SSAJ Farming

SSAJ Farming Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SSAJ Farming, Laksham.

গরু-ছাগল, হাঁস-মুরগী, নানান প্রকার মৎস,
শাক-সবজি, ফল-ফলাদি সবই কৃষির উৎস!

ভেজালের যুগে নির্ভেজাল খাদ্য উৎপাদনে ঘরোয়া পরিবেশে কৃষি কাজের আন্তরিক প্রচেষ্টা! শুরুটা সম্পুর্ণ অনভিজ্ঞতা থেকে, করতে গিয়ে শিখবো ইনশাআল্লাহ।
দোয়া প্রার্থনায়- আপনাকে ধন্যবাদ ।

বড় জাতের দেশি এবং পাহাড়ি মোরগের সমন্বয়, আশা করি উদ্যোক্তা জিতেছেন!,
24/12/2025

বড় জাতের দেশি এবং পাহাড়ি মোরগের সমন্বয়,
আশা করি উদ্যোক্তা জিতেছেন!
,

24/12/2025

নতু এক উদ্যোক্তা নিয়েছেন, ওনার সফলতা কামনা করছি -
,

14/12/2025

প্রতিদিন অন্তত একবার (৫/৭ মিনিট) রৌদ্রে এবং মাটিতে মুরগীগুলোকে গোসল করিয়ে নিবেন, এতে করে মুরগী জীবাণু মুক্ত থাকবে এবং ফুরফুরে থাকবে!

,

14/12/2025

সময় নিয়ে পড়ুন, শেয়ার করে রাখুন প্রয়োজনে কাজে লাগবে--

অসুস্থ মুর*গিকে আলাদা রাখার (Isolation) সঠিক নিয়ম
খামারে কোনো মুর*গি অসুস্থ হলে দ্রুত আলাদা রাখা অত্যন্ত জরুরি। এতে রোগ ছড়ানো কমে, সুস্থ মুর*গিরা নিরাপদ থাকে, এবং অসুস্থটির চিকিৎসাও সঠিকভাবে দেওয়া যায়। নিচে ধাপে ধাপে পুরো নিয়ম দেয়া হলো—

🔍 ১️⃣ অসুস্থ মুর*গি দ্রুত শনাক্ত করুন
অসুস্থ হওয়ার সাধারণ লক্ষণগুলো হলো—
খাবার না খাওয়া
পানি কম খাওয়া
চোখ-মুখ ঢুলে থাকা
হাঁচি, শ্বাসকষ্ট
ডায়রিয়া
পালক ফোলা
দাঁড়িয়ে থাকতে না পারা
এমন লক্ষণ দেখলেই দেরি না করে তাকে আলাদা করতে হবে।

🏠 ২️⃣ আলাদা রাখার জায়গা (Isolation Pen) প্রস্তুত করুন
অসুস্থ মুর*গিকে মূল শেডে না রেখে—
আলাদা ছোট ঘর বা খাঁচা ব্যবহার করুন
দূরত্ব কমপক্ষে ১৫–২০ ফুট রাখুন
বাতাস চলাচলের ব্যবস্থা রাখুন
মেঝে শুকনা ও পরিষ্কার রাখতে লিটার দিন
দিনে ২–৩ বার পরিষ্কার করুন

🌡️ ৩️⃣ তাপমাত্রা ও আলো নিয়ন্ত্রণ
অসুস্থ মুর*গির জন্য সঠিক তাপমাত্রা খুব জরুরি—
শীতে গরম রাখতে হিটার/বাল্ব ব্যবহার
খুব গরম আবহাওয়ায় ঠান্ডা বাতাস চলাচল নিশ্চিত করা
রাতে অন্ধকার নয়—হালকা আলো রাখলে খাবার-পানি দেখা সহজ হয়

🥣 ৪️⃣ খাবার ও পানির বিশেষ যত্ন
আলাদা ফিড ট্রে ও পানি পাত্র ব্যবহার করুন
পানি পাত্র প্রতিদিন ভালোভাবে ধুয়ে নিন
ভিটামিন—C, B-complex, ইলেক্ট্রোলাইট দেওয়া যেতে পারে
রোগ অনুযায়ী ডাক্তার অথবা অভিজ্ঞ খামারি’র পরামর্শে ওষুধ দিন

