05/02/2026
আমাকে পাওয়া যায় গোলমাল দুপুরে
আবার কখনো প্রেমময় বিকেলে,
নর্দমায় কিংবা মানুষের পায়ের ধুলোতে।
আমাকে পাওয়া যায় রাগ ক্ষোভ আর তীব্র ঘৃণায়,
থুথু ফেলা মৃত্তিকায়।
আমি এক ছিন্নভিন্ন বইয়ের পাতা,
যা অযত্নে পরে থাকে যেখানে সেখানে