Magura News 24 TV

Magura News 24 TV Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Magura News 24 TV, News & Media Website, Magura.
(8)

মাগুরার খবর, সবার আগে
মাগুরা জেলা সহ দেশ বিদেশের সর্বশেষ সংবাদ পেতে Magura News 24 TVএর সাথে থাকুন।বিজ্ঞাপন বা যেকোন নিউজ প্রচারের জন্য ইনবক্স করুন
ইউটিউব ▶️ https://www.youtube.com/
🌐www.maguranews24tv.wordpress.com

“রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরা জেলা পুলিশের উদ্যোগে ‘পোনামাছ অবমুক্ত...
08/09/2026

“রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরা জেলা পুলিশের উদ্যোগে ‘পোনামাছ অবমুক্তকরণ-২০২৬’ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হয়েছে।
​আজ ০৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির অংশ হিসেবে মাগুরা জেলা পুলিশের মালিকানাধীন বিভিন্ন জলাশয়ে দেশীয় প্রজাতির পোনামাছ অবমুক্ত করা হয়। মৎস্যসম্পদের উৎপাদন বৃদ্ধি, জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
​অনুষ্ঠানে মাগুরা জেলার পুলিশ সুপার জনাব মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। পরে তিনি জেলা পুলিশের বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্ত করেন। উদ্বোধনকালে পুলিশ সুপার জলাশয়ে মৎস্যসম্পদ সংরক্ষণ এবং জলজ পরিবেশের স্বাভাবিক ভারসাম্য বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
​সংশ্লিষ্টরা প্রত্যাশা ব্যক্ত করেন যে, মাগুরা জেলা পুলিশের এই সময়োপযোগী ও ইতিবাচক উদ্যোগ জলাশয়ের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি জেলায় মৎস্যসম্পদের সামগ্রিক উন্নয়ন ও সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
​উক্ত অবমুক্তকরণ কর্মসূচীতে মাগুরা জেলা পুলিশ এবং উপজেলা মৎস্য দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে গড়ে ওঠা প্রেমের টানে মাদারীপুর থেকে মাগুরার শ্রীপুরে প্রেমিকার বাড়িতে এসে অবস্থান নিয়েছেন জয়া গাই...
08/09/2026

