16/02/2026
সৌদি আরবে পবিত্র ওমরাহ হজ্জ্ব পালন শেষে মদিনা শহর থেকে আভা ফেরার পথে সড়ক দুর্ঘটনায় রামগঞ্জের একই পরিবারের ৫ জনসহ ৬ জন নিহত হয়েছেন। বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ২টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রামগঞ্জ উপজেলার ১০ নং ভাটরা ইউনিয়নের নলচারা অসীম উদ্দিন বেপারী বাড়ির শহীদুল্লাহর ছেলে প্রবাসী মোহাম্মদ মিজানুর রহমান (৩৮), স্ত্রী ফারজানা ইয়াসমিন সুমি (২৯) ও কন্যা মেহের আফরোজ (১১), ফাইজা ইসলাম (৮) ও ফারজিন নুর সুবহা (২)। এছাড়াও তাদের প্রাইভেটকার চালক বাবর (২৬) নিহত হয়েছেন। বাবর ভাটরা ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের পাটোয়ারী বাড়ির খোকনের ছেলে।