Rumaica Bin Ruhi

Rumaica Bin Ruhi Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rumaica Bin Ruhi, Digital creator, Kushtia.

৬বছরের টিউশন লাইফে কিছু অপমানের গল্প!!!!!ঘটনা ১ঃগরমকালে সাধারণত পাতলা স্যান্ডেল পড়েই টিউশনে যাওয়া হয়।ওইদিনই স্যান্ডেল পড়...
31/05/2026

৬বছরের টিউশন লাইফে কিছু অপমানের গল্প!!!!!
ঘটনা ১ঃ
গরমকালে সাধারণত পাতলা স্যান্ডেল পড়েই টিউশনে যাওয়া হয়।ওইদিনই স্যান্ডেল পড়েই টিউশনে গিয়েছিলাম। আমার পায়ের দিকে তাকিয়ে আমার স্টুডেন্ট এর আব্বু বলেছিলেন,"এটা কি পড়ে আসছো?চটিজুতা পড়ে কেউ টিউশনে আসে নাকি?এটা তো ঘরের ভেতরে পড়ার জুতা!"
আমি চুপ করে বসেছিলাম!!!! 😥

ঘটনা ২ঃ
এসএসসি পরীক্ষার্থী এক স্টুডেন্টকে পড়াতাম। সপ্তাহে ৬দিন ১ঘন্টা করে ৩০০০ টাকায় সব সাবজেক্ট। তো স্টুডেন্ট এর টেস্ট পরীক্ষার সময় ওর মা বললেন স্টুডেন্টকে দুই ঘন্টা করে প্রতিদিন পড়াতে, উনি সেইমতো টাকা দিবেন। একমাস দুইঘন্টা করে প্রতিদিন পড়াই। মাস শেষে উনি ৪০০০টাকা ধরিয়ে দিলেন।অর্থাৎ ১ঘন্টা সপ্তাহে ৬ দিন করে একমাসের ৩০০০,আর এক ঘন্টা সপ্তাহে ৭দিন করে মাত্র ১০০০।উনি মাত্র ১০০০ বেশী দিছেন।
আমাকে জিজ্ঞেস করলেন,
-"হবে তো?"
-বাড়িয়ে দিলেন ভালো হতো।আমি তো পুরো একটা টিউশনের টাইমই ওকে পড়াইছি!
-আচ্ছা, দেখছি।
বলে স্টুডেন্ট এর মা চলে গেলেন।এর কিছুক্ষণ পর স্টুডেন্ট এর চাচা আসলেন আর বললেন,
-কত টাকা বেতন পাইছেন?
-৪০০০টাকা।
-দেখি,বার করেন তো।বের করে আমার সামনে টাকা গুলো গুণেন।
আমিও প্রতিটা টাকা গুণে দেখালাম ৪০০০টাকা হইছে।
সেদিন আমার জন্মদিন ছিলো।তবুও স্টুডেন্ট এর পরীক্ষার কথা ভেবে টিউশন বাদ দেই নি।কিন্তু এভাবে সকলের সামনে পকেট থেকে বের করে টাকা গুণার অপমানে আমার চোখ পানিতে ভরে গেছিলো।

ঘটনা ৩ঃ
৫ম শ্রেণির একটা বাচ্চাকে মাসের ২০০০ টাকায় সপ্তাহে ৬দিন ১ঘন্টা করে পড়াবো বলে ঠিক করা হয়েছিলো। তো পড়ানোর তিন মাস পার হয়ে গেলেও স্টুডেন্ট এর বেতন দেয়ার কোন খবর নাই।হঠাৎ একদিন গার্জিয়ান ৫০০টাকার বড় সর একটা বান্ডিল(দেখে ১লাখ টাকার বান্ডিল মনে হয়েছিলো) নিয়ে এসে আমার পড়ার টেবিলে রেখে তা থেকে আমার হাতে ৪৫০০ টাকা ধরিয়ে দেন।আর বলেন মাস ১৫০০ করে দিলাম।
আমি- কিন্তু, মাসে তো ২০০০ টাকা দেয়ার কথা ছিলো।
গার্জিয়ান - এত ছোট বাচ্চা, ২০০০ দেবো কি করে?? ১৫০০ করেই দিবো।পড়ালে পড়ান।