🧼 ৫️⃣ হাত, জুতা, সরঞ্জাম আলাদা রাখুন
অসুস্থ মুর*গির খাঁচার সরঞ্জাম মূল খামারের সরঞ্জাম থেকে আলাদা ব্যবহার করুন।
এক শেড থেকে অন্য শেডে যাওয়ার আগে সাবান/ডিসইনফেক্ট্যান্ট দিয়ে হাত ধুয়ে নিন
জুতায় জীবাণুনাশক ব্যবহার করুন
অসুস্থ মুর*গির জায়গায় কাজ শেষে শেষে মূল শেডে যান

🚫 ৬️⃣ সুস্থ মুর*গির সঙ্গে মিশতে দেবেন না
অনেক খামারি ভুল করে ১–২ দিন পরেই আবার দলে ফিরিয়ে দেন। এটা ঝুঁকিপূর্ণ।
মুর*গিকে সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত—
অন্তত ৭–১০ দিন আলাদা রাখুন
আবার লক্ষণ পরীক্ষা করে নিশ্চিত হোন

📋 ৭️⃣ রেকর্ড রাখুন
অসুস্থতার কারণ, লক্ষণ, দেওয়া ওষুধ, উন্নতি—সব লিখে রাখুন।
এতে ভবিষ্যতে একই সমস্যা হলে দ্রুত বুঝতে পারবেন।

🛑 ৮️⃣ মৃ*ত হলে দ্রুত ব্যবস্থা নিন
যদি কোনো মুর*গি মারা যায়—
তৎক্ষণাত আলাদা করে ফেলুন
গভীর গর্তে কবর দিন
সেই এলাকার লিটার বদলে দিন
ভালোভাবে জীবাণুনাশক স্প্রে করুন

📌 শেষ কথা
অসুস্থ মুর*গিকে সময়মতো আলাদা রাখা খামারের বায়োসিকিউরিটির অন্যতম শক্তিশালী নিয়ম। এতে রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি কমে এবং চিকিৎসার ফলও দ্রুত পাওয়া যায়।

13/06/2025

প্রচুর গরম,
গরমে বেশি করে পানি পান করুন।
গৃহপালিত গরু-ছাগল হাঁস-মুরগিকে পানি সরবারাহ করুন।
বাড়ির আঙ্গিনায় সবজি গাছে পানি স্প্রে করুন।
সুস্থ থাকুন, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক।

,

13/06/2025

দিনের শুরুটা হোক ভালো কোন কাজ দিয়ে, সময়গুলো কাটুক আনন্দের সাথে!
সবাই ভালো থাকবেন, সকলের জন্য শুভকামনা রইলো।

12/06/2025

বি''ক্রি জন্য প্রস্তুত:
প্রান চাঞ্চল্য দেশী মুরগীর বাচ্চা, বয়স- ১.৫ মাস
প্রয়োজনীয় সকল ঔষধ ও ভেক্সিন করা হয়েছে!
প্রয়োজনে ইনবক্স করুন।

,

08/06/2025

মাটিতে গোসল গোসল করা, মাটি দিয়ে খেলা করা মুরগীর স্বাস্থ্যের জন্য উপকার!!

,

08/06/2025

ঘরোয়া পরিবেশে মুরগী পালন শুধু লাভজনক নয় বরং অনেক আনন্দেরও!!

,

06/06/2025

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে, প্রবাসী ও দেশী সকল বন্ধু/শুভাকাঙ্ক্ষী ফলোয়ারদেরকে প্রতি আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা রইলো।
আল্লাহ আমাদের/আপনাদের সবাইকে হেফাজত করুক, সুস্থতা দান করুক, আ-মী-ন।

,

03/06/2025

আসুন, নিজ নিজ ধর্মের প্রতি আন্তরিক হই, সত্য ও ন্যায়ের সাথে বন্ধুত্ব করি, মজলুমের প্রতি মানবিক হই, এতে রয়েছে ইহকালের শান্তি- পরোকালের মুক্তি।

,,

Address

Laksham

Alerts

Be the first to know and let us send you an email when SSAJ Farming posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share