Khoksha News 24

Khoksha News 24 24 hour news from Khoksha, Kushtia
Provider: Shabub Alom Choncol
☎️:01712688599

কুষ্টিয়া জেনারেল হাসপাতালআইসিইউতে চিকিৎসক ও নার্সের অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ!কুষ্টিয়া অফিস।।কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্...
04/07/2025

কুষ্টিয়া জেনারেল হাসপাতাল

আইসিইউতে চিকিৎসক ও নার্সের অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ!

কুষ্টিয়া অফিস।।

কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা শাখা (আইসিইউ) এর ১ নম্বর বেডে কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় জেসমিনারা (৫৩) নামে এক রোগীর চিকিৎসা অবহেলায় মৃত্যু হয় বলে নিহতের স্বামী অভিযোগ করেন। আইসিইউ'তে কর্তব্যরত নার্স তহুরা খাতুন (৪৫) ও চিকিৎসক বিপ্লব (৪২) কে ওই মৃত্যুর জন্য দায়ী করা হয়। এবিষয়ে নিহতের স্বামী আলাউদ্দিন ওই হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, কিডনিজনিত রোগে আক্রান্ত হওয়ায় গতমাসের ২৮ তারিখে নিহত জেসমিনারাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে হাসপাতালের ৭২ নং কক্ষে কর্তব্যরত মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক তাকে দ্রুত আইসিইউতে নেওয়ার পরামর্শ দেন। এরপর ৩০ জুন রোগীকে আই.সি.ইউ ১নং বের্ডে ভর্তি করানো হয়। চলতি মাসের ১ তারিখ ১১টা ৪৫ মিনিটে অভিযুক্ত চিকিৎক ও আইসিইউ ইনচার্জ রাউন্ড চলাকালীন নিহত রোগী ওই বেডে কেন জানতে চায়। সেসময় রোগীর স্বামী উর্দ্ধতন চিকিৎসকের পরামর্শে রোগীকে আই.সি.ইউ বেডে ভর্তি করানো হয়েছে বলে জানান। এরপর অভিযুক্ত আই.সি.ইউ ইনচার্জ ওই রোগীকে ওই বেডে রাখা যাবে না এবং অন্য বেড বা কেবিন এ নিয়ে যেতে হবে বলে জানান। এসময় পরীক্ষা নিরীক্ষা পূর্বক ৭২ নং রুমে কর্তব্যরত বিশেষজ্ঞ চিকিৎক আই.সি.ইউ তে রাখতে বলেছে বলে জানান নিহত রোগীর স্বামী।। পরবর্তীতে চিকিৎক চলে গেলে অভিযুক্ত আই.সি.ইউ ইনচার্জ তহুরা খাতুন নিহত ব্যক্তির অক্সিজেন মাস্ক প্রয়োজন নেই বলে খুলে দেন এবং সেখান থেকে চলে যান। অভিযুক্ত আইসিইউ ইনচার্জ চলে যাওয়ার পর নিহতের অবস্থা আশংকাজনক হয়ে যায়। এসময় নিহতের স্বামী অন্য নার্সদের ডেকে পালস চেক করে জানতে পারেন যে তাঁর স্ত্রী মৃত্যুবরণ করেছেন।

নিহতের স্বামী আলাউদ্দিন প্রতিবেদককে জানান, "আমার স্ত্রীকে অক্সিজেন মাস্ক খুলে দিয়ে হত্যা করা হয়েছে। আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়িত্বরত নার্সের বিচার চাই।"

কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের পরিচালক ডাঃ মান্নান এর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রতিবেদককে বলেন, "এবিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। একটি পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন আসলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"

ছবি - অভিযুক্ত নার্স

27/06/2025

কুষ্টিয়া সরকারি কলেজে পৌর বিএনপি'র দিবার্ষিক নির্বাচন ২০২৫ চলছে, পৌর বিএনপি'র নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছে ৬ জন প্রার্থী এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছে দুইজন প্রার্থী, ভোট গ্রহণ শেষ হবে বিকাল সাড়ে পাঁচটায়, ফলাফল পাওয়া যাবে আনুমানিক রাত আটটার মধ্যে।

