MEceration2.0

MEceration2.0 Allahamdulillh for everything� Passionate about my work. Always learning and growing."Living my best life."

08/11/2025

ধর্মপ্রাণ মুসলমানেরা প্রতি মুহুর্তে আল্লাহ তায়ালার নির্দেশ মোতাবেক ফরজ ইবাদতের পর , আল্লাহ তায়ালার রাজি খুশির জন্য বিভিন্ন নফল ইবাদত করে থাকেন। নফল ইবাদতের মধ্যে বিভিন্ন জিকির আজগার /দোয়া অন্যতম। নিচে অর্থসহ বর্ণনা তুলে ধরা হলো.......

👉✅১. আউজু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
[অর্থঃ বিতারিত শয়তানের হাত থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি।] .

👉✅২. বিস্মিল্লাহির রহমানির রাহিম।
[অর্থঃ পরম করুনাময় অসীম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি।] .

👉✅৩. রাব্বানা আ’তিনা ফিদ্দুনিয়া হাছানাতাঁও ওয়াফিল আখিরাতি হাছানাতাঁও ওয়াক্বিনা আজাবান্নার।
[অর্থঃ হে আল্লাহ্ তুমি আমাকে ইহকালীন যাবতীয় সুখ-শান্তি ও পরকালীন যাবতীয় সুখ-শান্তি প্রদান কর। আর দোজখের আগুন থেকে আমাকে রক্ষা কর।] .

👉✅৪. মাতা-পিতার জন্য সন্তানের দোয়াঃ

রাব্বির হামহুমা কামা রাব্বাঈয়ানী সাগিরা।
(সূরা বণী ইসরাইল, আয়াতঃ ২৩-২৫)
[অর্থঃ হে আল্লাহ্ আমার মাতা-পিতার প্রতি আপনি সেই ভাবে সদয় হউন, তাঁরা শৈশবে আমাকে যেমন স্নেহ-মমতা দিয়ে লালন-পালন করেছেন।] .

👉✅৫. ঈমানের সাথে মৃত্যু বরণ করার দোয়াঃ

রাব্বানা লা’তুযিগ কুলুবানা বা’দা ইয হাদাইতানা ওয়া হাবলানা মিল্লাদুনকা রাহমাতান, ইন্নাকা আনতাল ওয়াহাব।
(সুরা আল ইমরান, আয়াতঃ ০৮)
[অর্থঃ হে আমাদের পালনকর্তা, সরলপথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে বক্র করে দিওনা এবং তুমি আমাদের প্রতি করুনা কর, তুমিই মহান দাতা।] .

👉✅৬. ভুল করে ফেললে ক্ষমা চাওয়ার দোয়াঃ

রাব্বাবা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির্লানা ওয়াতার হামনা লানা কুনান্না মিনাল খা’সিরিন।
[অর্থঃ হে আল্লাহ্, আমি আমার নিজের উপর জুলুম করে ফেলেছি। এখন তুমি যদি ক্ষমা ও রহম না কর, তাহলে আমি ধ্বংস হয়ে যাব।] .

👉✅৭. গুনাহ্ মাফের দোয়াঃ

রাব্বানা ফাগফিরলানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যিআতিনা ওয়া তাওয়াফ্ফানা মায়াল আবরার।
(সূরা আল ইমরান, আয়াতঃ ১৯৩)
[অর্থঃ হে আমাদের পালনকর্তা, আমাদের গুনাহসমূহ মাফ করে দাও, আমাদের থেকে সকল মন্দ দূর করে দাও এবং আমাদের নেক লোকদের সাহচার্য দান কর।] .
👉
✅৮. স্বামী-স্ত্রী-সন্তানদের জন্য দোয়াঃ

রাব্বানা হাবলানা মিন আযওয়াজিনা ওয়া যুররিইয়াতিনা কুররাতা আইইনিও ওয়াজ আলনা লিল মুত্তাক্বিনা ইমামা।
(সূরা আল ফুরকান, আয়াতঃ ৭৪)
[অর্থঃ হে আমাদের পালনকর্তা, আমাদিগকে আমাদের স্ত্রী ও সন্তান-সন্ততিগণ হতে নয়নের তৃপ্তি দান কর এবং আমাদেরকে মুত্তাকীদের নেতা বানাও।] .

