04/09/2026
দিনশেষে এসে আমরা সবাই হয়তো ভালোবাসারই কাঙাল হয়ে যাই,
অথচ যাদের আপন ভেবে একটু ভরসা করতে চাই, তারা কেউই যেন শেষ পর্যন্ত থাকে না,
কেউ ব্যস্ত হয়ে দূরে সরে যায়, কেউ প্রয়োজন ফুরোলেই বদলে যায়, আর কেউ থেকে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েও একদিন নিঃশব্দে হারিয়ে যায়,
কত অভিযোগ জমে থাকে মনের ভেতর,
কারও কাছে বলা হয় না, কারও কাছে বোঝানোও যায় না,
শেষমেশ দিনশেষে বুঝি, মানুষ আসলে কাউকে চিরকাল নিজের করে পায় না; সবাই যার যার পথে চলে যায়,
থেকে যায় শুধু নিজের অস্তিত্বটুকু,
আর একরাশ অভিমান, কিছু অপূর্ণতা,
আর মনে মনে করা সেই প্রশ্নটা,
আমাকে ভালোবাসার মতো করে, শেষ পর্যন্ত কি কেউ কখনো সত্যিই ভালোবেসেছিল?