্ষণ করবেন, ১০ টি গুনাহ মোচন করবেন এবং তার জন্য ১০ টি স্তর উন্নীত করবেন।’’
[নাসায়ি, আস-সুনান: ১২৯৭; ইবনু হিব্বান, আস-সহিহ: ৯০৪; হাদিসটি সহিহ]
নামাজের শেষ বৈঠকে যে দরুদটি আমরা পড়ি, সেটি সর্বোত্তম দরুদ। এটি পড়াই উত্তম। তবে, এটি ছাড়া অন্য দরুদও পড়া যাবে।
❖ সাধ্যানুযায়ী দান-সদাকাহ করা:
নবি করিম সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “প্রত্যেক ব্যক্তি (হাশরের মাঠে) তার সদাকার ছায়াতলে থাকবে, যতক্ষণে লোকদের মাঝে ফয়সালা শেষ না হবে।” [আলবানি, সহিহুল জামি’: ৪৫১০; হাদিসটি সহিহ]
❖ ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম’ বেশি করে পড়া:
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুটি বাক্য এমন রয়েছে, যা উচ্চারণে সহজ, আমলের পাল্লায় অনেক ভারী এবং আল্লাহর কাছে অতি প্রিয়। তা হল:

سُبْحَانَ اللّٰهِ وبِحَمْدِهِ سُبْحَانَ اللّٰهِ الْعَظِيمِ
(সুবহানাল্লাহি ওয়া বি‘হামদিহি সুবহানাল্লাহিল আযীম)
অর্থ: আল্লাহ পবিত্র, প্রশংসা কেবল তাঁরই; মহান আল্লাহ ত্রুটিমুক্ত। [বুখারি, আস-সহিহ: ৬৪০৬]
❖ ‘লা ‘হাওলা ওয়া লা কুও-ওয়াতা ইল্লা বিল্লা-হ’ বেশি বেশি পাঠ করা:
রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “ওহে আব্দুল্লাহ ইবন কায়েস! আমি কি জান্নাতের এক রত্নভাণ্ডার সম্পর্কে তোমাকে অবহিত করবো না?” আমি বললাম, নিশ্চয়ই হে আল্লাহর রাসুল! তিনি বলেন, “তুমি বলো—
لَا ﺣَﻮْﻝَ ﻭَﻻَ ﻗُﻮَّﺓَ ﺇِﻻَّ ﺑِﺎﻟﻠَّﻪِ
(লা ‘হাওলা ওয়ালা ক্বুও-ওয়াতা ইল্লা বিল্লা-হ)
অর্থ: আল্লাহর সাহায্য ব্যতীত (পাপ কাজ থেকে দূরে থাকার) কোনো উপায় নেই এবং (নেক আমল করার) কোনো শক্তি কারো নেই।’’ [বুখারি আস-সহিহ: ৪২০৬; মুসলিম, আস-সহিহ: ২৭০৪]

❖ ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ খুব বেশি পরিমাণে পড়তে থাকা:
জাবির (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আল্লাহর রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ‘‘সর্বশ্রেষ্ঠ যিকর হলো লা ইলাহা ইল্লাল্লাহ।’’ [তিরমিযি, আস-সুনান: ৩৩৮৩; হাদিসটি হাসান]
❖ তাওবাহ-ইস্তিগফার পাঠ করা:
আবু হুরায়রা (রা.) বলেন, আমি রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে আর কাউকে এটি অধিক পরিমাণে পড়তে দেখিনি—
أَسْتَغْفِرُ اللّٰهَ وَأَتوبُ إِلَيْهِ
[আসতাগফিরুল্লাহা ওয়া আতূবু ইলাইহ্]
অর্থ: আমি আল্লাহর নিকট ক্ষমা চাচ্ছি এবং তাঁর নিকট তাওবাহ করছি। [ইবনু হিব্বান, আস-সহিহ: ৯২৮; হাদিসটি সহিহ]
এটি বেশি করে পড়া যেতে পারে। এটিতে তাওবাহ ও ইস্তিগফার উভয়টিই আদায় হবে। তবে, গুনাহ থেকে অনুশোচনা ও আন্তরিকতা জরুরি।
❖ দু‘আ করা:
রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘‘দু‘আ হলো ইবাদত।’’ [আবু দাউদ, আস-সুনান: ১৪৭৯; হাদিসটি সহিহ]
আমরা দু‘আর ব্যাপারে উদাসীন থাকি। অথচ দু‘আ নিজেই একটি স্বতন্ত্র ইবাদত।
❖ চারটি সম্মানিত মাসের একটি হলো জিলহজ; তাই এই মাসের সম্মানে যথাসম্ভব সকল গুনাহ থেকে বেঁচে থাকা:
আল্লাহ তা‘আলা বলেন, ‘‘নিশ্চয়ই আল্লাহর নিকট সংরক্ষিত ফলকে (বছরে) মাসের সংখ্যা বারোটি—আসমানসমূহ ও পৃথিবী সৃষ্টির দিন থেকে। তার মধ্যে চারটি (মাস) সম্মানিত। এটিই সুপ্রতিষ্ঠিত বিধান; সুতরাং এর মধ্যে তোমরা (গুনাহ করার মাধ্যমে) নিজেদের প্রতি অত্যাচার করো না।”
[সুরা তাওবাহ, আয়াত: ৩৬]
পিরিয়ডে থাকা বোনেরা নামাজ, রোজা, কাবাঘর তাওয়াফ ও কুরআন তিলাওয়াত বাদে যেকোনো নেক আমল করতে পারবেন।
:
Tasbeeh

