BNP NewS SP

BNP NewS SP শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে

১৫টি অত্যাধুনিক পারমাণবিক কেটলি, ২টি স্যাটেলাইট বিধ্বংসী ফ্লাস্ক এবং ৩টি প্লাস্টিকের টর্পেডো জগসহ মারাত্মক অস্ত্র  আটক ক...
03/07/2021

১৫টি অত্যাধুনিক পারমাণবিক কেটলি, ২টি স্যাটেলাইট বিধ্বংসী ফ্লাস্ক এবং ৩টি প্লাস্টিকের টর্পেডো জগসহ মারাত্মক অস্ত্র আটক করেছে বাংলাদেশ পুলিশ লীগ, সাব্বাশ।

25/06/2021

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জা ব....

   #বেগমখালেদাজিয়া    #গণতন্ত্রেরমা   #দোয়া
24/06/2021

#বেগমখালেদাজিয়া
#গণতন্ত্রেরমা
#দোয়া

24/06/2021
   #কোভিড১৯   #করোনাভাইরাসবিশ্বমহামারি    #ব্যর্থআওয়ামীসরকার
24/06/2021

#কোভিড১৯
#করোনাভাইরাসবিশ্বমহামারি
#ব্যর্থআওয়ামীসরকার

----------------------------------------------------প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যত অবদান—  মারুফ মল্লিক, রাজনৈতিক বি...
24/06/2021

----------------------------------------------------
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যত অবদান
— মারুফ মল্লিক, রাজনৈতিক বিশ্লেষক
---------------------------------------------------
একজন গৃহবধূর পরিচিতি নিয়ে রাজনীতিতে প্রবেশ করে রাষ্ট্র ও দল একাই সামলেছেন। রাজনীতির মাঠ দাপিয়ে বেড়িয়েছেন। বিএনপিকে পতনের খাদ থেকে টেনে তুলেছেন। ভাঙন রোধ করে একক ভাবমূর্তি দিয়ে নির্বাচনে জিতিয়ে ক্ষমতায় এসেছেন। খালেদা জিয়া একদল অভিজ্ঞ ও দক্ষ রাজনৈতিক নেতার সাহচর্য পেয়েছিলেন। এই নেতাদের সঙ্গে নিয়ে রাজনীতিতে নিজস্ব ভাবমূর্তি গঠন করেছেন।

প্রথম মেয়াদে খালেদা জিয়া যখন দায়িত্ব নেন, তখন দেশের অর্থনীতি খুব নাজুক অবস্থায় ছিল। নাজুক অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য কাঠামোগত পরিবর্তন করে অর্থনৈতিক সংস্কারের সূচনা করা হয়। তাঁর প্রথম মেয়াদকে বলা হয় অর্থনৈতিক সংস্কারের শাসনামল। রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ বজায় রেখে পণ্য আমদানিতে লাইসেন্স প্রথা বিলোপ করা হয় ওই সময়, যা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও শিল্পায়নকে ত্বরান্বিত করেছিল।

খালেদা জিয়া প্রথম পর্যায়ে রাজনীতিবিদ ছিলেন না, কোনো রাজনৈতিক প্রশিক্ষণও ছিল না। রাজনীতিতে তাঁর আসার কথাও ছিল না। কিন্তু সময়ের বিশেষ পরিস্থিতিতে তিনি রাজনীতির মাঠে প্রবেশ করেন। এরপর তিনি তাঁর মেধা ও দক্ষতা অনুসারে রাষ্ট্র ও দল পরিচালনা করেছেন।
২৭ ধরনের শুল্ক হ্রাস করে ৭ ধরনের আমদানি শুল্ক নির্ধারণ করা হয়। রাজস্ব আয় বৃদ্ধির জন্য মূল্য সংযোজন কর প্রবর্তন করা হয়। বাংলাদেশ ব্যাংককে শক্তিশালী করা করা হয়। তৃতীয় প্রজন্মের নতুন ব্যাংকের অনুমোদন দেওয়া হয়। ব্যক্তিগত আয়কর প্রদানের হার ৫৫ শতাংশ থেকে ২৫ শতাংশ করা হয়। কাঁচামাল আমদানি সহজ করায় বেসরকারি খাতে বিনিয়োগের নতুন পরিবেশ তৈরি হয়। ফলে রপ্তানি আয়ও বৃদ্ধি পায়।