👉✅৯. ঈমান ঠিক রাখার আমলঃ

ইয়া মুক্বাল্লিবাল কুলুবি ছাব্বিত ক্বালবি আলা দ্বীনিকা।
[অর্থঃ হে মনের গতি পরিবর্তনকারী, আমার মনকে সত্য দ্বীনের উপর স্থিত কর।] .

👉✅১০. সন্তানদের প্রতি মাতা-পিতার দোয়া ও মাতা-পিতার জন্য সন্তানদের দোয়াঃ

রাব্বিজ আলনী মুতিমাছ ছালাতি ওয়ামিন জুররি ইয়াতি, রাব্বানা ওয়াতাকাব্বাল দুয়া, রাব্বানাগ ফিরলি ওয়ালি ওয়ালি দাইয়া ওয়ালিল মু’মিনিনা ইয়াওয়া ইয়াকুমুল হিসাব।
(সূরা ইব্রাহিম, আয়াতঃ ৪০-৪১)
[অর্থঃ হে আমার পালনকর্তা, আমাকে নামাজ কায়েমকারী বানাও আর আমার সন্তানদের মধ্য থেকেও। হে আল্লাহ্ আমার দোয়া কবুল করে নাও। হে আল্লাহ্ আমাকে ও আমার মাতা- পিতাকে আর সকল ঈমানদার লোকদের সেদিন ক্ষমা করে দিও, যেদিন হিসাব কার্যকর হবে।] .

✅১১. নেক সন্তানদের জন্য দোয়াঃ
👉
রাব্বি হাবলি মিনাস সালেহীন।
[অর্থঃ হে আমার পালনকর্তা, আমাকে নেককার সৎ-কর্মশীল সন্তান দান কর।] .

✅👉১২. অবাধ্য সন্তান বাধ্য করার দোয়াঃ

ওয়াছলিহলি ফী যুররিইয়াতি, ইন্নি তুবতু ইলাইকা, ওয়া ইন্নি মিনাল মুসলিমীন।
(সূরা আহকাফ, আয়াতঃ ১৫)
[অর্থঃ আমার জন্য আমার সন্তানদের মধ্যে প্রীতি দান কর, অবশ্যই আমি তোমারই দিকে ফিরিতেছি এবং অবশ্যই আমি মুসলমানদের অন্তর্ভূক্ত।] .
👉
✅১৩. সকল মুসলমানদের জন্য দোয়াঃ

আল্লাহুম্মাগ ফিরলী ওয়ালিল মু’মিনিনা ওয়াল মু’মিনাতি, ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি।
[অর্থঃ হে আল্লাহ্ তুমি আমার ও সমস্ত মু’মিন নর-নারীর এবং সমস্ত মুসলমান পুরুষ ও স্ত্রীলোকের পাপ সমূহ মোচন করে দাও।] .

👉✅১৪. কাফেরদের বিরুদ্ধে বিজয়ী হওয়ার দোয়াঃ

রাব্বানাগ ফিরলানা যুনুবানা ওয়া ইসরাফানা ফী আমরিনা ওয়া ছাব্বিত আক্কদামানা ওয়ানছুরনা আলাল কাওমিল ক্বাফিরীন।
(সূরা আল ইমরান, আয়াতঃ ১৪৭)
[অর্থঃ হে আমাদের পালনকর্তা, আমাদের গুনাহ এবং কোন কাজের সীমা লঙ্ঘনকে তুমি ক্ষমা কর, আমাদের ঈমান দৃঢ় রাখ এবং কাফেরদের বিরুদ্ধে আমাদের বিজয়ী কর।] .

