08/09/2026
আল্লাহ জানেন, আমার জন্য এবং আপনার জন্য কোনটা সবচেয়ে ভালো। তাই তিনি আমাদের জীবনে প্রয়োজনীয় জিনিসগুলো সঠিক সময়ে দান করবেন—না খুব দেরিতে, না খুব তাড়াতাড়ি; বরং একদম উপযুক্ত সময়ে। ❤️
আল্লাহর কাছে এমনভাবে অভিযোগ করবেন না যে, “আল্লাহ আমার কথা শোনেন না”, “আমি যা চাই, তা দেন না”, কিংবা “আল্লাহ আমাকে ভালোবাসেন না বা আমার প্রতি যত্নশীল নন।” বিশ্বাস রাখুন, আল্লাহ সবকিছুই জানেন এবং সবকিছুই তাঁর হিকমতের মধ্যে করেন। তবে আমাদের ধৈর্য ধরতে হবে। জীবনের সবকিছু সহজে পাওয়া যায় না। কিছু জিনিস পেতে আমাদের অপেক্ষা করতে হয়, চেষ্টা করতে হয় এবং ধৈর্য শিখতে হয়। কারণ আল্লাহর সময়ই সর্বোত্তম সময়। 🌸
আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আমাদের জীবনে যে প্রয়োজনগুলো সত্যিই আমাদের জন্য কল্যাণকর, সেগুলো সঠিক সময়ে পূরণ করে দিন। আমাদের ধৈর্য ধরার তাওফিক দিন এবং আমাদের দোয়া কবুল করুন। আমিন।
—সংগৃহিত