Smart Chain Tips

Smart Chain Tips Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Smart Chain Tips, Digital creator, 19/4 gnm Road new komlapur, kushtia sadar, Kushtia.

যেটার পেছনে বাঁশ  না ঢু*কা*ইলে দাঁড়াইতে পারে না ওইটা প্রভু হয় কিভাবে❓বিঃদ্রঃ জানার জন্য প্রশ্ন করেছি,কারোর জানা থাকলে ...
01/10/2025

যেটার পেছনে বাঁশ না ঢু*কা*ইলে দাঁড়াইতে পারে না ওইটা প্রভু হয় কিভাবে❓

বিঃদ্রঃ জানার জন্য প্রশ্ন করেছি,কারোর জানা থাকলে উত্তর দেন প্লিজ। আমি কাউকে ছোট করছি না,জাস্ট উত্তর চাইছি।

AI দিয়ে ইউটিউব শর্টস / রিলস বানান : একদম শূন্য থেকে 👇Step by Step গাইড:1️⃣ Script Writing (Content তৈরি)👉 টুল: ChatGPT অ...
11/09/2025

AI দিয়ে ইউটিউব শর্টস / রিলস বানান : একদম শূন্য থেকে 👇
Step by Step গাইড:

1️⃣ Script Writing (Content তৈরি)
👉 টুল: ChatGPT
অথবা Gemini

📌 প্রম্পট উদাহরণ:
"Write a 30-second YouTube Shorts script about 5 amazing AI tools for students in Bangla"
Voiceover (কণ্ঠস্বর তৈরি)
👉 টুল: ElevenLabs.io
(রিয়ালিস্টিক ভয়েস)
👉 ফ্রি বিকল্প: TTSMaker.com
👉 Google Ai Studio
📌 শুধু স্ক্রিপ্ট কপি-পেস্ট করলেই প্রফেশনাল ভয়েস পাবেন।
3️⃣ Video Creation (ভিডিও তৈরি)
👉 টুল: Pictory.ai
, Invideo.io

👉 ফ্রি বিকল্প: CapCut

📌 শুধু টেক্সট দিলেই অটো ভিডিও ক্লিপ + অ্যানিমেশন যোগ হয়ে যাবে।
4️⃣ Thumbnail Design (থাম্বনেইল বানানো)
👉 টুল: Canva.com

👉 AI ফিচার: Magic Design – শুধু টপিক দিলে অটো থাম্বনেইল বানিয়ে দেবে।
🎯 কিভাবে আয় করবেন?

✔️ Shorts দিয়ে ভিউ আসলে YouTube Partner Program (YPP) থেকে আয়
✔️ ব্র্যান্ড স্পনসরশিপ + অ্যাফিলিয়েট মার্কেটিং
✔️ ডিজিটাল প্রোডাক্ট/কোর্স প্রমোট করা।

জীবন ঠিক রাখার ১০টি সত্য১. তাওবা - গুনাহ (পাপ) নষ্ট করে।২. ধোঁকা - রিজিক নষ্ট করে।৩. গীবত (পরনিন্দা) - আমল নষ্ট করে।৪. খ...
05/09/2025

জীবন ঠিক রাখার ১০টি সত্য

১. তাওবা - গুনাহ (পাপ) নষ্ট করে।
২. ধোঁকা - রিজিক নষ্ট করে।
৩. গীবত (পরনিন্দা) - আমল নষ্ট করে।
৪. খারাপ চিন্তা - আয়ু নষ্ট করে।
৫. দান-সদকা - বিপদ-আপদ দূর করে।
৬. রাগ - বুদ্ধি নষ্ট করে।
৭. দুর্বল ঈমান - দান-খয়রাত বন্ধ করে।
৮. অহংকার - জ্ঞান নষ্ট করে।
৯. নেকি (সৎকাজ) – পাপ মুছে দেয়।
১০. ন্যায়বিচার - জুলুম দূর করে।

