Haydergonj

Haydergonj বৃহৎ হায়দারগঞ্জ এলাকার " ব্রান্ডিং , সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিশ্লেষণ "

জাতীয় সংসদে রোববার এ সংক্রান্ত বিল পাস হয়েছে, যা আইনে পরিণত হবে রাষ্ট্রপতির স্বাক্ষরের পর।
07/09/2026

জাতীয় সংসদে রোববার এ সংক্রান্ত বিল পাস হয়েছে, যা আইনে পরিণত হবে রাষ্ট্রপতির স্বাক্ষরের পর।

লক্ষ্মীপুর -২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আবুল খায়ের ভূঁইয়া সাহেবের পক্ষ থেকে প্রস্তাবিত হায়দারগন্জ পুলিশ তদন্ত কেন...
06/09/2026

লক্ষ্মীপুর -২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আবুল খায়ের ভূঁইয়া সাহেবের পক্ষ থেকে প্রস্তাবিত হায়দারগন্জ পুলিশ তদন্ত কেন্দ্রের জন্য প্রধানমন্ত্রী বরাবর ডিও লেটার দেওয়া কথা এমপি সাহেবের পুত্র উল্লেখ করেছেন যাহার জন্য অগ্ৰীম ধন্যবাদ জানাচ্ছি।
এছাড়া মাননীয় এমপি মহোদয় যদি প্রস্তাবিত তদন্ত কেন্দ্রের গুছানো ফাইলটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে খোঁজ করে বের করেন তাহলে কাজটি দ্রততম সময়ে হতে পারে।

তেলাপোকা: গুরুত্বপূর্ণ ইনগ্রেডিয়েন্ট হিসেবে বাংলাদেশ আমদানী করে থাকে। মূলতঃ হোমিও এজমার ওষুধ তৈরি হয় আমদানিকৃত তোলাপোকা...
05/09/2026

তেলাপোকা: গুরুত্বপূর্ণ ইনগ্রেডিয়েন্ট হিসেবে বাংলাদেশ আমদানী করে থাকে। মূলতঃ হোমিও এজমার ওষুধ তৈরি হয় আমদানিকৃত তোলাপোকা থেকে?

মুন্না ভাই এমবিবিএস!মোটিভেশান কাকে বলে জানেন?? দেখেন কি করছেন হাবিবুল্লাহ ভাই, ওহ সরি, ডা. হাবিবুল্লাহ ভাই। হাবিবুল্লাহ ...
02/09/2026

মুন্না ভাই এমবিবিএস!
মোটিভেশান কাকে বলে জানেন?? দেখেন কি করছেন হাবিবুল্লাহ ভাই, ওহ সরি, ডা. হাবিবুল্লাহ ভাই।

হাবিবুল্লাহ ভাইয়ের গল্প ডিএমসিতে মোটামুটি ফেমাস, ফেমিলি হারানোর পর অসুস্থতা,নানান সমস্যায় জর্জরিত হওয়া থেকে নিজেও সুইসাইডাল এপ্রোচ নিয়েছিলেন।

১৯৯৫-৯৬ সেশনের স্টুডেন্ট দীর্ঘ ২৪-২৫ বছর পর পড়াশোনার জীবন থেকে দূরে থাকার পর তিনি আবার ২২ সাল থেকে এক্সামে বসা শুরু করেন। একাধিকবার ফেইল্ড তবুও এই বয়সে একা একা চেষ্টা চালিয়েছে।মানসিক ডাক্তার দেখানো থেকে সুইসাইড এপ্রোচ, সাপোর্ট দেয়ার কেউই নাই তবুও চেষ্টা করেছেন, এক্সামে বসেছেন।

এইবারে তার এক্সামিনার ছিলেন তারই একজন ব্যাচমেট যিনি প্রফেসর, আমি জানি না উনার তখন কেমন ফিল হচ্ছিলো!

প্রায় ৩১ বছর পর একটা মানুষের MBBS শেষ।

এক্সাম হলের ক্লিনিক্যাল অংশের আগে আমার উপর দিয়ে রীতিমতো ঝড় গেছে, মনে হচ্ছিলো উনি কিচ্ছু পড়ে আসে নাই সব বাদ দিয়ে ভাইয়ের সাথে টাইম দেয়া লাগছে যদিও একটু বিরক্ত হইছি কিন্তু আবার এটাও ভাবতেছিলাম এত বছরের পর এবারেরও যদি আটকায়....! এরকম ট্রাজেডির একটা সুন্দর টানাও তো মন্দ না।

উনি গত দেড় মাসে কমপক্ষে ১৫-২০ বার জিজ্ঞেস করছেন পাশ করবেন কি না! আমি নাম্বার দেখছিলাম কি না! মধ্যে আরও একটা বিপদ ঘটিয়ে ফেলছিলেন....বোঝাই যাচ্ছিলো এক্সেসিভ স্ট্রেসে আছেন যাই হোক সর্বশেষ তিনি এখন Dr Habibullah (DMC).

