15/04/2025
গা*জা থেকে ফিরে আসা এক বাংলাদেশি ডাক্তারের সাক্ষাৎকার দেখলাম। সেখানে তিনি ১০০% গ্যারান্টি দিয়ে বললেন, গা*জায় বাইরে থেকে কোনো ধরনের খাবার, সাহায্য—কিছুই ঢুকছে না। এমনকি তিনি এক বোতল পানিও পাননি।
তবুও তিনি বলেন, মানুষ বিভিন্ন সোর্সের মাধ্যমে গা*জায় সাহায্য পাঠাচ্ছে জেনে তিনি অবাক হন। তাঁর ভাষায়, সেই টাকাগুলো দিয়ে আসলে সংস্থাগুলো কী করছে—তা শুধুমাত্র আল্লাহ তাআলাই জানেন।
তিনি বলেন, যদি কেউ সহায়তা পাঠাতে চান, তাহলে যেন ইয়েমেনের কাউকে দিয়ে পাঠান। কারণ বর্তমানে ইয়েমেনই একমাত্র দেশ যারা সরাসরি ফিলিস্তিনে সহায়তা পাঠাতে পারছে।
অথচ ফেসবুকে দেখা যায়, আবেগী ব্যাকগ্রাউন্ড মিউজিক, কোরআনের আয়াত আর আল্লাহর নাম ব্যবহার করে গ্রুপগুলো পেইড ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছে। রমজান মাসে ইংল্যান্ডের মসজিদে মসজিদে গিয়ে এই সংস্থা-সেই সংস্থা নানা ‘প্যাকেজ’ অফার দিয়ে লক্ষ লক্ষ টাকা তুলে নিয়েছে।
©Our islam