31/08/2026
📢 লক্ষ্মীপুর–পশ্চিম আব্দালপুর ইজিবাইক মালিক সমিতির পক্ষ থেকে যাত্রীসাধারণের অবগতির জন্য জানিয়েছেন যে,
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং গাড়ির সার্ভিসিং, মেকানিক ও যন্ত্রাংশের খরচ বৃদ্ধি পাওয়ায় ইজিবাইকের ভাড়া পুনর্নির্ধারণ করা হলো:-
🚖 নির্ধারিত ভাড়া:
🔹 লক্ষ্মীপুর হইতে সাহাপুর মাটপাড়া পর্যন্ত — ১০ টাকা
🔹 লক্ষ্মীপুর হইতে রিফায় মোড় পর্যন্ত — ১৫ টাকা
🔹 লক্ষ্মীপুর হইতে পশ্চিম আব্দালপুর বাজার — ২০ টাকা
🔹 সর্বনিম্ন ভাড়া — ১০ টাকা
তিনারা বলেন বর্তমান সময়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে গাড়ি সার্ভিসিং, মেকানিক ও মেরামত খরচ কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে, যা ইজিবাইক মালিক ও চালকদের জন্য বহন করা অত্যন্ত ব্যয়বহুল হয়ে পড়েছে।
এসব বিষয় বিবেচনা করেই ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সকল যাত্রী ও সাধারণ মানুষের প্রতি অনুরোধ, বিষয়টি মানবিক দৃষ্টিতে বিবেচনা করে অযথা বিশৃঙ্খলা বা বিতর্ক সৃষ্টি না করে সমিতির নির্ধারিত ভাড়া অনুযায়ী চলাচল করার জন্য সহযোগিতা করবেন।
🤝 সকলের আন্তরিক সহযোগিতা কাম্য।
লক্ষ্মীপুর–পশ্চিম আব্দালপুর ইজিবাইক মালিক সমিতি