Musafir TV

Musafir TV Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Musafir TV, TV Channel, Maulvi Bazar.

সংবাদপত্র হচ্ছে সমাজের আয়না। আয়নায় যেমন নিজের চেহারা প্রতিবিম্বিত হয়, তেমনি দেশ, জাতি, সমাজ এমনকি সমকালীন বিশ্বের চলমান ঘটনা, জীবনযাত্রা, চিন্তাচেতনা, জাতীয় স্বার্থ ও দিকনির্দেশনা সংবাদপত্রের পাতায় ছাপা হয়। আর পাঠকরাই হচ্ছে সংবাদপত্রের প্রাণশক্তি।

‘কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার কয়েক ঘণ্টার মধ্যেই কুমিল্লা উত্তর জেলা যুবদলের সহসভাপতির মৃ'ত্যু।
08/09/2026

‘কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার কয়েক ঘণ্টার মধ্যেই কুমিল্লা উত্তর জেলা যুবদলের সহসভাপতির মৃ'ত্যু।

06/09/2026

ইউনিয়ন শিক্ষা অফিস কক্ষে আওয়ামী লীগের শোকসভা আয়োজন, জনতার ধাওয়ায় পালালো নেতাকর্মীরা

মৌলভীবাজার সদর প্রতিনিধি:
মৌলভীবাজার সদর উপজেলার ৪ নম্বর আপার কাগাবলা ইউনিয়নের শিক্ষা অফিস কক্ষে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপনে ‘১৫ আগস্ট শোক দিবস’ পালনের আয়োজন করেতেছিলেন। খবর পেয়ে স্থানীয় বিক্ষুব্ধ জনতা সেখানে গেলে, মিটিংয়ে অংশ নেওয়া সবাই ধাওয়া খেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

গত ৩ সেপ্টেম্বর ইউনিয়নের শিক্ষা অফিস কক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে ওই গোপন সভার আয়োজন করা হয়। অভিযোগ উঠেছে সভাস্থলে পাহারার দায়িত্বে ছিলেন ইউনিয়নের টিলাপাড়া গ্রামের গ্রাম পুলিশ দফাদার ফারুক মিয়া (৫৩)।
সূত্র জানায়, বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত মামলার আসামি সিমুলিয়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে ও বর্তমান ইউপি সদস্য মসাহিদ মিয়ার (৫০) নেতৃত্বে সভাটি আয়োজন করা হয়। সভায় পশ্চিমপাড়া এলাকার প্রবাসী মতক্কির মিয়া (৫২), সিমুলিয়া এলাকার দুরুদ আলী (৬০), কাগাবলা মাজপাড়া'র শাহিন মিয়াসহ (৫০) আরও ৪-৫ জন নারী-পুরুষ উপস্থিত ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
সভা চলাকালে বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয়দের দাবি, বিক্ষুব্ধ জনতার ধাওয়া খেয়ে সভায় উপস্থিত কয়েকজন জুতা-স্যান্ডেল ফেলে দৌড়ে পালিয়ে যান।
ঘটনার খবর স্থানীয়দের পক্ষ থেকে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ বিষয়ে দৃশ্যমান কোনো প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে—নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা কীভাবে ইউনিয়ন পরিষদের অধীন সরকারি শিক্ষা অফিস কক্ষে এমন কর্মসূচি আয়োজনের সুযোগ পেলেন?
স্থানীয় বাসিন্দারা বিষয়টি তদন্ত করে সরকারি স্থাপনায় এমন কর্মসূচি আয়োজনের সুযোগ দেওয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

01/09/2026

৩×৯= ২৭❌
৩×৯= ১৮✅ (সুতরাং ৬ আর ৯ এর মান একই)

আমার জামাই বিকাশে চুরি করলো বসে বসে তারপর ওই টাকা দিয়ে আমাকে ২.৫ লাখ টাকা ভরি গোল্ডের চুড়ি কিনে দিলো, সেই চুড়ি পরে ভাব...
31/08/2026

আমার জামাই বিকাশে চুরি করলো বসে বসে তারপর ওই টাকা দিয়ে আমাকে ২.৫ লাখ টাকা ভরি গোল্ডের চুড়ি কিনে দিলো, সেই চুড়ি পরে ভাবলাম পরের বার আমি ইলেকশনে দাড়াবো। তারপর চলে গেলাম উপজেলা হেলথ কমপ্লেক্স, ডাক্তারদের এই চুড়ি নাচায় নাচায় প্রশ্ন করলাম! হইলো টা কী আসলে? ময়লা কেনো, কারেন্ট নাই কেনো, এগুলা ডাক্তাররা কিভাবে জানবে?

যারা স্বাস্থ্য প্রশাষনে আছেন তাদের প্রশ্ন করেন, আমলারা কেনো হাসপাতালে জিনিস দেয় না? কার পেটে যায়, আপনার স্বামীর ভূমিকা কি এতে? ডাক্তাররা কি ৩০০ রোগী দেখে আপনার সাথে পিড়িতের পেঁচাল পারবে? আম কাঠাঁল খাওয়াবে নাকি আপনার বাচ্চা মেয়ের প্রশ্নের উত্তর দিবে?

