Bibekbangla

Bibekbangla শিকড়ের সন্ধানে। বিবেক বাংলা। একটি অন?

আমাদের কথা
বিবেকবাংলা একটি অনলাইন নিউজ পোর্টাল কিন্তু এটিকে আমরা এমনটি দেখছি না। বিবেক দিয়ে সাজানো সব লেখনির অভিপ্রায় এখানে। যেখানে বিবেকের ঘাটতি সেখানেই আমরা উপস্থিত আর বিবেকের কাছে দায়বদ্ধ আর প্রত্যেক মানুষের কাছে প্রতিশ্রুতিবদ্ধ বিবেককে জাগানোর। সমাজের সকল শ্রেনীর সকল পেশার সকল গোত্রের মানুষের কাছে আমরা বিবেক হয়ে দাঁড়িয়ে আছি, ছিলাম আর থাকবো। হোক বিবেকের জয়, ফিরে আসুক মনুষ্য বিবেক-এটাই আমাদের পথচলা।
সম্পাদক, বিবেকবাংলা

দিনাজপুরে আদা চাষের আড়ালে গাঁজা চাষ! যুবক গ্রেপ্তারবিবেক-বাংলা ডেস্ক, ১৪ সেপ্টেম্বর,২০২৬দিনাজপুরের ঘোড়াঘাটে বাড়ির আঙিনায়...
14/09/2026

দিনাজপুরে আদা চাষের আড়ালে গাঁজা চাষ! যুবক গ্রেপ্তার

বিবেক-বাংলা ডেস্ক, ১৪ সেপ্টেম্বর,২০২৬

দিনাজপুরের ঘোড়াঘাটে বাড়ির আঙিনায় আদা খেতের আড়ালে গোপনে গাঁজা চাষ করার অভিযোগে আবু তালেব (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার বসতবাড়ি সংলগ্ন খেত থেকে প্রায় ১২ ফুট উচ্চতার দুটি বিশালাকৃতির গাঁজার গাছ উদ্ধার করা হয়।

​রবিবার (১৩ সেপ্টেম্বর) দিনগত রাত ১টার দিকে উপজেলার ১ নম্বর বুলাকীপুর ইউনিয়নের শ্রী হরিবিহরি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ঘোড়াঘাট থানা-পুলিশ। গ্রেপ্তার আবু তালেব ওই গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।

​পুলিশ জানায়, শ্রী হরিবিহরি গ্রামের একটি বাড়িতে গোপনে গাঁজার চাষ করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলামের নেতৃত্বে ১০-১২ সদস্যের একটি পুলিশ দল রাতে অভিযান পরিচালনা করে।

​অভিযানকালে আবু তালেবের বসতবাড়ির উঠান সংলগ্ন আদা খেত তল্লাশি করে বিশালাকৃতির দুটি গাঁজার গাছ দেখতে পায় পুলিশ। পরবর্তীতে গাছ দুটি উপড়ে উদ্ধার করা হয়। পুলিশ জানায়, উদ্ধারকৃত দুটি গাছের মধ্যে একটির ওজন প্রায় ১২ কেজি এবং অন্যটির ওজন প্রায় ৮ কেজি। গাছ দুটির উচ্চতা ছিল আনুমানিক ১২ ফুট।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আবু তালেব পুলিশকে জানান, তিনি গত ৬-৭ মাস ধরে নিজের সেবন এবং স্থানীয়ভাবে বিক্রির উদ্দেশ্যে আদা খেতের আড়ালে লোকচক্ষুর অন্তরালে গাছ দুটির পরিচর্যা করে আসছিলেন।

​ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, নিষিদ্ধ মাদক গাঁজা চাষের অভিযোগে অভিযুক্ত আবু তালেবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

​এদিকে আদা খেতের আড়ালে গাঁজা চাষের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা জানান, "কৃষি ফসলের ছদ্মবেশে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সামাজিক পরিবেশের জন্য চরম হুমকি। ভবিষ্যতে কেউ যেন এজাতীয় অপকর্মে লিপ্ত হতে না পারে, সে জন্য কঠোর আইনি ব্যবস্থার পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি ও কঠোর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।"

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ ‘এসকেপ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ...
14/09/2026

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ ‘এসকেপ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
​বিজিবি সূত্র জানায়, সীমান্ত দিয়ে ভারতীয় মাদকের চালান পাচারের গোপন সংবাদের ভিত্তিতে ৬১ বিজিবির টহল দল কৌশলগত অবস্থান নেয়।বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১৭৪ বোতল ভারতীয় নিষিদ্ধ ‘এসকাপ’ সিরাপ উদ্ধার করে ৬১ বিজিবি।

