29/12/2025
পুলিশ প্লাজার পাশে চা খেতে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ বিকট শব্দ—পেছনে তাকিয়ে দেখি ১৪–১৫ বছরের এক কিশোর হোঁচট খেয়ে রাস্তায় পড়ে আছে, ছড়িয়ে ছিটিয়ে গেছে তার ছোলা-বুটের ডালা। চোখ বেয়ে পানি পড়ছে।
এদিকে ছবিতে দাঁড়িয়ে থাকা এক ভদ্রলোক চা খেতে খেতে কর্কশ গলায় বলে উঠল—
“ঐ, একটা ঝাড়ু এনে জায়গাটা পরিষ্কার করে দে।”
আমি অবাক হয়ে তাকিয়ে থাকলাম। এগিয়ে গিয়ে ছেলেটাকে তুলে বললাম, নষ্ট খাবারগুলো পলিথিনে ভরে ডাস্টবিনে ফেলতে। জায়গা পরিষ্কার হলো। জানতে চাইলাম, কত টাকার ক্ষতি হয়েছে। ও বলল—এই টাকাতেই আগামীকালের মাল কিনবে, এটাই তার মূলধন।
আমি হয়তো তার ক্ষতি পুষিয়ে দিতে পেরেছি,
কিন্তু কোট-প্যান্ট পরা অমানুষদের যে নির্মম চেহারা ছেলেটা আজ দেখল—
সেটা হয়তো সে কোনোদিন ভুলবে না।