🔥 ২০২৫ সালে হ্যাকারদের Top-10 কৌশল☣️ AI-powered Phishing (Smart Phishing)AI দিয়ে আসল মানুষের মতো ইমেইল/মেসেজ লেখা।Deepf...
29/08/2025

🔥 ২০২৫ সালে হ্যাকারদের Top-10 কৌশল
☣️ AI-powered Phishing (Smart Phishing)
AI দিয়ে আসল মানুষের মতো ইমেইল/মেসেজ লেখা।
Deepfake voice বা video দিয়ে মানুষকে বিভ্রান্ত করা।
স্মার্ট ফিশিং পেজ, যেটা আসল সাইটের মতো পুরোপুরি clone করে।

☣️ QR Code & MFA (2FA) Bypass
QR code ফিশিং (restaurant menu / poster এ লুকানো লিঙ্ক)।
2FA bypass: ভুয়া OTP চেয়ে নেওয়া, বা real-time proxy দিয়ে OTP ক্যাপচার।

☣️ Session Hijacking & Cookies Theft
HttpOnly না থাকলে cookies চুরি করে session দখল।
Browser exploit দিয়ে authentication টোকেন নেওয়া।

☣️ Supply Chain Attack
ভিকটিম সরাসরি আক্রমণ না করে—তার ব্যবহার করা সফটওয়্যার, প্লাগইন, বা আপডেটে ব্যাকডোর ঢুকিয়ে দেওয়া।
(যেমন ২০২৪-এ বড় বড় কোম্পানি supply chain আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছিল)।

☣️ Cloud & SaaS Exploits
Google Drive, OneDrive, AWS এর দুর্বলতা কাজে লাগানো।
ভুল কনফিগার করা ক্লাউড সার্ভার হ্যাক।

☣️ Ransomware-as-a-Service (RaaS)
এখন আর সবাই কোড লিখে না। Dark web থেকে প্রস্তুত র‍্যানসমওয়্যার ভাড়া নেয়।
Target: Hospital, School, Small business।

☣️ IoT & Smart Device Hacking
CCTV, Smart TV, Router, Smartwatch—সবকিছুই টার্গেট।
Default password দিয়ে ঢুকে পড়া বা exposed port ব্যবহার।

☣️ Crypto & Banking Frauds
Fake crypto exchange, wallet drain scam।
ATM Black Box / Jackpotting (পুরনো কিন্তু এখনো চলছে)।

☣️ Silent Spyware & RATs
ফোন/কম্পিউটারে RAT (Remote Access Trojan) বসিয়ে সব কিছু নিয়ন্ত্রণ।
এখনকার RAT গুলো অ্যান্টিভাইরাসকে বাইপাস করার মতো স্মার্ট।

☣️ OSINT-based Targeted Attack
আগে টার্গেটের Facebook, LinkedIn, Instagram থেকে তথ্য সংগ্রহ।
তারপর টার্গেটেড spear phishing বা ভুয়া চাকরির অফার পাঠানো।


এন্টিবায়োটিক আবিষ্কার করার সময় আলেকজান্ডার ফ্লেমিং বলেছিলেন, "এই এন্টিবায়োটিকের কারণে আজ কোটি কোটি মানুষের প্রাণ বেঁচ...
23/08/2025

এন্টিবায়োটিক আবিষ্কার করার সময় আলেকজান্ডার ফ্লেমিং বলেছিলেন, "এই এন্টিবায়োটিকের কারণে আজ কোটি কোটি মানুষের প্রাণ বেঁচে যাবে। কিন্তু অনেক বছর পর এগুলো আর কাজ করবে না! তুচ্ছ কারণে কোটি কোটি লোক মারা যাবে আবার।"

