Daily Upakul Protidin

Daily Upakul Protidin সম্পাদক ও প্রকাশক : মোঃ জহিরুল ইসলাম,
নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুবুল আলম মিন্টু মোবাইল : ০১৭১৭০৯০৮০৪ (সম্পাদক) ০১৭১২৮৯৪৭৪২ (নির্বাহী সম্পাদক)।

14/12/2025

লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের মাছ বাজার সংলগ্ন সড়ক নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার অভিযোগ।

লক্ষ্মীপুরে ৫ আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার দুই ২ স'ন্ত্রা'সী লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্রসহ আলাউদ্দিন ...
13/12/2025

লক্ষ্মীপুরে ৫ আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার দুই ২ স'ন্ত্রা'সী

লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্রসহ আলাউদ্দিন বরকত ও পারভেজ হোসেন নামে দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। এ সময় তাদের কাছ থেকে অস্ত্রের সঙ্গে ১৬টি কার্তুজ উদ্ধার করা হয়।

শুক্রবার (১২ ডিসেম্বর) গভীর রাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার আলাউদ্দিন ওরফে বরকত বশিকপুর ইউনিয়নের বিরাহীমপুর গ্রামের মৃত সুলতান আহমদের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি, মাদক মামলা সহ প্রায় ১৭-১৮টি মামলা রয়েছে। অন্য আটক পারভেজ লক্ষ্মীপুর পৌর শহরের সমসেরাবাদ গ্রামের মৃত সৈয়দ আহমেদের ছেলে।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর সদর ক্যাম্পের লেফটেন্যান্ট ইমতিয়াজ হোসেনের নেতৃত্ব মধ্যরাতে বশিকপুর ইউনিয়নের বিরাহীমপুর গ্রামে আলাউদ্দিন ওরফে বরকতের বাসা ভাড়া বাসায় অভিযান চালানো হয়। এ সময় বরকত ও পারভেজকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। বাসায় থাকা আরও তিন জন পালিয়ে যায়।

তারা হলেন- বশিকপুর ইউনিয়নের বিরাহীমপুর গ্রামের শাহ আলমের ছেলে জোবায়ের হোসেন শান্ত, মমতাজের ছেলে ইকবাল ও কাশিপুর গ্রামের ছোট ইউসুফ। তাদের বিরুদ্ধেও বিভিন্ন মামলা রয়েছে বলে জানা গেছে।

অপরদিকে ওই বাসা থেকে একটি বিদেশি রিভলবার, ৬ রাউন্ড রিভলবারের গুলি, চারটি দেশীয় এলজি, ১০রাউন্ড এলজির গুলি ও তিন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন রাহাত খান বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতরাত বশিকপুর ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। এলোপাতাড়ি গুলি করে আরও তিন জন পালিয়ে যায়। তাদের গ্রেফতারে আমাদের অভিযান চলমান থাকবে।

04/12/2025

লক্ষ্মীপুরের রায়পুর নতুন বাজারে অবস্থিত তাহযীবুল উম্মাহ ইসলামিক ইনস্টিটিউটে পাগড়ি প্রদান অনুষ্ঠান

30/11/2025

রায়পুরে ভুল চিকিৎসার অভিযোগ এনে পল্লী চিকিৎসককে হয়রানির অভিযোগে 'সংবাদ সম্মেলন'

18/11/2025

জমি দখলচেষ্টার প্রতিবাদে রায়পুরে সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুরের রায়পুরে বসতবাড়ির জমি দখলকে কেন্দ্র ঘর ভাঙচুরের চেষ্টা ও উচ্ছেদের পায়তারা চালাচ্ছে একটি সংঘবদ্ধ চক্র—এমন অভিযোগে সংবাদ সম্মেলনে করেছেন ভুক্তভোগী পরিবার । সোমবার রাতে রায়পুর পৌর শহরে নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন আফতাহী ওয়াজেদ ও তার পরিবার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে আফতাহী ওয়াজেদ বলেন, ২০০৬ সালের ২২৮৮ নম্বর হেবা দলিল অনুযায়ী আমার বাবা সেলিম পাটওয়ারী বাসাবাড়ি সোনাপুর এলাকার ০৮ নং ওয়ার্ডে সোয়া আট শতাংশ জমির মালিক ও দখলকারী হন।জমিটি আমাদের ভোগ দখলে থাকা সত্ত্বেও মোহাম্মদ মিজান, মোহাম্মদ খোরশেদ, মোহাম্মদ জাফর ও শাহ জাহানসহ একটি চক্র দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে হয়রানি করে আসছে। তারা জমি থেকে উচ্ছেদ, ঘর ভেঙে ফেলা, ঘরে আগুন লাগিয়ে দেওয়া, এমনকি সুযোগ পেলে হত্যা করে লাশ গুম করার হুমকি পর্যন্ত দিয়ে আসছে। এবং আমাদের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যম মিথ্যা বানোয়াট সংবাদ প্রকাশ করছে।
তিনি আরও বলেন, জমির মূল মালিক শাহজাহান পাটওয়ারী আমাদের কাছে বিক্রি করার পর অন্য এক পক্ষের নিকট আবারও সম্পুর্ন অবৈধভাবে জ্বাল দলিলে বিক্রি করেন, এর আদালতে মামলা করলে সহকারী জজ আদালত উভয়পক্ষের দলিলপত্র যাচাই করে আমাদের পক্ষে রায় প্রদান করে। তারপরও মোহাম্মদ মিজান, মোহাম্মদ খোরশেদ, মোহাম্মদ জাফর ও শাহ জাহানসহ একটি চক্র জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে, এবং আমাদের হুমকি ধামকি দিচ্ছে। এ অবস্থায় আমি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।

06/01/2025

লক্ষ্মীপুরের রায়পুরে অটোরিকসার ব্যাটারী চুরির অভিযোগে আবুল কালাম (৩৬) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ...

https://upakulpratidin.com/news-view/93
04/01/2025

https://upakulpratidin.com/news-view/93

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়ন পরিষদের সদস্য আরিফুর রহমান আরিফ (৪৬) হত্যা ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪ .....

https://upakulpratidin.com/
04/01/2025

https://upakulpratidin.com/

। মেহনতি মানুষের দৈনিক । লক্ষ্মীপুর থেকে প্রকাশিত ।

Address

নিরাময় ভবন (২য় তলা), উত্তর তেমুহনী (এস. এ পরিবহনের সংলগ্ন), লক্ষ্মীপুর
Lakshmipur
৩৭০০।

Alerts

Be the first to know and let us send you an email when Daily Upakul Protidin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Daily Upakul Protidin:

Share