Iskcon Manikganj

Iskcon Manikganj Hare Krishna ✨ | Official Iskcon Manikganj page for kirtan, bhakti, Bhagavad-gita teachings & spiritual inspiration.

Join us in the service of Sri Sri Radha-Krishna 🙏

হরে কৃষ্ণ🙏আগামী ০৩/০১/২০২৬ইং, রোজ শনিবার,পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পুষ্যাভিষেক উপলক্ষে মানিকগঞ্জ ইসকন মন্দিরের পক্ষ থেক...
02/01/2026

হরে কৃষ্ণ🙏

আগামী ০৩/০১/২০২৬ইং, রোজ শনিবার,
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পুষ্যাভিষেক উপলক্ষে মানিকগঞ্জ ইসকন মন্দিরের পক্ষ থেকে সকল ভক্তবৃন্দকে জানাই কৃষ্ণপ্রীতি ও শুভেচ্ছা অভিনন্দন...

পুষ্যাভিষেক বা পুষ্প অভিষেক কি?
পৌষ মাসের পূর্ণিমা তিথিতে অনুষ্ঠেয় শ্রীশ্রী রাধা-কৃষ্ণের অভিষেক অনুষ্ঠান। পুষ্যা নক্ষত্রে এই অভিষেক হয়েছিল তাই পুষ্যাভিষেক। এইদিন নানা রঙ্গের ফুল দিয়ে শ্রী শ্রী রাধামাধবকে অনেক আড়ম্বরপূর্ণভাবে অভিষেক করে বলে অনেকে পুষ্পাভিষেকও বলে।

• ব্রজলীলায় এইদিন ব্রজগোপীগণ পরম আদরে শ্রীশ্রীরাধা-শ্যামসুন্দরকে বহুবিধ বনফুল দিয়ে সাজিয়েছিলেন।
• রাধা-কৃষ্ণের নিত্য চিন্ময় সেবা সুখ বৃদ্ধিই ব্রজ গােপীকাদের একমাত্র মনোবাঞ্ছা। যুগল স্বরূপের আনন্দ বর্ধনই তাদের প্রাত্যহিক কর্ম। ব্রজগোপীরা এইদিন ব্রজেশ্বরী রাধারাণী ও প্রাণনাথ শ্যামসুন্দরকে নানা রং ও গন্ধের পুষ্প ও মাল্য দিয়ে এত পরিমাণ সাজিয়েছিলেন যেন, তারা তাদের নিজের সৌন্দর্যকেই ভুলে যান।
• স্কন্ধ পুরাণ অনুসারে পুষ্যাভিষেক যাত্রা মূলত শ্রীপুরী জগন্নাথ মন্দিরের দ্বাদশ যাত্রার একটি, এই তিথিতে শ্রীদারুব্রহ্মের বিজয় বিগ্রহ শ্রীমদনমোহনের বিশেষ অভিষেক, শৃঙ্গারাদি হয়ে থাকে, সে থেকেই পুষ্যাভিষেক অনুষ্ঠান হয়ে আসছে। এখন সেটাকে কেন্দ্র করেই শ্রীশ্রীরাধা-মাধবের এদিনে পুষ্প শৃঙ্গার ও অভিষেকাদি হয়ে থাকে।
• কৃষ্ণ যখন কোন অসুরকে নিধন করতেন তখন কৃষ্ণের বন্ধুরা পুষ্প বৃষ্টি করে তাঁকে স্বাগত জানাতেন।
• গোপীগণ রাসলীলায়ও পুষ্প বৃষ্টি করে শ্রীশ্রী রাধা-শ্যামসুন্দরের আনন্দ বর্ধন করেছেন।
• দ্বারকায়ও শ্রীকৃষ্ণকে পুষ্প বৃষ্টি করে দ্বারকাবাসীরা স্বাগত জানিয়েছেন।
• অযোধ্যার নাগরিকগণও ভগবান শ্রী রামচন্দ্রকে পুষ্পবৃষ্টি করে অযোধ্যাতে স্বাগত জানিয়েছিলেন।
• মাতঙ্গ ঋষি মাতা শবরীকে বলেছিলেন একদিন ভগবান রামচন্দ্র তার আশ্রমে আসবেন। সেই থেকে মাতা শবরী দিনের পর দিন বছরের পর বছর প্রতিদিন নতুন নতুন পুষ্প দিয়ে আশ্রমের রাস্তা সজ্জিত করেছেন ভগবানের আসার প্রতীক্ষায়।