এন্টিবায়োটিক খাওয়ার কিছু নিয়ম আছে। একটা নির্দিষ্ট ডোজে, একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত এন্টিবায়োটিক খেতে হয়। না খেলে যেটা হতে পারে সেটাকে বলা হয় "এন্টিবায়োটিক রেজিসটেন্স''।

ধরুন, আমার দেহে এক লক্ষ ব্যাকটেরিয়া আছে। এগুলোকে মারার জন্য আমার ১০টা এম্পিসিলিন খাওয়া দরকার। এম্পিসিলিন এক প্রকার এন্টিবায়োটিক। আপনি খেলেন ৭ টা। ব্যাকটেরিয়া মরলো ৭০ হাজার এবং আপনি সুস্থ হয়ে গেলেন। ৩০ হাজার ব্যাকটেরিয়া কিন্তু রয়েই গেল। এগুলো শরীরে ঘাপটি মেরে বসে জটিল এক কান্ড করল নিজেরা নিজেরা।

তারা ভাবল, যেহেতু এম্পিসিলিন দিয়ে আমাদের ৭০ হাজার ভাইকে হত্যা করা হয়েছে, আমাদেরকে এম্পিসিলিন প্রুফ জ্যাকেট পরতে হবে এবার। প্ল্যান করে থেমে থাকে না এরা, বরং সত্যি সত্যি জ্যাকেট তৈরি করে ফেলে ওই ব্যাকটেরিয়াগুলো। এরা বাচ্চা-কাচ্চাও পয়দা করে একই সময়ে। বাচ্চাদেরকেও সেই জ্যাকেট পরিয়ে দেয়।
এর ফলে যেটা হয়, পরের বার এম্পিসিলিন নামক এন্টিবায়োটিকটা আর কাজ করে না!

সবচেয়ে ভয়ংকর বিষয় হচ্ছে, জ্যাকেট পরা ব্যাকটেরিয়াগুলো কেবল ঐ ব্যাক্তির শরীরেই বসে থাকে না। তিনি যখন হাঁচি দেন, কাশি দেন, ব্যাকটেরিয়া গুলো ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। এক সময় পুরো এলাকায়ই আর ওই এন্টিবায়োটিক কাজ করে না। যারা খুব নিয়ম করে ওষুধ খান তারাও বিপদে পড়ে যান সবার সাথে।

আমরা খুব ভয়ংকর একটা সময়ের দিকে এগিয়ে যাচ্ছি দ্রুত। ব্যাকটেরিয়া আর তাদের বিভিন্ন 'জ্যাকেট'এর তুলনায় এন্টিবায়োটিকের সংখ্যা খুব বেশি না। অনেক এন্টিবায়োটিক এখন আর কাজ করে না, বাকিগুলোর ক্ষমতাও কমে আসছে। আমাদের বড় বড় হাসপাতাল থাকবে, সেখানে এফসিপিএস, এমডি, পিএইচডি করা ডাক্তাররা থাকবেন কিন্তু কারোরই কিছু করার থাকবে না। সামান্য সর্দিতেই রোগী মরে সাফ হয়ে যাবে।

উন্নত বিশ্বের চিকিৎসা ব্যবস্থা আলাদা। তারা নিয়ম মেনে ডাক্তারের পরামর্শ মতো ওষুধ খায়। বিপদে আছি আমরা। "মেডিসিনের বাইবেল" নামে পরিচিত ডেভিডসের বইয়েও আমাদের এই উপমহাদেশের উল্লেখ আছে আলাদা করে। অনেক ট্রিটমেন্টে বলা হয়েছে,
"This organism is registant against this Drugs in the subcontinent'

এখন পর্যন্ত পৃথিবীতে যত প্রযুক্তি এসছে তার মধ্যে সবচেয়ে দ্রুতগামী ChatGPT । ৫০ মিলিয়ন মানুষের কাছে পৌঁছাতে - টেলিফোনের ল...
19/08/2025