সারাদেশে সারের প্রকৃত চাহিদা মাঠ পর্যায় থেকে সঠিকভাবে নিরূপণ করা হয়নি। ফলে সরকারিভাবে প্রকৃত চাহিদা অনুযায়ী দেশের সব জায়...
14/09/2026

সারাদেশে সারের প্রকৃত চাহিদা মাঠ পর্যায় থেকে সঠিকভাবে নিরূপণ করা হয়নি। ফলে সরকারিভাবে প্রকৃত চাহিদা অনুযায়ী দেশের সব জায়গায় সার বরাদ্দ দেওয়া হয় না। এই কারণে অনেক জেলায় সারের সংকট দেখা দেয় বলে সরকারি এক প্রতিবেদনে উঠে এসেছে।
সরকার ভর্তুকি দেওয়ায় বাংলাদেশে সারের দাম ভারতের তুলনায় কম। এই সুযোগ নিয়ে ডিলার ও পরিবহন ব্যবসায়ীদের যোগসাজশে পাচার হচ্ছে সার। প্রতিবেদন অনুসারে, রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁপাইনবাবগঞ্জ, যশোর ও সাতক্ষীরার সীমান্ত।
এছাড়া চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক, কর্ণফুলী নদীর মোহনা এবং বিভিন্ন উপকূলীয় এলাকা দিয়ে মিয়ানমারে পাচার হচ্ছে ইউরিয়া সার।
বিনিময়ে মিয়ানমার থেকে ইয়াবা, আইস ও অন্যান্য ভয়ংকর মাদকের চালান বাংলাদেশে ঢুকছে। এ ঘটনায় কক্সবাজারের উখিয়া ও টেকনাফ থানায় মামলা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সৈয়দপুরে তরুণীর আপত্তিকর ছবি ফেসবুকে ছড়ানোর অভিযোগ: একই পরিবারের ৩ জন গ্রেপ্তার​বিবেক-বাংলা ডেস্ক, ১৪ সেপ্টেম্বর,২০২৬নীল...
14/09/2026

সৈয়দপুরে তরুণীর আপত্তিকর ছবি ফেসবুকে ছড়ানোর অভিযোগ: একই পরিবারের ৩ জন গ্রেপ্তার

​বিবেক-বাংলা ডেস্ক, ১৪ সেপ্টেম্বর,২০২৬

নীলফামারীর সৈয়দপুরে এক তরুণীর ছবি এডিট করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকরভাবে ছড়িয়ে দেওয়ার অভিযোগে একই পরিবারের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

​সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে শহরের নিচুকলোনী সাহেবপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা।

পুলিশের অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন—শহরের নিচুকলোনী সাহেবপাড়া এলাকার কামাল আলীর ছোট ছেলে সুজন মিয়া (২৫), মেজো ছেলে সাকির রানা (৩০) এবং সাকির রানার স্ত্রী মাহিমা ইসলাম শাম্মী (২৫)।

ভুক্তভোগী তরুণীর পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা যায়, সুজন মিয়া দীর্ঘদিন ধরে ওই তরুণীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। একপর্যায়ে তিনি তরুণীকে নানাভাবে প্ররোচিত করে গোপনে বিয়ে করেন। বিষয়টি তরুণীর পরিবার জানতে পারলে পরবর্তীতে পারিবারিকভাবে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হয়।

​এরই ধারাবাহিকতায় সুজনের পরিবারের সদস্যরা তরুণীকে দেখতে তাদের বাড়িতে যান এবং সেখানে তরুণীর ছবি তোলেন। পরবর্তীতে সেই ছবি প্রযুক্তির মাধ্যমে এডিট করে বিকৃত ও আপত্তিকর রূপ দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে।

ছবি ছড়ানোর ঘটনাটি নজরে আসার পর ভুক্তভোগী তরুণীর বাবা বাদী হয়ে সৈয়দপুর থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন। মামলাটি নথিভুক্ত হওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, "সামাজিক যোগাযোগমাধ্যমে তরুণীর ছবি এডিট করে আপত্তিকরভাবে ছড়িয়ে দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে গতকাল রাতে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে। আজ (মঙ্গলবার) তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।"