সামাজিক যোগাযোগমাধ্যমে গড়ে ওঠা প্রেমের টানে মাদারীপুর থেকে মাগুরার শ্রীপুরে প্রেমিকার বাড়িতে এসে অবস্থান নিয়েছেন জয়া গাইন (২০) নামে এক তরুণী। সমলিঙ্গের দুই তরুণীর এই প্রেমের সম্পর্ক এবং মুঠোফোনে তথাকথিত 'বিয়ে' সম্পন্ন করার ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ও কৌতুহলের সৃষ্টি হয়েছে।
​স্থানীয় সূত্রে জানা গেছে, মাগুরার শ্রীপুর উপজেলার টুপিপাড়া গ্রামের বাসিন্দা মিরাজ বিশ্বাসের দশম শ্রেণিতে পড়ুয়া মেয়ে মিরা খাতুন এবং মাদারীপুর জেলার রাজৈর থানার লখন্ডা গ্রামের পিজুস গাইনের মেয়ে জয়া গাইনের পরিচয় হয় প্রায় দুই বছর আগে ফেসবুকে। নিয়মিত যোগাযোগের এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দুই তরুণীর দাবি, প্রেমের গভীরতা বাড়লে পরবর্তীতে তারা মুঠোফোনের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং একাধিকবার শারীরিক সম্পর্কেও জড়ান।
​এর আগেও মিরা খাতুন কাউকে না জানিয়ে মাদারীপুরে জয়া গাইনের বাড়িতে গিয়ে পাঁচদিন অবস্থান করেছিলেন। পরে শ্রীপুর ও রাজৈর থানা পুলিশের যৌথ সহায়তায় তাকে উদ্ধার করে নিজ পরিবারের কাছে ফিরিয়ে আনা হয়। তবে সেই ঘটনার পর মোবাইল ফোনে তাদের যোগাযোগ অব্যাহত থাকে। তারই ধারাবাহিকতায় গত সোমবার (০৭ সেপ্টেম্বর) জয়া গাইন মাগুরার শ্রীপুরের টুপিপাড়া গ্রামে মিরা খাতুনের বাড়িতে এসে সরাসরি অবস্থান নেন।
​জানা গেছে, মিরা খাতুন ইসলাম ধর্মের অনুসারী এবং জয়া গাইন সনাতন/খ্রিস্টান ধর্মের অনুসারী। জয়া জানান, পূর্বে এক প্রবাসীর সাথে তার বিয়ে হয়েছিল এবং দুই বছর সংসার করার পর তাদের বিচ্ছেদ ঘটে। ভিন্ন ধর্ম ও সমলিঙ্গের এই সম্পর্ক এবং বিবাহের দাবিকে কেন্দ্র করে স্থানীয় অধিবাসীদের মধ্যে তীব্র উৎসুক্য ও গুঞ্জন শুরু হয়েছে।
​এ বিষয়ে মিরা খাতুনের পরিবারের সদস্যরা স্পষ্ট জানান, সমলিঙ্গের এই ধরনের সম্পর্ক কিংবা বিয়ে কোনোভাবেই সামাজিক ও ধর্মীয়ভাবে গ্রহণযোগ্য নয়। বিষয়টি ইতোমধ্যে স্থানীয় শ্রীপুর থানা পুলিশকে অবহিত করা হয়েছে। পাশাপাশি জয়া গাইনের পরিবারকেও খবর দেওয়া হয়েছে। তারা এসে পৌঁছালে স্থানীয় প্রশাসন ও থানা পুলিশের সহযোগিতায় আইনি ও সামাজিকভাবে বিষয়টির সুরাহা করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।

এক বছর ধরে মর'ণব্যাধি ক্যা'ন্সারের সাথে লড়াই করছেন এক মমতাময়ী মা। বর্তমানে তিনি সম্পূর্ণ শয্যাশায়ী—এক ফোটা পানি বা খাবার...
08/09/2026

এক বছর ধরে মর'ণব্যাধি ক্যা'ন্সারের সাথে লড়াই করছেন এক মমতাময়ী মা। বর্তমানে তিনি সম্পূর্ণ শয্যাশায়ী—এক ফোটা পানি বা খাবার মুখে নেওয়ার ক্ষমতাটুকুও হারিয়ে ফেলেছেন। চোখের সামনে মায়ের নিস্তেজ শরীর আর বুকফাটা যন্ত্রণা দেখে সহ্যসীমার শেষ প্রান্তে পৌঁছেছেন তাঁর একমাত্র সন্তান। সামাজিক মাধ্যমে এক আবেগঘন বার্তায় আল্লাহর দরবারে মায়ের আরোগ্যের জন্য নিজের জীবন ও সব সুখ বিসর্জন দেওয়ার আকুল মিনতি জানিয়েছেন তিনি।
​বার্তাটিতে সন্তানটি লেখেন, "আজ পৃথিবীর বুকে সবচেয়ে অসহায়, সবচেয়ে নিঃস্ব এক সন্তান আমি। যিনি নিজের সমস্ত সুখ-স্বপ্ন বিসর্জন দিয়ে তিল তিল করে আমাকে মানুষ করেছেন, সেই মা আজ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। প্রতিদিন মায়ের এই করুণ অবস্থা আমাকে জীবন্ত দগ্ধ করছে।"
​মায়ের শরীর কঙ্কালসার হয়ে পড়া এবং নড়াচড়া করার শক্তি হারিয়ে ফেলার দৃশ্য বর্ণনা করে সন্তানটি আল্লাহর কুদরতি দরবারে দোয়ার আবেদন জানান। তিনি আকুতি জানিয়ে লেখেন, "হে আল্লাহ! আমার এই দুনিয়ার কোনো কিছুর প্রতি আর লোভ নেই। আমার আয়ুর বিনিময়ে হলেও, আমার সব সুখ কেড়ে নিয়ে হলেও আমার মাকে সুস্থ করে দিন। মায়ের এই মর্মান্তিক কষ্ট দেখার চেয়ে আমার মৃ'ত্যু হাজার গুণ শ্রেয় ছিল।"
​সন্তানের এই মর্মস্পর্শী আর্তনাদ ও আকুল আবেদন উপস্থিত সবার হৃদয় ছুঁয়ে গেছে। তিনি দেশবাসী ও সকল সাধারণ মানুষের কাছে তাঁর অসুস্থ মায়ের দ্রুত আরোগ্য ও অলৌকিক শিফার জন্য দোয়ার বিনীত অনুরোধ জানিয়েছেন।

