11/08/2026
সার সংগ্রহে কৃষকদের চরম ভোগান্তি: দেখার কি কেউ নেই?
দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ রাখতে দিন-রাত পরিশ্রম করেন যে কৃষকেরা, আজ তাদেরই সামান্য সার সংগ্রহ করতে গিয়ে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ!
ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে, তীব্র রোদ ও ভিড় সহ্য করেও মেলেনি কাঙ্ক্ষিত নিশ্চয়তা। এক বস্তা সারের জন্য কৃষকদের এমন লাইন ধরে দাঁড়িয়ে থাকার দৃশ্য সত্যিই হৃদয়বিদারক। আমাদের ফসল ফলানো এই হাতগুলোর প্রতি কি আরেকটু যত্ন ও সঠিক ব্যবস্থার সুযোগ ছিল না?
কৃষকের এই অবর্ণনীয় ভোগান্তি দূরীকরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং দ্রুত সুষ্ঠু ও সহজ উপায়ে সার বিতরণের জোর দাবি জানাচ্ছি।
📍 স্থান: তেরশ্রী বাজার, ঘিওর উপজেলা, মানিকগঞ্জ।
#কৃষকের_ভোগান্তি #তেরশ্রী_বাজার #ঘিওর #মানিকগঞ্জ #কৃষক_আমাদের_প্রাণ #কৃষি