Ibrahim Raipur

  • Home
  • Ibrahim Raipur

Ibrahim Raipur I am a content creator & video Maker.

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম       ঈদ মুবারাক।
28/05/2026

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম
ঈদ মুবারাক।

24/05/2026

ধর্ষনের বিচার ও যদি আন্দোলন করে আদায় করতে হয় তাহলে এমন জাতি হিসেবে পরিচয় দিতে লজ্জা লাগে। আসামি যেখানে স্বীকারোক্তি দিয়েছে পর্যাপ্ত সাক্ষ্য প্রমান এবং এলাকাবাসী ও প্রতিবেশীরা সাক্ষ্য প্রদান করেছে সেখানে কিসের আর এত অপেক্ষা।
এ রাষ্ট্র যদি এখন ই ধর্ষকের বিরুদ্ধে সৌদি আরব, ইয়েমেন ও আরব রাষ্ট্র গুলোতে যেভাবে ধর্ষকের বিচার কার্যকর করা হয় সেভাবে কার্যকর করলে আপনি এদেশে আর ধর্ষক খুঁজে পাবেন না।

চা ওয়ালা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে, আর আমরা আছি ৭১,২৪ নিয়ে। বাংলাদেশের সীমান্ত হুমকির মুখে, প্রতিবেশী অপদার্থ ক্ষমতা...
09/05/2026

চা ওয়ালা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে, আর আমরা আছি ৭১,২৪ নিয়ে।
বাংলাদেশের সীমান্ত হুমকির মুখে, প্রতিবেশী অপদার্থ ক্ষমতায় আশায় তা আরো বেশী উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
সরকার এবং বিরোধী দলীয় কাঁদা চোড়াচুড়ি বন্ধ করে দেশের প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং সার্বভৌমত্ব রক্ষায় এক হয়ে কাজ করা উচিত।

শুভ সন্ধা।
15/04/2026

শুভ সন্ধা।

ঈদ মুবারাক 🌙 তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম 💘।
20/03/2026

ঈদ মুবারাক 🌙

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম 💘।

পৃথিবীর মানচিত্র বদলে গেলেও বদলায় না আল্লাহর রাসুল (সা.)-এর চিরন্তন সত্য ভবিষ্যৎ বাণী। আজ বিশ্ব রাজনীতিতে ইরান বা খোরাসা...
02/03/2026

পৃথিবীর মানচিত্র বদলে গেলেও বদলায় না আল্লাহর রাসুল (সা.)-এর চিরন্তন সত্য ভবিষ্যৎ বাণী।
আজ বিশ্ব রাজনীতিতে ইরান বা খোরাসান অঞ্চল নিয়ে অনেক হিসাব-নিকাশ হতে পারে, কিন্তু মুমিনের দৃষ্টি অনেক গভীরে। রাসূলুল্লাহ (সা.) বলেছেন, 'খোরাসান থেকে যখন কালো পতাকাবাহী দল বের হবে, কেউ তাদের রু/খতে পারবে না।' তাদের গন্তব্য হবে পবিত্র ভূমি—বাইতুল মুকাদ্দাস! 🕋

নবীজি (সা.)-এর নির্দেশ ছিল—যদি বরফের ওপর দিয়ে হামাগুড়ি দিয়েও যেতে হয়, তবুও যেন আমরা সেই কাফেলার সঙ্গী হই। কারণ সেই পতাকার ছায়াতলেই থাকবেন আল্লাহর খলিফা ইমাম মাহদী (আ.)।

শহর কিংবা ক্ষমতার মসনদ নয়, আমাদের অপেক্ষা সেই ইনসাফ কায়েমের মাহেন্দ্রক্ষণের। সময়ের ঘড়ি জানান দিচ্ছে, সত্যের বিজয় অতি নিকটে! ইনশাআল্লাহ

যুদ্ধ*টা ইরা*নকে একাই করতে হবে।  চীন বলেন আর রাশিয়া বলেন সবাই মূলত তাদের স্বা*র্থ তুলে নিবে, ডিরেক্টলি এমের সাথে ফাইট কে...
27/02/2026

যুদ্ধ*টা ইরা*নকে একাই করতে হবে। চীন বলেন আর রাশিয়া বলেন সবাই মূলত তাদের স্বা*র্থ তুলে নিবে, ডিরেক্টলি এমের সাথে ফাইট কেউই দিবে না।

চীনের এয়ার ডিফে*ন্স সিস্টেম ২/৩ টা স্টেলথ যুদ্ধ বিমান ধ্বংস করবে, এতে করে সারা দুনিয়ায় চীনা এয়ার ডিফেন্স এর দাম হু-হু করে বেড়ে যাবে। আর রাশিয়াকে খুব সম্ভবত ইউক্রেনের সাথে দফারফা করে থামিয়ে দেয়া হবে।