কিভাবে উদযাপন করবেন ?
শ্রীমদ্ভগবদগীতায় বলা হয়েছে-
পত্রং পুষ্পং ফলং তুয়ং…
শ্রীল প্রভুপাদ বলেছেন, আপনি যখন ভক্তি ও প্রীতি সহকারে ভগবানকে একটি পুষ্প নিবেদন করবেন তখন আপনি অনুভব করতে পারবেন ভগবান আপনার নিবেদিত পুষ্প গ্রহণ করেছেন এবং শ্রীবিগ্রহের হাস্যোজ্জল মুখমণ্ডলে আপনি দর্শন করতে পারবেন।
পুষ্প অভিষেক হচ্ছে বৈচিত্রের মধ্যে ঐক্যের উৎসব। এই দিন পুষ্প, অলংকার ও বস্ত্র দিয়ে শ্রীশ্রী রাধা-মাধবের শ্রীবিগ্রহকে সুন্দরভাবে সজ্জিত করা হয়। হরিভক্তিবিলাস অনুসারে এই দিন শ্রীবিগ্রহগণকে ঘি দিয়ে অভিষেক করানো উচিত।
প্রত্যেকটি ইসকন মন্দিরে ঐ দিন বিভিন্ন রং এর ফুল দিয়ে ভগবানকে সাজানো হয়, পুষ্প মাল্য প্রদান করা হয় ও অসংখ্য ভক্তবৃন্দের উপস্থিতিতে পুষ্প অভিষেক করানো হয় এবং কীর্তনমেলার আয়োজন করা হয়।
আপনিও নিজগৃহে শ্রীশ্রী রাধা-মাধবকে পুষ্প দিয়ে সাজাতে পারেন ও পুষ্প অভিষেক করতে পারেন। সারাদিন যে কোনো সময় হরেকৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মধ্য দিয়ে।
আনন্দময় পুষ্যাভিষেক!!!
শ্রীল প্রভুপাদ একবার এই উৎসবটির এইভাবে বর্ণনা দিয়েছিলেন: “কৃষ্ণ গোপীদের কাছে তাঁদের হাতের এক পুতুলের মতো ছিলেন। তো, একদিন গোপীরা স্থির করলেন যে, আজ তাঁরা কৃষ্ণকে সাজাবেন। পুষ্যাভিষেক মানে হল বিগ্রহগণকে পুষ্প, অলঙ্কার, বস্ত্র দিয়ে প্রচুর পরিমাণে সাজানো। এরপর বিলাসবহুল প্রসাদ ভোজের আয়োজন এবং রাস্তা দিয়ে একটি শোভাযাত্রা হওয়া উচিত, তাহলে সকল মানুষেরা দেখতে পারবে যে কৃষ্ণকে কত সুন্দর দেখাচ্ছে।”
চিন্ময় জগতে গোপীরা কৃষ্ণ ও বলরামকে পালক, ফল, পাতা ও ফুল দিয়ে সাজায়। কুসুম সরোবরের কাছে পুষ্পবনে অনেক বাগান রয়েছে, শ্রীমতী রাধারাণী কৃষ্ণের সাথে যখন রাধাকুণ্ডে সাক্ষাৎ করেন, তখন তাঁকে যে চমৎকার পুষ্পমাল্যটি নিবেদন করেন সেটি তৈরি করার জন্য প্রতিদিন দুপুরের একটু আগে ওই বনগুলি থেকে পুষ্প সংগ্রহ করেন।

