Mmc tv

Mmc tv Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mmc tv, TV Channel, Madaripur.

ইউএনও’র গাড়ি চালকের বিরুদ্ধে লাগামহীন দু/র্নী/তির অভিযোগে, তদন্ত শুরুমাদারীপুরে এক ইউএনও’র গাড়ি চালকের বিরুদ্ধে অসহায়দের...
26/07/2026

ইউএনও’র গাড়ি চালকের বিরুদ্ধে লাগামহীন দু/র্নী/তির অভিযোগে, তদন্ত শুরু

মাদারীপুরে এক ইউএনও’র গাড়ি চালকের বিরুদ্ধে অসহায়দের ঘর পাইয়ে দিতে ঘু/ স গ্রহনসহ বিস্তর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী এক নারীর লিখিত অভিযোগের পর তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমলোচনা শুরু হয়েছে। তদন্তপূর্বক দোষির দৃষ্টান্তমূলক শা/ স্তি দাবি করেছেন সচেতন মহল।

অভিযোগপত্র সূত্রে জানা যায়, রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি চালক হিসেবে কর্মরত রয়েছেন রাজৈরের আলমদস্তা গ্রামের আরিফ কাজী। সেই সুবাধে শাখারপাড় গ্রামের ৫জন নারীকে বিনামূল্যে সরকার প্রদেয় ঘর দেয়ার কথা বলে আড়াই লাখ টাকা দেন। ৮ মাস আগে টাকা নিলেও কাউকেও ঘর দিতে পারিনি আরিফ। পাওনা টাকা ফেরত চাইলে বিভিন্ন সময় ভয়ভীতি দেখানো হয় বলে অভিযোগ ভু/ক্তভোগীদের। এছাড়াও ইশিবপুর ইউনিয়নে অবৈ/ ধ ড্রেজার ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন ২৫ হাজার টাকা করে ঘু/ স দেন। পরে ড্রেজার দিয়ে নদনদীতে অবৈ/ ধভাবে বালু উত্তোলনে সহায়তা করেন আরিফ। বিষয়টি নিয়ে গত ১৩ জুলাই মাদারীপুরের জেলা প্রশাসকের কাছে লিখিত দেন বিথী আক্তার নামে এক নারী। পরে অভিযোগপত্রটি আমলে নিয়ে জেলা প্রশাসক মর্জিণা আক্তার একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে তদন্ত করে প্রতিবেদন দিতে বলেন। এরপর তদন্ত শুরু করে জেলা প্রশাসন। এরইমধ্যে একনারীর কাছ থেকে টাকা নেয়ার অভিযোগের একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। যা নিয়ে শুরু হয় জেলাজুড়ে আলোচনা-সমলোচনা।
রাজৈরের শাখারপাড় গ্রামের বাসিন্দা ভুক্তভোগী নারী বিথী আক্তার বলেন, ‘আমি অসহায় মানুষ। আমাকে ঘর দেয়ার কথা বলে ৫০ হাজার টাকা নেয় আরিফ। আরো ৪ জনের কাছ থেকে দুই লাখ টাকা নিয়েছে। এছাড়া ড্রেজার ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন হাজার হাজার টাকা নেন তিনি। আরিফ দীর্ঘদিন ধরে এমন অন্যায় কাজের সাথে জড়িত। আমি এর সুষ্ঠু বিচার চাই।’
অভিযুক্ত আরিফ কাজী বলেন, ‘আমি কাউকে ঘর দেয়ার জন্য টাকা নেয়নি। এমনকি ড্রেজার ব্যবসায়ীদের কাছ থেকেও কোন ঘু/ স গ্রহণ করিনি। আমার নামে ব্যক্তিগত আক্র/ মনে এমন মি/ থ্যা অভিযোগ দেয়া হয়েছে। আমি ন্যায় বিচার চাই।’
মাদারীপুর সচেতন নাগরিক কমিটি’র (টিআইবি) সভাপতি খান মোহাম্মদ শহীদ বলেন, ‘একজন গাড়ি চালকের নামে এমন দুর্নী/ তির অভিযোগ দুঃখজনক। এটি প্রমাণ হলে দৃশ্যমান বি/ চার হওয়া উচিৎ। যা দেখে অন্য দুর্নী/ তিবাজরা ভয় পায়। পরবর্তীকে কেউ এমন কাজ আর না করতে পারে।’
মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তার বলেন, ‘রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি চালকের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন। বিষয়টি একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেয়া হয়েছে। দো/ ষ পাওয়া গেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
প্রসঙ্গত, রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল হক সম্প্রতি বদলি হয়ে অন্যত্র চলে যান। তিনি থাকাকালীন সময়ে ঘটে এই ঘটনা। পরে অভিযোগ দেয়া হয় জেলা প্রশাসকের কাছে। গত ২১ জুলাই ইউএনও হিসেবে রাজৈর উপজেলায় যোগদান করেন রোকসানা খায়রুণ নেছা।