আল্লাহ আপনার জীবনের জন্য এমনভাবে পরিকল্পনা করছেন, যা আপনার সীমিত দৃষ্টিতে আজ পুরোপুরি বুঝা না-ও যেতে পারে। আপনার হয়তো ভি...
09/05/2026

আল্লাহ আপনার জীবনের জন্য এমনভাবে পরিকল্পনা করছেন, যা আপনার সীমিত দৃষ্টিতে আজ পুরোপুরি বুঝা না-ও যেতে পারে।
আপনার হয়তো ভিতরে ভিতরে অসহ্য লাগে, হয়তো কোনো বিষয় মেনে নিতে কষ্ট হচ্ছে, হয়তো কিছু দু'আর উত্তর আসতে দেরি হচ্ছে; কিন্তু আল্লাহ আপনার হৃদয়ের প্রতিটি অস্থিরতা জানেন। যে কষ্ট আপনি কাউকে বুঝাতে পারেন না, যে কথা মুখে আনতে পারেন না, যে আকাঙ্ক্ষা বুকের গভীরে লুকিয়ে রাখেন—সবই তাঁর জানা।
তাই দু'আ গুলো থামিয়ে দিবেন না। দেরি মানেই খুব খারাপ কিছু না সব সময়।
অনেক সময় দেরি মানে সঠিক প্রস্তুতির সুযোগ, পরিশুদ্ধির উপায় এবং আল্লাহর পথে আরও সুন্দর কোনো পরিবর্তন। আল্লাহ কখনো তাঁর বান্দাকে খালি হাতে ফিরিয়ে দেন না—তিনি কখনো দু'আর মাধ্যমে দেন, কখনো বিপদ সরিয়ে দেন, কখনো আখিরাতের জন্য জমা করে রাখেন আপনার প্রাপ্তিটুকু। তিনি অনেক সময়েই কিন্তু আপনাকে এমন অনেক কিছুই দিয়েছেন, যা আপনি চাওয়ার আগেই পেয়েছেন আলহামদুলিল্লাহ। তাই, আপনি শুধু আল্লাহর উপর ভরসাটুকু হারাবেন না।
যে রব আপনাকে দু'আ করার তাওফিক দিয়েছেন; তিনি আপনার অপেক্ষা, ভাঙা হৃদয় সবটাই তো দেখছেন।
সময়টা কঠিন হতে পারে, কিন্তু আল্লাহর পরিকল্পনা আপনার জন্য নিষ্ঠুর নয়। তা সবসময়েই হিকমাহ, রহমত আর কল্যাণে পূর্ণ। যা আপনার জন্য সত্যিকারের কল্যাণকর, আল্লাহ তা সবচেয়ে সুন্দর সময়ে আপনার কাছে পৌঁছে দিবেন ইনশাআল্লাহ।

https://youtu.be/_Pfff2YZnWsআল কুরআনের কাব্যানুবাদ-বুক রিভিউ-পর্ব-04 ✔️লেখক : মুহিব খান✔️প্রকাশনী : রাহনুমা প্রকাশনী✔️বি...
31/01/2024

https://youtu.be/_Pfff2YZnWs

আল কুরআনের কাব্যানুবাদ-বুক রিভিউ-পর্ব-04

✔️লেখক : মুহিব খান
✔️প্রকাশনী : রাহনুমা প্রকাশনী
✔️বিষয় : কবিতা, তরজমা ও তাফসীর
✔️পৃষ্ঠা : 800

আস্সালামু আলাইকুম ওয়া-রহমাতুল্লাহ্
সম্মানিত সদস্যগণ আপনি নিচের শর্তসমূহ পড়ে ও বুঝে এই দামী বইটি ক্রয় করা সহ কিছুদিনের জন্য ভাড়া নিয়ে পড়তে পারবেন, ইন্শা-আল্লহ্

