Samina Khan

Samina Khan 👩🏽‍⚕️MBBS ( RMU)
Here I will Try to portray Medical Lifestyle,Home decor ideas,Shopping, outfit ideas,Daily Habits❤️

আজকে Anaum's Treat থেকে পাঠানো হোমমেড স্ন্যাক্স গুলো নিয়ে বিস্তারিত রিভিউ দিচ্ছি এবং আমার পারসোনাল রিভিউ দিচ্ছি। যারা আস...
20/08/2026

আজকে Anaum's Treat থেকে পাঠানো হোমমেড স্ন্যাক্স গুলো নিয়ে বিস্তারিত রিভিউ দিচ্ছি এবং আমার পারসোনাল রিভিউ দিচ্ছি। যারা আসলেই বাচ্চাদের আর নিজেদের নাস্তার জন্য সেইফ হোমমেড অপশন চান কিন্তু ব্যস্ততায় বানাতে পারেন না তারা এটা মিস করলে পুরোটাই মিস। কোন আইটেম গুলো নিতে পারেন কোন টায় কেমন ফ্লেভার ডিটেইল লিখছি। পুরোটা পড়বেন অনুরোধ।

- Safe Food পেইজ থেকে আপু সেইফ ফিড এবং এন্টিবায়োটিক মুক্ত ব্রয়লার দিয়েই শুধু মাত্র চিকেন আইটেম করে। খেলেই বুঝবেন চিকেন এর টেস্ট একদম আলাদা!
- হোমমেড আর হাইজেনিক হলেও সবার রান্না বা টেকনিক দক্ষ দের মত হয় না। আপু একজন ট্রেইন্ড কুক। আপু অনেক অনেক আইটেম অসাধারণ যেগুলো ডিটেইল উনার পেইজ এ পাবেন।

- বাচ্চাদের প্রিয় অপশন চিকেন। আপুর KidsItem আছে অনেক। একদম ঝাল ছাড়া। আর বড় রা নিতে চাইলেও আপু কাস্টমাইজ করে দেয়। অফিসের মা দের জন্য বাচ্চার বিকালের নাস্তার এবং স্কুলের টিফিনের অনেক ভালো অপশন।

- বাসায় হুটহাট মেহমান দের সারভ করতেও দারুণ।
যেহেতু ফ্রেশ বানিয়ে পাঠানো হয় তাই দোকানের প্রিজারভেটিভ দেয়া ফ্রোজেন আইটেম থেকে হাজার গুনে ভালো। বিফ এবং ফিশ আইটেম ও আছে।

এবার আসি আইটেম রিভিউ-
১. মালাই কাবাব- এটার রেটিং সবার উপরে। একদম রেডি করে পাঠানো ছিল চাইলে কুক ছাড়াও নিতে পারবেন। হালকা বাটার ব্রাশ করে তাওয়া তে দিয়ে খেলাম। একদম কয়লার যে স্মোক ফ্লেভার সাথে মাখন ঘ্রাণ সাথে একদম সফট চিকেন। এটা একদিন রুটির সাথে খেলাম। আজকে খেলাম রুটির ভেতর কাচা পেয়াজ, মরিচ, একটু চিলি ফ্লেক্স আর মালাই কাবাব দিয়ে র‍্যাপ বানায়। আমাকে ট্রাস্ট করলে চোখ বন্ধ করলে নিয়ে নেন।

২.চিজি চিকেন ক্রকেট এবং চিজ চিকেন বল-

ভাই চিজি ক্রকেট অনেক টা ডিম চপ শেপ এর এত বড়। দেখেছেন অনেক দিন স্টোরি দিয়েছি। পুরো টা শ্রেডেড চিকেন জাস্ট চিকেন সাথে মজারেলা চিজ মিক্সড এবং সিজনিং। এটা ১১/১০। এটা অসাধারণ!!!

চিজ চিকেন বল টা ব্যাসিক ওটা ভেতরে মেল্টেড চিজ থাকে। মজা।

৩.চিকেন নাগেটস - একদম ফ্রেশ চিকেনে ভরপুর নাগেটস। বাচ্চারা অনেক ইঞ্জয় করবে। খুব ই kids friendly.