খোকসায় পারিবারিক বিরোধের জেরে প্রাণ গেলো এক বৃদ্ধের — এলাকায় চাঞ্চল্যমোঃ সাবুব আলম চঞ্চলঃখোকসা প্রতিনিধিঃকুষ্টিয়ার খোকসা...
24/06/2025

খোকসায় পারিবারিক বিরোধের জেরে প্রাণ গেলো এক বৃদ্ধের — এলাকায় চাঞ্চল্য

মোঃ সাবুব আলম চঞ্চলঃ
খোকসা প্রতিনিধিঃ

কুষ্টিয়ার খোকসা উপজেলার সাতপাখিয়া গ্রামে জমি ও পারিবারিক দ্বন্দ্বের জেরে এক বেদনাদায়ক মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তি মোঃ প্রামানিক (৬৫), পিতা- মৃত আকমত প্রামানিক, স্থানীয়ভাবে একজন শান্তশিষ্ট ও পরিচিত মানুষ হিসেবে পরিচিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক ভুল বোঝাবুঝির এক পর্যায়ে গত ২৩ জুন রাত ৯:৩০ টার দিকে দুই পরিবারের মধ্যে তর্কবিতর্ক থেকে শুরু হয় সংঘর্ষ। এতে মোঃ প্রামানিক গুরুতর আহত হন। তাঁকে তাৎক্ষণিকভাবে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার করেন। কিন্তু পরদিন ২৪ জুন ভোর ৪:০০ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ঘটনার সূত্রপাত হয়েছিল একই গ্রামের মোঃ তরিকুল ইসলামের (৩৫) সঙ্গে পার্শ্ববর্তী বাড়ির মোছাঃ জিম খাতুন (১৮) নামের এক তরুণীর পুরনো সম্পর্ক ঘিরে। অভিযোগ রয়েছে, জিম খাতুন অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরও তরিকুল ইসলাম মন্তব্য করেন, যা নিয়ে উত্তেজনা তৈরি হয়। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বাকবিতণ্ডা চরমে পৌঁছায় এবং একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে আহত হন মোঃ প্রামানিক ও তার ছেলে মোঃ তরিকুল। গুরুতর আঘাতের কারণে মোঃ প্রামানিকের শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং পরদিন তার মৃত্যু হয়।

এদিকে নিহতের পরিবারের পক্ষ থেকে পাল্টা অভিযোগে বলা হয়,
"ঘটনার পেছনে মূল কারণ ছিল পুরনো জমি-জমা সংক্রান্ত বিরোধ। একপক্ষ পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা চালায়।"

ঘটনার পরপরই খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) ও কুষ্টিয়া জেলার সার্কেল এসপি ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ অভিযুক্তদের খুঁজে তাদের বাড়িতে অভিযান চালায়, তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং দাফনের প্রস্তুতি চলছে। এ ঘটনায় এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে।

খোকসা থানার ওসি জানিয়েছেন,
"ঘটনার সকল দিক তদন্ত করে দেখা হচ্ছে। কেউ আইনের ঊর্ধ্বে নয়, দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে

24/06/2025

তুচ্ছ ঘটনা কেন্দ্র করে খোকসা সাতপাখিয়া এলাকায় ঘটে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা.. বিস্তারিত ভিডিও....

ইং-২১-০৬-২০২৫ তারিখ রাত ১৫.৩০ ঘটিকায় সময় বিশেষ অভিযান পরিচালনাকালে খোকসা থানাধীন খোকসা বাজার এলাকা হইতে খোকসা থানার মামল...
22/06/2025

ইং-২১-০৬-২০২৫ তারিখ রাত ১৫.৩০ ঘটিকায় সময় বিশেষ অভিযান পরিচালনাকালে খোকসা থানাধীন খোকসা বাজার এলাকা হইতে খোকসা থানার মামলা নং-১০, তারিখ-২৪/০৫/২০২৫ খ্রিঃ ধারা-4/5/6 The Explosive Substances Act, 1908; তৎসহ 15(3)/25D The Special Powers Act, 1974; এর আসামী রতন কুমার মন্ডল (৫০), পদবীঃ- খোকসা পৌরসভা ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, পিতা- রঞ্জন মন্ডল, সাং-খোকসা কালীবাড়ী, থানা-খোকসা, জেলা-কুষ্টিয়াকে গ্রেফতার করা হইয়াছে।

