12/02/2026
জীবনানন্দ হয়ে সংসারে আজও আমি সব কিছু ভুলে যেন করি লেনদেন কিংবা দুই ভুবনের দুই বাসিন্দা বন্ধু চিরকাল রেললাইন বহে সমান্তরাল এইসব গান আমাদের প্রাণে গেঁথে আছে। সেই অমর গানের স্রষ্টা সুরকার ও সংগীত পরিচালক, February 7, 2026 (3:33 AM) at Royal Victoria Hospital, Montreal, Canada. চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এই মহান গুণী শিল্পী আমার দাদা হন, আমার বাবার আপন মামা, মো. শাহনেওয়াজ সত্তর দশকের শুরুতে বিটিভিতে স্টাফ আর্টিস্ট হিসেবে যোগ দেন। ১৯৭৭ সাল থেকে তিনি বাংলাদেশ টেলিভিশনে সংগীত পরিচালক হিসেবে কাজ শুরু করেন। বিভিন্ন মাধ্যমে তার সুরারোপিত গানের সংখ্যা দুই হাজারেরও বেশি। তার সুর করা গান ‘দুই ভুবনের দুই বাসিন্দা বন্ধু চিরকাল, রেল লাইন বহে সমান্তাল’ ও ‘জীবনানন্দ হয়ে সংসারে আজও আমি সব কিছু ভুলে যেন করি লেনদেন’ গান দুটি তাকে সুরকার হিসেবে ব্যাপক পরিচিতি এনে দেয়।
মো. শাহনেওয়াজের সুর করা আরও শ্রোাতপ্রিয় গানের মধ্যে রয়েছে, ‘এক নয়নে হয় না কান্দন দুই নয়নে কাঁদে’, ‘দমে দমে মাটির পুতুল কি করে যে চাই’, ‘তুমি কি সেই তুমি’, ‘একটি বজ্রকণ্ঠ থেকে বাঙালির উথ্থান’, ‘সোনামুখি সুই দিয়ে সেলাই করা কাজ’, ‘সুখের সংজ্ঞা কী যদি আমি জানতাম’, ‘সবাই তো শাজাহান হতে চায়’, ‘আমার জসীমউদ্দিন কই নকশী কাঁথার মাঠে’, ‘আশা ছিল মনে মনে প্রেম করিব তোমার সনে’, ‘চাঁদের পালকি চড়ে আসলো সবার ঘরে আসলো খুশির ঈদ’, ‘চোখ দেখি, মুখ দেখি,অন্তর দেখি না’, ‘আজ থেকে আমি বউ তুমি যে স্বামী’ ও ‘ভালোবাসি আমার মাকে ভালবাসি মায়ের ভাষাকে’।
মো. শাহনেওয়াজের সুর করা গানে শাহনাজ রহমাতুল্লাহ, ফেরদৌসী রহমান, রুনা লায়লা, দিলরুবা খান, মো. আব্দুল জব্বার, সুবীর নন্দী, সাবিনা ইয়াসমীন, সৈয়দ আবদুল হাদী, ফাহমিদা নবীসহ দেশের খ্যাতিমান প্রায় সব শিল্পীরাই কণ্ঠ দিয়েছেন।
আপনারা আমার দাদার রুহের মাগফেরাতের জন্য মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন