Daily Bhorer News

Daily Bhorer  News যেখানেই হোক ঘটনা সেখানেই খবর।

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন, সভাপতি জসিম জনি-সম্পাদক জাহিদ দুলাললালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন রিপোর্...
07/09/2026

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন, সভাপতি জসিম জনি-সম্পাদক জাহিদ দুলাল
লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহন রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক যুগান্তরের প্রতিনিধি জসিম জনি সভাপতি, দৈনিক কালবেলার প্রতিনিধি জাহিদ দুলাল সাধারণ সম্পাদক এবং দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি এম আর পারভেজ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। আগামী দুই বছরের জন্য উক্ত কমিটি গঠন করা হয়।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে লালমোহন রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সদ্যবিদায়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আমজাদ হোসেন খান।

সভায় পুরোনো কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সভাপতি আমজাদ হোসেন খান পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। পরে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে ও ভোটের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। পাশাপাশি পরবর্তী সভায় পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে নবনির্বাচিত সভাপতি জসিম জনি বলেন, লালমোহন রিপোর্টার্স ইউনিটি একটি পেশাদার সাংবাদিকদের সংগঠন। সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষা এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করাই হবে আমাদের প্রধান লক্ষ্য।
সাধারণ সম্পাদক জাহিদ দুলাল বলেন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য বজায় রেখে সংগঠনের সুনাম অক্ষুণ্ন রাখতে নতুন কমিটি আন্তরিকভাবে কাজ করবে। সকল সদস্যের সহযোগিতা নিয়ে আগামী দিনে রিপোর্টার্স ইউনিটিকে আরও সুসংগঠিত ও কার্যকর সংগঠনে পরিণত করা হবে।

তিনি আরও বলেন, একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও সাংবাদিকবান্ধব সংগঠন হিসেবে রিপোর্টার্স ইউনিটিকে গড়ে তুলতে আমরা সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা ও সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষায় আমরা সচেষ্ট থাকব।

নবনির্বাচিত কমিটিকে লালমোহন উপজেলার বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিকগণ অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে সংগঠনের আগামী দিনের কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন তারা।

মায়ানমারে পাচারের সময় ১৬০ বস্তা ইউরিয়া সার জব্দভোলা প্রতিনিধি: ভোলার তজুমদ্দিনে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে মায়ানমারে...
06/09/2026

মায়ানমারে পাচারের সময় ১৬০ বস্তা ইউরিয়া সার জব্দ

ভোলা প্রতিনিধি:

ভোলার তজুমদ্দিনে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ১৬০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি স্টিলবডি ট্রলারও জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৬) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গত ৫ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তজুমদ্দিন থানাধীন মুক্তিযোদ্ধা বাজারসংলগ্ন মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন তজুমদ্দিন। অভিযানের সময় সন্দেহজনক একটি স্টিলবডি ট্রলারে তল্লাশি চালিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ১৬০ বস্তা, অর্থাৎ ৮ হাজার কেজি ইউরিয়া সার জব্দ করা হয়। জব্দকৃত সারের আনুমানিক মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা।
কোস্ট গার্ডের এ কর্মকর্তা আরও জানান, জব্দকৃত মালামাল ও পাচারকাজে ব্যবহৃত স্টিলবডি ট্রলারের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি বলেন, পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যৎতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

লালমোহনে ৯০ বছরের বৃদ্ধের ওপর কিশোর গ্যাংদের হামলা, দৃষ্টান্তমূলক শাস্তির দাবিস্টাফ রিপোর্টারঃ ভোলার লালমোহন পৌরসভার ৮নং...
05/09/2026

লালমোহনে ৯০ বছরের বৃদ্ধের ওপর কিশোর গ্যাংদের হামলা, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