মাগুরায় টেনিস টুর্নামেন্টে খেলতে এসে রিকশায় ভুলবশত ফেলে যাওয়া একটি মূল্যবান লন টেনিস কিট বক্স মাত্র ১৯ ঘণ্টার মধ্যে উ...
06/09/2026

মাগুরায় টেনিস টুর্নামেন্টে খেলতে এসে রিকশায় ভুলবশত ফেলে যাওয়া একটি মূল্যবান লন টেনিস কিট বক্স মাত্র ১৯ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে মাগুরা জেলা পুলিশের সা'ইবার ক্রা'ইম ইনভেস্টিগেশন সেল (CCIC)। দ্রুততার সঙ্গে কিট বক্সটি উ'দ্ধার করে এর প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়েছে।
​
গত ৩ সেপ্টেম্বর ২০২৬ (বৃহস্পতিবার) বিকেলে মাগুরা জেলা টেনিস ক্লাবের সেন্টার কোর্টে ১৮টি জেলার ৭২ জন টেনিস খেলোয়াড়ের অংশগ্রহণে ৩য় টেনিস লাভার্স অ্যাসোসিয়েশন (TLA) টেনিস টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উক্ত টুর্নামেন্টে পিরোজপুর জেলা থেকে অংশ নিতে মাগুরায় আসেন মোঃ গোলাম মোস্তফা (৫৬) (পিতা-মৃত আলহাজ্ব আশরাফ আলী মোল্লা, গ্রাম-পশ্চিম পিরোজপুর, থানা ও জেলা-পিরোজপুর)।
​খেলা শেষে গত ৩ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০:৩০ ঘটিকায় তিনি ও তার এক সঙ্গীসহ মাগুরা স্টেডিয়াম এলাকা থেকে জেলা খাদ্য নিয়ন্ত্রকের গেস্ট হাউজের উদ্দেশ্যে একটি অটো রিকশায় রওনা দেন। গেস্ট হাউজের সামনে পৌঁছে তারা নেমে গেলেও ভুলবশত তাদের সঙ্গে থাকা "লন টেনিস কিট বক্স" সহ অন্যান্য মালামাল অটো রিকশাতেই রেখে যান। বিষয়টি টের পাওয়ার পরপরই তিনি অটো রিকশাটি খোঁজাখুঁজি শুরু করেন, কিন্তু তা খুঁজে পেতে ব্যর্থ হন।
​
পরবর্তীতে ভুক্তভোগী বিষয়টি মাগুরা জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মোলা আজাদ হোসেন, পিপিএম (সেবা)-কে অবহিত করেন। পুলিশ সুপার তাৎক্ষণিকভাবে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (CCIC), মাগুরা জেলাকে ব্যাগটি উদ্ধারের প্রয়োজনীয় নির্দেশ প্রদান করেন।
​পুলিশ সুপারের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব খন্দকার খায়রুল হাসান, পিপিএম-এর তত্ত্বাবধানে CCIC মাগুরা জেলার এসআই অজয় দাসের নেতৃত্বে একটি তদন্ত দল মাঠে নামে। তারা সিসি ক্যামেরা (CCTV) ফুটেজ পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ এবং আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় অটো রিকশা ও এর চালক মোঃ জসিম উদ্দিন (২৯)-কে সনাক্ত করেন। এরপর ৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত ৩:০০ ঘটিকায় তাকে হেফাজতে নিয়ে হারানো লন টেনিস কিট বক্সটি উদ্ধার করা হয়।
​
হারানো এবং মূল্যবান কিট বক্সটি অক্ষত অবস্থায় ফেরত পেয়ে ভুক্তভোগী মোঃ গোলাম মোস্তফা অত্যন্ত আনন্দিত ও আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি মাগুরা জেলা পুলিশের তৎপরতা, পেশাদারিত্ব ও আন্তরিকতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
​জেলা পুলিশের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভবিষ্যতে নাগরিকদের যেকোনো মালামাল হারানো গেলে বা কোনো কুড়িয়ে পাওয়া জিনিস পেলে নিকটস্থ পুলিশকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো। জনগণের আস্থা ও নিরাপত্তা নিশ্চিতকরণে মাগুরা জেলা পুলিশ ভবিষ্যতে এ ধরনের মানবিক ও জনবান্ধব কার্যক্রম অব্যাহত রাখবে।