উল্লেখ্য, বর্তমানে জিডিপির ৮৯ শতাংশ আসে বেসরকারি খাত থেকে। এসব কারণে নানা ধরনের রাজনৈতিক সংঘাত, অনিশ্চয়তা ও প্রাকৃতিক দুর্যোগের পরও ৯০–পরবর্তী সময়ে দেশে কখনোই খাদ্যসংকট সৃষ্টি হয়নি। দুর্ভিক্ষ হয়নি। অর্থনীতির উদারীকরণ ছাড়াও খালেদা জিয়ার আমলে নারীর ক্ষমতায়নকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে মেয়েদের অবৈতনিক শিক্ষা ও শিক্ষা উপবৃত্তি শুরু করা হয়।

বৃহস্পতিবার, জুন ২৪, ২০২১, দৈনিক প্রথম আলোতে প্রকাশিত মতামতে।

#বেগমখালেদাজিয়া
#গণতন্ত্রেরমা
#দোয়া

The govt. should take steps to ensure treatment of severely unwell Begum Khaleda Zia abroad as she is not only a senior ...
24/06/2021

The govt. should take steps to ensure treatment of severely unwell Begum Khaleda Zia abroad as she is not only a senior politician, but also a three-time former prime minister and chairperson of a major party who made contributions to the country’s Liberation War and played an outstanding role in restoring democracy in the country.

Mirza Alamgir
Tuesday, June 22, 2021, at a press conference at BNP Chairperson’s Gulshan office.

#বেগমখালেদাজিয়া
#গণতন্ত্রেরমা
#দোয়া

রহস্যময় ঢাকা!বিদেশি কর্মীদের জন্য ওয়াশিংটন-দুবাইয়ের চেয়েও ব্যয়বহুলদক্ষিণ এশিয়ায় সবচেয়ে ব্যয়বহুল  বাসযোগ্য শহরের তালিকায় ...
24/06/2021

রহস্যময় ঢাকা!

বিদেশি কর্মীদের জন্য ওয়াশিংটন-দুবাইয়ের চেয়েও ব্যয়বহুল
দক্ষিণ এশিয়ায় সবচেয়ে ব্যয়বহুল
বাসযোগ্য শহরের তালিকায় তলানিতে


‘কস্ট অব লিভিং’ জরিপ, মার্সা
জুন ২০২১

অবাক শহর ঢাকা! একদিকে বিশ্বের অন্যতম অবাসযোগ্য শহর এটি অন্যদিকে বিদেশি কর্মীদের জন্য অন্যতম ব্য্যবহুল শহর। আবার প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ ক্রমাগত কমছে বাংলাদেশে।

ওয়াশিংটন ডিসি ও দুবাইয়ের চেয়েও ঢাকা শহর বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের জন্য বেশি ব্যয়বহুল। দক্ষিণ এশিয়ার অন্য যেকোনো শহরের চেয়ে ঢাকা বিদেশি কর্মীদের জন্য বেশি ব্যয়বহুল।

নিউইয়র্কভিত্তিক প্রতিষ্ঠান মার্সার চলতি বছরের ‘কস্ট অব লিভিং’ জরিপে বিশ্বের বিভিন্ন শহরে বিদেশি নাগরিকদের বসবাসের খরচের তুলনামূলক চিত্র তুলে ধরা হয়েছে। এই তালিকায় ঢাকার অবস্থান ৪০তম।

এ বছর বিদেশিদের জন্য বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর হিসেবে জায়গা পেয়েছে তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাদ। এরপর শীর্ষ দশে থাকা শহরগুলো হচ্ছে যথাক্রমে- হংকং (চীন), বৈরুত (লেবানন), টোকিও (জাপান), জুরিখ (সুইজারল্যান্ড), সাংহাই (চীন), সিঙ্গাপুর, জেনেভা (সুইজারল্যান্ড), বেইজিং (চীন) ও বার্ন (সুইজারল্যান্ড)।