স্টাফ রিপোর্টারঃ ভোলার লালমোহন পৌরসভার ৮নং ওয়ার্ডের জুবন আলি হাওলাদার বাড়ির ৯০ বছর বয়সী বৃদ্ধ আবু তাহের হাওলাদারের ওপর কিশোরদের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাজুড়ে ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে পৌরসভার ৮নং ওয়ার্ডের শেখের দোকান জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে। আহত আবু তাহের হাওলাদার, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে জুমার নামাজ শেষে মসজিদের গেইট সংলগ্ন এলাকায় পৌঁছালে স্থানীয় কিশোর গ্যাংয়ের লিডার কামালের নেতৃত্বে একদল কিশোর ও যুবক তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান।
অভিযোগ রয়েছে, হামলায় কামাল, তার ছেলে আশিক, ভুট্টো মিয়ার ছেলে শাহীন, বাবুল মিয়ার ছেলে হৃদয়, জাকির ও ইউনুসসহ অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জন অংশ নেয়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আবু তাহের হাওলাদারকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ভোলা সদর হাসপাতালে রেফার করা হয়।
এদিকে ৯০ বছর বয়সী এক বৃদ্ধের ওপর হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। তারা বলেন, একজন প্রবীণ মানুষের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। ঘটনার বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত কামালের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম মজুমদার জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

৩ মাসেও খোঁজ মেলেনি আবুল খায়েরের, ছেলেকে ফিরে পেতে মায়ের আকুতিলালমোহন (ভোলা) প্রতিনিধি:ভোলার তজুমদ্দিন উপজেলার সোনাপুর ই...
05/09/2026

৩ মাসেও খোঁজ মেলেনি আবুল খায়েরের, ছেলেকে ফিরে পেতে মায়ের আকুতি

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের হাকিম উদ্দিন হাওলাদার বাড়ির বাসিন্দা মো. সালেম হাওলাদারের ছেলে মো. আবুল খায়ের(৩০) প্রায় তিন মাস ধরে নিখোঁজ রয়েছেন। পরিবারের দাবি, তিনি মানসিকভাবে অসুস্থ। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান না পাওয়ায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে পরিবারটি।

নিখোঁজ আবুল খায়েরের পরিবারের সদস্যরা জানান, সকালে খাবার খেয়ে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি আবুল খায়ের। আত্মীয়-স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। এ অবস্থায় ছেলেকে ফিরে পেতে অসহায় মায়ের আকুতি এখন সবার কাছে পৌঁছানোর চেষ্টা করছে পরিবার।

ছবিতে থাকা তথ্য অনুযায়ী, নিখোঁজ আবুল খায়েরকে খুঁজে পেতে তার ছবি ও নিখোঁজের তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার আহ্বান জানানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, কেউ আবুল খায়েরের সন্ধান পেয়ে থাকলে বা তার সম্পর্কে কোনো তথ্য জানলে দ্রুত পরিবারের সঙ্গে এই মোবাইল নাম্বারে 01861025666 যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। একটি তথ্যই হয়তো দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা মায়ের কাছে ফিরিয়ে দিতে পারে তার সন্তানকে।

লালমোহনে জুয়া বিরোধী অভিযানে ১২ জন গ্রেপ্তার লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন থানা পুলিশের মাদক উদ্ধার ও জুয়া বির...
05/09/2026

লালমোহনে জুয়া বিরোধী অভিযানে ১২ জন গ্রেপ্তার

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহন থানা পুলিশের মাদক উদ্ধার ও জুয়া বিরোধী অভিযানে পৃথক দুটি ঘটনায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

এ ঘটনায় লালমোহন থানার মামলা নম্বর ৮, তারিখ (৫ সেপ্টেম্বর) শনিবার রুজু করে আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

একই তারিখে দ্বিতীয় অভিযানে পশ্চিম চরউমেদ ইউনিয়নের পাঙ্গাশিয়া ০৫ নম্বর ওয়ার্ডের সিকদারকান্দি জনৈক আবু সিকদারের চায়ের দোকানের মধ্যে তাস দিয়ে জুয়া খেলার সময় আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—মো. ইসমাইল (২৭), মো. নূর আলম (৪৫), মো. বিল্লাল (৩৬), মো. হোসেন (২৫), মো. সবুজ (২৪) ও মো. দুলাল (৫২)।
দ্বিতীয় ঘটনায় লালমোহন থানার মামলা নম্বর ৯, তারিখ (০৫ সেপ্টেম্বর) শনিবার রুজু করে আসামিদের আদালতে পাঠানো হয়েছে। লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানিয়েছে, মাদক উদ্ধার ও জুয়া বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

লালমোহনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাদকবিরোধী জনসচেতনতায় মতবিনিময় সভালালমোহন (ভোলা) প্রতিনিধি:  ভোলার লালমোহন উপজেলার ধলীগৌ...
04/09/2026

লালমোহনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাদকবিরোধী জনসচেতনতায় মতবিনিময় সভা
লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের মঙ্গলসিকদার বাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও মাদকের বিস্তার রোধে জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে মঙ্গলসিকদার বাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ধলীগৌরনগর ইউনিয়ন বিএনপির পূর্ব শাখার সভাপতি ইউসুফ মেম্বারের সভাপতিত্বে এবং ডা. মোবারক করিমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম মজুমদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঙ্গলসিকদার পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাসেল মিয়া, ধলীগৌরনগর ইউনিয়ন বিএনপি পশ্চিম শাখার সভাপতি দেলোয়ার হোসেন নসু মিয়া, পূর্ব শাখার সাধারণ সম্পাদক কাঞ্চন মেম্বার, ইউনিয়ন জাসাস সভাপতি জাহাঙ্গীর হোসেন, যুবদল সভাপতি ইমাম হোসেন, সাধারণ সম্পাদক সোহাগ খানসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় মঙ্গলসিকদার বাজারের স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি লালমোহন থানার ওসি নজরুল ইসলাম মজুমদার বলেন, “মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকিস্বরূপ।” মাদকের বিস্তার রোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানই যথেষ্ট নয়; এর পাশাপাশি জনসচেতনতা ও সম্মিলিত প্রতিরোধ প্রয়োজন। তিনি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে বলেন, মাদকের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না। একই সঙ্গে এলাকার কোথাও মাদক বিক্রি বা সেবনের তথ্য পাওয়া গেলে তা আইনশৃঙ্খলা বাহিনীকে গোপনে জানানোর জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানান তিনি । মতবিনিময় সভায় স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাদের মতামত তুলে ধরেন। শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়। সভা শেষে মাদকমুক্ত সমাজ গঠন এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

লালমোহনে ৪ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটকলালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহনে ৪ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীকে আটক করে...
04/09/2026

লালমোহনে ৪ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহনে ৪ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে কালমা ইউনিয়নের ডাওরী বাজার থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—কুমিল্লার লাঙ্গলকোট থানার বাঙ্গটিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাদবা গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে মো. ফারুক হোসেন (৩২) এবং তার স্ত্রী মোসা. সিমা বেগম (১৯)।
পুলিশ সূত্রে জানা যায়, লালমোহন থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই কামরুল ইসলাম ও এসআই আছাদুজ্জামান খান অভিযান পরিচালনা করে তাদের আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

লালমোহনে রাতের আঁধারে বিষ খাইয়ে দুটি গরু হত্যার অভিযোগলালমোহন (ভোলা) প্রতিনিধি:ভোলার লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের আনন...
03/09/2026

লালমোহনে রাতের আঁধারে বিষ খাইয়ে দুটি গরু হত্যার অভিযোগ

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের আনন্দবাজার এলাকায় লোকমান হোসেনের দুটি গরুকে রাতের আঁধারে বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো একসময় লোকমান হোসেনের দুটি গরুকে বিষ খাওয়ানো হয়। পরে গরু দুটির মৃত্যু হলে বিষয়টি জানাজানি হয়। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

ক্ষতিগ্রস্ত পরিবারের অভিযোগ, মানুষের মধ্যে বিরোধ, মামলা-মোকদ্দমা কিংবা ভুল বোঝাবুঝি থাকলেও তার প্রতিশোধ হিসেবে নিরীহ পশুর ওপর এমন নির্মমতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গরু দুটি কারও সঙ্গে কোনো অন্যায় করেনি। তাই এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এলাকাবাসীও ঘটনার নিন্দা জানিয়ে বলেন, অবলা প্রাণীর ওপর এমন নিষ্ঠুরতা কোনো বিবেকবান মানুষের কাজ হতে পারে না। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানান।

ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে স্থানীয়রা বলেন, মানুষের বিবেক ও মানবিকতা যেন এমন নির্মমতায় হারিয়ে না যায়। ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

03/09/2026

আড়াই কেজির ‘রাজা ইলিশ’, দাম উঠল ৮ হাজার ৬০০ টাকা।

02/09/2026

গলাচিপায় বিএনপি'র দুই গ্রুপের সং/ঘ/র্ষে যেভাবে একপক্ষ অন্য পক্ষের উপর চড়াও হয়!

Address

Lalmohan

Website

Alerts

Be the first to know and let us send you an email when Daily Bhorer News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Daily Bhorer News:

Shortcuts

Share