হরে কৃষ্ণ🙏
শ্রী শ্রী রাধা কৃষ্ণ জিউ বিগ্রহ মন্দির (ইসকন),
মানিকগঞ্জ।
ানিকগঞ্জ

"শ্রীল প্রভুপাদ বাণী"২৭ অক্টোবর, ২০২৫ইং ানিকগঞ্জ             #অভয়চরণ    #শ্রীলপ্রভুপাদ
27/10/2025

"শ্রীল প্রভুপাদ বাণী"
২৭ অক্টোবর, ২০২৫ইং

ানিকগঞ্জ #অভয়চরণ #শ্রীলপ্রভুপাদ

"শ্রীল প্রভুপাদ বাণী"২৬ অক্টোবর, ২০২৫ইং ানিকগঞ্জ             #অভয়চরণ    #শ্রীলপ্রভুপাদ
27/10/2025

"শ্রীল প্রভুপাদ বাণী"
২৬ অক্টোবর, ২০২৫ইং

ানিকগঞ্জ #অভয়চরণ #শ্রীলপ্রভুপাদ

হরে কৃষ্ণ 🙏💫🌺 তিরোভাব তিথি মহোৎসবে বিনম্র শ্রদ্ধাঞ্জলি 🌺"যে বলে বৈষ্ণব মরে, সেই এক মূর্খশব্দরূপে তুমি প্রভু, এখনো সে মূর...
27/10/2025

হরে কৃষ্ণ 🙏💫

🌺 তিরোভাব তিথি মহোৎসবে বিনম্র শ্রদ্ধাঞ্জলি 🌺

"যে বলে বৈষ্ণব মরে, সেই এক মূর্খ
শব্দরূপে তুমি প্রভু, এখনো সে মূর্ত
বৈষ্ণবের মৃত্যু হয়, বাঁচিবার তরে।
হরিনাম প্রচারিতে, বাঁচেন সংসারে" ✍️

আজ কৃষ্ণকৃপাশ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদ-এর তিরোভাব তিথি। 🌿

তিনি তাঁর অগাধ ভক্তি 🙇‍♂️, ত্যাগ 🕉️, করুণা 💖 ও অপরিসীম অধ্যবসায়ে 🌍
সমগ্র পৃথিবীতে শ্রীচৈতন্য মহাপ্রভুর নাম-প্রেমের আন্দোলন ছড়িয়ে দিয়েছেন।

জীবনভর তিনি শিখিয়েছেন—
“কৃষ্ণ-ভক্তি মানবজীবনের চূড়ান্ত লক্ষ্য” ✨
এবং সেই বার্তা তিনি হৃদয়ে ধারণ করে কোটি প্রাণে পৌঁছে দিয়েছেন। 💫

এই পবিত্র তিথিতে তাঁর চরণকমলে অন্তর থেকে প্রণাম জ্ঞাপন করছি 🙏🌼
তাঁর জীবন ও উপদেশ আমাদের প্রাণের প্রেরণা, ভক্তির পথের দিশারি। 🌺

📿 বিঃদ্রঃ আজ দুপুর ১২টা পর্যন্ত উপবাস।

শ্রীল প্রভুপাদ কি জয়! 🌸
হরে কৃষ্ণ! 🙏💖

"শ্রীল প্রভুপাদ বাণী"২৫ অক্টোবর, ২০২৫ইং ানিকগঞ্জ             #অভয়চরণ    #শ্রীলপ্রভুপাদ
27/10/2025

"শ্রীল প্রভুপাদ বাণী"
২৫ অক্টোবর, ২০২৫ইং

ানিকগঞ্জ #অভয়চরণ #শ্রীলপ্রভুপাদ

"শ্রীল প্রভুপাদ বাণী"২৪ অক্টোবর, ২০২৫ইং ানিকগঞ্জ             #অভয়চরণ    #শ্রীলপ্রভুপাদ
27/10/2025

