28/08/2026
সম্মান দেয়া আর কেরে নেয়ার মালিক হলো আল্লাহ, সম্মান দান করা এবং তা হরণ করার একমাত্র একক ক্ষমতার মালিক আল্লাহ তাআলা। পবিত্র কুরআনের সূরা আল-ইমরানের ২৬ নম্বর আয়াতে এই কথাটি অত্যন্ত স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
"বলুন, হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ! তুমি যাকে ইচ্ছা রাজ্য দান কর এবং যার কাছ থেকে ইচ্ছা রাজ্য ছিনিয়ে নাও। আর যাকে ইচ্ছা তুমি সম্মান দান কর এবং যাকে ইচ্ছা অপমানিত কর। তোমারই হাতে রয়েছে যাবতীয় কল্যাণ। নিশ্চয়ই তুমি সর্ববিষয়ে সর্বশক্তিমান।"
মানুষ যখন বুঝতে পারে যে তার পদ, প্রতিপত্তি বা সম্মান নিজের ক্ষমতার অর্জন নয়, বরং আল্লাহর দান—তখন মনে অহংকার স্থান পায় না।
মানুষ চাইলেই কাউকে ছোট বা অপমানিত করতে পারে না, যদি না আল্লাহ চান। মানুষের সমালোচনার ভয় না করে সত্যের পথে চলাই মুমিনের কাজ।
পদমর্যাদা বা সম্মান হারানোর ভয়ে অন্যায়ের সাথে আপস না করে কেবল আল্লাহর ওপর আস্থা রাখাই প্রকৃত ঈমানের পরিচয়।
সব পরিস্থিতিতে আল্লাহর দরবারে সম্মান প্রার্থনা করা এবং প্রাপ্ত সম্মানের জন্য শুকরিয়া আদায় করাই আমাদের কর্তব্য।