06/07/2026
আল্লামা জালালুদ্দিন সুয়ূতি রহ. লিখেছেন, শিশুদের মাঝে এমন পাঁচটি গুণ ও স্বভাব আছে, যেগুলো বড়রা আয়ত্ত করতে পারলে তারা আল্লাহর ওলী হয়ে যেতে পারেন। যথা:
এক. শিশুরা খাবার-দাবার নিয়ে এতো চিন্তা করে না।
দুই. অসুস্থ হলে তারা তাদের সৃষ্টিকর্তার বিরুদ্ধে আপত্তি উত্থাপন করে না।
তিন. সংঘবদ্ধভাবে খাবার খেতে তারা পছন্দ করে।
চার. ভয় পেলে তাদের চক্ষু বেয়ে অশ্রু ঝড়তে থাকে।
পাঁচ. পরস্পরের সঙ্গে ঝগড়া-বিবাদ হলে পরক্ষনেই ভুলে গিয়ে তারা আবার একে অপরের বন্ধু হয়ে যেতে পারে।
✍️মাওলানা মাহফুজ আহমদ