মানুষ কত অল্পতে ভেঙে পড়ে আর হারিয়ে যেতে চায়! অথচ উনাকে দেখুন, ৩১ বছরে দু:সপ্ন পাড়ি দিয়েও ফিরে আসা যায়।

আল্লাহ তা'লা উনাকে পরিপূর্ণ একটা সুস্থ জীবন দান করুন।

©ডা:সাব্বির হোসেন সাগর

পরিচয়হীন এই মা ও শিশুর পরিবারকে খুঁজে পেতে সাহায্য করুন! 🙏ছবিতে দেখা যাওয়া ভদ্রমহিলা এবং শিশুটি বর্তমানে প্রশাসনের হেফাজ...
31/08/2026

পরিচয়হীন এই মা ও শিশুর পরিবারকে খুঁজে পেতে সাহায্য করুন! 🙏

ছবিতে দেখা যাওয়া ভদ্রমহিলা এবং শিশুটি বর্তমানে প্রশাসনের হেফাজতে আছেন। ভদ্রমহিলা নিজের নাম, পরিচয় বা ঠিকানা কিছুই স্পষ্ট করে বলতে পারছেন না। তবে তার কথাবার্তার ধরন শুনে মনে হচ্ছে তিনি ব্রাহ্মণবাড়িয়া বা আশপাশের এলাকার লোক হতে পারেন।

একটি অবুঝ শিশু নিয়ে এই মা অত্যন্ত অসহায় অবস্থায় আছেন। আমাদের ছোট একটি শেয়ার হয়তো এই পরিবারটিকে আবার মিলিয়ে দিতে পারে।

📍 যোগাযোগের ঠিকানা:
উপজেলা সমাজসেবা অফিস, রায়পুর, লক্ষ্মীপুর।
📞 যোগাযোগের মোবাইল নম্বর:
+8801852437342

💡 অনুরোধ: আপনার পরিচিত কেউ যদি এই মা ও শিশুকে চিনে থাকেন, তবে আর দেরি না করে দ্রুত উপরোক্ত নম্বরে বা অফিসে যোগাযোগ করুন।
দয়া করে পোস্টটি সবাই নিজ নিজ প্রোফাইল এবং ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন লোকাল ফেসবুক গ্রুপে প্রচুর শেয়ার করুন যেন দ্রুত তার আপনজনদের কাছে তথ্যটি পৌঁছায়। আপনার একটি শেয়ারে হয়তো একটি পরিবার তার সদস্যকে ফিরে পেতে পারে।

সেদিন পোষ্ট দিলাম না দেশের সবচেয়ে দামী মাছ এখন আর ইলিশ না! রাজবাড়ির গোয়ালন্দ ঘাটে আজ এই ২৩ কেজি ওজনের শিলন মাছটি ১ লাখ ৬...
30/08/2026

সেদিন পোষ্ট দিলাম না দেশের সবচেয়ে দামী মাছ এখন আর ইলিশ না! রাজবাড়ির গোয়ালন্দ ঘাটে আজ এই ২৩ কেজি ওজনের শিলন মাছটি ১ লাখ ৬ হাজার টাকায় বিক্রি হয়েছে।

অনেকে প্রশ্ন করতে পারেন এত দাম দিয়ে কে মাছ কিনে খায়? খায় নারে ভাই। যে কিনলো সে ও ব্যাপারী। সে আরো লাভে বিক্রি করবে। তাদের কাছে অর্ডার দেয়াই থাকে। এই মাছগুলো যায় ঘুষ বা উপঢৌকন হিসেবে।

বড় বড় ঠিকাদার একজিকিউটভ ইঞ্জিনিয়ারদের, মন্ত্রী-এমপিদের, জেলা পর্যায়ের নেতা জাতীয় নেতাদের এ ধরণের মাছ কিনে গিফট পাঠায়। ১ লাখ টাকার মাছে কোটি টাকা ঘুষের কাজ হয়!
© অপু নজরুল

সকাল বেলা ২০ বছরের এক রোগী এলো।সাড়ে পাঁচ মাসের গর্ভবতী। প্রচণ্ড পেটব্যথা, সাথে অল্প অল্প রক্তপাত।আল্ট্রাসাউন্ড করলাম। সা...
29/08/2026

সকাল বেলা ২০ বছরের এক রোগী এলো।
সাড়ে পাঁচ মাসের গর্ভবতী। প্রচণ্ড পেটব্যথা, সাথে অল্প অল্প রক্তপাত।

আল্ট্রাসাউন্ড করলাম। সাড়ে পাঁচ মাসের বাচ্চা তখনও জীবন্ত, নড়াচড়া করছে।

বারবার জিজ্ঞেস করলাম- এত ব্যথা কেন? কিছু খেয়েছেন? কোনো ওষুধ?

রোগী কিছুতেই কিছু বলছে না।

একসময় জিজ্ঞেস করলাম, “আপনার হাসবেন্ড কোথায়?”

