STV Bangla

STV Bangla সময়ের সাথে আগামীর পথে...

ফরিদপুরের মধুখালীতে জোরপূর্বক ধর্ষণ চেষ্টার, থানায় হয়েছে অভিযোগ। ঘটনা ঘটেছে  উপজেলার রুকুনী গ্রামে।শরিফুল ইসলাম সেতু,ম...
22/07/2026

ফরিদপুরের মধুখালীতে জোরপূর্বক ধর্ষণ চেষ্টার, থানায় হয়েছে অভিযোগ। ঘটনা ঘটেছে উপজেলার রুকুনী গ্রামে।

শরিফুল ইসলাম সেতু,
মধুখালী উপজেলা প্রতিনিধি।

বুধবার (২২ জুলাই) সকাল সাড়ে ১১ টায় গৃহবধু (২২) এর সাথে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে। অভিযোগ সূত্রে ও ভূক্তভূগী গৃহবধূ জানান, একই এলাকার আয়ুব ফকির এর পুত্র মাদকাসক্ত হারুন ফকির (৩৪) কৃষি জমি থেকে বাড়ী ফেরার পথে আমার পথ আটকিয়ে গলায় কাছি ধরে জোরপূর্বক আমার শিলতাহানী করে আমি চিৎকার করিলে আমার গলায় ওড়না দিয়ে মুখ চাপিয়ে ধরলে এক পর্যায়ে ধস্তাধস্তি হয় এমন অবস্থায় আমাকে ধারালো কাছি দিয়ে কোপ দিলে আমার একটি আঙ্গুল কেটে যায়,এমন সময় আমার চিৎকার শুনে স্থানীয় এলাকাবাসী এগিয়ে আসলে হারুন পালিয়ে যায়।

ভুক্তভোগীর স্বামী ও এলাকাবাসী জানান, হারুন একজন লম্পট ও মাদক আসক্ত সে কিছুদিন যাবৎ আশেপাশে গৃহবধূ ও যুবতি মেয়েদের কুপ্রস্তাব দেয়।

এ বিষয়ে মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকদেব রায় জানান, এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করবো।

হাম থেকে সুরক্ষার উপায় বা করণীয়।
20/04/2026

হাম থেকে সুরক্ষার উপায় বা করণীয়।

14/04/2026

মধুখালী উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত
১৪৩৩ বৈশাখী উৎসবে গান পরিবেশন করলেন
মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (UNO) মহোদয় রওশনারা জাহান।

মধুখালীতে পুলিশ, যুবদল ও ছাত্রদলের যৌথ অভিযান অব্যাহত। ০৫ মার্চ ২০২৬ আনুমানিক রাত ১০ঃ৩০ মিনিটের সময় মধুখালীর মেছড়দিয়া...
05/03/2026

মধুখালীতে পুলিশ, যুবদল ও ছাত্রদলের যৌথ অভিযান অব্যাহত।

০৫ মার্চ ২০২৬ আনুমানিক রাত ১০ঃ৩০ মিনিটের সময় মধুখালীর মেছড়দিয়া থেকে মাদক মামলার এজহারভুক্ত পলাতক আসামি #সুমন_শেখ, (পিতা: মৃত সিরাজ শেখ) আটক।

অভিযান পরিচালনা করেন মধুখালী থানার কর্মরত চৌকস এএসআই জাহাঙ্গীর আলম।

মধুখালীতে যুবদল, ছাত্রদলের হাতে মাদক সহ আটক হয়েছে কালপোহা গ্রামের ওমর ফারুক।৩ মার্চ ২০২৬ আনুমানিক রাত ৮ টার সময় মধুখাল...
03/03/2026

মধুখালীতে যুবদল, ছাত্রদলের হাতে মাদক সহ আটক হয়েছে কালপোহা গ্রামের ওমর ফারুক।

৩ মার্চ ২০২৬ আনুমানিক রাত ৮ টার সময় মধুখালী মেছড়দিয়া থেকে যুবদল, ছাত্রদল ও মেছড়দিয়ার যুবসমাজ, ১১ পিচ ইয়াবা সহ আটক করেছে কালপোহা গ্রামের ওমর ফারুক (৩২) কে পিতা: মোঃ হিরু মোল্লা।