দিনাজপুরে ১,৩৯১ বস্তা সার জব্দ, ৪ ব্যবসায়ীকে জরিমানাবিবেক-বাংলা ডেস্ক, ১৪ সেপ্টেম্বর,২০২৬দিনাজপুরের বিরলে অবৈধভাবে মজুত ...
14/09/2026

দিনাজপুরে ১,৩৯১ বস্তা সার জব্দ, ৪ ব্যবসায়ীকে জরিমানা

বিবেক-বাংলা ডেস্ক, ১৪ সেপ্টেম্বর,২০২৬

দিনাজপুরের বিরলে অবৈধভাবে মজুত করা ১ হাজার ৩৯১ বস্তা রাসায়নিক সার জব্দ করেছে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ। কৃত্রিম সংকট তৈরি ও অবৈধভাবে সার মজুতের বিরুদ্ধে পরিচালিত এই অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চার সার ব্যবসায়ীকে মোট ১ লাখ ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে অনিয়মের দায়ে একটি সারের গুদাম সিলগালা করা হয়েছে।

​রবিবার (১৩ সেপ্টেম্বর) দিনব্যাপী সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে এসব সার জব্দ ও জরিমানা আদায় করা হয়।

রবিবার সন্ধ্যায় ২ নম্বর ফরক্কাবাদ ইউনিয়নের বিরল-বোচাগঞ্জ সড়কের মহাদেবপুর মাছুয়াপাড়া মোড়ে প্রথম অভিযানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল ইসলাম। ​এ সময় ‘মেসার্স শাহির ট্রেডার্স’-এর গুদাম থেকে ৭৮২ বস্তা অবৈধ সার জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে, ​টিএসপি (TSP), ৪৪৬ বস্তা, ডিএপি (DAP), ২৭৬ বস্তা, ​এমওপি (MOP), ৪৬ বস্তা, ​ইউরিয়া: ১৪ বস্তা। ​অবৈধভাবে সার মজুত রাখার দায়ে প্রতিষ্ঠানটির মালিক মো. নাসিম ইকবাল খোকনকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয় এবং গুদামটি সিলগালা করা হয়।

একই এলাকায় লাইসেন্স ছাড়া সার বিক্রির অভিযোগে মো. আলিমের দোকানে অভিযান চালিয়ে ১৭ বস্তা সার (৭ বস্তা টিএসপি, ৭ বস্তা এমওপি ও ৩ বস্তা ডিএপি) জব্দ করা হয়। আইন লঙ্ঘনের দায়ে উক্ত বিক্রেতাকে ২,০০০ টাকা জরিমানা করা হয়।

উপজেলার ৪ নম্বর শহরগ্রাম ইউনিয়নের নাড়াবাড়ী বাজারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনোয়ার হোসেনের নেতৃত্বে অপর একটি অভিযান পরিচালিত হয়। সেখানে ‘মেসার্স নবাব ট্রেডার্স’-এর মালিক মশিউর রহমানের নিবন্ধনহীন দুটি ঘর থেকে ৮২ বস্তা সার (৩২ বস্তা ডিএপি, ২৫ বস্তা ইউরিয়া ও ২৫ বস্তা এমওপি) জব্দ করা হয়। অপরাধ স্বীকার করায় তাকে ১০,০০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

এদিকে চককাঞ্চন মোড়ে পরিচালিত পৃথক অভিযানে বিসিআইসি ডিলার ‘মেসার্স হাসেম ট্রেডার্স’-এর মালিক মো. হাসেমের ভাই মো. জাহাঙ্গীর আলমের কাছ থেকে ৫১০ বস্তা সার জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে ১০৩ বস্তা ডিএপি ও ৪০৭ বস্তা এমওপি সার। এই অনিয়মের দায়ে তাকে ৪০,০০০ টাকা জরিমানা করা হয়।

​অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা জব্দকৃত সমস্ত সার সরকারি নির্ধারিত মূল্যে স্থানীয় সাধারণ কৃষকদের মাঝে স্বচ্ছ ও উন্মুক্তভাবে বিক্রির নির্দেশ প্রদান করেন।

​অভিযান পরিচালনাকালে বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল এমরান, স্থানীয় ইউপি সচিব ও ইউপি সদস্যবৃন্দ উপস্থিত থেকে সার্বিক সহায়তা প্রদান করেন। উপজেলা প্রশাসন জানায়, কৃষকদের স্বার্থ সুরক্ষায় এবং বাজারে সারের কৃত্রিম সংকট রোধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

