NO BLAME

NO BLAME This page only made for fun

মামাতো বোনকে বিয়ে করেছিলাম, বে- ক্কল মেয়ে এখনো আমাকে ভাইয়া বলে ডাকে। আমাদের বিয়ে হয়েছে প্রায় তিন বছর হলো। অফিসে গিয়েছি এ...
16/06/2026

মামাতো বোনকে বিয়ে করেছিলাম, বে- ক্কল মেয়ে এখনো আমাকে ভাইয়া বলে ডাকে। আমাদের বিয়ে হয়েছে প্রায় তিন বছর হলো। অফিসে গিয়েছি এমন সময় আম্মু ফোন দিয়ে বলল, বাসায় আয় সাথে মিষ্টি নিয়ে আসবি। খুশির খবর আছে! অফিস শেষ না করেই বাসায় চলে আসলাম।
তারপর আব্বু-আম্মুকে বললাম কিসের খুশির খবর? আবার মিষ্টি আনতে বললে কেন? দেখি সবাই আমাকে দেখে হাসছে কিন্তু কেউ কিছু বলছেনা।

* হঠাৎ ওপর থেকে আমার বউ এসে বলল, ভাইয়া খুশির খবর হলো আমি মা হতে চলেছি আর তুমি মামা🙂

15/06/2026

বিয়ে নিয়ে আমার কোনো চিন্তা নেই । কারণ আমারও বিয়ে হচ্ছে না। আর আমার সাথে যার বিয়ে হবে তারো হচ্ছে না 🫠🙂

29/04/2026

বলেন 🙂

24/04/2026

এই গরমে হাগিতে যাচ্ছি।
সবার দোয়া প্রত্যাশা করি🙏👏

কলেজ শেষে বাসায় যাচ্ছি। মেট্রোরেলে একটা ছেলেকে দেখে খুব পছন্দ হলো। বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলাম। তারপর ভাবলাম, সাহস করে মোব...
12/03/2026

কলেজ শেষে বাসায় যাচ্ছি। মেট্রোরেলে একটা ছেলেকে দেখে খুব পছন্দ হলো। বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলাম।
তারপর ভাবলাম, সাহস করে মোবাইল নাম্বার চেয়ে দেখি। আজকের পর আর যদি কোনদিন দেখা না হয়।

যেই ভাবনা সেই কাজ।
আমি তার কাছে গিয়ে বললাম,
" আপনার নামটা জানতে পারি? "

" কেন? "

" কারণ আপনাকে আমার ভালো লেগেছে, আমি তো প্রথম দেখেই মুগ্ধ হয়ে গেছি। "

ছেলেটা খানিকটা অপ্রস্তুত হয়ে গেল। আশেপাশে ভালো করে তাকিয়ে আবার আমার দিকে তাকালো।
বললো,
" তুমি কিসে পড়ো? "

" ইন্টার সেকেন্ড ইয়ার। "

" নিউটনের সূত্র তিনটা জানো? "

" জানতাম ভুলে গেছি। "

" সামান্য তিনটি সূত্র মনে রাখতে পারো না, আবার রাস্তায় ছেলেদের পছন্দ করো। "

আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। আমাদের কাছে এক আঙ্কেল গভীর মনোযোগ দিয়ে আমার দিকে তাকিয়ে রইল। আমি আরো লজ্জা পেলাম।

এরপর ছেলেটা তার কলম বের করলো। তারপর একটা কাগজে কি যেন লিখলো। লেখা শেষ করে সেই কাগজটা আমাকে দিয়ে বললো,

" বাসায় যাবার সময় সূত্র তিনটা মুখস্থ করতে করতে বাসায় যাবে। এখন হচ্ছে পড়াশোনা করার বয়স, এসব প্রেম ভালো লাগা অনুভব করার বয়স নয়। "

আমি কাগজটা নিয়ে অপমানিত হয়ে চলে এলাম। বেশ খারাপ লাগছে, একটু পরে বাস আসে আর আমি তখন বাসে উঠে বসি।

বাসে বসে বসে কাগজটা বের করলাম। কি ঘোড়ার আন্ডা সূত্র লিখেছে দেখতে ইচ্ছে হলো। কাগজটা বের করে আমি বোকা হয়ে বসে রইলাম।
সেখানে লেখা ছিল,

" আমার পাশে আমার বাবা দাঁড়িয়ে আছে। চাইলেও তোমার সঙ্গে ভালো করে কথা বলতে পারবো না। তুমি কিছু মনে করো না, আমার মোবাইল নাম্বার দিলাম। বাসায় গিয়ে কল দিও। তোমাকেও আমার খুব পছন্দ হয়েছে। "

😂😂😂

07/03/2026
তাহলে চার পুরুষ কেন 😁😁
07/03/2026

তাহলে চার পুরুষ কেন 😁😁

ঠিক আছে আপু🙏
06/03/2026

ঠিক আছে আপু🙏

এক রাজা একদিন দেখতে চাইলেনতার রাজ্যবাসীদের ঘরে কার হুকুম চলে?স্বামীর... নাকি স্ত্রীর।তিনি রাজ্যে ঘোষণা করলেন...যার ঘরে ব...
06/03/2026

এক রাজা একদিন দেখতে চাইলেন

তার রাজ্যবাসীদের ঘরে কার হুকুম চলে?