🎯 ক্রয় করার শর্তসমূহ:
বইটির দুটি ভার্সন রয়েছে। একটি হলো স্ট্যান্ডার্ড কোয়ালিটির কাগজ ও ছাপা। যাহার বর্তমান মূল্য-১২০০/-, অপরটি হলো প্রিমিয়াম কোয়ালিটি কাগজ ও ছাপা। যাহার বর্তমান মূল্য ১৫০০/- (ফিক্সড)। আপনি ঢাকার মধ্যে হতে বইটি অর্ডার করলে ১ দিনের মধ্যেই আপনার দেওয়া ঠিকানায় পৌঁছে যাবে, ইন্শা-আল্লহ্। ঢাকার বাহিরে হলে ২-৩ দিনের মধ্যে পৌছে যাবে ইন্শা-আল্লহ্। বইটি ডেলিভারীর জন্য নির্ধারিত কুরিয়ার সার্ভিস সম্পূর্ণ ফ্রি।

✅ বইটি ভাড়া নেওয়ার শর্তসমূহ:
বইটির দুটি ভার্সন রয়েছে। একটি হলো স্ট্যান্ডার্ড কোয়ালিটির কাগজ ও ছাপা। যাহার বর্তমান মূল্য-১২০০/-, অপরটি হলো প্রিমিয়াম কোয়ালিটি কাগজ ও ছাপা। যাহার বর্তমান মূল্য ১৫০০/- (ফিক্সড)।

আপনি ঢাকার মধ্যে হতে বইটি ভাড়া নিতে চাইলে নিচের শর্তসমূহে মেনে আপনি বইটি অর্ডার করতে পারবেন, ইন্শা-আল্লহ্।

🎯 শর্তসমূহঃ-
👉প্রথমত 100/= দিয়ে আপনাকে “বই আছে” প্রতিষ্ঠানের সদস্যপদ নিতে হবে (সদস্যপদ Cancel করতে চাইলে টাকাটি ফেরত দেওয়া হয়)
👉বইটির বিক্রিত মূল্য আমাদের কাছে জমা রাখতে হবে।
👉বইটি সর্বনিম্ন ১০ দিন হতে সর্বোচ্চ ৩০ দিন পর্যন্ত নিজের কাছে রাখতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে দিন প্রতি ১০ টাকা হারে সার্ভিস চার্জ প্রদান করতে হবে।
👉৩০ দিনের মধ্যে জমা প্রদান পূর্বক অবশিষ্ট টাকা ফেরত নিতে পারবেন অথবা নতুন কোন বই একই শর্তসমূহ মেনে ভাড়া নিতে পারবেন।
👉৩০ দিনের অতিরিক্ত প্রতিদিনের জন্য ৫ টাকা হারে ভর্তুকি কর্তন করা হবে।
👉 বইটির মধ্যে কোনরকম আকা আকি অথবা হাইলাইট কালি ব্যবহার করা যাবে না।
👉বইটি যে অবস্থায় নিয়েছেন ফেরত দেওয়ার ক্ষেত্রে সেঅবস্থায় ফেরত প্রদান করতে হবে। অথ্যাৎ বইটি ছিড়ে ফেলা, নষ্ট করা অথবা পড়বার মতো আর কোন অবস্থায় না রাখলে সেক্ষেত্রে পুরো বইটির জমাকৃত টাকা কর্তন করা হবে।
👉বইটি ডেলিভারীর জন্য নির্ধারিত কুরিয়ার সার্ভিস ফিসের ৫০% আপনাকে প্রদান করতে হবে।
👉সদস্যপদ হিসাবে এককালীন ক্রয়কৃত যেকোন বইয়ের ক্ষেত্রে সর্বোচ্চ ৫০% পর্যন্ত ছাড় প্রযোজ্য হবে।

🎯 বইটি ক্রয় অথবা ভাড়া নেওয়ার গুগল ফরম:
https://forms.gle/GUKGwy4JX4BvuaKf7

📝 আল কুরআনের কাব্যানুবাদ-বুক রিভিউ-পর্ব-০৪-বই আছে - সূরা: আল-ইখলাস✔️লেখক : মুহিব খান✔️প্রকাশনী : রাহনুমা প্রকাশনী✔️...

https://youtu.be/naJWUPAK-lAআল কুরআনের কাব্যানুবাদ-বুক রিভিউ-পর্ব-03 ✔️লেখক : মুহিব খান✔️প্রকাশনী : রাহনুমা প্রকাশনী✔️বি...
27/01/2024

https://youtu.be/naJWUPAK-lA

আল কুরআনের কাব্যানুবাদ-বুক রিভিউ-পর্ব-03

✔️লেখক : মুহিব খান
✔️প্রকাশনী : রাহনুমা প্রকাশনী
✔️বিষয় : কবিতা, তরজমা ও তাফসীর
✔️পৃষ্ঠা : 800