​

মাগুরার পশু হাসপাতালপাড়া এলাকায় দেশীয় ম'দ পান করার অপরাধে গোপাল কুমার দেবনাথ (৪৯) নামের এক ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম ...
06/09/2026

মাগুরার পশু হাসপাতালপাড়া এলাকায় দেশীয় ম'দ পান করার অপরাধে গোপাল কুমার দেবনাথ (৪৯) নামের এক ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কা'রাদ'ণ্ড ও ৫০ টাকা জরি'মানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তিনি ওই এলাকার দীনবন্ধু দেবনাথের ছেলে।

মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি পদের চূড়ান্ত ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে হট্টগোল ও নির্বাচ...
06/09/2026

মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি পদের চূড়ান্ত ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে হট্টগোল ও নির্বাচন কমিশনারদের অবরুদ্ধ করার ঘটনা ঘটেছে। পরিস্থিতির প্রেক্ষিতে ঘোষিত ফলাফল স্থগিত করে ভোটকক্ষ সিলগালা করা হয়েছে এবং আগামীকাল সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টায় পুনরায় ভোট গণনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
​গতকাল দিনব্যাপী ভোটগ্রহণ শেষে রাতে নির্বাচন কমিশন দোয়েল প্রতীকের প্রার্থী ফয়সাল আহমেদকে ১,৬৭১ ভোট পেয়ে বিজয়ী ঘোষণা করে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী উড়োজাহাজ প্রতীকের প্রার্থী ইসমাইল মল্লিক পান ১,৬৩৯ ভোট।
​ফলাফল ঘোষণার পর থেকেই কারচুপির অভিযোগ তুলে আপত্তি জানান ইসমাইল মল্লিকের সমর্থকরা। একপর্যায়ে তারা ফলাফলের শিট ছিনিয়ে নেন, মাইকের তার ছিঁড়ে ফেলেন এবং রাত ২টা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনারসহ দুই কমিশনারকে অবরুদ্ধ করে রাখেন।
​খবর পেয়ে জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ ও পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন ঘটনাস্থলে উপস্থিত হন। তাঁদের উপস্থিতিতে উত্তেজনা প্রশমিত হয় এবং সিলগালা অবস্থায় ব্যালট পেপার রেখে আগামীকাল দুপুরে পুনরায় ভোট গণনার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। পুনর্গণনা শেষেই নির্ধারিত হবে কে হচ্ছেন মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের আগামী দিনের সভাপতি।