উত্তর কোরিয়ার একটা পাগলা প্রেসিডেন্ট আছে না, কিম জং-উন। সে আবার ইরানের পক্ষ নিয়ে ৩/৪ টা মিসাইল মেরে তার শক্ত উপস্থিতি জানান দিবে। আদতে এই পর্যন্তই, তার চাহিদা বিশ্ব মিডিয়ায় নতুন করে আবার তার নাম আসুক। কে তার গাটের লাখ লাখ ডলার খরচ করে বানানো মিসাইল বিনা প্রয়োজনে খরচ করে।

শেষমেশ যুদ্ধটা ইরানকে একাই টানতে হবে। তবে হ্যাঁ ইয়েমেনের হুতি বিদ্রোহী, লেবাননের হিজবুল্লাহ্, ইরাকের মিলিশিয়া গোষ্ঠী, আফগানিস্তানের তালেবানরা তাদের সর্বাত্মক সহায়তা করবে ঠিকই তবে আগে থেকেই তো তাদের দাত-নখ উপড়ে ফেলা হয়েছে। হুতিরা দুই একটা মিসাইল ঠিকঠাক মারতে পারলেও বাকিরা কার্যকর কোন কিছুই করতে পারবে না।

মুসলমানদের তীর্থের দেশ সৌদি আরব সহ প্রায় সবকয়টি মুসলিম দেশ ইরানের সাথে তথা সকল মুসলমানদের সাথে বেইমানী করেছে। আর করবেই বা না কেন, সবাই তো এক এক করে বহু আগেই বিক্রি হয়ে গেছে। কেউ ক্ষমতার লোভে, কেউ টাকার লোভে আর কেউ নারীর লোভে(হানিট্র‍্যাপে পরে)।

আজ হোক কাল হোক ইরান দখল হবেই। তখন আর গাজার ভাই বোনদের পাশে প্রত্যক্ষ কেউ থাকবে না। মুসলমানদের প্রথম কিবলা আল-আকসা মসজিদ নিরদ্বিধায় দখল হয়ে যাবে। সেখানে নির্মিত হবে থার্ড
টেম্পল, যার জন্য ইহুদিদের শত বছরের অপেক্ষা।

বিশাল রণতরী ইউএস জেরাল্ড ফোর্ডের অবস্থা হইছে ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থার মতো।ইরান আক্রমনের জন্য তারা ভাসমান সাগরে অবস...
25/02/2026

বিশাল রণতরী ইউএস জেরাল্ড ফোর্ডের অবস্থা হইছে ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থার মতো।

ইরান আক্রমনের জন্য তারা ভাসমান সাগরে অবস্থান করছে। ১৩ বিলিয়ন ডলারের জাহাজ। যুদ্ধবিমান সজ্জিত। ৪ হাজার ৬শ মেরিন, বিমান সেনা, পাইলট।

যুদ্ধ শুরু হওয়ার আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের বিলিয়ন ডলার ইতোমধ্যে খরচের খাতায় চলে গেছে কেবল পরিচলন ব্যয় বাবদ।

তার চেয়ে বড় ভয়ংকর ব্যাপার ঘটেছে সুয়ারেজ লাইনের পাম্প নষ্ট হয়ে যাওয়ার কারণে। ডকে না পাঠালে তা ঠিকও করা যাচ্ছে না। প্রস্রাব, পায়খানায় বিভিন্ন ডেক তলিয়ে গেছে। এক একজন ৪৫ মিনিট লাইনে দাড়িয়েও টয়লেট করার সুযোগ পাচ্ছে না।

সম্ভবত ইসরায়েলের হাইফা বন্দরের দিকে যাবে রণতরীটি। হাগুর লাইন ঠিক করতে।

বহু প্রাচীন গল্প মনে পড়লো। এক অত্যাচারী রাজার নাকের ভেতর মশা ঢুকে গিয়েছে। সেই মশা মারতে গিয়ে রাজার লোকেরা রাজাকেও মেরে ফেললো।

রণতরীতে ৬ মাস কাজ করার পর পরিবারের সাথে মিলিত হওয়ার সুযোগ পায় নাবিকেরা। এবার ৮ মাস হয়ে গেছে। পরিবারে কাছে ফেরার কোন লক্ষণ নাই। খবর বের হয়েছে নাবিকেরা এবার পরিবারে ফেরত যেতে পারলে আর চাকরিতেই ফিরবে না।

ইরানের সৈন্যদের মনোবল ভাঙতে গিয়ে নিজ দেশের সৈন্যই চাকরি ছাড়তে চায়।

কেবল পায়খানার পাইপ লাইন বন্ধ হয়েই একটা রণতরী কেবল ভাগাড়ে পরিণত হতে চলেছে।

ভাষা শহীদদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা 💘।
21/02/2026

ভাষা শহীদদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা 💘।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Ibrahim Raipur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share