মোঃসাবুব আলম চঞ্চল দৈনিক আজকের আলো খোকসা প্রতিনিধি
19/06/2025

মোঃসাবুব আলম চঞ্চল দৈনিক আজকের আলো খোকসা প্রতিনিধি

ইং-১৭-০৬-২০২৫ তারিখ রাত ০০.৩০ ঘটিকায় সময় বিশেষ অভিযান পরিচালনাকালে খোকসা থানাধীন আমলাবাড়ী (পূর্বপাড়া) এলাকা হইতে  খোকসা ...
17/06/2025

ইং-১৭-০৬-২০২৫ তারিখ রাত ০০.৩০ ঘটিকায় সময় বিশেষ অভিযান পরিচালনাকালে খোকসা থানাধীন আমলাবাড়ী (পূর্বপাড়া) এলাকা হইতে খোকসা . থানার ,এফআইআর নং-১০, তারিখ- ১৭ জুন, ২০২৫; জি আর নং-৮০, তারিখ- ১৭ জুন, ২০২৫; সময়- সময় রাত ০০.২৫ ঘটিকা ধারা- 447/323/326/307/506/114/143 The Penal Code, 1860; এর আসামী ১.(EKHC5) মোঃ আসাদুল ব্যাপারী (৪২), পিতা- মৃত মান্নান ব্যাপারী,স্থায়ী, গ্রাম- আমলাবাড়ী পূর্বপাড়া, উপজেলা/ থানা- খোকসা, জেলা -কুষ্টিয়া, বাংলাদেশ, ২.(EKHCP) মোঃ আবুল কালাম ব্যাপারী (৪৫), পিতা- মৃত আলাউদ্দীন ব্যাপারী,স্থায়ী, গ্রাম- আমলাবাড়ী পূর্বপাড়া, উপজেলা/ থানা- খোকসা, জেলা -কুষ্টিয়াদ্বয়কে গ্রেফতার করা হইয়াছে।

17/06/2025

ইং-১৭-০৬-২০২৫ তারিখ রাত ০০.৩০ ঘটিকায় সময় বিশেষ অভিযান পরিচালনাকালে খোকসা থানাধীন খোকসা চরপাড়া এলাকা হইতে খোকসা থানার মামলা নং-১০, তারিখ-২৪/০৫/২০২৫ খ্রিঃ ধারা-4/5/6 The Explosive Substances Act, 1908; তৎসহ 15(3)/25D The Special Powers Act, 1974; এর আসামী জায়ীদ আলম শশী (২৫), পদবীঃ- খোকসা উপজেলা ছাত্রলীগীরের সহ-সভাপতি, পিতা- মোঃ মনোয়ারুল আলম, স্থায়ী সাং-খোকসা চুনিয়াপাড়া, উপজেলা/থানা- খোকসা, জেলা -কুষ্টিয়াকে গ্রেফতার করা হইয়াছে।

কুষ্টিয়া খোকসা উপজেলায় বিশেষ অভিযান পরিচালনাকালে রবিবার (১৫/০৬/২০২৫) রাত ১১:৩০ টায় সময় বেতবাড়ীয়া গ্রামস্থ বেতবাড়ীয়া ...
16/06/2025

কুষ্টিয়া খোকসা উপজেলায় বিশেষ অভিযান পরিচালনাকালে রবিবার (১৫/০৬/২০২৫) রাত ১১:৩০ টায় সময় বেতবাড়ীয়া গ্রামস্থ বেতবাড়ীয়া ইউনিয়ন অফিস এর সামনে রিপন এর বন্ধ ফার্নিচারের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর ধৃত আসামী এক্তারপুর (পশ্চিমপাড়া) মোঃ দুলাল শেখের ছেলে মোঃ সাগর শেখ (২০) এর নিকট হইতে ৩০ গ্রাম গাঁজা উদ্ধার পূর্বক মামলা রুজু হয়। খোকসা থানার মামলা নং-০৮/৭৮, তারিখ-১৬/০৬/২০২৫ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়স্ত্রন আইনের ৩৬(১) সারণী ১৯(ক)। ধৃত আসামী মোঃ সাগর শেখ (২০) কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।

Address

Khoksha
Kushtia

Website

Alerts

Be the first to know and let us send you an email when Khoksha News 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share