14/05/2026
জিয়াউর রহমান যখন আততায়ীদের হাতে নিহত হন শেখ হাসিনা তখন সিলেটে সাংগঠনিক সফরে ছিলেন। জিয়াউর রহমানের মৃত্যুর খবর শুনে সফর সংক্ষিপ্ত করে ঢাকায় ফিরে আসেন এবং জিয়া হত্যার প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেন। দল হিসেবে বিএনপির চেয়ে আগে জিয়া হত্যার বিচারের দাবী জানায় আওয়ামী লীগ।
আরাফাত রহমান কোকো মারা গেলে রাষ্ট্রীয় প্রটোকল ভেঙে খালেদা জিয়াকে সমবেদনা জানাতে ছুটে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা খালেদা জিয়ার অফিসের কর্মকর্তাদের সাথে কথা বলে গেলেও যাওয়ার পর গেট বন্ধ করে দেন খালেদা জিয়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুক্ষণ গেটের বাইরে দাঁড়িয়ে থেকে ফিরে আসেন।
খালেদা জিয়া মারা যাওয়ার কয়েকদিন আগে খুনী ইউনুসের অবৈধ ট্রাইবুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়। মৃত্যুদণ্ড শুনে সন্তোষ প্রকাশ করেন খালেদা জিয়া। এই অবস্থায় বিএনপির নেতা-কর্মীরাও ধারণা করে নি, খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনা শোক জানাবে! সবাইকে অবাক করে দিয়ে খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনা শোক জানায়। দলীয়ভাবেও শোক জানায়। ব্যক্তিগতভাবে সজীব ওয়াজেদ জয়ও শোক জানায়।
প্রজন্মের পর পর প্রজন্ম আওয়ামী লীগ রাজনৈতিক সৌহার্দ্য দেখিয়েছে। জীবদ্দশায় তিক্ততা থাকলেও মৃত্যুর পর তার রেশ রাখে নি। জিয়া হত্যার বিচার চেয়েছে, প্রটোকল ভেঙে কোকোর জন্য সমবেদনা জানাতে গেছে, কার্যক্রম নিষিদ্ধ থেকেও খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে। এর প্রতিদান হিসেবে বিএনপির নেতারা আওয়ামী লীগের বর্ষীয়ান নেতার জানাজায় আসা মুসল্লীদের হামলার ঘোষণা দিয়েছে। জানাজায় জনসমাগম কমানোর জন্য পুলিশকে কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে। জানাজা থেকে গ্রেফতার করেছে।
এরা যতোবার ক্ষমতায় গেছে ততোবার এভাবেই রাজনৈতিক সৌহার্দ্য নষ্ট করেছে। কখনো বিরোধী দলের নেত্রীর ওপর গ্রেনেড মেরেছে, কখনো গুলি করে বিরোধী দলের এমপিকে হত্যা করেছে, কখনো জানাজায় আসা মানুষের ওপর হামলা করেছে। আমাদের জেনজিরা এসব ইতিহাস জানে না। তাদের জানা প্রয়োজন..!
©Arif Istiak