মার্সারের জরিপ অনুযায়ী, তালিকায় ঢাকার পরে জায়গা পেয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই (৪২), থাইল্যান্ডের ব্যাংকক (৪৬), যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি (৫১), স্পেনের মাদ্রিদ (৬৭), পর্তুগালের লিসবন (৮৩), কাতারের দোহা (১৩০) সহ বিশ্বের ১৬৯টি শহর।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ঢাকার পরে সবচেয়ে ব্যয়বহুল শহর ভারতের মুম্বাই (৭৮)। এরপরই তালিকায় আছে মিয়ানমারের ইয়াঙ্গুন (১০৪), ভারতের নয়া দিল্লি (১১৭), চেন্নাই (১৫৮), বেঙ্গালুরু (১৭০), কলকাতা (১৮১), পাকিস্তানের ইসলামাবাদ (১৯৯) ও করাচি (২০১)।

বিদেশি নাগরিকদের জীবনযাত্রার খরচের ওপর মার্সারের করা জরিপটিতে আবাসন, পরিবহন, খাদ্য ও বিনোদনসহ অন্যান্য খরচ বিবেচনায় নিয়ে ২০৯টি শহরকে তালিকাভুক্ত করা হয়েছে। নিউইয়র্ক সিটিকে বেসলাইন হিসেবে ধরে তুলনামূলক এ তালিকা করেছে মার্সার।

সিএনএন জানিয়েছে, গত বছরের মার্সার জরিপের সঙ্গে চলতি বছরের সবচেয়ে বড় পরিবর্তনটি হলো বৈরুতের তৃতীয় স্থানে উঠে আসা। ২০২০ সালে বিদেশি কর্মীদের জন্য ৪৫তম ব্যয়বহুল শহর ছিল বৈরুত। কোভিড -১৯ মহামারি ও গত বছরের আগস্টে বৈরুত বন্দরের বিস্ফোরণের পর দেশটিতে অর্থনৈতিক মন্দা চলছে।

জরিপে বিদেশি কর্মীদের জন্য সবচেয়ে কম ব্যয়বহুল শহরগুলো হলো- জর্জিয়ার তিলিসি, জাম্বিয়ার লুশাকা এবং কিরগিজস্তানের বিশিখ।

#ব্যর্থআওয়ামীসরকার

তাহলে একবার চিন্তা করুন, সাধারণ মানুষ সরকারি দপ্তরে গিয়ে ঘুষের দাবি মেটাতে কি পরিমাণ নাজেহাল হন! "পরে ফেসবুকে এক পোস্টে ...
24/06/2021

তাহলে একবার চিন্তা করুন, সাধারণ মানুষ সরকারি দপ্তরে গিয়ে ঘুষের দাবি মেটাতে কি পরিমাণ নাজেহাল হন!

"পরে ফেসবুকে এক পোস্টে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন বি এম আব্দুর রাফেল। পরে তিনি বলেন, ‘ওটা একটি সরকারি অফিস। আমি আমার পরিচয় দেওয়ার পরও তারা টাকা দাবি করে। বিষয়টি নিয়ে আমি খুবই মর্মাহত।’

ঘটনাটি জানাজানির পর সাব-রেজিস্ট্রার কার্যালয়ের কর্মকর্তা ও দলিল লেখকরা বৈঠক করেন। এরপর আব্দুর রাফেলকে ফোন দিয়ে দুঃখ প্রকাশ করেন এবং টাকা ফেরত নেওয়ার অনুরোধ জানান। তবে তিনি টাকা ফেরত না নিয়ে ঢাকা চলে আসেন।"

- ডেইলি স্টার, ২৩ জুন ২০২১
👉 http://bit.do/fRakU

Address

মিশন মোড়

5500

Telephone

+8801972020702

Website

Alerts

Be the first to know and let us send you an email when BNP NewS SP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BNP NewS SP:

  • Want your business to be the top-listed Media Company?

Share