Amartv24 Update

Amartv24 Update আপনাদের প্রয়োজনে কল করুন 01888-289894

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় তার ওপর ডিম নিক্ষে...
22/05/2026

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় তার ওপর ডিম নিক্ষেপ করা হয়। শুক্রবার (২২ মে) দুপুরে জেলা কালেক্টর মসজিদে জুমার নামাজের পর এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদে জুমার নামাজ শেষে নাসীরুদ্দীন পাটওয়ারী বের হলে এ সময় 'ভুয়া ভুয়া' স্লোগান দিয়ে একটি পক্ষ বিক্ষোভ শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে নাসীরুদ্দীন পাটওয়ারীকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়।

এই হামলার ঘটনায় ছাত্রদল-যুবদলের নেতাকর্মীদের দিকে অভিযোগের তীর ছুড়েছেন এনসিপি নেতারা। নাসীরুদ্দীন পাটওয়ারী নিজেই ফেসবুক পোস্টে অভিযোগ করেন, ঝিনাইদহে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী জেলা প্রশাসকের বাসভবনের ঠিক বিপরীতে পৌর কালেক্টর জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে বের হওয়ার পরপরই ছাত্রদল ও যুবদলের নেতাকর্মী পুলিশের উপস্থিতিতেই হামলা শুরু করে। প্রথমে ডিম, ইট-পাটকেল নিক্ষেপ করা হয়, এরপর হকিস্টিক দিয়ে অতর্কিতভাবে আঘাত করা হয়।

তার আরও অভিযোগ, তিনজনের মাথা ফাটিয়ে দেওয়া হয় এবং বেশ কয়েকজন আহত হন। তাকে লক্ষ্য করেও কিল-ঘুষি মারা হয়। এ সময় হামলাকারীরা মোবাইল ফোন, ক্যামেরা ও মানিব্যাগ ছিনিয়ে নেয়।

ঘটনার পর এনসিপি নেতারা থানায় অবস্থান করছেন বলে জানালেন নাসীরুদ্দীন পাটওয়ারী। বলেন, 'মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি। ছাত্রদল, যুবদল, বিএনপি আবার থানার সামনে হামলার প্রস্তুতি নিচ্ছে।'

দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ফেসবুক পোস্টে লেখেন, 'কিছুক্ষণ আগে ঝিনাইদহে জুমার নামাজ শেষে ছাত্রদলের সন্ত্রাসীরা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর অতর্কিত হামলা চালায়। রক্তাক্ত হয়ে কয়েকজন হাসপাতালে!'

এ ঘটনার পর স্থানীয় এনসিপি নেতারা বিক্ষোভ করে। তারা হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা ইসলামী আন্দোলনের,ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে মেয়র পদে দলীয় ...
18/05/2026

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা ইসলামী আন্দোলনের,

ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

সোমবার (১৮ মে) ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম প্রার্থীদের নাম ঘোষণা করেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনে প্রার্থী হিসেবে ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফের নাম ঘোষণা করেন তিনি।

এ সময় গণমাধ্যম কর্মীদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ত্রয়োদশ জাতীয় নির্বাচন, জুলাই সনদ, বর্তমান সরকারের কার্যক্রম, অর্থনৈতিক পরিস্থিতি ও দলের সামগ্রিক কার্যক্রম নিয়ে কথা বলেন সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ১০নং ভাটরা ইউনিয়নে এক কবিরাজের চিকিৎসা পদ্ধতি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও অভিযোগ উঠ...
17/05/2026

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ১০নং ভাটরা ইউনিয়নে এক কবিরাজের চিকিৎসা পদ্ধতি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও অভিযোগ উঠছে। এলাকাবাসীর দাবি, দিন দিন তার বিরুদ্ধে রোগীদের ভুল চিকিৎসা ও নির্যাতনের অভিযোগ বাড়ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি গাজী বাড়ির দুই বোন অসুস্থ হয়ে পড়লে তাদের কবিরাজি চিকিৎসা দেওয়া হয়। অভিযোগ উঠেছে, ওই চিকিৎসার একপর্যায়ে আলেয়া আক্তার নামে এক বোনের মৃত্যু হয়। অপর বোন বর্তমানে গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এলাকাবাসীর ভাষ্য, দুই বোনই টাইফয়েড জ্বরে আক্রান্ত ছিলেন। তবে অসুস্থতাকে ভিন্নভাবে ব্যাখ্যা করে ঝাড়ফুঁক ও বিভিন্ন পদ্ধতিতে চিকিৎসা দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

অভিযুক্ত কবিরাজ কালাম, ভাটরা ইউনিয়নের নান্দিয়ারা এলাকার দিদার বাড়ির বাসিন্দা বলে জানা গেছে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। অনেকেই বিষয়টি সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

#রামগঞ্জ #লক্ষ্মীপুর #ভাটরা_ইউনিয়ন #কবিরাজ #চিকিৎসা #অভিযোগ #আলেয়া_আক্তার #টাইফয়েড #বাংলাদেশ_সংবাদ

সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ২৭ মে (বুধবার) দেশটিতে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে। এ...
17/05/2026

সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ২৭ মে (বুধবার) দেশটিতে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে। এর আগের দিন ২৬ মে পবিত্র হজ পালন করবেন মুসল্লিরা।

দেশটির কর্তৃপক্ষ রোববার (১৭ মে) চাঁদ দেখার তথ্য নিশ্চিত করেছে। খবর গালফ নিউজের।

সৌদি আরবের পাশাপাশি ওমান, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া কর্তৃপক্ষও আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপনের ঘোষণা দিয়েছে। রোববার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় দেশগুলোতে সোমবার (১৮ মে) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে।

সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ উদযাপনের পরদিন বাংলাদেশে ঈদ উদযাপিত হয়ে থাকে। সেই হিসেবে আগামী ১৮ মে বাংলাদেশে জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে ২৮ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

নোয়াখালীতে এক জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন। শনিবার (১৬ মে) বিকেলে জেলার ...
17/05/2026

নোয়াখালীতে এক জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন। শনিবার (১৬ মে) বিকেলে জেলার সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নের ইমানআলী বাজার এলাকার একটি বাড়ি থেকে এই চাল উদ্ধার করা হয়।

অভিযুক্তের নাম মো. আবদুস সামাদ ওরফে ডাক্তার সামাদ। তিনি স্থানীয় ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই বাড়িতে সরকারি চাল অবৈধভাবে মজুদ করে রাখা হচ্ছিলো। পরে সুযোগ বুঝে এসব চাল বাজারে বেশি দামে বিক্রি করা হতো। সকালে এলাকাবাসী বিষয়টি টের পেয়ে আবদুস সামাদের বাড়িতে যান। সেখানে একটি কক্ষে বিপুল পরিমাণ সরকারি চালের বস্তা দেখতে পেয়ে তারা তাৎক্ষণিকভাবে বিষয়টি প্রশাসন ও পুলিশকে জানান।

খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযান চালান এবং ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার করে চরজব্বার ইউনিয়ন পরিষদে নিয়ে রাখেন।

সরকারি চাল উদ্ধারের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আবদুস সামাদ অভিযোগ অস্বীকার করে বলেন, আমার ছোট ভাই ডাক্তার আজগর একজন ডিলার। নূরানী মাদরাসায় সরকারি বরাদ্দের চাল তিনি কিনে এনেছেন। পরে সেগুলো বাড়িতে রাখা হয়েছিলো।

সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান বলেন, স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পেয়ে তাৎক্ষণিকভাবে চালগুলো উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা চাল কেনার বিষয়ে তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র আছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজন হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ইসলামী আন্দোলনেও আসছে ‘ছাত্রী উইং’ঈদুল আজহার পর নতুন এই ইউনিটের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।
13/05/2026

ইসলামী আন্দোলনেও আসছে ‘ছাত্রী উইং’
ঈদুল আজহার পর নতুন এই ইউনিটের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এক চোখের দৃষ্টি হারিয়েছেন বলে জানিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) মহ...
13/05/2026

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এক চোখের দৃষ্টি হারিয়েছেন বলে জানিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) মহাসচিব সালমান আকরাম রাজা। বুধবার (১২ মে) ইসলামাবাদে সুপ্রিম কোর্টের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এ তথ্য জানান তিনি। সালমান আকরাম বলেন, ‘কারাগারে নির্যাতনের কারণে দলের প্রতিষ্ঠাতা ইমরান খান তার এক চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন এবং গুরুতর স্বাস্থ্য ঝুঁকির সম্মুখীন হয়েছেন।’

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এ বছর ঢাকায় লবণযুক্ত গরুর চামড়ার প...
13/05/2026

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এ বছর ঢাকায় লবণযুক্ত গরুর চামড়ার প্রতি বর্গফুটের দাম গত বছরের তুলনায় বাড়িয়ে ৬২ থেকে ৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে। ঢাকার বাইরে এই দাম হবে প্রতি বর্গফুট ৫৭ থেকে ৬২ টাকা।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্র ঘোষিত দাওয়াতি মাস উপলক্ষে আজ ২৮তম দিন (১৩ মে ২০২৬) লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেল...
13/05/2026

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্র ঘোষিত দাওয়াতি মাস উপলক্ষে আজ ২৮তম দিন (১৩ মে ২০২৬) লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার ১০ নং ভাটরা ইউনিয়নের অন্তর্গত ভাটরা ইসলামিয়া দাখিল মাদ্রাসায় এক প্রাণবন্ত দাওয়াতি সভা অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলের শুভেচ...
08/05/2026

ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলের শুভেচ্ছা বিনিময় করেন রামগঞ্জ উপজেলার ১০ নং ভাটরা ইউনিয়নের কৃতি সন্তান—রাশেদ ইসলাম শুভ (সহ-সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল) এবং ২নং নোয়াগাঁও ইউনিয়নের কৃতি সন্তান রবিন খান (সহ-সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা মহানগর পূর্ব)।

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে...
05/05/2026

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে...

Address

Ramgonj
Lakshmipur
3720

Website

Alerts

Be the first to know and let us send you an email when Amartv24 Update posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share