08/12/2021
HOLY ROSE TV'র উদ্যোগে নাতে রাসূল (সা.) প্রতিযোগিতা #কামলীওয়ালারফুল 2021
অনেক স্বপ্ন, অনেক আশা ও প্রত্যাশা নিয়ে হুব্বে রাসূল (সা.) এ অনুপ্রাণিত হয়ে দ্বিতীয়বারের মতো নাতে রাসূল (সা.) প্রতিযোগিতা কামলিওয়ালার ফুল আয়োজন করছি। গতবারের চেয়ে কিছুটা গোছালো, কিছুটা সুন্দর ও সাবলীলভাবে এবারের প্রতিযোগিতা হবে ইনশাআল্লাহ। এবার পুরষ্কারের মান বাড়ানো হয়েছে। অংশগ্রহণকারীদের বয়সসীমা কিছুটা কমিয়ে দেওয়া হয়েছে গতবারের অভিজ্ঞতার আলোকে।
আশা করি আপনাদের শতস্ফুর্ত অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতা পাবো ইনশাআল্লাহ।
#প্রতিযোগিতার_নিয়মাবলী
🟦 প্রতিযোগির বয়স অনুর্ধ্ব ১২ বছর হতে হবে।
🟦 ‘কামলিওয়ালার ফুল প্রতিযোগিতা’ 2020 সেশনের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরষ্কার বিজয়ী প্রতিযোগী ব্যতিত সবাই অংশগ্রহণ করতে পারবে।
🟦 আমাদের নির্দিষ্ট Whatsapp-এ রেকর্ডকৃত বাংলা নাতে রাসূল (সা.) সর্বোচ্চ ৪ মিনিটের ভিডিও জমা দিতে হবে।
🟦 বয়স নিরীক্ষণের জন্য জন্মনিবন্ধনের অনলাইন কপি জমা দিতে হবে।
🟦 HD ক্যামেরা বা ভালো রেজুলেশনের মোবাইলে সরাসরি ধারণকরা ভিডিও হতে হবে।
🟦 এডিটকৃত কন্টেন্ট গ্রহণযোগ্য নয়। তবে ভিডিও করার সময় মাইক্রোফোন ব্যবহার করা যাবে।
🟦 বাছাইকৃত ১৫ জন প্রতিযোগিকে সেমি ফাইনাল রাউন্ডের জন্য মনোনিত করা হবে।
🟦 সেমিফাইনাল ও ফাইনাল রাউন্ডের জন্য প্রতিযোগীকে সরাসরি উপস্থিত হয়ে নাতে রাসূল (সা.) পরিবেশন করতে হবে।
🟦 মনোনীত প্রতিযোগীদেরকে সরাসরি মোবাইল ফোন ও Holy Rose TV’র অফিসিয়াল ফেইসবুক পেইজে জানানো হবে।
সার্বিক যোগাযোগ:
HOLY ROSE TV
মোবাইল: 01711369236, 01711576471, 01728500871