15/10/2025
অডিয়েন্স নির্ধারণের সময় যেসব বিষয় গুরুত্ব দিতে হবে:
🔹 ১. Age (বয়স)
আপনার প্রোডাক্ট বা সার্ভিস কোন বয়সীদের জন্য?
উদাহরণ:
যদি এটি ফ্যাশন বা ট্রেন্ডি প্রোডাক্ট হয় → ১৮–৩০ বছর বয়সী গ্রাহকরা উপযুক্ত।
যদি এটি ইনভেস্টমেন্ট বা ফিনান্স সার্ভিস হয় → ২৫–৪৫ বছর বয়সীরা টার্গেট।
🎯 টিপস: Facebook Ads Manager-এ “Age Range” নির্ধারণ করুন — এতে বিজ্ঞাপন শুধু সেই বয়সীদের কাছে যাবে।
🔹 ২. Location (অবস্থান)
আপনার পণ্য কোথায় বিক্রি করেন?
লোকাল ব্যবসা হলে (যেমন: রেস্টুরেন্ট, কোচিং, শোরুম) — শুধুমাত্র নির্দিষ্ট শহর বা এলাকা টার্গেট করুন।
অনলাইন ব্যবসা হলে — দেশভিত্তিক টার্গেট দিন (যেমন: বাংলাদেশ, ভারত, USA ইত্যাদি)।
🎯 টিপস: “People living in this location” অপশনটি ব্যবহার করুন যেন আপনার বিজ্ঞাপন শুধু ঐ এলাকায় বসবাসকারী লোকদের কাছে পৌঁছায়।
🔹 ৩. Interest (আগ্রহ)
এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
Facebook আপনার অডিয়েন্সের আগ্রহ (Interest) অনুযায়ী অ্যাড দেখায়।
যেমন—
আপনি যদি স্কিনকেয়ার প্রোডাক্ট বিক্রি করেন → Interest দিন: Beauty, Skincare, Cosmetics, Makeup.
আপনি যদি ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেন → Interest দিন: Business Owners, Facebook Ads, SEO, E-commerce, Marketing.
🎯 টিপস: একসাথে খুব বেশি ইন্টারেস্ট না দিন — ৫–৮টি প্রাসঙ্গিক ইন্টারেস্ট যথেষ্ট।
🔹 ৪. Behavior (আচরণ)
Facebook ব্যবহারকারীদের আচরণের ভিত্তিতে অ্যাড দেখাতে পারে।
যেমন:
যারা নিয়মিত অনলাইন শপিং করে
যারা নির্দিষ্ট ব্র্যান্ড ফলো করে
যারা সম্প্রতি কোনো প্রোডাক্টে আগ্রহ দেখিয়েছে