Iqbal360

Iqbal360 Iqbal 360 – The ultimate hub for politics, viral events, fun moments, Madaripur updates, personal blo

জুলাই জাদুঘরের মহাপরিচালক পদে নিয়োগ পেলেন মাদারীপুরের কালকিনি উপজেলার বাশগাড়ী ইউনিয়নের সন্তান সাংবাদিক ও কথাসাহিত্যিক এ...
17/09/2026

জুলাই জাদুঘরের মহাপরিচালক পদে নিয়োগ পেলেন মাদারীপুরের কালকিনি উপজেলার বাশগাড়ী ইউনিয়নের সন্তান সাংবাদিক ও কথাসাহিত্যিক এহসান মাহমুদ।

মাদারীপুর গার্লস স্কুলের জায়গা দখল করে দেয়াল নির্মানের অভিযোগ উঠেছে বোরহান উদ্দিন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এর প্রতিবাদ...
16/09/2026

মাদারীপুর গার্লস স্কুলের জায়গা দখল করে দেয়াল নির্মানের অভিযোগ উঠেছে বোরহান উদ্দিন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এর প্রতিবাদে কোমলমতি শিক্ষার্থীরা প্রতিবাদ ও মানববন্ধন করছে।

মাদারীপুরের রাজৈর উপজেলার সেকান্দার আলী হাওলাদার হত্যা মামলায় তিন ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড ও এক ভাইয়ের সাত বছরের কারাদণ...
16/09/2026

মাদারীপুরের রাজৈর উপজেলার সেকান্দার আলী হাওলাদার হত্যা মামলায় তিন ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড ও এক ভাইয়ের সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে এ রায় দেন মাদারীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের (প্রথম আদালত) বিচারক নাহিদুর রহমান নাহিদ।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন রাজৈর উপজেলার বাসাবাড়ি এলাকার গফুর হাওলাদারের তিন ছেলে লিটন হাওলাদার, টিটন হাওলাদার ও বাচ্চু হাওলাদার। সাত বছরের দণ্ডপ্রাপ্ত আসামি আতিয়ার হাওলাদারও গফুর হাওলাদারের ছেলে।

বরিশালের বাবুগঞ্জ নদীতে ভেসে উঠা শিশুর ম*রদে*হ টি কি কালকিনি নদীতে নিখোঁজ শিশু আনাসের?বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা...
14/09/2026

বরিশালের বাবুগঞ্জ নদীতে ভেসে উঠা শিশুর ম*রদে*হ টি কি কালকিনি নদীতে নিখোঁজ শিশু আনাসের?

বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ময়দানের হাট সংলগ্ন নদীর তীরে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক শিশুর মরদেহ দেখা গেছে। স্থানীয়দের ধারণা, শিশুটির বয়স আনুমানিক ২ থেকে ৩ বছর।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ময়দানের হাট এলাকার রাস্তার শেষ প্রান্তে নদীর কিনারায় মরদেহটি ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা প্রশাসনকে খবর দেন। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রশাসনের কেউ ঘটনাস্থলে পৌঁছাননি বলে স্থানীয়ভাবে জানা গেছে।

স্থানীয়রা জানান, বেশ কিছুক্ষণ ধরে শিশুটির মরদেহ নদীর কিনারায় ভাসমান অবস্থায় আটকে রয়েছে। তবে শিশুটির নাম-পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। শিশুটি কোথা থেকে ভেসে এসেছে, কীভাবে তার মৃত্যু হয়েছে কিংবা এটি কোনো দুর্ঘটনা নাকি অন্য কোনো ঘটনা তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে গত,৩ দিন আগে মাদারীপুর কালকিনি আন্ডারচর এলাকায় আড়িয়াল খাঁ নদে পরে নিখোঁজ ছিলেন আনাস নামে ২ বছরের একটি শিশু।শেষ খবর পাওয়া অব্ধি নিখোঁজ আনাসের লা-শ পাওয়া যায় নি।তবে বরিশালে উদ্ধার হওয়া অজ্ঞাত শিশুর মরদেহ টি অবয়ব আনাসের নামে শিশুটির বয়সী হওয়ায় ধারণা করা হচ্ছে এটি নিখোঁজ শিশু আনাসেরই মরদেহ হবে।

স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি শিশুটির পরিচয় শনাক্তের উদ্যোগ নেবে প্রশাসন।

মাদারীপুর জেলা গার্লস স্কুল কাবডি ট্রুনামেন্টে বিজয়ী হলেন ডনোভান সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়।।
14/09/2026

মাদারীপুর জেলা গার্লস স্কুল কাবডি ট্রুনামেন্টে বিজয়ী হলেন ডনোভান সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়।।

মাঝরাস্তায় দাঁড়িয়ে যানজট নিরসনে ট্রাফিকের দায়িত্ব পালন করলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া
14/09/2026

মাঝরাস্তায় দাঁড়িয়ে যানজট নিরসনে ট্রাফিকের দায়িত্ব পালন করলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া

মাদারীপুরে কালকিনিতে অ-বৈধভাবে বালু উত্তোলনের দায়ে শামীম নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জ-রিমানা করেছেন ভ্রাম্যমাণ আদা...
13/09/2026

মাদারীপুরে কালকিনিতে অ-বৈধভাবে বালু উত্তোলনের দায়ে শামীম নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জ-রিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে থানা পুলিশের সহযোগিতায় খাসেরহাট অ-ভিযান পরিচালনা করেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার কিশোর কুমার দাস। এদিকে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কয়েকজন বালু উত্তোলনকারী পালিয়ে যায়। অপরদিকে অভি-যান চালিয়ে দুইটি স্থান থেকে ২৫০০ ফুট পাইপ ন-ষ্ট করা হয় এবং ড্রেজার মেশিন অকেজো করা হয়।

মাদারীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন ভাইকে কুপিয়ে জখমমাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে জমিজমা সংক্রান্ত বিরোধে...
12/09/2026

মাদারীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন ভাইকে কুপিয়ে জখম

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আপন ভাই ও ভাতিজাদের হামলায় আফজাল মোল্লা (৬০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে ঘটমাঝি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ঝিকরহাটি গ্রামে এ ঘটনা ঘটে। আহত আফজাল মোল্লা ওই গ্রামের মৃত রহম মোল্লার ছেলে। বর্তমানে তিনি মাদারীপুর সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ও ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা যায়, পৈতৃক সম্পত্তি নিয়ে আফজাল মোল্লার সাথে তার আপন ভাই সিদ্দিক মোল্লার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে গতকাল শুক্রবার (১১ সেপ্টেম্বর) স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক সালিশ বৈঠক অনুষ্ঠিত হয় এবং সেখানে বিষয়টি মীমাংসাও করে দেওয়া হয়।

তবে সালিশের সিদ্ধান্ত অমান্য করে আজ দুপুরে সিদ্দিক মোল্লা ও তার পরিবারের সদস্যরা অতর্কিতভাবে আফজাল মোল্লার ওপর হামলা চালায়। একপর্যায়ে ধারালো বটি দিয়ে আফজালের মাথায় কোপ দেওয়া হয়। হামলায় অভিযুক্তরা হলেন—আহত ব্যক্তির ভাই সিদ্দিক মোল্লা (৭০), ভাতিজা জব্বার মোল্লা, আকবর মোল্লা (৩২), ভাবি ইজ্জাতুন (৬০) ও ভাতিজি রুমানা (৩০)।

পরে পরিবারের সদস্যরা রক্তাক্ত অবস্থায় আফজাল মোল্লাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।।

পুরো ঘরে একটি মাত্র খাট, তাই মাকে খাটে ঘুমাতে দিয়ে রাইয়ান ঘরের মেঝেতেই ঘুমিয়ে পরে।গরীব পরিবারে মা ও ভাই-বোনদের ভরনপোষণ চ...
12/09/2026

পুরো ঘরে একটি মাত্র খাট, তাই মাকে খাটে ঘুমাতে দিয়ে রাইয়ান ঘরের মেঝেতেই ঘুমিয়ে পরে।
গরীব পরিবারে মা ও ভাই-বোনদের ভরনপোষণ চালাতে রাইয়ান(১৫) লেখাপড়া ছেড়ে কাজ নেয় স্থানীয় বাজারে একটি হার্ডওয়ারের দোকানে।কোনো ধরনের নেশা ও বাজে অভ্যাস ছিলো না রাইয়ানের।তার সততা দেখে দোকান মালিক খুবই ভালোবাসতো তাকে।
শুক্রবার কাজ শেষে বাড়িতে এসে রাত ১০ টায় খাওয়া দাওয়া করে প্রতিদিনের মতোই ঘরের মেঝেতে বিছানা পেতে ঘুমিয়ে পরেন রাইয়ান।
গভীর রাতে ঘুমন্ত অবস্থায় বিষাক্ত সাপের কামড় দেয় তাকে।প্রচন্ড রকম ভাবে গলা,বুক জ্বলছিলো তার।দেরি না করে রাইয়ানকে প্রথমে, মাদারীপুর রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।সেখানে ভ্যাক্সিন না থাকায় ফরিদপুর মেডিকেল হাসপাতালে নেয়া হয়। রাতেই মা-রা যান রাইয়ান।এদিকে হাসাপাতালে ওয়ার্ড বয় জানান,থানায় ওসি বরাবর দরখাস্ত করে তার ওর্ডার নিতে হবে অন্যথায় লাশ দেয়া যাবে না।সকাল পেরিয়ে বেলা হয়ে গেলেও রাইয়ানের মরদেহ ফরিদপুর মেডিকেল হাসপাতালেই রেখে দেয়া হয়।শেষমেশ,ধার করে ৯ হাজার টাকা জোগাড় করে দিলে রাইয়ানের মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়।পরে নিজ বাড়ি শ্রীনদীতে লাশ নিয়ে এলে,কান্নার রোল পরে এলাকায়।সেখানেই কবর দেয়া হয় তাকে।

এভাবেই সমাপ্ত হলো কিশোর রাইয়ানের জীবন!
মারা যাওয়া রাইয়ান মাদারীপুর শিরখাড়া শ্রীনদী এলাকার মির্জন বেপারীর ছেলে।

মাদারীপুর মস্তফাপুর বাসস্ট্যান্ডে পল্লী বিদ্যুৎ সংলগ্ন স্থানীয় সাজ্জাদ হাওলাদার এর জায়গা থেকে ০৬ রাউন্ড গুলি উদ্ধার করেছ...
12/09/2026

মাদারীপুর মস্তফাপুর বাসস্ট্যান্ডে পল্লী বিদ্যুৎ সংলগ্ন স্থানীয় সাজ্জাদ হাওলাদার এর জায়গা থেকে ০৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার রাতে উদ্ধার করা হয় এই গুলি।

Address

Sarder Bari Road
Madaripur
7902

Alerts

Be the first to know and let us send you an email when Iqbal360 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Iqbal360:

Shortcuts

Share