Subrata DEB.

Subrata DEB. ভালোবাসায় ভালোবাসা সৃষ্টি করে 💖💖💖
LOVE CAN CHANGE EVERYTHING!!!

অতীত আঁধার নাশ হোক নব রবির কিরণে, আজি নবীন ঊষা জাগুক মঙ্গল আলোকে।                                         এসো সকলে এ আনন...
14/04/2026

অতীত আঁধার নাশ হোক নব রবির কিরণে,
আজি নবীন ঊষা জাগুক মঙ্গল আলোকে।

এসো সকলে এ আনন্দলোকে!

আজি অমঙ্গল দূর হোক মঙ্গল প্রদীপে,
সকল বাসনা পূর্ণ হোক এই শুভ নববর্ষে।

এসো সকলে এ আনন্দলোকে!.. 🌹❤️🙏

সুব্রত দেব।
১৪/০৪/২০২৬ ইং।।

মা আমার আজ কত্তো খুশি!বহুদিন পর সন্তানেরে দেখি বদন হাসি হাসি।ওমা আজ কোন কিছু চাহিবার নাই,তুই দয়া করে এসেছিস দ্বারে যথেষ্...
20/02/2026

মা আমার আজ কত্তো খুশি!
বহুদিন পর সন্তানেরে দেখি বদন হাসি হাসি।

ওমা আজ কোন কিছু চাহিবার নাই,
তুই দয়া করে এসেছিস দ্বারে যথেষ্ট তাই।

আয় মা ঘরে আয় আমার বুকে,
হৃদয়টাকে শান্ত করি দেখে প্রাণ ভরে।

ওমা বল এবার কেমন আছে শ্মশানচারী,
কি করে এলে তুই তারে একা ছাড়ি!

কেন নিয়ে এলে না তারে তোর বাপের ঘরে,
পাড়া বাসী দিবে লজ্জা কি বলিব তাদেরে!

যাক এবার তুই বল কেমন আছিস,
তুই কি সেই আগের মতো দুষ্টুমি করিস!

দেখিস মা লোকে যেন না বলে মন্দ,
বাবার মান রাখিস কখনো করবি না দ্বন্দ্ব।

এই কোথা গেলে তুমি দেখো এসেছে উমা মামনি,
কতদিন পর আলোকিত হলো এই ভাঙা কুঠির খানি।

যা কিছু আছে এবার দাও তারে খেতে,
না জানি মা আমার কতক্ষণ আছে না খেয়ে!

পাড়া বাসী দেখো কি আনন্দ আমার ঘরে,
মধুর বসন্তে মা আমার বাসন্তী হয়ে এসেছে। 🌹❤️🙏

একি মাতা!       তব ভালে আজ               চিন্তার বলিরেখা,হাতে যষ্টি       জীর্ণশীর্ণ কায়া              হৃদি ভরা মায়া।জ্য...
19/02/2026

একি মাতা!
তব ভালে আজ
চিন্তার বলিরেখা,
হাতে যষ্টি
জীর্ণশীর্ণ কায়া
হৃদি ভরা মায়া।

জ্যোতিহীন নয়ন
ছিন্ন বসন
পাদুকা শূন্য চরণ,
শিশু সুলভ চাহনি
চলনে গুটিগুটি
বগলে মলিন পুটলি।

ক্ষয়ে যাওয়ার ভয়ে
পাদুকা হাতে লয়ে
ছুটেছো একা একা,
মাথার ঘন কেশ
তাহার লাবন্য শেষ
আজি ধবে ধবে সাদা।

কত সন্তানেরে
আনিলে ধরা তলে
নিজেরে রাখি অনাদরে,
একি পুরষ্কার পেলে
ভিখারী বেশে
ঘুরিছ আজ দ্বারে দ্বারে।

পদে পদে দুঃখের আবরণ
কে সেই কারণ
কেন করিলে না তারে বারণ!
তারি তরে আজ
ধুকে ধুকে পথে পথে
করিছো ভ্রমণ।

শিশুকালে তার
ধরিলে না কেন
গলা টিপে!
আজিকার এ দশা তব
পাহাড় সম দুঃখ যত
ঘুচিত যৌবনে।

না মাতা!
এ তোমার কম্ম নয়
তুমি যে প্রসূতি,
সন্তানের লাগি
বিধাতার কাছে
করেছ কত আকুতি।

কেমনে ঘটিল প্রমাদ
তব বুকফাটা আর্তনাদ
ধ্বনিছে আকাশে বাতাসে,
এত ক্রন্দন শুনিয়া
বিমুখ কেন বিধাতা
কেমনে আছে সে নীরবে।

কোন সে কুলাঙ্গার
জীবন করিল অঙ্গার
কি তাহার পরিচয়!
বিধির ক্রোধানলে
নিশ্চয়ই পুড়িবে
হবেই মাতৃস্নেহের জয়। 🌹❤️🙏

