Monubarta

Monubarta Official page Monubarta.This page news provide Local Moulvibazar News in Sylhet,Bangladesh This page provide Local News.

মৌলভীবাজারে চার ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, এক প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানামৌলভীবাজারে জ্বালানি তেলের সঠ...
18/08/2026

মৌলভীবাজারে চার ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, এক প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

মৌলভীবাজারে জ্বালানি তেলের সঠিক পরিমাপ ও মান যাচাইয়ে জেলার চারটি ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। গত সোমবার (১৭ আগস্ট ২০২৬) জেলা প্রশাসন, মৌলভীবাজারের উদ্যোগে পরিচালিত এ অভিযানে একটি ফিলিং স্টেশনে নির্ধারিত পরিমাণের চেয়ে কম জ্বালানি সরবরাহের প্রমাণ পাওয়ায় ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আকিব উল্লাহর নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রসিকিউটিং এজেন্সি হিসেবে বিএসটিআই, সিলেট কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) মোঃ মঈন উদ্দিন উপস্থিত ছিলেন।

অভিযানকালে মেরিগোল্ড সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশন, মেসার্স রহমান এন্টারপ্রাইজ সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশন এবং মেসার্স আমিরুন্নেছা খানম অ্যান্ড কোং-এ জ্বালানি তেলের পরিমাপ পরীক্ষা করে তা সঠিক পাওয়া যায়।

তবে হাজী জরিফ মিয়া ফিলিং স্টেশন, মহলাল, রাজনগর-এ জ্বালানি তেল পরিমাপে অনিয়ম ধরা পড়ে। সেখানে অকটেনে প্রতি ১০ লিটারে ৪৩০ মিলিলিটার এবং ডিজেলে প্রতি ১০ লিটারে ২৭০ মিলিলিটার ঘাটতি পাওয়া যায়।

নির্ধারিত পরিমাণের চেয়ে কম জ্বালানি সরবরাহের দায়ে প্রতিষ্ঠানটিকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ২৯ ধারা লঙ্ঘনের দায়ে ৪৬ ধারায় ১ লাখ (এক লাখ) টাকা নগদ অর্থদণ্ড করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

একই সঙ্গে আগামী এক সপ্তাহের মধ্যে ফিলিং স্টেশনের সকল প্রকার ত্রুটি সংশোধনের নির্দেশ দেওয়া হয়। এ কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে বিএসটিআই, সিলেটের পরিদর্শক মোঃ মঈন উদ্দিনকে জেলা প্রশাসন, মৌলভীবাজারকে অবহিত করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ এবং জ্বালানি তেলের সঠিক পরিমাপ নিশ্চিত করতে জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

13/08/2026
মৌলভীবাজারে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির দায়ে ৩ ফার্মেসিকে জরিমানামৌলভীবাজার সদর উপজেলার ২৫০ শয্যা...
09/08/2026

মৌলভীবাজারে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির দায়ে ৩ ফার্মেসিকে জরিমানা

মৌলভীবাজার সদর উপজেলার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল এলাকায় আজ রোববার (৯ আগস্ট ২০২৬) মেয়াদোত্তীর্ণ ও বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রাখা এবং অ্যান্টিবায়োটিক রেজিস্টার সংরক্ষণ না করে অ্যান্টিবায়োটিক জাতীয় ঔষধ বিক্রয়ের দায়ে তিনটি ফার্মেসিকে মোট ১৭ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। একই সঙ্গে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব ইফ্রাহিম ইকবাল চৌধুরী এবং জনাব আয়শা আক্তার লাবনীর নেতৃত্বে পরিচালিত অভিযানে ঔষধ ও কসমেটিকস্ আইন, ২০২৩-এর ৪০(খ), ৪০(গ) ও ৪০(ঘ) ধারায় সংশ্লিষ্ট ফার্মেসিগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

পরবর্তীতে মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা রোড এলাকায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৪৯(১) ধারায় পৃথক তিনটি মামলায় মোট ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জনস্বাস্থ্য সুরক্ষা, ঔষধের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ এবং সড়ক পরিবহন আইন বাস্তবায়নে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।

মৌলভীবাজার সদরে মোবাইল কোর্ট: দুই বেকারিকে ৬০ হাজার টাকা জরিমানামৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ও টিসি মার্কেট এলাকায় ভ...
03/08/2026

মৌলভীবাজার সদরে মোবাইল কোর্ট: দুই বেকারিকে ৬০ হাজার টাকা জরিমানা

মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ও টিসি মার্কেট এলাকায় ভোক্তা-স্বার্থ সংরক্ষণে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন।
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোকশেদ উল্লাহর নেতৃত্বে আজ সোমবার (৩ আগস্ট ২০২৬) পরিচালিত এ অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭, ৪৩, ৫১ ও ৫৩ ধারার আওতায় তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