দেশীয়-আন্তর্জাতিক ষড়যন্ত্র রুখে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান—সমাজকল্যাণ মন্ত্রীরবিবেক-বাংলা ডেস্ক, ১৪ সেপ্টেম্বর,২০২৬দেশীয় ...
14/09/2026

দেশীয়-আন্তর্জাতিক ষড়যন্ত্র রুখে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান—সমাজকল্যাণ মন্ত্রীর

বিবেক-বাংলা ডেস্ক, ১৪ সেপ্টেম্বর,২০২৬

দেশীয় ও আন্তর্জাতিক সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করে ঐক্যবদ্ধভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা যেন কোনো ষড়যন্ত্রের কারণে ব্যাহত না হয়, সে বিষয়ে নেতাকর্মী ও দেশবাসীকে সজাগ ও সতর্ক থাকতে হবে।

​রবিবার (১৩ সেপ্টেম্বর ২০২৬) রাতে লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. এ জেড এম জাহিদ হোসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও রাজনৈতিক অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, ১৯৭৯ সাল থেকে দলটির অগণিত নেতাকর্মী শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজ করে যাচ্ছেন। শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়ে সরাসরি যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন এবং যুদ্ধবিধ্বস্ত দেশের অর্থনীতিকে পুনর্গঠন করেছিলেন।

​তিনি আরও উল্লেখ করেন, শহীদ জিয়ার পথ ধরে বেগম খালেদা জিয়াও স্বৈরাচার-পরবর্তী সময়ে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও সুশাসন নিশ্চিত করতে ঐতিহাসিক ভূমিকা রেখেছেন। বিদ্যমান ক্রান্তিলগ্নে জাতীয়তাবাদী শক্তিকে যেকোনো সময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ থাকার তাগিদ দেন তিনি।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—​হাসান রাজীব প্রধান (সংসদ সদস্য, লালমনিরহাট-১), ​মো. রোকন উদ্দিন বাবুল (সংসদ সদস্য, লালমনিরহাট-২), ​এ কে এম মমিনুল হক (সাধারণ সম্পাদক, জেলা বিএনপি ও প্রশাসক, জেলা পরিষদ)।

এছাড়াও লালমনিরহাট জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা সভায় বক্তব্য দেন।

​সভাপতির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, জনগণের অধিকার আদায়ের সংগ্রামে বিএনপি সব সময় মাঠে ছিল এবং থাকবে। জনকল্যাণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান তিনি।

​সভায় স্থানীয় নেতারা লালমনিরহাট জেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড ও সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করেন। সবশেষে দেশের শান্তি, সমৃদ্ধি এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে মতবিনিময় সভাটি শেষ হয়।

সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের লাশ ৪০ ঘণ্টা পর হস্তান্তর​বিবেক-বাংলা ডেস্ক, ১৪ সেপ্টেম্বর,২০২৬ঠাকুরগাঁওয়...
14/09/2026

সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের লাশ ৪০ ঘণ্টা পর হস্তান্তর

​বিবেক-বাংলা ডেস্ক, ১৪ সেপ্টেম্বর,২০২৬

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত আসাদুল হক (৩৮) নামে এক বাংলাদেশি যুবকের মরদেহ ঘটনার ৪০ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ।

​রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার জিনাজপুর বিওপি আওতাধীন সীমান্ত এলাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক শেষে মরদেহটি হস্তান্তর করা হয়। নিহত আসাদুল পীরগঞ্জ উপজেলার দক্ষিণ ইন্দ্রইল গ্রামের আব্দুল ওয়াজেদের ছেলে।

​স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, গত শনিবার (১২ সেপ্টেম্বর) ভোররাতে পীরগঞ্জের চান্দেরহাট সীমান্তের ৩৩৩ নম্বর প্রধান পিলারের কাছে ভারতের উত্তর দিনাজপুরের ৬৩ চকশিবানন্দ বিএসএফ ক্যাম্পের টহলদল বাংলাদেশিদের লক্ষ্য করে গুলি চালায়। এতে আসাদুলসহ তিন বাংলাদেশি গুলিবিদ্ধ হন। বিএসএফ সদস্যরা তাদের উদ্ধার করে ভারতের কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় আসাদুলের মৃত্যু হয়।

​এ ঘটনায় আহত অপর দুই বাংলাদেশি—উত্তর ইন্দ্রইল গ্রামের মোস্তাকিম ও শ্রী উদাকে প্রাথমিক চিকিৎসা শেষে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার করে ভারতীয় পুলিশ। পরবর্তীতে রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালত তাদের ১৪ দিনের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