১৩ তম গ্রেড্রে প্রাইমারি শিক্ষা বিষয়ক একজন মহিলা কি ৬ তম গ্রেডের UHFPO কে ক্যামেরাম্যান নিয়ে হটাৎ করে এসে প্রশ্ন/জবাবদিহি করতে পারে? সরকারি চাকরির আইনবিধি কি বলে?
-ডা. জান্নাতুল ফেরদৌস জলি

27/08/2026

পটুয়াখালীর দুমকিতে যুবদলের সদ্য ঘোষিত কমিটির বিরুদ্ধে বঞ্চিতদের ঝাড়ু মিছিল। অর্থের বিনিময়ে এই 'পকেট কমিটি' দেওয়া হয়েছে বলে দাবি বিক্ষোভকারীদের।

খুলনায় দুই ঘণ্টার ব্যবধানে দুর্বৃত্তের গুলিতে নি*হত দুই যুবকখুলনা নগরীতে মাত্র দুই ঘণ্টার ব্যবধানে দুর্বৃত্তদের গুলিতে দ...
19/08/2026

খুলনায় দুই ঘণ্টার ব্যবধানে দুর্বৃত্তের গুলিতে নি*হত দুই যুবক
খুলনা নগরীতে মাত্র দুই ঘণ্টার ব্যবধানে দুর্বৃত্তদের গুলিতে দুই যুবক নি'হত হয়েছেন। বুধবার (১৯ আগস্ট) বিকেল থেকে রাতের মধ্যে মহানগরীর লবণচরা থানাধীন আশিবিঘা এলাকায় পৃথক এ দুটি হত্যাকাণ্ড ঘটে।
নি'হতরা হলেন—মঞ্জুরুল ইসলাম (২১) ও নাজমুল হোসেন (১৯)।
স্থানীয় সূত্রে জানা যায়, নি'হত মঞ্জুরুল ইসলাম সেন্টারিংয়ের কাজ করতেন। বিকেলে আশিবিঘা এলাকায় বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিলেন তিনি। এ সময় ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত সেখানে গিয়ে মঞ্জুরুলকে গুলি ও কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এর প্রায় দুই ঘণ্টা পর ঘটনাস্থল থেকে প্রায় ৩০০ গজ দূরে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন নাজমুল হোসেন। পরপর দুই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
নিহতদের স্বজন ও স্থানীয়দের অভিযোগ, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণেই এমন ঘটনা ঘটছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার শফিকুল ইসলাম জানান, পৃথক দুই হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধান এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।
পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছর খুলনা মহানগরীতে অন্তত ৪৫টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

19/08/2026

ওয়ার্ড বিএনপি'র সভাপতির ছেলে ও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক এবাদুর রহমানের বিরুদ্ধে সাতবাক জামে মসজিদের হুজরাখানা দখল করে নিয়মিত মাদক সেবনসহ নানা অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
(বিস্তারিত নিউজ কমেন্টে)
(ভিডিও সংগৃহীত)

19/08/2026

বিকাশে টাকা নিয়ে নগদে পল্টি মারা বিকাশ নুরুর মুখোশ উন্মোচন করলেন সাংবাদিক ইলিয়াস হোসাইন।

16/08/2026

মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার নবম শ্রেণির ছাত্র হাসান আহমদের ওপর হামলার ঘটনায় সুষ্ঠু তদন্ত, হামলাকারী কিশোর গ্যাং ও সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার, ১৬ আগস্ট ২০২৬, দুপুর ১২টায় মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে মৌলভীবাজারের সাধারণ জনতার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা হামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে শাহ মোস্তফা একাডেমিতে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দেয়ালিকা উন্মোচন।মৌলভীব...
04/08/2026

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে শাহ মোস্তফা একাডেমিতে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দেয়ালিকা উন্মোচন।
মৌলভীবাজারে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে অদ্য ৪জুলাই, মঙ্গলবার, সকাল ১১ ঘটিকায় শাহ মোস্তফা একাডেমির উদ্যোগে আলোচনা সভা, পুরস্কার বিতরণী এবং ছাত্র-ছাত্রী শিক্ষক অভিভাবকদের লিখিত সৃজনশীল দেয়ালিকা "জুলাই ২৪" উন্মোচন হয়েছে।

প্রাণবন্ত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও সাহিত্যিক মৌলভীবাজার ইম্পেরিয়াল কলেজের অধ্যক্ষ প্রফেসর মামুনুর রশীদ।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মামুনুর রশীদ বলেন, “জুলাই গণঅভ্যুত্থান আমাদের জাতীয় চেতনা, সাহস ও আত্মত্যাগের এক অনন্য ইতিহাস। এই আন্দোলনের শহীদ ও আহতদের অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। নতুন প্রজন্মের কাছে জুলাইয়ের প্রকৃত ইতিহাস, গণতান্ত্রিক মূল্যবোধ এবং দেশপ্রেমের শিক্ষা পৌঁছে দিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর এমন আয়োজন অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়। তিনি বলেন, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গঠনে তরুণদের এগিয়ে আসতে হবে।”

একাডেমির প্রিন্সিপাল ইয়ামীর আলীর সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক ইনামুল হক ইমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক ও লেখক সৈয়দ রুহুল আমিন, সাপ্তাহিক সমাচার-এর ভারপ্রাপ্ত সম্পাদক আবদাল মাহবুব কোরেশী, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বদরুল আমিন চৌধুরী সুফি, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক দেওয়ান পারওয়াজ আহমদ চৌধুরী, জুলাই যোদ্ধা মো: সাহাব উদ্দিন বাবলু প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন সিফাত আহমেদ রিমন, ইসলামি সংগীত পরিবেশন করেন সামিউল আলীম শাহী এবং মনমুগ্ধকর কবিতা আবৃত্তি করেন ইউসুফ ইব্রাহিম জিয়াদ।

আলোচনা শেষে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

মোনাজাত পরিচালনা করেন সরকারি উচ্চ বিদ্যালয়ের পেশ ইমাম মাওলানা জয়নুল হক।
অনুষ্ঠান শেষে জুলাই ধারণ করে চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং স্মারক দেয়ালিকার আনুষ্ঠানিক উন্মোচনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Address

Maulvi Bazar
3200

Telephone

+8801602997363

Website

Alerts

Be the first to know and let us send you an email when Musafir TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Musafir TV:

Shortcuts

Share