👉✅১৫. ক্ষমা ও রহমতের দোয়াঃ

রাব্বিগ ফির ওয়ারহাম ওয়া আনতা খাইরুর রাহিমীন।
[অর্থঃ হে আল্লাহ্, আমাকে ক্ষমা করে দাও, আর আমার প্রতি রহম কর, তুমিই তো উত্তম দয়ালু।]

👉☘️ক্ষমার দোয়া

আল্লাহুম্মাগফিরলী ধুনূবী কুল্লাহা, দিক্ব্বাহা ওয়া জিল্লাহা, ওয়া আউওয়ালাহা ওয়া আখিরাহা, ওয়া আ’লানিয়াতাহা ওয়া সিররাহা।
অর্থ: হে আল্লাহ! আমার সব গুনাহ ক্ষমা করে দিন— ছোট হোক বা বড়, প্রথম হোক বা শেষ, প্রকাশ্য হোক বা গোপন।

☘️রহমতের দোয়া

👉✅রব্বিগফির ওয়ারহাম, ওয়া আনতা খইরুর রাহিমীন।
অর্থ: হে আমার পালনকর্তা! ক্ষমা করুন, দয়া করুন। আপনি দয়াশীলদের মধ্যে সর্বোত্তম।

✅👉আল্লাহুম্মারহামনী বিরাহমাতিকাল ওয়াসি‘আহ, ওয়াগফিরলী বিমাগফিরাতিকাল জা’মিআহ।

অর্থ: হে আল্লাহ! আপনার অসীম রহমতের দ্বারা আমাকে দয়া করুন, আর আপনার পূর্ণ ক্ষমার দ্বারা আমাকে ক্ষমা করুন।🌸🌸😍

আলহামদুলিল্লাহ সকালের শুভেচ্ছা 🌸🌸
26/10/2025

আলহামদুলিল্লাহ সকালের শুভেচ্ছা 🌸🌸

23/10/2025

আপনি যাকে,জীবনে সবথেকে বেশি ঠকাবেন,অবহেলা,অবজ্ঞা করবেন,জীবন হয়তো তাকেই আপনার জীবনের সবথেকে বেশি প্রিয়জন আর প্রয়োজন বানিয়ে তুলবে। সৃষ্টিকর্তার বিচার খুব সূক্ষ্ম।কখনোই কাউকে ঠকান না। আমি আল্লাহ ছাড়া কাউকেই ভয় পাই না। আমার জীবনের সবথেকে বড় সম্পদ হচ্ছে,আল্লাহর রহমত, আমার পরিশ্রম,মেধা এবং অধ্যবসায়।সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।

19/10/2025

Kharap somoy coly jay bebohar theky jay🫰🏻

আলহামদুলিল্লাহ সকালের শুভেচ্ছা আজ বৃহস্পতিবার “❤️১৬ অক্টোবর, ২০২৫ খ্রীষ্টাব্দ।৩১ আশ্বিন , ১৪৩২ বঙ্গাব্দ।২৩ রবিউস সানি , ...
16/10/2025

আলহামদুলিল্লাহ সকালের শুভেচ্ছা
আজ বৃহস্পতিবার “❤️
১৬ অক্টোবর, ২০২৫ খ্রীষ্টাব্দ।
৩১ আশ্বিন , ১৪৩২ বঙ্গাব্দ।
২৩ রবিউস সানি , ১৪৪৬ হিজরী।
👉🏻সূর্যদয় ৫:৫৬
👉🏻সূর্যাস্ত ৫:৩২
এখন ♥ শরৎকাল ♥

👉🏻যারা ঠকায়, তারা ভাবতে পারে তারা জিতেছে,  কিন্তু বাস্তবতা তাদের পরাজিত করবে।
14/10/2025

👉🏻যারা ঠকায়, তারা ভাবতে পারে তারা জিতেছে, কিন্তু বাস্তবতা তাদের পরাজিত করবে।

👉🏻জীবন খুব সংক্ষিপ্ত, তাই প্রতিটি দিনকেই উপভোগ কর 🫰🏻— অস্কার ওয়াইল্ড
09/10/2025

👉🏻জীবন খুব সংক্ষিপ্ত, তাই প্রতিটি দিনকেই উপভোগ কর

🫰🏻— অস্কার ওয়াইল্ড

08/10/2025

Caramel Pudding ❤️

24/09/2025

Allahamdulillh for everything 💗

23/09/2025

১০ লক্ষ্য নেকি পাওয়ার দোয়া।

Address

Madaripur
7920

Website

Alerts

Be the first to know and let us send you an email when MEceration2.0 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category