​ভারতীয় সাংবাদিকদের বরাতে জানা গেছে, শনিবার কালিয়াগঞ্জ থানা পুলিশ মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করে বিএসএফের কাছে হস্তান্তর করে। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার পর সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়লে রোববার দুপুরে শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

​দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মঈন বলেন, "ঘটনাটি জানার পরপরই বিএসএফের সঙ্গে যোগাযোগ করে দ্রুত পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়। আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন শেষে রোববার রাতে মরদেহ বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। আইনি প্রক্রিয়া শেষ করে মরদেহটি নিহতের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হচ্ছে।"

লালমনিরহাটে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি বিশেষ অভিযানে ১২৯০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক কুখ্যাত মাদক কারবারি...
13/09/2026

লালমনিরহাটে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি বিশেষ অভিযানে ১২৯০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক কুখ্যাত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
​রোববার (১৩ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করে ডিবি পুলিশের একটি চৌকস দল।
গ্রেফতারকৃত ব্যক্তির হলেন— মোঃ নুরুজ্জামান ভাটিয়া ওরফে উজ্জ্বল। তিনি মোগলহাট ইউনিয়নের দুরাকুটি বাজার এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে। ডিবির তথ্যমতে, তিনি এলাকার চিহ্নিত মাদক কারবারি।
আটকের পর আসামির দেহ তল্লাশি করে তার কাছ থেকে ১২৯০ (এক হাজার দুই শত নব্বই) পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
​লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।

সরকারি হিসাব অনুযায়ী দেশে সারের কোনো ঘাটতি নেই বলা হলেও কুড়িগ্রামের চিত্র একেবারেই ভিন্ন। সেখানে আমন ধান ও আগাম শীতকালী...
13/09/2026

সরকারি হিসাব অনুযায়ী দেশে সারের কোনো ঘাটতি নেই বলা হলেও কুড়িগ্রামের চিত্র একেবারেই ভিন্ন। সেখানে আমন ধান ও আগাম শীতকালীন সবজি চাষের জন্য স্থানীয় কৃষি অফিস থেকে যে পরিমাণ সারের সুপারিশ করা হয়েছিল, ডিলার ও কৃষকরা তার অর্ধেকও বরাদ্দ পাননি। ফলে ভরা মৌসুমে সার না পেয়ে চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন এ অঞ্চলের কৃষকেরা।

লালমনিরহাটে পুলিশকে পেশাদার ও মানবিক আচরণের নির্দেশ ডিআইজিরদুর্জয় রায়,লালমনিরহাট জেলা পুলিশের সব স্তরের সদস্যকে সর্বোচ্চ...
13/09/2026

লালমনিরহাটে পুলিশকে পেশাদার ও মানবিক আচরণের নির্দেশ ডিআইজির

দুর্জয় রায়,
লালমনিরহাট জেলা পুলিশের সব স্তরের সদস্যকে সর্বোচ্চ সততা, নিরপেক্ষতা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন রংপুর রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ আবদুল মাবুদ। একই সঙ্গে থানায় আসা সেবা প্রার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ও মানবিক আচরণ নিশ্চিত করার তাগিদ দিয়েছেন তিনি।

​রোববার (১৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় লালমনিরহাট পুলিশ লাইন্সের ড্রিলশেডে আয়োজিত এক বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।

​লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, লালমনিরহাটের কমান্ড্যান্ট মো. আকবর আলী মুন্সী।

​সভায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা রংপুর রেঞ্জ ডিআইজির সঙ্গে মতবিনিময় করেন। এ সময় পুলিশ সদস্যরা নিজেদের বিভিন্ন কল্যাণমূলক বিষয়, সমস্যা ও মতামত তুলে ধরেন। ডিআইজি ধৈর্যসহকারে তাদের কথা শোনেন এবং উদ্ভূত সমস্যাগুলো সমাধানের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

​প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ বলেন, "জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকে পুলিশি সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। আইনশৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্বের পাশাপাশি সততা ও নিরপেক্ষতা বজায় রাখার কোনো বিকল্প নেই।"

​তিনি মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বাহিনীকে সর্বদা সতর্ক, দায়িত্বশীল ও আন্তরিক থেকে কাজ করার আহ্বান জানান। সভায় লালমনিরহাট জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

Address

Roypara
Lalmonirhat
5500

Alerts

Be the first to know and let us send you an email when Bibekbangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share