আস্সালামু আলাইকুম ওয়া-রহমাতুল্লাহ্
সম্মানিত সদস্যগণ আপনি নিচের শর্তসমূহ পড়ে ও বুঝে এই দামী বইটি ক্রয় করা সহ কিছুদিনের জন্য ভাড়া নিয়ে পড়তে পারবেন, ইন্শা-আল্লহ্

🎯 ক্রয় করার শর্তসমূহ:
বইটির দুটি ভার্সন রয়েছে। একটি হলো স্ট্যান্ডার্ড কোয়ালিটির কাগজ ও ছাপা। যাহার বর্তমান মূল্য-১২০০/-, অপরটি হলো প্রিমিয়াম কোয়ালিটি কাগজ ও ছাপা। যাহার বর্তমান মূল্য ১৫০০/- (ফিক্সড)। আপনি ঢাকার মধ্যে হতে বইটি অর্ডার করলে ১ দিনের মধ্যেই আপনার দেওয়া ঠিকানায় পৌঁছে যাবে, ইন্শা-আল্লহ্। ঢাকার বাহিরে হলে ২-৩ দিনের মধ্যে পৌছে যাবে ইন্শা-আল্লহ্। বইটি ডেলিভারীর জন্য নির্ধারিত কুরিয়ার সার্ভিস সম্পূর্ণ ফ্রি।

✅ বইটি ভাড়া নেওয়ার শর্তসমূহ:
বইটির দুটি ভার্সন রয়েছে। একটি হলো স্ট্যান্ডার্ড কোয়ালিটির কাগজ ও ছাপা। যাহার বর্তমান মূল্য-১২০০/-, অপরটি হলো প্রিমিয়াম কোয়ালিটি কাগজ ও ছাপা। যাহার বর্তমান মূল্য ১৫০০/- (ফিক্সড)।

আপনি ঢাকার মধ্যে হতে বইটি ভাড়া নিতে চাইলে নিচের শর্তসমূহে মেনে আপনি বইটি অর্ডার করতে পারবেন, ইন্শা-আল্লহ্।

🎯 শর্তসমূহঃ-
👉প্রথমত 100/= দিয়ে আপনাকে “বই আছে” প্রতিষ্ঠানের সদস্যপদ নিতে হবে (সদস্যপদ Cancel করতে চাইলে টাকাটি ফেরত দেওয়া হয়)
👉বইটির বিক্রিত মূল্য আমাদের কাছে জমা রাখতে হবে।
👉বইটি সর্বনিম্ন ১০ দিন হতে সর্বোচ্চ ৩০ দিন পর্যন্ত নিজের কাছে রাখতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে দিন প্রতি ১০ টাকা হারে সার্ভিস চার্জ প্রদান করতে হবে।
👉৩০ দিনের মধ্যে জমা প্রদান পূর্বক অবশিষ্ট টাকা ফেরত নিতে পারবেন অথবা নতুন কোন বই একই শর্তসমূহ মেনে ভাড়া নিতে পারবেন।
👉৩০ দিনের অতিরিক্ত প্রতিদিনের জন্য ৫ টাকা হারে ভর্তুকি কর্তন করা হবে।
👉 বইটির মধ্যে কোনরকম আকা আকি অথবা হাইলাইট কালি ব্যবহার করা যাবে না।
👉বইটি যে অবস্থায় নিয়েছেন ফেরত দেওয়ার ক্ষেত্রে সেঅবস্থায় ফেরত প্রদান করতে হবে। অথ্যাৎ বইটি ছিড়ে ফেলা, নষ্ট করা অথবা পড়বার মতো আর কোন অবস্থায় না রাখলে সেক্ষেত্রে পুরো বইটির জমাকৃত টাকা কর্তন করা হবে।
👉বইটি ডেলিভারীর জন্য নির্ধারিত কুরিয়ার সার্ভিস ফিসের ৫০% আপনাকে প্রদান করতে হবে।
👉সদস্যপদ হিসাবে এককালীন ক্রয়কৃত যেকোন বইয়ের ক্ষেত্রে সর্বোচ্চ ৫০% পর্যন্ত ছাড় প্রযোজ্য হবে।

🎯 বইটি ক্রয় অথবা ভাড়া নেওয়ার গুগল ফরম:
https://forms.gle/GUKGwy4JX4BvuaKf7

আল কুরআনের কাব্যানুবাদ-বুক রিভিউ-পর্ব-০৩-সূরা আল হাশর📝 আল কুরআনের কাব্যানুবাদ-বুক রিভিউ-পর্ব-০৩-বই আছে - সূরা: আল হ.....

Address

Kushtia

7010

Telephone

+8801904876784

Website

Alerts

Be the first to know and let us send you an email when Taba's World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Taba's World:

  • Want your business to be the top-listed Media Company?

Share