এখন পর্যন্ত পৃথিবীতে যত প্রযুক্তি এসছে তার মধ্যে সবচেয়ে দ্রুতগামী ChatGPT । ৫০ মিলিয়ন মানুষের কাছে পৌঁছাতে
- টেলিফোনের লেগেছিল ৭৫ বছর
- টেলিভিশনের লেগেছিল ১৩ বছর
- ইন্টারনেটের লেগেছিল ৪ বছর
সেখানে ChatGpt এর একই পরিমাণ মানুষের কাছে পৌঁছাতে সময় লেগেছিল মাত্র ৩৫ দিন।

বর্তমানে ChatGPT এর সাপ্তাহিক ব্যবহারকারী সংখ্যা প্রায় ৭০০ মিলিয়ন। ChatGPT ব্যবহারে আমাদের কাজ সহজ হয়েছে, সময় বাঁচছে।

অনেককিছুই আমাদের আর মনে রাখতে হচ্ছে না। লাইব্রেরী বা ইন্টারনেটে সার্চ করে নানা ব্লগ পড়ে রিপোর্ট,, এসাইনমেন্ট বা পোস্ট তৈরি করতে হচ্ছে না।

কোন বিষয়ে ভেবে ভেবে সিদ্ধান্ত নেওয়া, একটি আর্টিকেল পড়ে গভীর বিশ্লেষণ করে সামারি করা এগুলো এখন Backdated।

এককথায় আমাদের মস্তিস্ক এখন অনেক Relaxed। এত রিলাক্সেশন আমাদের উপর কেমন প্রভাব ফেলছে?

এমআইটির গবেষণায় দেখা গেছে, চ্যাটজিপিটি ব্যবহার করে লেখালেখিতে মস্তিষ্কের কার্যকলাপ ৪৭% কমে যায়।
- স্মৃতিশক্তি দুর্বল করে
- দীর্ঘমেয়াদে সৃজনশীলতা ও সমালোচনামূলক চিন্তাশক্তিকে ক্ষতিগ্রস্ত করে।
গবেষণায় অংশগ্রহণকারীরা চ্যাটজিপিটি ব্যবহারের পর নিজেদের লেখা ঠিকমতো মনেই রাখতে পারেনি।

এখন মস্তিস্কের ব্যবহার কমে গেলে ক্ষতি কী? কিছু মনে রাখার প্রয়োজন না হলে ক্ষতি কী? উত্তর একটাই- যা ব্যবহার করবেন না তা হারাবেন। বাড়বে ডিমেনশিয়া বা স্মৃতিলোপের ঝুঁকি। নতুন কিছু শেখা মস্তিস্ককে সচল রাখে, ডিমেনশিয়ার ঝুঁকি কমায়।

আজকের শিশুরা ইতিহাসের সবচেয়ে অসুস্থ প্রজন্ম হয়ে বেড়ে উঠছে। স্মার্টফোন, সোশ্যাল মিডিয়া এর দীর্ঘস্থায়ী ক্ষতিকর প্রভাবের সাথে যুক্ত হয়েছে এআই এর মাধ্যমে চিন্তাশক্তিকে ব্যবহার না করে বেড়ে উঠার সুযোগ।

নতুন আর এর উপদ্রবও ইদানিং দেখা যাচ্ছে। চ্যাটজিপিটির চ্যাটবট এর সাথে অনেকে মানবিক প্রেমময় সম্পর্কে জড়িয়ে যাচ্ছে। জীবনের সকল উপদানের বিকল্প অনেকে মোবাইল স্ক্রিনেই খুঁজে নিচ্ছে, যা একধরনের মস্তিস্ক বিকৃতির দিকে নিয়ে যাচ্ছে।

এআই এর প্ররম্ভিক সময়ে আমরা রয়েছি। এটাকে জীবনের সাথে সংশ্লিষ্ট করার সঠিক প্যাটার্ন যদি আমরা বের না করতে পারি তবে ভবিষ্যতের মানুষের বোধশুন্যতার জন্য নিজেদের দায়কে অস্বীকার করতে পারবো না।