প্রিয়ে,              আমি জেনেশুনে ডুব দিয়েছি   তব হৃদ সাগরে,   আমি আপনারে                    সঁপেছি তোমারে। দেবী,      ...
16/02/2026

প্রিয়ে,
আমি জেনেশুনে ডুব দিয়েছি
তব হৃদ সাগরে,
আমি আপনারে
সঁপেছি তোমারে।

দেবী,
আমার যত অনুরাগ
আমার যত অভিমান,
তোমাতে দিয়েছি অর্ঘ্য
তোমাতে করেছি দান।

ধরিত্রী,
আমি নগন্য অনু
তুমি প্রকাণ্ড আধার,
জনমে জনমে আমি
তোমাতেই কাটিব সাঁতার। 🌹❤️🙏

ওহে বসুমতী            জ্বালিয়েছি সাঁঝেরবাতি              চরণে জানিও প্রণতি।মোর যত আছে প্রণয়        সবই যেন তাঁর হয়      ...
14/02/2026

ওহে বসুমতী জ্বালিয়েছি সাঁঝেরবাতি
চরণে জানিও প্রণতি।
মোর যত আছে প্রণয় সবই যেন তাঁর হয়
সে যে মম একমাত্র গতি।।🌹❤️🙏

আজ বিষন্ন শীতের মন            আসন্ন বিদায়ের ক্ষণযেতে হবে এবারে।বহিছে সুগন্ধী মলয়        আনন্দে ভাসিছে আলয়বসন্ত এসে গেছ...
13/02/2026

আজ বিষন্ন শীতের মন
আসন্ন বিদায়ের ক্ষণ
যেতে হবে এবারে।

বহিছে সুগন্ধী মলয়
আনন্দে ভাসিছে আলয়
বসন্ত এসে গেছে দ্বারে।।

শীতেরে ডাকি
মাথায় হাত রাখি
কহিল তপন।

নিজেরে ভেবোনা একা
আবার হবে দেখা
বছর ফিরিবে যখন।।

এত দিন ছিলে প্রবল
আমারে রাখি দূর্বল
করেছ একা রাজত্ব।

এবার আমি জাগি
নিজেরে সবল করি
বিলাবো আমার মহত্ব।।

কাননে কাননে
ফোটাব ফুল
বাতাসে ছড়াবো সুগন্ধ।

কুলে কুলে হিল্লোল
সিন্ধুর কল্লোল
প্রাণে প্রাণে আসিবে ছন্দ।।

বাসন্তীর আগমনে
বসুধা রাঙিবে রঙে
হবে গীতিবাদ্য সুমধুর।

ভ্রমরের গুঞ্জনে
তরুণ তরুণীর মিলনে
দূর হবে বেদনা বিধুর।।

তপনের গীত
শুনিয়া কহিল শীত
এবার আসি তবে ভ্রাতা।

অনুজ'রা মিলি
যাহা কিছু করি
তুমি কিন্তু সকলের ত্রাতা।।🌹❤️🙏

দূ 'কুলে দু'জন        গোপন রাখিয়া স্বজন                  ভাসিছে আশ্রুজলে,শত ব্যাথা মনে     বলিতে পারে না মুখে           ...
13/02/2026

দূ 'কুলে দু'জন
গোপন রাখিয়া স্বজন
ভাসিছে আশ্রুজলে,
শত ব্যাথা মনে
বলিতে পারে না মুখে
পুড়িছে প্রেমের অনলে।..🌹❤️🙏

বাংলাদেশে আজ ভোট!!!!!!! ভেবে দেখার অনুরোধ রইলো 🌹❤️🙏
11/02/2026

বাংলাদেশে আজ ভোট!!!!!!!
ভেবে দেখার অনুরোধ রইলো 🌹❤️🙏

হারাইতে চাইনা গো তোমায়              রাখিব মম হৃদয় কুঞ্জে, ঝরা ফুলে গাঁথিয়া মালা           পূজিব তোমারে সজল নয়নে।যদি ঠাঁ...
11/02/2026

হারাইতে চাইনা গো তোমায়
রাখিব মম হৃদয় কুঞ্জে,
ঝরা ফুলে গাঁথিয়া মালা
পূজিব তোমারে সজল নয়নে।

যদি ঠাঁই নাহি পাই হৃদয় মাঝারে
পতিত হয়ে রইবো পথে পথে,
রবি শশী কাঁদিবে মোর হয়ে
থেকো গো হিয়া পরম সুখে।

কত ফুল ঝরে অগোচরে
কত ব্যাথা নিরবে কাঁদে,
বিধিবর ছিল মোর ললাটে
প্রণয় কাঁদিছে তাই অনাদরে।

আজি এ বিধুর লগনে
নন্দন কাননে এই নিবেদন,
নিরবে নির্জনে দিবা যামী
করিব অশ্রু বিসর্জন। 🌹❤️🙏

Address

Sunaban Bibi Road, East Saiyarpur
Maulvi Bazar
3200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Subrata DEB. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share