৪. বিফ টিকিয়া এবং জালি কাবাব- তেহারি/ বিরিয়ানির সাথে ট্রাই করতে পারেন। ভাল লাগবে।

৫. Kidz frozen Pizza - এটায় এত চিজ দেয়া এত। চিকেন, চিজ, ক্যাপসিকাম, অলিভ টপিং। ফ্রিজ থেকে ১০ মিনিট আগে বের করবেন। এরপর ওভেন/এয়ারফ্রায়ার/ তাওয়া তে ৩-৫ মিনিটেই এত মজার আউটপুট। টমেটো কেচাপ টাও হোমমেড। এটায় কোন ঝাল/স্পাইস নাই। বড়দের ভালো লাগবে না। এটার নাম ই kids pizza. সাইজ টাও ওমন। এটা বাচ্চাদের জন্য আমি রিকমেন্ড করব।

৬.চিকেন কাটলেট এবং বারগার এর চিকেন প্যাটি

দুইটাই বাচ্চাদের টিফিনের জন্য আমার সেরা লাগছে।

৭. তেতুলের সস- একদম হোমমেড ফ্লেভারে ভরপুর তেতুলের সস। মাস্ট ট্রাই।

একদম অনেস্ট রিভিউ দেয়া এই কয়দিন আমি, আম্মু আর আমার হাজবেন্ড তিন জন ই টেস্ট করে কম্বাইন্ড রিভিউ দিলাম।
Dont miss❤️

কালকে সবার এত এত দোয়া পেয়ে অনেক ভালো লাগছে ❤️আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুক। হিজাবের সাজেশন লাগবে এখন।১. ম্যাটেরি...
20/08/2026

কালকে সবার এত এত দোয়া পেয়ে অনেক ভালো লাগছে ❤️আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুক।

হিজাবের সাজেশন লাগবে এখন।

১. ম্যাটেরিয়াল অভিজ্ঞতা শেয়ার করবেন। রেগুলার এর জন্য কোন কটন ফেব্রিক ভালো। আবার রেগুলার বাদে বাইরে কোন টা ভালো জরজেট/সিল্ক/শিফন আর গোল চেহারায় কোন টাইপের হিজাব ভালো লাগে।

২. অফলাইনে দোকান থেকে নেয়া ভালো নাকি অনলাইনে কেনাই ভালো? অনলাইনে অভিজ্ঞতা ভালো এমন পেইজ এর নাম কমেন্টে জানাবেন।

৩. ইন্তিসার থেকে আমি আমার প্রথম হিজাব গুলাই নিয়েছি অনেক সুন্দর। তবে অনেক গুলো রং ই স্টক আউট। তাই অলটারনেটিভ ভালো পেইজ ও চাচ্ছি পাশাপাশি যেখানে লম্বা লেংথ এর হিজাব আছে।

PIC FOR ATTENTION.

আল্লাহর অশেষ রহমতে এই সিদ্ধান্ত নিলাম। অনেক বছর ধরে ভেতরে ভেতরে স্ট্রাগল করছিলাম। অপেক্ষায় ছিলাম ঠিক কোন মুহূর্তে মন থেক...
19/08/2026

আল্লাহর অশেষ রহমতে এই সিদ্ধান্ত নিলাম। অনেক বছর ধরে ভেতরে ভেতরে স্ট্রাগল করছিলাম। অপেক্ষায় ছিলাম ঠিক কোন মুহূর্তে মন থেকে ডাক আসবে। এর পেছনে অনেক কাহিনী আছে অন্য সময় শেয়ার করব। শুরুতে নামাজ ঠিক করি। এরপর ভেতরে লড়াই করছিলাম। রাতারাতি বোরখা পড়া সম্ভব না সেটাও হয়ত আল্লাহ রহমত দিবে একদিন। শুরু থেকে শুরু করি। ছোট ছোট করে।

আমি শুধু এটা চাই কখনো যেন না ছাড়ি। এই একটাই ধৈর্য্য চাই।
আমার সবসময় ইচ্ছা ছিল প্রথম হিজাব টা Intisaar থেকে কিনব। সেটাই করলাম। প্রথম তিন টা হিজাব কিনলাম।

আর এত গোল চেহারায় কিভাবে হিজাব বাধে তাও জানি না Adila_beeআপুর টিউটোরিয়াল দেখে প্রথম বাধলাম।

এই দুই পেইজের কথা আজীবন মনে থাকবে।

My husband is very happy saying তোমার চেহারা আরো কত্ত মিষ্টি লাগতেসে।
Melts my heart😇

সময় লাগবে আগের ছবি সরাতে সব কিছু করতে। আস্তে আস্তে করব ইন শা আল্লাহ

➡️You can follow me on instagram for healthy lifestyle and fitness series ❤️

https://www.instagram.com/saminashoilylyly?igsh=bXg1M2JyaXZibTRq&igsi=bXg1M2JyaXZibTRq&utm_source=qr