গুগলের ৮টি ফ্রি AI কোর্স 👇1️⃣ Introduction to Generative AIকি শিখবেন: AI কিভাবে ছবি, লেখা, অডিও বা ভিডিও তৈরি করে তার মৌ...
15/08/2025

গুগলের ৮টি ফ্রি AI কোর্স 👇

1️⃣ Introduction to Generative AI

কি শিখবেন: AI কিভাবে ছবি, লেখা, অডিও বা ভিডিও তৈরি করে তার মৌলিক ধারণা।

সময়: প্রায় ৪৫ মিনিট

কার জন্য: নতুন যারা জেনারেটিভ AI বুঝতে চায়।

2️⃣ Introduction to Large Language Models (LLM)

কি শিখবেন: ChatGPT বা Google Gemini-এর মতো বড় ভাষা মডেল কিভাবে কাজ করে।

সময়: ১ ঘণ্টা

কার জন্য: যারা ভাষা-ভিত্তিক AI অ্যাপ বানাতে চায়।

3️⃣ Introduction to Responsible AI

কি শিখবেন: AI যেন নৈতিকভাবে ও সঠিকভাবে ব্যবহার হয়, তার নিয়ম ও গাইডলাইন।

সময়: ৫০ মিনিট

কার জন্য: AI ব্যবহার বা তৈরি করার সময় নৈতিক বিষয় শেখার জন্য।

4️⃣ Introduction to Image Generation

কি শিখবেন: AI দিয়ে ছবি তৈরি করার প্রক্রিয়া ও টুল ব্যবহারের বেসিক।

সময়: ৪৫ মিনিট

কার জন্য: ডিজাইনার, মার্কেটার বা ক্রিয়েটিভ কাজে AI ব্যবহারকারীরা।

5️⃣ Attention Mechanism

কি শিখবেন: মেশিন লার্নিং-এ "attention" টেকনিক যা ভাষা ও ছবি বোঝাতে সাহায্য করে।

সময়: ১ ঘণ্টা ১৫ মিনিট

কার জন্য: যারা AI টেকনিক্যাল অংশে গভীরে যেতে চায়।

6️⃣ Transformer Models and BERT Models

কি শিখবেন: Transformer আর্কিটেকচার ও BERT মডেলের কাজের পদ্ধতি।

সময়: ১ ঘণ্টা ৩০ মিনিট

কার জন্য: AI ডেভেলপার বা প্রোগ্রামার যারা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং শিখছে।

7️⃣ Create Image Captioning Models

কি শিখবেন: AI দিয়ে ছবি দেখে স্বয়ংক্রিয় ক্যাপশন তৈরি করার সিস্টেম বানানো।

সময়: ২ ঘণ্টা

কার জন্য: ডেভেলপার বা যারা AI প্রোজেক্ট বানাতে আগ্রহী।

8️⃣ Introduction to Vertex AI Studio

কি শিখবেন: গুগলের Vertex AI Studio ব্যবহার করে মডেল তৈরি ও কাস্টমাইজ করার প্রক্রিয়া।

সময়: ১ ঘণ্টা

কার জন্য: ব্যবসা বা প্রোজেক্টে AI ইন্টিগ্রেট করতে চান যারা।

বোনাস টিপ:
সব কোর্স শেষে গুগল থেকে ফ্রি সার্টিফিকেট পাওয়া যাবে, যা আপনার LinkedIn প্রোফাইল বা CV-তে যুক্ত করতে পারবেন।

পর্দা না করার পিছনে একজন নারী চাইলে হাজারটা অজুহাত দেখাতে পারে যেমনঃ১) শরীরে অধিক কাপড় জরালে আমার গরম লাগে, গরমে আমার সম...
22/07/2025

পর্দা না করার পিছনে একজন নারী চাইলে হাজারটা অজুহাত দেখাতে পারে যেমনঃ

১) শরীরে অধিক কাপড় জরালে আমার গরম লাগে, গরমে আমার সমস্যা হয়।

২) পর্দা করা না করা আমার ব্যাপার। পুরুষরা দৃষ্টি নিচু রাখলেই তো হয়। তাদের দেখতে বলছে কে..?