আর পড়াতে গিয়ে কতদিন যে কত স্টুডেন্ট এর বাসা থেকে ফিরে আসছি এর কোন হিসাব নাই।স্টুডেন্ট এর বাবা, মা আর স্টুডেন্ট এর খামখেয়ালীর কারণে ঘুরে আসতে হয়।উনারা একটা কল করে বলেও না,"স্যার,আজ আসতে হবে না!"

তবুও টিউশন করাতে হয়,টাকার জন্য।
অনেক কিছুই নীরবে সহ্য করতে হয়।

কারণ, এই টাকা দিয়ে ই মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েগুলো পড়ালেখা চালায়,ছোট খাটো শখ,আল্লাদ পুরণ করে কখনো বা পরিবারের সংসার খরচ চালায়।

©️Rumaica Bin Ruhi # # # # # #

একজন মেয়ের প্রতিষ্ঠিত হওয়া মানে শুধু চাকরি বা টাকা নয়,এটা তার নিজের অস্তিত্বকে প্রমাণ করা।কারণ সমাজ এখনো মেয়েকে ভালোবাসে...
26/01/2026

একজন মেয়ের প্রতিষ্ঠিত হওয়া মানে শুধু চাকরি বা টাকা নয়,
এটা তার নিজের অস্তিত্বকে প্রমাণ করা।
কারণ সমাজ এখনো মেয়েকে ভালোবাসে শর্তসাপেক্ষে—
যতক্ষণ সে নির্ভরশীল, নীরব আর মানিয়ে নেওয়া জানে।
হাজারটা সংগ্রাম আসে তার পথে—
স্বপ্নকে ছোট করা হয়, সাহসকে প্রশ্নবিদ্ধ করা হয়,
কখনো বলা হয় “এত কিছু দরকার নেই”,
কখনো বলা হয় “শেষে তো সংসারই করতে হবে।”
কিন্তু একজন মেয়ে যখন নিজের পায়ে দাঁড়ায়,
তখন সে শুধু নিজেকে নয়,
পুরো একটি প্রজন্মের মেয়েদের জন্য পথ খুলে দেয়।
সেদিন শ্বশুরবাড়ির সম্মান হয় আরোপিত নয়, অর্জিত।
আর বাবার বাড়ির গর্ব হয় নিঃশব্দ, কিন্তু গভীর—
কারণ তারা জানে, তাদের মেয়ে কাউকে বোঝা নয়,
সে নিজেই নিজের শক্তি।
মেয়েদের প্রতিষ্ঠিত হওয়া প্রয়োজন—
কারো উপর নির্ভর করার জন্য নয়,
বরং মাথা উঁচু করে বাঁচার জন্য। কিছু কিছু মানুষের কথার উচিত জবাব দিতেও প্রতিষ্ঠিত হওয়া দরকার।Rumaica Bin Ruhi

ফুল পড়ে যায় অযন্তে,অথচ দোষ হয় বসন্তের ;           Rumaica Bin Ruhi
08/01/2026

ফুল পড়ে যায় অযন্তে,অথচ দোষ হয় বসন্তের ; Rumaica Bin Ruhi

সবুজ ছায়ার পথ ধরে নদীর ধারে—প্রকৃতির কোলে হারিয়ে যাওয়ার এক নিরিবিলি স্থান।                          Rumaica Bin Ruhi
05/01/2026

সবুজ ছায়ার পথ ধরে নদীর ধারে—প্রকৃতির কোলে হারিয়ে যাওয়ার এক নিরিবিলি স্থান। Rumaica Bin Ruhi

Address

Kushtia

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rumaica Bin Ruhi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share