29/05/2026
যখন আন্দালুসের কথা বললাম, তুমি চিনলে না। কিন্তু যখন স্পেনের কথা বললাম, তোমার চোখ ঝকমকিয়ে উঠলো।
--°--
যখন ইবনে আল হাইসাম, ইবনে ফিরনাস, আল বাত্তানীদের কথা বললাম, তুমি বললে "এরা কারা?" কিন্তু যখন নিউটন, আইনস্টাইন এর কথা বললাম, তখন তুমি তাদের গুণগান গাইতে শুরু করলে।
--°--
যখন উমাইয়া-উসমানীয়দের রাজনীতি আর কুটনীতির মহত্ত্ব শুনাতে নিলাম, তুমি আগ্রহ দেখালে না। অথচ আমেরিকা-রাশিয়াকে নিয়ে রাজনৈতিক বিতর্কে তুমিই সেরা।
--°--
যখন ইতিহাসের শ্রেষ্ট বীর খালিদ বিন ওয়ালিদ,আবু উবাইদা ইবনুল জাররাহ, আল্প আরসালান,সালাহউদ্দিন আইয়্যুবি,রুকুনউদ্দিন বাইবার্স, ফাতিহ মেহমেদ, ইলিয়াস শাহদের পরিচয় দিলাম, দেখলাম তুমি তাদের বীরত্বের কিছুই জানো না। অথচ আলেকজান্ডার আর স্কটল্যান্ডের রাজার গল্প তোমার ছোট বেলাতেই পড়া হয়ে গেছে।
--°--
যখন সাহাবীদের (রা.) অনুসরণীয় জীবনী বর্ণনা করলাম, তুমি মনোযোগ দিলে না। অথচ মিডিয়া সেলেবদের প্রসঙ্গে আসলে দেখলাম তোমার অঙ্গভঙ্গিতে তাদের স্পষ্ট অনুসরণ।
--°--
যখন ফি/লি*স্তিন আর উইঘুরে উম্মাহর করুন মৃত্যুর কাহিনী শোনালাম, তুমি চুপ করে রইলে। অথচ একই কথা ইউক্রেনের বিষয়ে বলার পর তুমি বিশ্ব বাণিজ্যের কথা ভেবে আফসোস করলে।
--°--
যখন বাংলা সালতানাতের সার্বভৌমত্বের আর সমৃদ্ধি নিয়ে গর্ব করছিলাম, তখন তুমি অবাক হয়ে বললে "এও ছিলো না কি!" কিন্তু ব্রিটেন কলোনির ধোঁকাবাজির বর্ণনা দেওয়ার আগেই তুমি বললে তারাই তো উপমহাদেশকে সভ্য(!) বানিয়েছে।
--°--
যখন উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনে আবুল কালাম আজাদ, আব্দুল গাফফার খান, মওলানা মুহাম্মদ আলীর কৃতিত্বের কথা বললাম, তুমি বিশ্বাসই করলে না। কিন্তু নেহেরু, সুভাষ চন্দ্র বসু আর মহত্মা গান্ধীর বেলায় অন্যদের মতো তুমিও সরল স্বীকারক্তি দিলে।
--°--
নিজের ইতিহাস ভুলে, অন্যের ইতিহাস আঁকড়ে ধরে তবুও এই উম্মাহ স্বগৌরবে বেঁচে আছে। তাহলে তুমিই ভেবে দেখো, এই উম্মাহর আজ এই অবস্থা কেন?
লিখেছেন- Mohammad ramjan