৩) যেখানে পাঁচ বছরের শিশু ধর্ষীত হয় সেখানে পর্দা আর নারীদের কতটুকু হেফাজত করতে পারবে।

৪) বোরখা পরে হাত মোজা, পা মোজা পরলে মানুষ আমাকে দেখে হাসাহসি করে। তাই এগুলো পরতে আর ভালো লাগে না।

৫) বোরখা পরলে আমার সহপাঠী কিংবা সহকর্মীরা আমাকে জঙ্গী বলে উপহাস করে। তাই বোরখা পরবো না।

৬)মনের পর্দা বড় পর্দা। ভালো খারাপ নিজের কাছে। আমি ভালো তো জগৎ ভালো। পর্দা না করলে যে ভালো থাকা যায় না তা না।

৭) বোরখার আড়ালেও তো কতো মেয়ে খারাপ কাজ করে। আমরা মুখোশধারী শয়তান হইতে চাই না।
ইত্যদি আরো অনেক অজুহাত পর্দা না করার জন্য পেশ করা সম্ভব।

তবে বিশ্বাসী নারীদের পর্দা করার জন্য শুধুমাত্র একটা কারনই যথেষ্ট। আর তা হচ্ছে-

পর্দা করা আল্লাহর হুকুম। যা পালন করা ফরজ।
আল্লাহ পাক এরশাদ করেন,

হে নবী আপনি আপনার স্ত্রী, কন্যা এবং বিশ্বাসী মুসলিম পুরুষের স্ত্রীদের বলেন তারা যেন নিজেদের গায়ে আবরণ টেনে নেয়। এতে তারা সম্ভ্রান্ত মহিলা হিসেবে পরিচিতি পাবে এবং তাদের উত্যক্ত হওয়ার আশংকা কম থাকবে। (সূরা আল-আজহাব : ৩৩:৫৯)

রাসূলুল্লাহ (সা) বলেন-

যে নারী এতো পাতলা পোষাক পরিধান করবে যে তা ভেদ করে শরীরের অবয়ব বোঝা যায় এবং যে উটের কুজের মতো মাথার কেশ বিন্যাস করবে, ঐ নারী জান্নাতের সুঘ্রান পাবে না, যা বহুদূর থেকেও পাওয়া যায়। (সহীহ মুসলিম :২১২৭, মুসনাদে আহমাদ : ৮৬৬৫)

আল্লাহ আমাদের হেদায়ত ও সহিহ বুঝ দিন, আমিন।

মনটা খুব খারাপ হয়ে গেল ।আল্লাহ  সবাইকে হেফাজত করুন। আমিন,,,,
21/07/2025

মনটা খুব খারাপ হয়ে গেল ।আল্লাহ সবাইকে হেফাজত করুন। আমিন,,,,

🧠 ব্রেন ধ্বংস হচ্ছে… কিন্তু টেরও পাচ্ছি না!একটা কথা বলি —আমাদের ব্রেন, মানে এই মস্তিষ্কটা আজকাল নিজের হাতে আমরা নিজেরাই ...
08/07/2025

🧠 ব্রেন ধ্বংস হচ্ছে… কিন্তু টেরও পাচ্ছি না!

একটা কথা বলি —
আমাদের ব্রেন, মানে এই মস্তিষ্কটা আজকাল নিজের হাতে আমরা নিজেরাই ধ্বংস করছি।
আর সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো —
আমরা জানিও না, কিভাবে ধীরে ধীরে আমাদের চিন্তাভাবনা, স্মৃতিশক্তি, মনসংযোগ… সব শেষ হয়ে যাচ্ছে!