19/08/2026

Stainless Steel এর অনেক কিছুই কেনা হয়েছে। আজকে দুপুরের খাবার ভাবলাম ইউজ করি। বোম্বাই মরিচের সিজন শেষ। ১০ টাকা করে এক পিস কিন্তু অনেক পছন্দ আমার ২ টা কিনে আনলাম। ডাল চচ্চড়ি টা আপুর রেসিপি তে করলাম কারি পেস্ট দিয়ে খুব সুন্দর ঘ্রাণ। অনেক মজা লাগল।
রুই মাছ টাও আগের দিন কারি পেস্ট ইউজ করে করেছি।

কারি পেস্টের রেসিপি টা আপু পাকিস্তানি বিভিন্ন রেসিপির কম্বাইন্ডে নিজের হাতে বানিয়েছে।

কারি পেস্ট পেয়ে যাবেন Umme Zabir FOOD পেইজে।

18/08/2026

আমার খাওয়া One of the yummiest home made frozen snacks item পেলাম - চিজি ক্রকেট। ভিডিও তে আলুরচপ শেপে এটাকে বলে চিজি ক্রকেট। শ্রেডেড চিকেন দিয়ে ভরা। চিকেন শ্রেড আর মজারেলা চিজ এর কম্বাইন্ড একটা ফিলিং। এত মজা এত। আজকে নুডলস এর সাথে নাগেটস আর চিজি ক্রকেট এয়াএ ফ্রায়ারে দিয়ে খেলাম ডিনারে। একজন ও মনে হয় না ডিজাপয়েন্টেড হবেন। Anaum's Treat থেকে এই চিকেনে ভরপুর আইটেম গুলো পাঠানো হয়েছে। কমেন্টে কিভাবে খাবেন সংরক্ষণ করবেন লিখে দিচ্ছি

গত ৩ দিনে কন্ট্রোল করে ওজন ১ কেজি কমায় ফেলছি 💅 হেলদি ভাবে ওজন কমানো এবং মেইনটেইন পুরোটাই হেলদি এবং হ্যাপি লাইফস্টাইলের আ...
18/08/2026

গত ৩ দিনে কন্ট্রোল করে ওজন ১ কেজি কমায় ফেলছি 💅 হেলদি ভাবে ওজন কমানো এবং মেইনটেইন পুরোটাই হেলদি এবং হ্যাপি লাইফস্টাইলের আউটকাম।
অনেকেই শুরু করে কিন্ত আর পারে না। কেন?

যে কোন বিষয়ে sincerity matters. আপনার জীবনের যে কোন কাজেই দেখবেন যে যত সিনসিয়ার, গোছানো, ডেডিকেটেড কাজের প্রতি তার সাথে পরিচিত হতে , শিখতে আপনার ভালো লাগবে। মনে হবে জীবন এভাবেও মেইন্টেইন করা যায়।

এখন আমাদের যেই স্ট্রেস্ফুল জীবন স্কিন, চুল, ওজন একদিকে ক্যারিয়ার, ফিনানশিয়াল টানাপোড়া একদিকে, ফ্যামিলর ইমোশোনাল স্ট্রেস একদিকে।

তাই বলে কি আমরা শরীরে ভবিষ্যতের জন্য অসুখ পালবো? আমাদের খিটখিটে মেজাজ এর বলি পরিবার কে করব? বাচ্চাদের কে ডিপ্রেসড মা উপহার দিব?

না।

আমরা ১০০% কিছুই পারফেক্ট পাবো না। তাই বলে ৯০% ভুলভালে চলব না।

প্রতিদিন নিজেকে অল্প অল্প বেটার করব।

আমার ফেসবুক পেইজে আপনি আমার মত নতুন সংসারী হল অবশ্যই অনেক সুন্দর সাজানো, উপকারী জিনিস কেনা এগুলোর সাজেশন পাবেন।

🌸আমার হেলদি লাইফের অংশ হতে চাইলে ব্যালেন্সড ডায়েট, ফিটিনেস যাত্রার অংশ হতে চাইলে অবশ্যই আমার ইন্সটাগ্রাম এর অংশ হবেন।আমি রেগুলার স্টোরি দেই ফিটনেস journeyর ছোট ছোট অভ্যাস যা শিখছি।

🌸Instagram -https://www.instagram.com/saminashoilylyly?igsh=bXg1M2JyaXZibTRq&igsi=bXg1M2JyaXZibTRq&utm_source=qr

ইন শা আল্লাহ আমরা সবাই নিজ জায়গা থেকে চাইলে একটু স্ট্রেস কমিয়ে হেলদি লাইফ টার্গেট করতে পারব।

নামাজের বড় ওড়না গুলো কোথায় ভালো পাব? দেখতে সুন্দর হবে লম্বায় আর পাশেও একটু বড় হবে। কিন্তু একদম পা ঢাকা লাগবে না।গাউছিয়ার...
17/08/2026

নামাজের বড় ওড়না গুলো কোথায় ভালো পাব? দেখতে সুন্দর হবে লম্বায় আর পাশেও একটু বড় হবে। কিন্তু একদম পা ঢাকা লাগবে না।

গাউছিয়ার ওইদিকে যে বিক্রি করে সেগুলো কিনেছিলাম কিন্তু অনেক মোটা কাপড়। একদম আরামদায়ক
কাপড় খুজছিলাম।

টেইলারের কাছে বানাতে দিলে কি ধরণের কিনে বানাতে দিলে ভালো হয়? ম্যাটেরিয়াল নাম কি?

