04/03/2026
আমাকে কষ্ট দিও না, আমাকে অবহেলা করো না.!
কারণ আমি হাজারো কষ্ট বুকে নিয়ে তোমার কাছেই শুধু মানসিক শান্তি খুঁজতে যাই.! তুমি জানো না, প্রতিদিনের হাসির আড়ালে কতটা কষ্ট আমি লুকিয়ে রাখি.! তোমার একটুক্ষানি মনোযোগই আমার সমস্ত যন্ত্রণার প্রলেপ হয়ে আসে.! রাতে ঘুম আসে না, তোমার ভাবনা গুলো এসে হৃদয়ে ঝড় তোলে.! তুমি হয়তো নিশ্চিন্তে ঘুমাও, আর আমি অন্ধকারে তোমার নাম জপ করি নিঃশব্দে.! তোমার অবহেলা প্রতিটি মুহূর্ত আমার বুকের ভিতর ছুরির মতো বিঁধে যায়.! তবুও আমি দূরে যেতে পারি না, কারন তোমার না বলা ভালোবাসাতেও আমি বেঁচে থাকি.! তুমি যখন চোখ ফিরিয়ে নেও, আমার পৃথিবী টা নিঃশেষ হয়ে যায়.! সব রঙ, সব আলো মিলিয়ে যায়.!শুধু এক নিঃশব্দ শূন্যতা থেকে যায় পাশে.! তুমি হয়তো ভাবছো আমি শক্ত, কিন্তু আমি ভিষন ভাঙা, হৃদয়ের একজন মানুষ.! 💔😔