মাদারীপুরের আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রে গবেষণা শেড নির্মাণের জন্য ২০২৪–২৫ অর্থবছরে বরাদ্দকৃত প্রায় ৫ লাখ টাকা কাজ না করে...
23/07/2026

মাদারীপুরের আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রে গবেষণা শেড নির্মাণের জন্য ২০২৪–২৫ অর্থবছরে বরাদ্দকৃত প্রায় ৫ লাখ টাকা কাজ না করেই ব্যাংক থেকে উত্তোলনের অভিযোগ উঠেছে।
অভিযোগে বলা হয়েছে, প্রকল্প পরিচালক ডা. সেলিম আহম্মেদ, হিসাবরক্ষক নাহিদা আক্তারসহ ৪ জন শেড নির্মাণ না করেই বরাদ্দের অর্থ উত্তোলন করেছেন।

15/07/2026

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে মাদারীপুরে আওয়ামী লীগ থেকে পদত্যাগের হিড়িক

30/06/2026

ডা: দুলালের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করে যা বললেন, মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী ইদ্রিস মোল্লা।

মাদারীপুরে ভুয়াদাতা বানিয়ে জালিয়াতি করে .৪৭ শতাংশ জমি লিখে নেয়ার ঘটনায় ৫ জনকে ৫ বছর করে কারাদন্ড দেন আদালত। পরে উভয়পক্ষ আপিল ও রিভিশন করলে মামলা এখনো চলমান। কিন্তু মামলা থেকে রেহাই পেতে বাদীপক্ষকে একের পর এক হয়রানীমূলক মামলা দেয়ার অভিযোগ পাওয়া গেছে। তারা হয়ে উঠছে বেপারেয়া।
জানা যায়, ১৯৯০ সালের ১৬ অক্টোবর জমির মালিক নুর জাহান বেগমের মৃত্যুর পর তার ওয়ারিশের কাছ থেকে ইতালি প্রবাসী জসিম মোল্লা সদর উপজেলার পেয়ারপুর মৌজার এসএ ৯০৬নং খতিয়ানে ও ৩৮৮৬নং দাগে .২৩ শতাংশ জমি ও একই খতিয়ানে ৩৮৯৩নং দাগে জমি .২৪ শতাংশসহ মোট .৪৭ শতাংশ জমি ক্রয় করেন। কিন্তু নুর জাহান বেগম মারা যাবার ৪ বছর পর ১৯৯৪ সালের ২ নভেম্বর সদর সাব রেজিস্ট্রি অফিসে অন্য নারীকে হাজির করে ৪১৬৪ নং দলিলে জমি বিক্রয় করে প্রতারক চক্র। পরে জসিম মিয়ার শ^শুর শহরের বাগেরপাড় এলাকার মৃত রুইজউদ্দিন হাওলাদারের ছেলে দিদার হাওলাদার বাদী হয়ে ৭জনের নামে অভিযোগ দিলে ২০১৭ সালের ৪ আগস্ট সদর মডেল থানায় প্রতারনার মামলা রেকর্ড হয়। এরপর দীর্ঘ আইনী প্রক্রিয়া, সাক্ষ্য-প্রমান উপস্থাপন শেষে তৎকালীন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মামুনুর রশিদ ২০২৩ সালের ১৮ জুলাই আব্দুল জলিল ওরফে দুলাল শেখসহ ৫ জনকে ৫ বছর করে কারাদন্ড দেন আদালত। সাজা হওয়ার পরে আসামিরা আপিল করেন, পরে বাদীপক্ষ লিভ টু আপিল করলে মামলা এখনো চলমান। বিষয়টি থেকে বাঁচার জন্য মামলার বাদীপক্ষের পরিবারকে এতে ক্ষিপ্ত হয়ে জসিমের বড়ভাই ইদ্রিস মোল্লা ও তার পরিবারকে ফাঁসানোর জন্য একের পর এক হয়রানিমূলক মামলা দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে আব্দুল জলিল ওরফে দুলাল শেখের বিরুদ্ধে।
এছাড়াও গত কয়েকদিন আগে চরমুগরীয়ার এলাকার নিজ ভাইয়ের দোকানে আগুন লাগিয়েও ষড়যন্ত্র করে ইদ্রীস মোল্লার পরিবারের নামে মামলা করে তার ছেলেকে জেল হাজত খাটিয়েছেন বলেও অভিযোগ করেন ইদ্রীস মোল্লা।।
এসময় তিনি বলেন, মিথ্যে মামলাটি গ্রহনের আগে উচিৎ ছিল প্রশাসনের এবিষয়ে তদন্ত করা,যা তারা না করেই মামলাটি গ্রহন করেন।