"শ্রীল প্রভুপাদ বাণী"
২৪ অক্টোবর, ২০২৫ইং

ানিকগঞ্জ #অভয়চরণ #শ্রীলপ্রভুপাদ

হরে কৃষ্ণ 🙏আজ ২৪/১০/২০২৫ইং শ্রী শ্রী অন্নকূট মহোৎসব ও গোবর্ধন পূজা আয়োজনের কিছু মুহূর্ত দর্শন করুন।শ্রীশ্রী গোবিন্দ রায় ...
24/10/2025

হরে কৃষ্ণ 🙏
আজ ২৪/১০/২০২৫ইং শ্রী শ্রী অন্নকূট মহোৎসব ও গোবর্ধন পূজা আয়োজনের কিছু মুহূর্ত দর্শন করুন।
শ্রীশ্রী গোবিন্দ রায় বিগ্রহ মন্দির,
ইসকন, রামদিয়া নালী, ঘিওর, মানিকগঞ্জ।
হরে কৃষ্ণ 🙏

ানিকগঞ্জ

হরে কৃষ্ণ 🙏সকল ভক্ত বৃন্দকে জানানো যাচ্ছে যে, আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) মানিকগঞ্জ এর উদ্যোগে “শ্রীশ্রী গিরি গ...
24/10/2025

হরে কৃষ্ণ 🙏
সকল ভক্ত বৃন্দকে জানানো যাচ্ছে যে, আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) মানিকগঞ্জ এর উদ্যোগে “শ্রীশ্রী গিরি গোবর্ধন পূজা ও অন্নকূট মহোৎসব” উপলক্ষ্যে আগামী ২৪ অক্টোবর, ৬ কার্তিক, রোজ শুক্রবার "শ্রীশ্রী গোবিন্দ রায় বিগ্রহ মন্দিরে" বিভিন্ন অনুষ্ঠান মালার আয়োজন করা হয়েছে।

আপনারা সকলে আমন্ত্রিত...
হরে কৃষ্ণ 🙏🙏🙏

#হরেকৃষ্ণ #ইসকন #গোবর্ধনপূজা #অন্নকূটমহোৎসব #গোবিন্দরায়বিগ্রহমন্দির #মানিকগঞ্জ

"শ্রীল প্রভুপাদ বাণী"২৩ অক্টোবর, ২০২৫ইং ানিকগঞ্জ             #অভয়চরণ    #শ্রীলপ্রভুপাদ
24/10/2025

"শ্রীল প্রভুপাদ বাণী"
২৩ অক্টোবর, ২০২৫ইং

ানিকগঞ্জ #অভয়চরণ #শ্রীলপ্রভুপাদ

"শ্রীল প্রভুপাদ বাণী"১৭ অক্টোবর, ২০২৫ইং ানিকগঞ্জ             #অভয়চরণ    #শ্রীলপ্রভুপাদ
22/10/2025

"শ্রীল প্রভুপাদ বাণী"
১৭ অক্টোবর, ২০২৫ইং

ানিকগঞ্জ #অভয়চরণ #শ্রীলপ্রভুপাদ

"শ্রীল প্রভুপাদ বাণী"২২ অক্টোবর, ২০২৫ইং ানিকগঞ্জ             #অভয়চরণ    #শ্রীলপ্রভুপাদ
22/10/2025

"শ্রীল প্রভুপাদ বাণী"
২২ অক্টোবর, ২০২৫ইং

ানিকগঞ্জ #অভয়চরণ #শ্রীলপ্রভুপাদ

"শ্রীল প্রভুপাদ বাণী"২১ অক্টোবর, ২০২৫ইং ানিকগঞ্জ             #অভয়চরণ    #শ্রীলপ্রভুপাদ
22/10/2025

"শ্রীল প্রভুপাদ বাণী"
২১ অক্টোবর, ২০২৫ইং

ানিকগঞ্জ #অভয়চরণ #শ্রীলপ্রভুপাদ

Address

Sri Sri Radha Krishna Jiu Bigraha Mandir, Abhaya Kalibari, 367 Purbo Dashra (Raypara)
Manikganj
1800

Website

Alerts

Be the first to know and let us send you an email when Iskcon Manikganj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share