👇 জানো কী কী জিনিস আমাদের ব্রেন শেষ করে দিচ্ছে?

1️⃣ অতিরিক্ত মোবাইল ও সোশ্যাল মিডিয়া –
ঘণ্টার পর ঘণ্টা স্ক্রল করে করে আমরা মস্তিষ্কের ফোকাস পাওয়ার ক্ষমতা হারিয়ে ফেলছি।
বুকের ভেতর মরে যাচ্ছে স্বপ্ন…

2️⃣ ঘুম না হওয়া –
রাত জেগে ফোন, গেম, সিরিজ…
এইসবই ব্রেনকে বিষ খাওয়ানোর মতো।
ঘুম ছাড়া ব্রেন "সফটওয়্যার ক্র্যাশ" হয়ে যায়!

3️⃣ একসাথে অনেক কিছু করার চেষ্টা (Multitasking) –
আমরা ভাবি আমরা স্মার্ট…
আসলে আমরা আমাদের ব্রেনকে গাধার মতো ব্যবহার করছি।
ব্রেন একসাথে সব হ্যান্ডেল করতে পারে না, ধীরে ধীরে বিপর্যস্ত হয়।

4️⃣ নেগেটিভ চিন্তা আর স্ট্রেস –
"আমি কিছুই পারি না",
"আমার কিছু হবে না" —
এই কথাগুলো ব্রেনকে ধ্বংস করে, ভেতর থেকে।

5️⃣ অস্বাস্থ্যকর খাবার আর জলের অভাব –
হ্যাঁ, খেয়াল করো —
মগজটা তৈরি হয়েছে ৭০% জল দিয়ে।
জল না খেলে ও ভুল খাবার খেলে ব্রেন শুকিয়ে যেতে থাকে… সত্যি!

---

🙇‍♂️ আর শেষে একটা কথা…
ব্রেন যদি শেষ হয়ে যায়, জীবন আর কিছুই না!
তাই এখনই সাবধান হও।
নিজের মস্তিষ্কটাকে বাঁচাও, না হলে জীবনে কিছুই থাকবে না — শুধু একটা ফাঁকা খোলস… 😔

#ব্রেন #ভয়ানক_সত্য

সালটা 2011, সম্ভবত একজন হোয়েল 8 টি আলাদা ওয়ালেটে 80 হাজারেরও বেশি BTC হোল্ড করেন। প্রথমে 2 টি ওয়ালেটে $0.78 দামে 20 হাজা...
05/07/2025

সালটা 2011, সম্ভবত একজন হোয়েল 8 টি আলাদা ওয়ালেটে 80 হাজারেরও বেশি BTC হোল্ড করেন। প্রথমে 2 টি ওয়ালেটে $0.78 দামে 20 হাজার এবং আরো 6 টুি ওয়ালেটে $3.37 দামে 60 হাজার $BTC হোল্ড করেন। (বাই প্রাইস➤)

2011 সাল থেকে গত 14 বছর এই ওয়ালেট গুলো থেকে কোনো ট্রান্সেকশন হয়নি। এবং লক্ষ্য করা যায় গত 1 তারিখ 8 টি ওয়ালেটের মধ্যে 6 টি থেকে সম্পূর্ণ $BTC ট্রান্সফার বা সেল করা হয়। (সেল প্রাইস➤

মাত্র 14 বছরে জনাবের প্রফিট➤

প্রশ্ন হলো, আজও কি এমন কয়েন আছে যেগুলো 14 বছর হোল্ড করলে বিলিয়নিয়ার হওয়া যাবে। থাকলে সেগুলো কোন গুলো কমেন্টে জানান।

Address

19/4 Gnm Road New Komlapur, Kushtia Sadar
Kushtia
7000

Alerts

Be the first to know and let us send you an email when Smart Chain Tips posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share