মাদারীপুরে স্কুল ফিডিং প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা খাদ্যসামগ্রী নিয়ে অনিয়মের ঘটনায় সমতা ট্রেডার্সের ম্...
09/06/2026

মাদারীপুরে স্কুল ফিডিং প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা খাদ্যসামগ্রী নিয়ে অনিয়মের ঘটনায় সমতা ট্রেডার্সের ম্যানেজার এ এফ এম আহসানুল হাবিব ও মো. নুরুজ্জামানকে গ্রে ফতার করেছে পুলিশ। গত ২৭ এপ্রিল সদর থানায় দায়ের করা একটি মামলায় তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার বিকেলে তাদের আদালতে প্রেরণ করা হয়। তদন্তে নষ্ট ও খাবার অযোগ্য খাদ্যসামগ্রী সরবরাহের ঘটনায় তাদের সম্পৃক্ততা পাওয়া গেছে বলে জানিয়েছে তদন্তকারী কর্মকর্তা। গ্রেফতারকৃত আহসানুল হাবিবের বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার দোগাছিয়া এলাকায় এবং নুরুজ্জামানের বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর এলাকায়।

সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সৃজনশীলতার সহায়ক না কি প্রতিবন্ধক?বর্তমান নিউ মিডিয়ার যুগে অনেক সাংবাদিক বন্ধু টেলিভিশন...
26/04/2026

সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সৃজনশীলতার সহায়ক না কি প্রতিবন্ধক?
বর্তমান নিউ মিডিয়ার যুগে অনেক সাংবাদিক বন্ধু টেলিভিশন বা পত্রিকার প্রতিবেদন সরাসরি এআই (AI) দিয়ে তৈরি করে নিচ্ছেন। আপাতদৃষ্টিতে এটি সহজ মনে হলেও, এটি আসলে আমাদের পেশাগত অযোগ্যতারই একটি প্রতিফলন। প্রযুক্তির ওপর এই অতি-নির্ভরতা চলতে থাকলে একসময় আমরা আমাদের নিজস্ব মেধা ও মনন হারিয়ে ফেলব। আমরা যতই দক্ষ বা অভিজ্ঞ হই না কেন, এভাবে চলতে থাকলে একদিন হয়তো খবরের মৌলিক কাঠামো বা বুননশৈলীই আমাদের স্মৃতি থেকে মুছে যাবে।

​আমাদের মনে রাখা প্রয়োজন, এআই কখনো মানুষের বিকল্প হতে পারে না। একটি সার্থক প্রতিবেদনে পাঠক বা দর্শক সবসময় 'হিউম্যান টাচ' বা মানবিক প্রকাশভঙ্গি খুঁজে পেতে চায়, যা কেবল একজন মানুষের আবেগ ও বিচারবুদ্ধি দিয়েই সম্ভব। তাই সরাসরি রিপোর্ট লিখিয়ে না নিয়ে, আমরা এই প্ল্যাটফর্মকে আইডিয়া জেনারেট করা, তথ্যের উৎস খোঁজা কিংবা নতুন নতুন শব্দচয়ন শেখার কাজে ব্যবহার করতে পারি। এআই হোক আমাদের সহায়ক, আমাদের মেধার প্রতিস্থাপক নয়।

উদাহরণস্বরূপ বলা যায়, যখন একজন সাংবাদিক মাঠপর্যায়ে কোনো অগ্নিকাণ্ড বা প্রাকৃতিক দুর্যোগের খবর সংগ্রহ করেন, তখন সেখানে মানুষের আর্তনাদ, হাহাকার এবং বেঁচে থাকার লড়াইয়ের যে আবহ থাকে, এআই তা পুরোপুরি অনুধাবন করতে পারে না। এআই হয়তো নির্ভুলভাবে তথ্য ও পরিসংখ্যান সাজিয়ে দেবে, কিন্তু সেই লেখনীতে মানুষের হদয়স্পন্দন বা আবেগ ফুটিয়ে তুলতে ব্যর্থ হবে। তাই যান্ত্রিক তথ্যের সাথে যখন একজন সাংবাদিক নিজের দেখা অভিজ্ঞতার সমন্বয় ঘটান, তখনই সেই প্রতিবেদনটি প্রাণবন্ত হয়ে ওঠে এবং জনমনে গভীর প্রভাব ফেলে।