অভিযানকালে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় নাইস ওয়ান বেকারিকে ৫০ হাজার টাকা এবং মাশাল্লাহ লাইভ বেকারিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মোট দুটি মামলায় সর্বমোট ৬০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয় এবং আদায়কৃত সম্পূর্ণ অর্থ তাৎক্ষণিকভাবে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং বাজার ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনবিরোধী মোবাইল কোর্ট অভিযান, বিপুল পরিমাণ বালু ও সরঞ্জাম জব্দমৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২...
03/08/2026

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনবিরোধী মোবাইল কোর্ট অভিযান, বিপুল পরিমাণ বালু ও সরঞ্জাম জব্দ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নং ভূনবীর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আলিসার কুল (বরপাড়া) এলাকায় অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে শুক্রবার (৩১ জুলাই ২০২৬) বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

উপজেলা প্রশাসন, শ্রীমঙ্গলের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম। অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা প্রদান করে শ্রীমঙ্গল থানা পুলিশ।

অভিযান চলাকালে ঘটনাস্থলে অবৈধভাবে উত্তোলিত আনুমানিক ৮ হাজার ঘনফুট বালু, একটি এক্সক্যাভেটর (ভ্যাকু) মেশিন, বালু উত্তোলনে ব্যবহৃত পাঁচটি মেশিন এবং প্রায় এক হাজার ফুট পাইপ উদ্ধার করা হয়।

প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে ঘটনাস্থলে কোনো আসামি বা অভিযুক্তকে পাওয়া না যাওয়ায় মোবাইল কোর্ট আইন, ২০০৯ অনুযায়ী উদ্ধারকৃত বালু, এক্সক্যাভেটর (ভ্যাকু) মেশিন ও বালু উত্তোলনের অন্যান্য যন্ত্রপাতি জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত মালামাল স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় হস্তান্তর করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বদা সতর্ক থাকার নির্দেশনা প্রদান করা হয়।

এ ছাড়া জনস্বার্থে স্থানীয় জনগণের সহযোগিতায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনে ব্যবহৃত প্রায় এক হাজার ফুট পাইপের সংযোগ বিচ্ছিন্ন ও বিনষ্ট করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জব্দকৃত বালু ও অন্যান্য মালামাল প্রচলিত বিধি-বিধান অনুযায়ী নিলাম অথবা আইনানুগ প্রক্রিয়ায় নিষ্পত্তি করা হবে। অবৈধ বালু উত্তোলন রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভামৌলভীবাজার জেলার নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় ও পরিচিত...
02/07/2026

নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

মৌলভীবাজার জেলার নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) সকালে পুলিশ সুপারের হল রুমে পুলিশ সুপার মো: মনিরুল ইসলামের সাথে এ সভা অনুষ্ঠিত হয়।

বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক এম এ সালাম, বকশী ইকবাল আহমদ, আজাদুর রহমান আজাদ, সৈয়দ হুমায়েদ আলী শাহিন, নুরুল ইসলাম শেফুল, নজরুল ইসলাম মুহিব, সৈয়দ উমেদ আলী, শেখ সিরাজুল ইসলাম সিরাজ, মোঃ মাহবুবুর রহমান রাহেল, মু ইমাদ উদ্দিন, এম এ হামিদ, আহমেদ ফারুক মিল্লাদ, হুসাইন আহমদ, বিকুল চক্রবর্ত্তি প্রমুখ।
মতবিনিময় সভায় জেলায় কর্মরত সকল গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও পেশাগত দায়িত্ব পালনে পারস্পরিক সহযোগিতার গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খায়ের প্রমুখ।

আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে ভ্রাম্যমাণ আদালতআন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২০২৬ উপলক্ষে শব্দদূষণ রোধে জনসচেতনতা...
29/04/2026

আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে ভ্রাম্যমাণ আদালত

আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২০২৬ উপলক্ষে শব্দদূষণ রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ ২৯ এপ্রিল ২০২৬ খ্রি. তারিখে মৌলভীবাজার নগরীর বাস টার্মিনাল এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জনাব ইফ্রাহিম ইকবাল চৌধুরী, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মৌলভীবাজার।

এ সময় শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২৫ এর ৬(১) ধারায় ৩টি মামলায় মোট ৪,৫০০/- (চার হাজার পাঁচশত) টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানকালে বাস ও ট্রাকে ব্যবহৃত কয়েকটি ক্ষতিকর হাইড্রোলিক হর্ন বাজেয়াপ্ত করা হয়।

Address

Maulvi Bazar
3200

Alerts

Be the first to know and let us send you an email when Monubarta posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Monubarta:

Shortcuts

Share