বলল, “কাল রাতে ঝগড়া হয়েছে। রাগ করে আসেনি।”

কথাটা শুনে আমার সন্দেহটা আরও বাড়লো। একটু কঠিন হয়েই বললাম, “আপনি যদি সত্যিটা না বলেন, ভুল চিকিৎসা হয়ে গেলে কিন্তু আপনাকেই বাঁচানো কঠিন হয়ে যাবে।”

শেষ পর্যন্ত রোগী স্বীকার করলো - স্বামীর সাথে রাগ করে পাঁচ মাসের গর্ভ নষ্ট করার জন্য ওষুধ খেয়েছে। তারপর থেকেই এই ব্যথা আর রক্তপাত।

কথাটা শুনে সত্যি কিছুক্ষণ চুপ করে বসে ছিলাম।

স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতেই পারে। রাগ, অভিমান, কষ্ট- সবই হতে পারে।
কিন্তু সেই রাগের শাস্তি একটা অনাগত শিশুকে কেন পেতে হবে?

অনেক চেষ্টা করা হয়েছিল বাচ্চাটাকে বাঁচানোর। কিন্তু শেষ পর্যন্ত বেলা ৩টার দিকে ডেলিভারি হয়ে গেল।

বাচ্চাটা পৃথিবীতে এসেও কয়েকবার শ্বাস নেওয়ার চেষ্টা করলো… তারপর থেমে গেল।

একটা সংসারের ঝামেলা শেষ পর্যন্ত কেড়ে নিলো একটা নিষ্পাপ প্রাণ।

সবচেয়ে কষ্টের ব্যাপার হলো- এই পুরো ঘটনাটার সাক্ষী হয়ে থাকতে হলো দুইজন নার্স এবং একজন ডাক্তারকে। এরকম কত নিষ্ঠুর ঘটনার সাক্ষী হতে হয় আমাদের !

আমরা অনেক কিছুই বিশ্বাস করতে চাই না। মনে হয়, “নিজের সন্তানকে কেউ এমন করতে পারে?”

কিন্তু হাসপাতালের চার দেয়ালের ভেতরে ডাক্তাররা এমন অনেক বাস্তবতার সাক্ষী হন, যেগুলো বাইরে থেকে কল্পনাও করা যায় না।

রাগের এক মুহূর্তের সিদ্ধান্ত কখনো কখনো সারাজীবনের কান্না হয়ে যায়।

©ডা.ফাহমিদা মাহবুবা বন্যা

সুরমা নদীর শিলন! এমন সুস্বাদু মাছ বিশ্বব্রহ্মান্ডে কমই আছে! মেঘনা বা যমুনায় বড় সাইজের সিলন পাওয়া যায়।? আমি ১২ কেজি প্লাস...
28/08/2026

সুরমা নদীর শিলন! এমন সুস্বাদু মাছ বিশ্বব্রহ্মান্ডে কমই আছে!

মেঘনা বা যমুনায় বড় সাইজের সিলন পাওয়া যায়।? আমি ১২ কেজি প্লাস দেখেছি। আর ৫ কেজির একটা কিনেছিলাম গত বছর। এই মাছটা এত মজা হলেও কম লোকই মাছটা চিনে। তাই ভুল করে ছোট অবস্থায় বাছা ঘাউড়া আর বড় অবস্থায় পাঙ্গাসের সাথে গুলিয়ে ফেলে।।

মিঠা পানির প্রাকৃতিক মাছ আমাদের দেশের এক অনন্য সম্পদ ছিলো যা আজ অল্প কিছু বৈদিশিক মুদ্রার লোভে আমরা গার্মেন্টস ডায়িং সহ কিছু অটেকসই শিল্প স্থাপন করে চিরকালের জন্য ধ্বংস করে ফেলেছি। আর কৃষিকাজে কেমিক্যাল বিষের ব্যবহার তো আছেই।
© অপু নজরুল

বিঃদ্রঃ মেঘনা পাড়ের মানুষ হয়েও আমি কখনো মাছটি দেখেছি বলে মনে পড়ে না! প্রিয় পাঠক আপনারা দেখে থাকলে কমেন্ট করে জানাতে পারেন।

কাপ্তাই হ্রদের সৌন্দর্য ছবি ঃ আরাফাত ইয়াসির
28/08/2026

কাপ্তাই হ্রদের সৌন্দর্য
ছবি ঃ আরাফাত ইয়াসির

কাপ্তাই নেভি ক্যাম্প ছবি ঃ আরাফাত ইয়াসির
26/08/2026

কাপ্তাই নেভি ক্যাম্প
ছবি ঃ আরাফাত ইয়াসির

Address

M. R. Baban ( 1st Floor ), Ex Sonali Bank Road, Haidergonj Bazar
Lakshmipur
3713

Telephone

+8801975443548

Website

Alerts

Be the first to know and let us send you an email when Haydergonj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Haydergonj:

Shortcuts

Share