মাগুরার শালিখায় নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এবং এলাকার পরিবেশগত ভারসাম্য ফিরিয়ে আনার লক্ষ্যে একটি যৌথ উদ্যোগ গ্...
06/09/2026

মাগুরার শালিখায় নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এবং এলাকার পরিবেশগত ভারসাম্য ফিরিয়ে আনার লক্ষ্যে একটি যৌথ উদ্যোগ গ্রহণ করেছে স্থানীয় উপজেলা প্রশাসন। শনিবার (৫ সেপ্টেম্বর) শালিখা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রান্তিক ও অসহায় নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। একই অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙ্গিনায় রোপণের জন্য হরেক প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে মাগুরা-২ আসনের সংসদ সদস্য এবং সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন, "পরিবার ও সমাজের সার্বিক অগ্রগতি নিশ্চিত করতে নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির কোনো বিকল্প নেই। ঘরে বসে সেলাই মেশিনের মাধ্যমে উপার্জনের সুযোগ তৈরি হলে নারীরা নিজেদের পরিবারের আর্থিক ভিত শক্ত করতে সরাসরি ভূমিকা রাখতে পারবেন।"
​পরিবেশের সুরক্ষায় গুরুত্ব আরোপ করে তিনি আরও যুক্ত করেন, "জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। শিশুকাল থেকেই যেন শিক্ষার্থীরা পরিবেশ রক্ষায় সচেতন হয়ে ওঠে, সে জন্য বিদ্যালয়গুলোকে কেন্দ্র করে সবুজায়নের এই উদ্যোগ ভূমিকা রাখবে।"
​উপজেলা প্রশাসনের এ আয়োজনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) এম সাব্বির হাসান, শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী।

মাগুরা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের শ্রমিক নির্বাচনের ফলাফল।  #মাগুরা  #জেলা  #মোটর  #শ্রমিক  #ইউনিয়নের  #শ্রমিক  #নির্বাচ...
05/09/2026

মাগুরা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের শ্রমিক নির্বাচনের ফলাফল।

#মাগুরা #জেলা #মোটর #শ্রমিক #ইউনিয়নের #শ্রমিক #নির্বাচনের #ফলাফল

মাগুরার মহম্মদপুর উপজেলায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চু'রি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহিন নামের এক যুবকের মৃ'ত্যু হয়েছে।...
05/09/2026

মাগুরার মহম্মদপুর উপজেলায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চু'রি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহিন নামের এক যুবকের মৃ'ত্যু হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার বড়রিয়া গ্রামের কানাবিল মাঠে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহিন উপজেলার পলাশবাড়ীয়া গ্রামের নিজাম মোল্যার ছেলে।
​স্থানীয় সূত্রে জানা গেছে, কানাবিল মাঠে স্থাপিত সেচ পাম্পের বৈদ্যুতিক ট্রান্সফরমার চু'রির উদ্দেশে সেখানে যান শাহিন। চু'রির উদ্দেশ্যে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন বা ট্রান্সফরমার খোলার চেষ্টা করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মা'রা যান। পরে সকালে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে মহম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তা উদ্ধার করে।
​মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শামীম আহমেদ জানান, খবর পেয়ে ম'র'দেহ উদ্ধার করা হয়েছে। নিহত যুবক চুরির উদ্দেশ্যে নাকি অন্য কোনো কারণে সেখানে গিয়েছিলেন এবং এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

01/09/2026

তুই গরীব বলে ঢাকায় সিএনজি চালক মাগুরার আলমগীরকে নারী কতৃক প্রকাশ্যে লাঞ্ছনা: ভিডিও ভাইরালে দেশজুড়ে ক্ষোভ ও বিচারের দাবি।

এখানে দোষ কার?

Address

Magura
7600

Alerts

Be the first to know and let us send you an email when Magura News 24 TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Magura News 24 TV:

Shortcuts

Share