আর অনলাইনে যদি কিনতে পাওয়া যায় ভালো পেইজ সাজেস্ট করবেন।

ধন্যবাদ🌸

17/08/2026

Regal furniture থেকে Multipurpose shelf Orderদেই। আরো ১ মাসের বেশি সময় আগে ওয়েবসাইটে। এটা সরাসরি স্টোরে পাওয়া যায় না কয়েক জায়গায় খুজলাম।

ডেলিভারি টাইম ছিল ১০-১২ দিন এমন ঢাকার বাইরে।সেই জিনিস ১৫ দিন পার হওয়ার পর ফোন আসে ওয়েবসাইটে সমস্যা তাই দেরী হচ্ছে আরো ৭ দিন লাগবে। প্রোডাক্ট ক্যান্সেল করবে নাকি।

জিনিস টা আমি চাই তাই ক্যান্সেল করব কি করতে।
আমিও ঢাকায় ছিলাম বললাম আচ্ছা।

ঠিক ৭-৮ দিন পর যেদিন যশোর আসি ওইদিনি ফোন আসেযে যশোরে আসছে ডেলিভারি হবে। এরপর আবার ফিটিংস এর জন্য ফোন দিতে হয়। বলে ৭২ ঘন্টার মধ্যে লোক আসবে।

৪ দিন পার হয়ে যাচ্ছে কেউ আসে না। পরে ফোন দেয়ার পর সাথে সাথে লোক পাঠায়। লোক এসে ইন্টাক্ট প্যাকেট খুলে দেখে শেল্ফ লাগানোর৪ টা অংশ মিসিং।

তা পাঠানো হয় নাই প্যাকেটের ভেতর। সেই জিনিস আবার মেইল করে ৭-১০ দিন অপেক্ষা করতে বলল। সেটা আসবে যশোর এরপর এই লোক ফিটিং করবে।

তো একটা শেলফ এর জন্য এত হ্যাসেল মিসম্যানেজমেন্ট! মানুষের সময়ের প্রয়োজনের কোন ই দাম নাই বড় বড় কোম্পানি গুলোর।

ছোট ব্যবসা বা পেইজ এর এমন হলে এতক্ষণে কত কাহিনী করে ফেলি আমরা। সেখানে ক্যাশ অন এ পুরা টাকা দিয়ে এতদিন অপেক্ষা করে জানা যায় কিছু অংশ মিসিং। এটার ফিটিংস সম্পর্কে আমার আইডিয়া নাই তাই প্যাক্বট খুলে চেক করার ও কিছু নাই। কয়টা স্ক্রু লাগে কয়টা লক লাগে এটা কিন্তু কাস্টমার বুঝবে না।

খুব বিরক্ত হলাম। সময় নষ্ট করে এমন যে কোন ইভেন্ট এ আমি প্রচন্ড বিরক্ত হই নেগেটিভ ইম্প্রেশন জাগে।

17/08/2026

MR DIY Haul video || Part-2 || RFL BEST BUY

কিছুমাস আগে ভিডিও দিয়েছিলাম যে অনলাইনে একজন আপুর ভিডিও দেখে ২০০০ টাকার মাঝে এই শেল্ফ টা আনাই। নতুন সংসারে হুট হাট শোকেজ ...
16/08/2026

কিছুমাস আগে ভিডিও দিয়েছিলাম যে অনলাইনে একজন আপুর ভিডিও দেখে ২০০০ টাকার মাঝে এই শেল্ফ টা আনাই।

নতুন সংসারে হুট হাট শোকেজ , ওয়াগন এসব বানানো সম্ভব হয় না। এমন এমন জিনিস লাগে যেগুলো অল্প তেই কাজে দেয়।
আমার কাছে কিছু র‍্যাপিং কাগজ ছিল ২০১৯ সালেএ এগুলো। মাথায় আসলো এগুলো সাইজ মত কেটে বিছিয়ে দেই তাহলে সাদা তাকে ময়লা হবে না।

Address

শ্রীমঙ্গল, Sreemangal, Radhanagar
Maulvi Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Samina Khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Samina Khan:

Shortcuts

Share