ওমর ফারুক মেছড়দিয়া মোড় এলাকায় এসে মোবাইল ফোনে ইয়াবার দর কষাকষি করছিল, তখন যুব সমাজ তাকে তল্লাশি করে ১১ পিচ ইয়াবা পেয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, মধুখালী পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক জনাব মাহবুব তালুকদার, মধুখালী উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক শরিফুল ইসলাম সেতু, মধুখালী পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আকিদুল, ৯ নং ওয়ার্ড যুবনেতা মোঃ শুকর সহ যুবদল ছাত্রদলের নেতৃবৃন্দ ও মেছড়দিয়ার যুবসমাজ।

পরবর্তীতে মধুখালী থানা পুলিশকে অবগত করে,

তাৎক্ষণিকভাবে মধুখালী থানা কর্মরত এসআই মাসুদুর রহমান ও এএসআই জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে উপস্থিত হন, তখন তাদের হাতে হস্তান্তর করা হয়।

01/03/2026

পবিত্র মাহে রমজান মাসেই ব্রাহ্মণকান্দা বাজারে দুর্ধর্ষ চুরি।

গতকাল ২৮ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১০ঃ৩০ মিনিটের সময় ব্রাহ্মণকান্দা বাজারের মামুন ট্রেডার্স, (কীটনাশকের দোকানে) ঘটে গিয়েছে দুর্ধর্ষ চুরির ঘটনা,

মামুন ট্রেডার্স এর প্রোপাইটার মামুন হোসেন জানান, বাজারে পাহারা থাকা অবস্থাতেও নগদ ৫০ হাজার টাকা সহ আনুমানিক এক লক্ষ দশ হাজার টাকার ক্ষতিগ্রস্ত হয়েছি।

মামুন হোসেন, প্রশাসনের সহযোগিতায় চোর কে শনাক্ত করে, বিচারের দাবি জানিয়েছেন।

11/02/2026

নির্বাচনের সার্বিক পরিস্থিতির বিষয়ে বক্তব্য রাখছেন মধুখালী উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা,
জনাব রওশনারা জাহান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় মধুখালী উপজেলা।

11/01/2026

মধুখালী সানজিদা ক্লিনিকে ডাঃ মঈনুল হোসেন(শাহিন) এর হাতে সিজারের ১০ দিন পর প্রসূতির মৃত্যু।

আপসহীন দেশনেত্রীর চির বিদায়।
30/12/2025

আপসহীন দেশনেত্রীর চির বিদায়।

মধুখালীতে জেলেদের কে বিকল্প আয়ের উৎস হিসেবে বকনা বাছুর প্রদানদেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প (১ম ...
22/12/2025

মধুখালীতে জেলেদের কে বিকল্প আয়ের উৎস হিসেবে বকনা বাছুর প্রদান

দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় নিবন্ধিত জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মধুখালী উপজেলায় বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

২২ ডিসেম্বর সোমবার বেলা ১২টায় মধুখালী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কার্যালয়ের সামনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ খালিদুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ এরফানুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাসসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

এ সময় উপজেলার মোট ৬০ জন নিবন্ধিত জেলের মাঝে একটি করে বকনা বাছুর বিতরণ করা হয়। প্রতিটি বকনা বাছুরের ওজন সর্বনিম্ন ৬৫ কেজি এবং বয়স সর্বনিম্ন আট মাস নির্ধারণ করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ খালিদুজ্জামান বলেন, আজ যাদের মাঝে বাছুর বিতরণ করা হয়েছে, তারা যেন এগুলো সঠিকভাবে লালন-পালন করে বড় করেন। এর মাধ্যমে ভবিষ্যতে তাদের কর্মসংস্থান ও আয়ের সুযোগ আরও বৃদ্ধি পাবে।
তিনি আরও বলেন, এ ধরনের উদ্যোগ জেলেদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তাদের বিকল্প আয়ের টেকসই পথ তৈরি করবে।

Address

Madhukhali

Website

Alerts

Be the first to know and let us send you an email when STV Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share