স্বামীর... নাকি স্ত্রীর।

তিনি রাজ্যে ঘোষণা করলেন...

যার ঘরে বউ এর কথা মানা হয় সে রাজপ্রাসাদে এসে একটা করে আপেল নিয়ে যাবে। আর যার ঘরে স্বামীর কথা চলে সে পাবে একটা ঘোড়া। পরের দিন সমস্ত রাজ্য বাসী হাজির, সবাই একটা করে আপেল নিয়ে ঘরে চলে যেতে লাগলো...

রাজা ভাবলেন সন্ধ্যে হয়ে গেল এখনো কি এমন একজন কেও পাওয়া যাবে না যার ঘরে স্বামীর কথা চলে!

এমন সময় একজন এলো লম্বা চওড়া স্বাস্থ্য, ইয়া বড় গোঁফ। সে এসে বললো,

"আমার ঘরে আমারই কথা চলে।"

রাজা বেজায় খুশি হলেন তিনি বললেন,

"যাও, আমার ঘোড়াশাল থেকে সব থেকে ভালো ওই কালো ঘোড়াটা তোমায় দিলাম।"

লোকটা ঘোড়া নিয়ে চলে গেলো।

রাজা খুশি মনে বললেন

"যাক অন্ততপক্ষে একজন তো পাওয়া গেলো"।

কিন্তু কিছুক্ষণ পর দেখা গেল সেই লোকটা ঘোড়া নিয়ে ফিরে এলো এবং বললো,

"রাজা মশাই আমাকে ঘোড়াটা পাল্টে দিন,

আমার বউ বললো যে কালো রং অশুভ,

সাদা শান্তির প্রতীক, তাই সাদা ঘোড়া দিন।"

রাজা রেগে গেলেন...

"তুই ঘোড়া রেখে একটা আপেল নিয়ে এখুনি আমার সামনে থেকে বিদায় হও।"

রাতের বেলা মন্ত্রী এলো, বললো

"রাজা মশাই, সবাই তো আপেলই নিলো! আপেলের বদলে আপনি যদি অন্তত পাঁচ কেজি করে চাল দিতেন তো আপনার প্রজাদের কিছু সাশ্রয় হত।"

রাজা বললেন,

"আমিও সেটাই ভেবেছিলাম কিন্তু বড় রানী বললো আপেলই ভালো হবে।"

মন্ত্রী শুধালো,

"রাজা মশাই আপনাকেও কি একটা আপেল কেটে দেবো?"

রাজা লজ্জিত হয়ে বললেন,

"সে কথা থাক, আগে বলো তুমি রাজসভায় এই মতামত না দিয়ে এখন কেন দিতে এসেছো এই রাতের বেলায়??"

মন্ত্রীর লাজুক উত্তর,

"আগামীকাল সকালেই বলতাম কিন্তু আমার বউ বললো এখনই যাও আর রাজামশাইকে বুদ্ধিটা এখনই দিয়ে এসো যাতে করে পরের বারে চাল দেওয়ার ঘোষণা দেন উনি।"

রাজা স্বস্তির হাসি হেসে বললেন,

"আপেলটা তুমি নিয়ে যাবে?

নাকি ঘরে পাঠিয়ে দেবো?"

স্বামী বাজারে গেছে আর ফেরার নাম নেই।😃🤣😂স্ত্রী ফোন করলােস্ত্রীঃ হ্যালাে তুমি কোথায়?স্বামীঃ গত ঈদের আগের দিন আমরা যে জুয়...
27/02/2026

স্বামী বাজারে গেছে আর ফেরার নাম নেই।😃🤣😂
স্ত্রী ফোন করলাে
স্ত্রীঃ হ্যালাে তুমি কোথায়?
স্বামীঃ গত ঈদের আগের দিন আমরা যে জুয়েলারি দোকানে গিয়েছিলাম, তুমি
একটা হার পছন্দ করেছিলে, মনে আছে?😑
স্ত্রীঃ হাঁ হাঁ মনে আছে।
স্বামীঃ কিন্তু তখন আমার কাছে অতাে টাকা ছিলাে না মনে আছে?🥴
স্ত্রীঃ মনে থাকবেনা কেন সব মনে আছে।
স্বামীঃ তখন তােমার মন খারাপ হয়ে ছিল মনে আছে।
স্ত্রীঃ আরে ধুর মনে থাকবেনা কেন সব মনে আছে।
স্বামীঃ তখন আমি বলেছিলাম যে হারটা একদিন আমি তােমায় কিনে দিব।
স্ত্রীঃ এবার ভীষণ খুশি হয়ে বল্লো- মনে আছে ‘জান’ তারপর বলাে।
স্বামীঃ আমি সেই জুয়েলারি দোকানের পাশে যে নাপিতের দোকান আছে সেই
নাপিতের কাছে চুল কাটাচ্ছি। ফিরতে একটু দেরী হবে ...🤣😂
"
#ফানিগল্প
নিয়মিত সুন্দর সুন্দর ফানি গল্প পেতে হলে অবশ্যই পেজটি ফলো করে রাখুন অনুভুতি

Address

Manikganj, Dhaka
Manikganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when NO BLAME posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share