এছাড়া, এআই-কে আমরা যদি কেবল আমাদের গবেষণার সহযোগী বা 'রিসার্চ অ্যাসিস্ট্যান্ট' হিসেবে ব্যবহার করি, তবেই এটি আমাদের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়াবে। যেমন, কোনো একটি জটিল আইনি বিষয়ে রিপোর্ট করার সময় আমরা সংশ্লিষ্ট আইনের ধারাগুলো এআই-এর মাধ্যমে দ্রুত খুঁজে নিতে পারি, কিন্তু সেই আইনের প্রয়োগ সাধারণ মানুষের জীবনে কেমন প্রভাব ফেলছে, তার বিশ্লেষণ করতে হবে নিজের প্রজ্ঞা দিয়েই। প্রযুক্তি আমাদের পথ দেখাতে পারে, কিন্তু সেই পথে হাঁটার দক্ষতা ও নিজস্ব শব্দশৈলী আমাদেরই অর্জন করতে হবে, যাতে আমাদের সাংবাদিক সত্তা কোনো যন্ত্রের কাছে জিম্মি হয়ে না পড়ে।

​একজন দক্ষ সাংবাদিক হওয়ার সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো নিয়মিত ভালো মানের পত্রিকা, বই এবং নামী অনলাইন পোর্টালের প্রতিবেদন পড়া কিংবা মানসম্মত টেলিভিশন রিপোর্ট দেখা। পড়ার অভ্যাস আমাদের চিন্তার জগতকে প্রসারিত করে এবং শব্দভান্ডারকে সমৃদ্ধ করে। যখন আমাদের ঝুলিভর্তি শব্দ থাকবে, তখন কোনো রিপোর্ট লিখতে গিয়ে আমাদের আর শব্দচয়নের বিড়ম্বনায় পড়তে হবে না, মেধাশক্তি ও সৃজনশীলতা থেকেই বেরিয়ে আসবে শক্তিশালী সব বাক্য।

​পরিশেষে বলবো, প্রযুক্তির সঠিক প্রয়োগই আমাদের এগিয়ে নেবে। আমরা এআই-কে বর্জন না করে বরং একে সঠিক উপায়ে ব্যবহার করতে শিখি, যাতে আমাদের পেশাদারিত্ব আরও শাণিত হয়। আসুন, আমরা যান্ত্রিক না হয়ে সৃজনশীল হই এবং নিজেদের মেধা দিয়ে সাংবাদিকতার মান বজায় রাখি।

লেখক: ফুয়াদ মোহাম্মদ সবুজ

সন্ধ্যা ৭ টার মধ্যে ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ রাখা নিশ্চিত করতে মাদারীপুর শহরে গতরাতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে মোবাইল কো...
12/04/2026

সন্ধ্যা ৭ টার মধ্যে ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ রাখা নিশ্চিত করতে মাদারীপুর শহরে গতরাতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

মাদারীপুরে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাবেক এমপি ও বিএনপি নেত্রী হেলেন জেরিন খান।
12/04/2026

মাদারীপুরে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাবেক এমপি ও বিএনপি নেত্রী হেলেন জেরিন খান।

20/03/2026

মাদারীপুর সদর উপজেলার কুনিয়া আদিত্যপুর যুবসমাজের উদ্যেগে ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্র পরিবারের মাঝে গরুর মাংস বিতরণ করা হয়।
প্রধান অতিথি ছিলেন অহিদুজ্জামান খান অহিদ
মেয়র পদপ্রার্থী, মাদারীপুর পৌরসভা।

17/03/2026

সৌদি আরবের রাজধানী রিয়াদে গেদিম সানাইয়ারে যুবদল নেতা মাদারীপুরের ছিলারচর ইউনিয়নের সন্তান হাজী সোহাগ আকন্দ এর আয়োজনে প্রবাসীদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ, প্রবাসীদের সুখ-সমৃদ্ধি এবং মাদারীপুরসহ বাংলাদেশের শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি ইলিয়াস রহমান জিহাদি।

Address

Madaripur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mmc tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category